Bangladesh
সড়কদ্বীপের জারুল, সোনালু, রাধাচূড়া, করবী গাছ কেটে সবজির চাষ
সড়ক বিভাজকের ১১৩ স্থানে আবাদ করা হয়েছে বেগুন, ঢ্যাঁড়স, তিতা করলা, শিম, ধুন্দুল, ঝিঙে, লালশাক, পুঁইশাক, মুলাশাক, কচুমুখিসহ নানা জাতের সবজি।
Bangladesh
সড়ক বিভাজকের ১১৩ স্থানে আবাদ করা হয়েছে বেগুন, ঢ্যাঁড়স, তিতা করলা, শিম, ধুন্দুল, ঝিঙে, লালশাক, পুঁইশাক, মুলাশাক, কচুমুখিসহ নানা জাতের সবজি।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই প্রশ্নটা ঘুরছিল ওয়ানডেতেও কি নেতৃত্ব হারাবেন নিগার সুলতানা জ্যোতি? এশিয়ান গেমসের মাঝপথে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনায় অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কারণে অস্ট্রেলিয়া সফরের আগে জ্যোতির ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছিল নানা গুঞ্জন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব... বিস্তারিত
চট্টগ্রাম-নাজিরহাটের জনপ্রিয় লোকাল ট্রেনসহ রেলওয়ে পূর্বাঞ্চলের আরও ছয়টি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রাজস্ব আয় বাড়ানো, টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনবল সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন ছয়টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় গেলে পূর্বাঞ্চলে এ ব্যবস্থাপনায় পরিচালিত... বিস্তারিত
গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতের ওই সময়ে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে... বিস্তারিত
বিদেশে বাংলাদেশি মিশনে সংসদ সদস্যদের সফর, সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনও সংসদ সদস্য বিদেশস্থ বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে থেকে জানাতে হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও থানা পুলিশ ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপারের মো: তারেক আল মেহেদী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সানী (৩০)।পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এই অভিযান পরিচালনা করে।সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাব-ইন্সপেক্...
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, তেল পাচার হচ্ছে বলে বিকল্প পথ না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে।তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে যখন তেলের মূল্যের পার্থক্য বেশি থ...
নানা নাটকীয়তা ও সূচি-বিভ্রাটের পর অবশেষে স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ‘বাংলাদেশ ফুটবল লিগ’। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ফিফা আশিয়ান কাপে জাতীয় দলের মিশন শেষে আগামী ২ অক্টোবর থেকে আবারও এই লিগ মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন প্রার্থীর পক্ষে প্রথম মনোনয়নপত্রটি নেন। পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রার্থীর প্রতিনিধি হিসেবে দ্বিতীয় মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।...
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, নির্বাচনকালে মাঠপর্যায়ে দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কৌশলগত দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য...
মোবাইল অ্যাপে সামান্য বিনিয়োগেই মিলবে মোটা অঙ্কের সাপ্তাহিক লভ্যাংশ–এমনই লোভনীয় প্রলোভন দেখানো হয়েছিল। বিশ্বাস করে সঞ্চিত টাকা ঢেলেছিলেন তিন শতাধিক মানুষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছে প্রতারক চক্রটি। ময়মনসিংহের নান্দাইলে ঘটেছে এ চাঞ্চল্যকর ঘটনা। মূলধন হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগী পরিবারগুলো।ভুক্তভোগীদের বিবরণ সূত্রে জানা যায়, গত বছরের ১ নভেম্বর নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা এলাকায় সিনেমা হল সংলগ্ন একটি কক্ষ ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে চক্রটি। ...
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে বেশি বেশি গ্রাম্য খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ড আয়োজনের বিকল্প নেই।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া বিলে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রাম্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আয়োজনের স্মৃতিচারণ ও স্থানীয় জলাশয় রক্ষা নিয়ে খন্দকার নাসিরুল ইসলা...
বিস্তারিত
কুমিল্লায় শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড বাংলাদেশের বিবেককে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্রও তুলে ধরলেন তিনি।আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বললেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবির।প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বললেন, ‘গতকালের ঘটন...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থ...
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্ধোধন করেন তিনি।এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল...
Discussion
Please Sign In to join the discussion.