Bangladesh
চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।
Bangladesh
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।
নতুন লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। একই সাথে আগামী জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জানুয়ারি (শনিবার)।
আবুধাবিতে একমাত্র টেস্টে শুরুতে মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে চিত্র। আব্দুল মালিক ও অধিনায়ক রহমত শাহর দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছে আফগানিস্তান। দ্বিতীয় দিনের শেষে তাই জমে উঠেছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১১ রানে দিন শেষ করেছে আফগান দল। তারা এখনও ১৩৫ রানে পিছিয়ে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র ও টিপসই নিয়ে বিধবার জাল কাবিননামা তৈরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে দুই জনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফুলবাড়িয়া থানায় নিজেই এ অভিযোগ জমা দেন ওই নারী। এরপর গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি তদন্তে ভুক্তভোগীর বাড়িতে যায় পুলিশ।
চট্টগ্রাম নগরের ব্যস্ততম জামাল খান এলাকা। সেখানকার চট্টগ্রাম প্রেসক্লাবের নিচে ফুটপাতে মশারি টানিয়ে বসে আছেন চার তরুণী। তাঁরা কেউ গৃহহীন নন।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ। একই সঙ্গে প্রস্তাবিত মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী প্রাইভেটকারে গুলি চালিয়ে তিন কোটি টাকা লুটের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সেই টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এমনকি এখন পর্যন্ত থানায় মামলা করেনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান।
ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি ও ন্যায়বিচারবিরোধী বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটির অভিযোগ, শিক্ষার্থীদের অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তার কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করেছে বিভাগ। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে শিক্ষক নেটওয়ার্ক বলছে, শ্রেণিকক্ষের একটি ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে শিক্ষককে অপতথ্য প্রচার ও হেনস্তার মুখে ঠেলে দেওয়া হয়েছে
পুলিশের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে আমলে নেওয়া হচ্ছে না গোয়েন্দা রিপোর্ট। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের অনেক সুবিধাবাদী পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। বিশেষ করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসপি-ওসি পদে নিয়োগ দেওয়া হচ্ছে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের। এ নিয়ে পুরো পুলিশ বাহিনীতে চলছে চরম অসন্তোষ। একই সঙ্গে পুলিশের চেইন-অব-কমান্ড...
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী।
গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনে জিপিএস ট্র্যাকার বসানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। লক্ষ্য, প্রতিটি বাস ও ট্রাকের অবস্থান, গতি ও চলাচলের তথ্য এক জায়গায় আনা। এতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, রুট মেনে চলা আর দুর্ঘটনার পর দায় নির্ধারণ সহজ হবে।
রাজবাড়ী সদর উপজেলায় বস্তাবন্দী অবস্থায় চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহানের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উদ্ধার করা হয়েছে ছুরি, গামছা, টি-শার্ট ও স্যান্ডেল।
দেশের অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে।
মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে সৌদি আরব সহায়তা চাইলে তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার উপজেলার কালসার ডাড়া বাজারে মেসার্স মোখলেছুর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের গুদামঘরটি তালাবদ্ধ করে দেয় প্রশাসন।
খুলনা নগরীর কাশিমনগর তিন নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনা সদর থানার কাশিমনগর সড়কে এ ঘটনা ঘটে।
Discussion
Please Sign In to join the discussion.