Bangladesh
বিয়েবাড়িতে উৎসব চলছিল, এর মধ্যে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর এল
৩০ সেপ্টেম্বর দুপুরে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে এ ঘটনা ঘটে
Bangladesh
৩০ সেপ্টেম্বর দুপুরে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের আরাজি গ্রামে এ ঘটনা ঘটে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ থেকে আমদানি করা পাটের সুতা, টুইন ও বস্তাসহ বিভিন্ন পাটপণ্যের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার পর্যন্ত নতুন অ্যান্টি-ডাম্পিং বা বাজার সুরক্ষামূলক শুল্ক আরোপ করেছে ভারত। দেশটিতে বাংলাদেশি পাটপণ্য রপ্তানির পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে কমলেও ভারতের অর্থ মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই শুল্ক বৃদ্ধি কার্যকর করেছে।
রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছ বাগান এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে আটক হওয়া দুই ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সাত দলের শীর্ষ নেতাদের বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমানকে আহ্বায়ক করে প্রতিটি দল থেকে তিনজন করে সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে হেফাজত ইসলাম বাংলাদেশের ন...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অসন্তোষ বা ক্ষোভ সহিংসতায় রূপ নেয়ার আগেই অর্থাৎ যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সর্বনিম্ন থাকে, তখনই আমাদের মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘টার্কিশ হাউস’-এ অনুষ্ঠিত জাতিসংঘের ‘গ্রুপ অফ ফ্রেন্ডস অফ মিডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণ সক্ষমতা বৃদ্ধির ওপর জোর...
মুন্সিগঞ্জের গজারিয়ায় একই রাতে পাশাপাশি দুই বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হোসেন্দী গ্রামের মো. রমজানের (৩৮) বসতঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে চোরেরা। ঘরের ভেতর থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় তারা।রমজানের স্ত্রী জানান, রাত ৩টার দিকে ঘুম ভাঙলে তিনি ঘরের মালামাল এলোমেলো দেখতে পান। পরে পাশের ঘরে গিয়ে দেখেন সিঁধ কাটা রয়েছে। তবে পাশের ঘরে বেড়া...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত চতুর্থ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) লিডার্স মিটিংয়ে জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য জলবায়ু অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
বান্দরবানের থানচি উপজেলায় বন্য শুকরের আক্রমণে একই পরিবারের বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার থানচি সদর ইউনিয়নের নিলট ম্রোপাড়ায় জুমবাগানে কাজ করার সময় দালু ম্রো (৪৫) ও তাঁর মেয়ে সংতান ম্রো (১৩) এ ঘটনায় আহত হন।স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক বিকেল ৩টার দিকে দালু ম্রো পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুমে কাজ করছিলেন। এ সময় একটি বন্য শুকর হঠাৎ তাঁদের ওপর আক্রমণ চালায়। শুকরের আক্রমণে বাবা ও মেয়ে দুজনই রক্তাক্ত ও গুরুতর আহত হন। এর মধ্যে ১৩ বছর বয়সী সংতান ম্রোর আঘাত ...
‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে সমালোচনার মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।গত সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শিক্ষক বিউটি রাণীসহ আরও ৩ শিক্ষক শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্...
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি টিকটক স্টাইলের ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।গত ২২ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা একটি দাপ্তরিক স্মারকের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের চূড়ান্ত তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলার বাছাইকৃত শিক্ষকদে...
কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন।
এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক পেয়েছিল সেই ১৯৮৬ সালে। এরপর কেটে গেছে প্রায় চার দশক। এই দীর্ঘ বিরতির পর আবারও ব্যক্তিগত ইভেন্টে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে।
এক দশক আগে পরিবারের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন মরিয়ম খাতুন। জীবনের শেষ যাত্রায় আবারও সেই ভিটেমাটিতেই ফিরতে হলো তাকে। ঢাকায় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। পরে জানাজা শেষে রাত ১টার দিকে চৌদ্দরশি গ্রামে তাকে দাফন করা হয়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।তবে মরিয়মের মৃত্যুর ঘটনায় এখনো কাটেনি রহস্য।...
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) 'কিডনি প্রতিস্থাপন: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা: দাতা ও গ্রহীতা' শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে স্থবির হয়ে পড়েছে গোটা দক্ষিণাঞ্চলের পরিবহন খাত। ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভাগের ছয় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।গতকাল ২০ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর থেকেই সারাদেশের মতো বরিশালেও যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। ফলে মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা।বরিশালের বিভিন্...
যুক্তরাজ্যের পরিবহন বিভাগের (ডিএফটি) সাম্প্রতিক এক এভিয়েশন সিকিউরিটি অডিটে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। অডিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ নম্বর অর্জন করেছে।
মেহেরপুরে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। দিন যতই এগিয়ে আসছে, ততই সামনে আসছে একটি পুরোনো প্রশ্ন। সেরা খেলোয়াড় নির্ধারণে আসলে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়? শুধু গোল-অ্যাসিস্ট কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স, নাকি দলের হয়ে জেতা ট্রফিও বড় ভূমিকা রাখে?
ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Discussion
Please Sign In to join the discussion.