Bangladesh
চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে আলফা স্টোর চালু করল অনার
চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে নিজেদের ‘অনার আলফা স্টোর’ চালু করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার।
Bangladesh
চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে নিজেদের ‘অনার আলফা স্টোর’ চালু করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার।
সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কোথাও পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। এরপরও ঝুঁকি নিয়েই সেতুর এক পাশ দিয়ে নানা ধরনের যানবাহন চলাচল করছে।
দীর্ঘ ২৫ বছর ধরে বিশ্বস্ত সেবা ও আন্তর্জাতিক মানের মেনু পরিবেশনের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট রেস্তোরাঁ অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে ‘স্পাইস হেভেন’। যুক্তরাজ্যভিত্তিক এই ঐতিহ্যবাহী রেস্তোরাঁটির স্বত্বাধিকারী বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমান। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আবদুল খালেকের ছেলে।যুক্তরাজ্যের লন্ডনে পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাকিব রহমানের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। যুক্তরাজ্যের কারি শিল্পের শীর্ষস্থানীয় প্রতিযোগিতাটির আয়োজন করে কারি লাইফ মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যম ‘কারি লাইফ ম্যাগাজিন’। বিশ্বখ্যাত এ আয়োজনটি যৌথভাবে সঞ্চালনা করেন বিবিসির জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লাক্ষ্মী গোপাল।যুক্তরাজ্যজুড়ে হাজার হাজার গ্রাহকের প্রত্যক্ষ ভোট এবং বিচারক প্যানেলের চূড়ান্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্পাইস হেভেনের মালিক রাকিব রহমান বলেন, “গ্রাহকদের আস্থাই আমাদের সবচেয়ে বড় অর্জন। বছরের পর বছর ধরে গ্রাহকেরা আমাদের কাছে ফিরে আসছেন এবং তাদের পরিবারের নতুন প্রজন্মকেও স্পাইস হেভেনের খাবারে অভ্যস্ত করছেন–এই ভালোবাসাই আজ আমাদের সেরা রেস্তোরাঁর মর্যাদা এনে দিয়েছে। একজন বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি দেশবাসীর কাছে দোয়া চাই।”জমকালো এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি ও পার্লামেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, সমারসেটের টানটনের এমপি গিডিওন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার।অনুষ্ঠানে কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, “যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ক ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাদের কঠোর পরিশ্রম ও সাফল্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। ব্রিটিশ কারি শিল্প আবারও তাদের অসাধারণ অর্জনে সবাইকে গর্বিত করেছে।”উল্লেখ্য, যুক্তরাজ্যে বছরে ৪ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থনৈতিক লেনদেনের এই কারি শিল্পে ১০ হাজারের বেশি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে রয়েছে। যার বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত পরিবারগুলোর মাধ্যমে পরিচালিত হয়ে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় অবদান রাখছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া ইদ্রিস হাসানকে বহিষ্কার করেছে তাঁতী দল। নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সদস্য সচিব নবী নূর ও আহ্বায়ক মকবুল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির প্যাডে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন অবশ্য বেশিদূর যেতে পারেনি লাল-সবুজরা। প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেছে নাজমুল শান্তর দল।
শুক্রবার সন্ধ্যায় সংগ
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে রোববার (১১ অক্টোবর) বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ২৬ আশ্বিন পবিত্র উরস শরিফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী বিস্তৃত ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। প্রয়োজনে ওই অঞ্চল রক্ষায় বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনী পাঠাতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহ্যগত শ্রমবাজার ও রেমিট্যান্সের সীমাবদ্ধতা থেকে বের করে এনে কৌশলগত অংশীদারত্বে রূপান্তর করা হচ্ছে। পবিত্র মক্কা ও মদিনা যেখানে অবস্থিত, সে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুরো মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ।’মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বহুমাত্রিক ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সুযোগ সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিতে সেই অভিজ্ঞতা ইতিবাচক অবদান রাখতে পারে।সেমিনারে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানিসহ একাধিক বড় প্রকল্পে বিনিয়োগ করছে। এর মধ্যে ‘স্টার রিফাইনারি-২’ প্রকল্পে আনুমানিক ২ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের নতুন সৌদি বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও নিশ্চিত করেন, আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট এবং জাপানি বিনিয়োগ আকর্ষণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।/
দুই ওপেনারের ব্যাটে আবুধাবি টেস্ট দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এরপর হঠাৎ ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনে। এতে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে প্রথম দিনের দেখা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনেও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ২৯ রান যোগ করে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
পথে ভদ্রলোক আমাকে অনেক কথা বললেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। কিছু বুঝলাম, কিছু বুঝলাম না।
ঝামেলা দূর করতে আমি তাকে বিষ খাইয়েছি। ফসলি ক্ষেতে দেওয়ার কীটনাশক চামচে করে ওর মুখে দিয়ে দিই। পরে সে কাতরাতে কাতরাতে মরে যায়’।- ময়মনসিংহের গৌরীপুরে আড়াই বছর বয়সী শিশুসন্তান ওয়াসকুরুনিকে বিষ খাইয়ে হত্যার পর আদালতে দেওয়া জবানবন্দিতে এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঘাতক সৎমা আকলিমা খাতু
Discussion
Please Sign In to join the discussion.