পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার
Bangladesh

পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তদন্ত শেষ তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তানজানিয়ায় বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের একটি কনভেনশন থেকে ফিরে রবিবার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

Bangla Tribune • 1h ago, Oct 11, 2026 11:43 AM
0
• 5 min read
Bangladesh

দুর্গাপূজার আদি পীঠভূমি চট্টগ্রামের মেধস আশ্রম!

শরতের আকাশে মেঘের খেলা আর বাতাসে শিউলি ফুলের গন্ধ নিয়ে প্রতিবছর ধরণীতে আসে রূপময়ী উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শক্তি, কল্যাণ ও মিলন-সম্প্রীতির এই মহোৎসব কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের অন্যতম প্রতীক। কিন্তু প্রশ্ন জাগে - মর্ত্যলোকে প্রথম কোথায় হয়েছিল দেবী দুর্গার আরাধনা? পৌরাণিক আখ্যান এবং সনাতন ধর্মের বহু অনুসারীর বিশ্বাস, এই আদি আরাধনার স্থানটি আর কোথাও নয়, আমাদের বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ে অবস্থিত শ্রীশ্রী চণ্ডীতীর্থ ও মেধস মুনির আশ্রম। প্রকৃতির নিবিড় সান্নিধ্য এবং আধ্যাত্মিক আবহ ঘিরে এই ঐতিহাসিক তীর্থস্থান বহু বছর ধরে ধর্মীয় ঐতিহ্যের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।পৌরাণিক পটভূমি ও প্রথম মৃন্ময়ী প্রতিমার কথাপৌরাণিক ধর্মীয় মহাকাব্য ‘দেবী মাহাত্ম্য’ বা চণ্ডীর বর্ণনানুসারে, প্রাচীনকালে রাজ্যহারা অসহায় রাজা সুরথ এবং আত্মীয়দের দ্বারা প্রতারিত বৈশ্য সমাধি মনের অশান্তি ও জীবনের চরম সংকটে আশ্রয় নিয়েছিলেন অরণ্যবেষ্টিত পরম সাধক ঋষি মেধসের আশ্রমে। মোহ ও মায়ায় আচ্ছন্ন দুই পথহারা মানুষকে ঋষি মেধস দেবী মহামায়ার মহিমা, অসুরবিনের কাহিনি এবং শক্তির অপৌরুষেয় রূপ সম্পর্কে অবহিত করেন। ঋষির মহামূল্যবান পরামর্শেই রাজা সুরথ ও বৈশ্য সমাধি চণ্ডীতীর্থের নির্জন পরিবেশে প্রথম মৃন্ময়ী দশভূজা দুর্গা প্রতিমা গড়ে দেবীর তপস্যা শুরু করেন। তাদের ভক্তি ও আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাদের হারানো রাজ্য ও আত্মজ্ঞান ফিরিয়ে দেন। সেই আখ্যানই পরবর্তীকালে বাসন্তী ও শারদীয়া দুর্গাপূজার সূচনাবিন্দু বলে লোকালয়ে বিশ্বাস প্রচলিত হয়। যদিও প্রথাগত ইতিহাসের দিক থেকে এর সুনির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণ মেলেনি, তবুও কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগ ও শ্রদ্ধার কেন্দ্রে অবস্থান করছে এই পরম ধাম।১৯০০ সালে পুনঃআবিষ্কার ও শতবর্ষের রূপান্তরকালের পরিক্রমায় ও প্রাকৃতিক পরিবর্তনের দরুন ঋষি মেধসের এই আশ্রম লোকচক্ষুর অন্তরালে চলে যায়। পরবর্তীতে ১৯০০ খ্রিষ্টাব্দে বরিশাল থেকে আসা প্রখ্যাত পন্ডিত ও সাধক শ্রীমৎ বেদানন্দ স্বামী (চন্দ্রশেখর) প্রাচীন তান্ত্রিক পুঁথিপত্র ও যোগবলের সহায়তায় চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথধাম থেকে পথ চিনে বোয়ালখালীর ঘন বনাকীর্ণ করলডেঙ্গা পাহাড়ে পৌঁছান। স্থানীয় অন্নদাচরণ সর্ববিদ্যাকে সঙ্গে নিয়ে তিনি প্রায় ৫০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় এই পুণ্যভূমি পুনর্গঠন ও প্রকাশ করেন। পরবর্তীতে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, মিয়ানমারের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যোগেন্দ্রনাথ ভট্টাচার্যসহ তৎকালীন খ্যাতনামা মানুষের সহযোগিতায় এখানে চণ্ডী মন্দির, পিতলের দশভূজা প্রতিমা, শিব ও কালী মন্দির নির্মিত হয়। তবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার ও দুষ্কৃতকারীদের তাণ্ডবে মূল পিতলের মূর্তিটি লুট হয় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্বাধীনতা পরবর্তীকালে ১৯৮৭ সালে স্থানীয় সমাজসেবকদের উদ্যোগে পাথরের প্রতিমা প্রতিষ্ঠা করে পুনরায় পূজার অচিরে ধারাবাহিকতা ফিরিয়ে আনা হয়।বর্তমান বাস্তবতা, ভূমিসংকট ও পরিবেশ সুরক্ষার তাগিদবর্তমানে বহুমাত্রিক ধর্মীয় স্থাপনায় সাজানো চণ্ডীতীর্থ মেধস আশ্রমে পৌঁছাতে ১৪০টির বেশি সিঁড়ি পার হতে হয়। এখানে রয়েছে মূল চণ্ডী মন্দির, স্বামী বেদানন্দের সমাধিসৌধ, কামাখ্যা মন্দির, তারা কালী মন্দির, সীতা মন্দির এবং সুবিশাল ‘মানস সরোবর’। প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় আবহ দর্শনার্থীদের আকৃষ্ট করলেও বর্তমানে আশ্রমটি বড় ধরনের ভূমি সংকটের মুখোমুখি। প্রায় ৬৮ দশমিক ১৯ একর দেবোত্তর সম্পত্তির মধ্যে অভিযোগ অনুযায়ী প্রায় ৫৫ একর জমি স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই দখলদারিত্ব আশ্রমের স্বাভাবিক মর্যাদা ও ভবিষ্যৎ বজায় রাখার ক্ষেত্রে বড় বাঁধা। এছাড়া প্রাচীন নথি সংরক্ষণ, পাহাড়ের ঢাল ও প্রাকৃতিক বনভূমি রক্ষা করা এবং আগত ভক্তদের নিরাপত্তা বিধান সুনিশ্চিত করা এখন সময়ের বড় দাবি।চট্টগ্রামের করলডেঙ্গা পাহাড়ের মেধস মুনির আশ্রম কেবল ইতিহাস কিংবা পৌরাণিক আখ্যানের একটি পাতা নয়; এটি বিশ্বাসের উত্তরাধিকার, বাংলার ইতিহাস অন্বেষণের চারণভূমি এবং সাংস্কৃতিক ঐক্যের স্মারক। ইতিহাস ও বিশ্বাসের মাঝে ভারসাম্য বজায় রেখে, অবৈধ দখল থেকে জমি উদ্ধার করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে এই আদি তীর্থভূমিকে রক্ষা করা বর্তমান প্রজন্মের পবিত্র দায়িত্ব।

Sangbad/Bangladesh • 1h ago, Oct 11, 2026 11:51 AM
0
• 0 min read
Bangladesh

পাহাড়ি খাল দখল করে বাংলো নির্মাণ, রক্ষায় এগিয়ে এলেন ডেপুটি স্পিকার

গারো পাহাড় ভেদ করে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের প্রতীক ভারত-বাংলাদেশ সীমানাঘেঁষে বয়ে চলা একটি ছড়া বা খাল দখলের অভিযোগ উঠেছে রাজিব রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

Inqilab/Bangladesh • 1h ago, Oct 11, 2026 11:46 AM
0
• 0 min read
Bangladesh

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে সিলেটে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

Bangla Tribune • 1h ago, Oct 11, 2026 11:41 AM
0
• 5 min read
Bangladesh

হাসপাতালের জমিতে হচ্ছে আড়ত, অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে

স্থানীয় বাসিন্দারা বলছেন, আড়ত তৈরির মানে হলো জায়গায়টি স্থায়ীভাবে দখল করা। সেখানে আর মেডিক্যাল কলেজ করা হবে না।

Prothom Alo • 1h ago, Oct 11, 2026 11:40 AM
0
• 3 min read
Bangladesh

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরলেও প্রমাণ করা যায় না

চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার ঘটনায় ৩৪টি মামলা হয়েছে।

Prothom Alo • 2h ago, Oct 11, 2026 11:30 AM
0
• 4 min read
Bangladesh

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

Sangram/Bangladesh • 2h ago, Oct 11, 2026 11:29 AM
0
• 0 min read
Bangladesh

চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার

পাবনার ফরিদপুরে জেলি, সয়াবিন তেল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা প্রশাসন।

Bangla Tribune • 2h ago, Oct 11, 2026 11:29 AM
0
• 6 min read
Bangladesh

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে।

Ittefaq • 2h ago, Oct 11, 2026 11:23 AM
0
• 5 min read
Bangladesh

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Bd-Bulletin/Bangladesh • 2h ago, Oct 11, 2026 11:23 AM
0
• 0 min read
Bangladesh

দেশে ফিরছে সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে রোববার (১১ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।মরদেহ দেশে আসার খবর ছড়িয়ে পড়ার পর বেনাপোল চেকপোস্ট ও নো-ম্যান্সল্যান্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্ত এলাকায় সাধারণ পাসপোর্টযাত্রী ছাড়া অপ্রয়োজনীয় যেকোনো মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগতে থাকা রোটনকে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শনিবার কলকাতার রাজারহাটের জগারডাঙ্গা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।কলকাতাভিত্তিক বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ আগস্ট তিনি বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন এবং চিকিৎসার জন্য সেখানে অবস্থান করছিলেন। প্রয়োজনীয় অনাপত্তিপত্র প্রদান শেষে তার স্বজন শাহানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হচ্ছে।উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন।

Sangbad/Politics • 2h ago, Oct 11, 2026 11:18 AM
0
• 0 min read
Bangladesh

দুর্ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, দুই বিভাগের পরীক্ষা স্থগিত

রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সাদমান মোটরসাইকেলে মদিনা মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারান।

Prothom Alo • 2h ago, Oct 11, 2026 11:17 AM
0
• 5 min read
Bangladesh

দীর্ঘ ৩০ বছর পর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ জাতীয়করণের পথে

Sangram/Bangladesh • 2h ago, Oct 11, 2026 11:06 AM
0
• 0 min read
Bangladesh

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

Ajkerpatrika/Bangladesh • 2h ago, Oct 11, 2026 11:06 AM
0
• 0 min read
Bangladesh

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরের যাত্রী টার্মিনাল লক্ষ্য করে চালানো এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

Inqilab/National • 2h ago, Oct 11, 2026 11:06 AM
0
• 0 min read
Bangladesh

খুলশী থানার সেই ওসি চট্টগ্রাম থেকে খুলনায় বদলি

জানতে চাইলে নগরের খুলশী থানার সাবেক ওসি আব্দুর রহিম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘খুলনায় যোগদানের জন্য নগর পুলিশ থেকে ছাড়পত্র নিয়েছি।’

Prothom Alo • 2h ago, Oct 11, 2026 11:00 AM
0
• 6 min read
Bangladesh

কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?

কন্যাশিশুদের ঘিরে বাংলাদেশে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। স্কুলে যাওয়ার পথে নিরাপত্তা, অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ, যৌন হয়রানি, ধর্ষণ, বাল্যবিবাহ— এসব পুরোনো উদ্বেগের সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্রতারণা, যৌন নিপীড়নমূলক কনটেন্ট, ডিজিটাল প্রতারণা, পাচার, নিখোঁজ হওয়ার মতন নতুন নতুন ঝুঁকি। কন্যাশিশুর সুরক্ষা এখন শুধু দরিদ্র বা প্রান্তিক পরিবারের সমস্যা নয়। ডিজিটাল যুগে এটি... বিস্তারিত

Bangla Tribune • 2h ago, Oct 11, 2026 11:00 AM
0
• 5 min read
Bangladesh

পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত প্রতিরোধে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

Bangla Tribune • 2h ago, Oct 11, 2026 10:44 AM
0
• 3 min read
Bangladesh

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার হুথি হামলার তীব্র ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Bangla Tribune • 2h ago, Oct 11, 2026 10:43 AM
0
• 4 min read
Bangladesh

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি...

Ajkerpatrika/Politics • 2h ago, Oct 11, 2026 10:41 AM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending Stories

Daily Newspaper