সুনামগঞ্জে ৯ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগে ৩৭ জনের নামে মামলা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি জব্দ করেছে পুলিশ।
সই১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার এ নিয়ে চুক্তি স্বাক্ষতির হয়েছে।
ী দলের সাক্ষাৎশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দল’-এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের মুরি বা (কন্দল) পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকরা। আর মাত্র এক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে উঠতে শুরু করবে নতুন পাতা পেঁয়াজ। মৌসুমের শুরুতেই নতুন পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভের প্রত্যাশা করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও আশানুরূপ হবে বলে আশা তাদের।
চলতি বছরের ডিসেম্বরের আগে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, গঙ্গা চুক্তিতে মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা।
"মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা ও সারা দেশের নদীনালার নাব্যতা ধরে রাখার বিকল্প নাই।" শিবচর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস কর্তৃক আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান - ২০২৬ উপলক্ষে সচেতনতা সভা ও জেলেদের মাঝে চাল (ভিজিএফ) বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ কথা বলেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো. মারুফ নামে এক যুবকের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়ার পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মারুফ (২১) ওই এলাকার মো. রিপনের ছেলে।
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে আমির হোসেন নামের এক হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা আগামী ১৫ অক্টোবর থেকে নিজেদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। এ লক্ষ্যে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গবেষণার ফলাফলকে কেবল গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক এবং বাণিজ্যিকভাবে প্রয়োগযোগ্য প্রযুক্তি ও পণ্যে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলসে সোনালী ব্যাগ প্রকল্পের অব্যবহৃত যন্ত্রপাতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিবপ্রবি) কাছে হস্তান্তর এবং ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে পাটভিত্তিক নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করা হচ্ছে। সোনালী ব্যাগ প্রকল্পে প্রযুক্তিগত অগ্রগতি হলেও বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন ব্যয় সহনীয় না থাকায় প্রকল্পটি সমাপ্তির পর মূল্যবান যন্ত্রপাতি অলস পড়েছিল। জাতীয় স্বার্থেই এগুলোকে গবেষণার কাজে পুনঃব্যবহারের সুযোগ করে দেওয়া হলো।তিনি আরও বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এসব যন্ত্রপাতি ব্যবহার করে পাটের সেলুলোজ, পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং বহুমুখী ব্যবহার বাড়াতে গবেষণা চালিয়ে যেতে হবে। দেশের স্বার্থে এই গবেষণার দরজা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের গবেষকদের জন্যও উন্মুক্ত রাখার তাগিদ দেন তিনি।বন্ধ হয়ে যাওয়া জুট মিল চালু করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে বন্ধ পাটকলগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডেমরার লতিফ বাওয়ানী ও করিম জুট মিলও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং মাভিবপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।/
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রয়াত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।
ভোলার দৌলতখান উপজেলায় ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষাকার্যক্রমসহ প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের কক্ষের তালা কেটে দরজা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ তালা খোলা হয়।
Discussion
Please Sign In to join the discussion.