আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
Bangladesh

আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার গড়াই নদীর ওপর বুয়েট শিক্ষার্থী আবরারের নামে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের পরিবারের সদস্যদের সাক্ষাৎকালে তার বাবা বরকত উল্লাহ জানান, ওই এলাকার প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ সাঁকো দিয়ে নদী পারাপার করেন। তাই আবরারের নামে গড়াই নদীতে সেতু নির্মাণ করা হোক। সে পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দেন... বিস্তারিত

Bangla Tribune • 5d ago, Oct 8, 2026 7:53 PM
0
• 5 min read
Bangladesh

লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ লিথুয়ানিয়া। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।

Bangla Tribune • 5d ago, Oct 8, 2026 7:53 PM
0
• 6 min read
Bangladesh

চট্টগ্রামে চালু হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক

যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।উদ্বোধনের আগের দিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকের সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।পরিদর্শনকালে মেয়র সাইকেল ট্র্যাকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উদ্বোধন উপলক্ষে চলমান প্রস্তুতি, নির্মাণকাজের মান ও নাগরিকদের যাতায়াতের সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ট্র্যাকটি ব্যবহারকারীবান্ধব, নিরাপদ ও নান্দনিকভাবে প্রস্তুত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে আমাদের অগ্রযাত্রার প্রতীক।’মেয়র জানান, চসিকের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি চার লেনবিশিষ্ট। সড়কের উভয় পাশে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণের পাশাপাশি এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে। এর ফলে সড়কটি শুধু যান চলাচলের উপযোগীই হবে না, বরং নগরীর সৌন্দর্য ও আধুনিক যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।তিনি আরও বলেন, "আমাদের তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে হবে। নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি হলে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়বে, যা যানজট ও দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখবে। চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব সাইকেলবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।"পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলী এবং মেয়রের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আজিজ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাংলাদেশের প্রথম এই সাইকেল ট্র্যাকটি সাধারণ নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Sangbad/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:53 PM
0
• 0 min read
Bangladesh

সৌদিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি

ManabZamin/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:52 PM
0
• 0 min read
Bangladesh

বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে সরকার-জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন, জীবিকা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ ৩০ মাসের যৌথ কর্মসূচি চালু করেছে। ঝুঁকিপূর্ণ নারী, শিশু এবং সংকটে দেশে ফেরা অভিবাসীরা এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।

Ajkerpatrika/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:52 PM
0
• 0 min read
Bangladesh

গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ হাতিয়ে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

Bangla Tribune • 5d ago, Oct 8, 2026 7:50 PM
0
• 4 min read
Bangladesh

চট্টগ্রামে উপকূলে পড়ে ছিল শিশুর অর্ধগলিত লাশ, জানা যায়নি পরিচয়

Get the latest update on this story from Prothom Alo. Click for full details.

Prothom Alo • 5d ago, Oct 8, 2026 7:49 PM
0
• 6 min read
Bangladesh

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন

অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর আগে ফিজিক্স টেস্ট বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ সম্পন্ন করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) অনুমোদন পাওয়া গেছে।

Ittefaq • 5d ago, Oct 8, 2026 7:45 PM
0
• 3 min read
Bangladesh

চিংড়িতে মন্দা, পাবদা-টেংরায় খুলনার নতুন স্বপ্ন

০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

Inqilab/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:35 PM
0
• 0 min read
Bangladesh

ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে সোমবার

ইউনিয়ন পরিষদ (ইউপি) কবে থেকে হবে— তার দিনক্ষণ চূড়ান্ত করে আগামী সোমবার জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Bangla Tribune • 5d ago, Oct 8, 2026 7:30 PM
0
• 3 min read
Bangladesh

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকপ্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

AmarDesh/National • 5d ago, Oct 8, 2026 7:27 PM
0
• 0 min read
Bangladesh

ডিপি ওয়ার্ল্ডের নতুন বিনিয়োগের আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশে নতুন বিনিয়োগ, ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে আলোচনা করেছে।

Inqilab/National • 5d ago, Oct 8, 2026 7:26 PM
0
• 0 min read
Bangladesh

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেয়ে প্রচারণায় বিএনপির প্রার্থী

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ (সদর) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কার্যালয়ে প্রথমার্ধে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়।প্রতীক পাওয়ার পরপরই বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের বহর নিয়ে প্রচারণায় নামেন মির্জা ফয়সল আমিন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিল ও স্লোগানে মুখর পরিবেশে ধানের শীষের পক্ষে ভোট চান তাঁরা।প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত একটি শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমি সাধারণ ভোটারদের দুয়ারে যাচ্ছি। একটি আধুনিক ও কল্যাণমুখী এলাকা গঠনে সর্বস্তরের ভোটারদের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।’তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত রাখবেন।এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। প্রার্থীরা মাঠে নামায় সরগরম হয়ে উঠছে হাট-বাজার ও পাড়া-মহল্লা।

Sangbad/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:25 PM
0
• 0 min read
Bangladesh

প্রতীক পেয়েই প্রচারণায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার শুরু করেছেন।

Prothom Alo • 5d ago, Oct 8, 2026 7:24 PM
0
• 3 min read
Bangladesh

আফগানদের বিপক্ষে টেস্টে আরও ধারাবাহিক হতে চান শান্ত

এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নিয়েই খেলবে টাইগাররা। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবিতে টেস্টটি মাঠে গড়াবে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

Ittefaq • 5d ago, Oct 8, 2026 7:23 PM
0
• 3 min read
Bangladesh

পণ্যের দাম স্থিতিশীল রাখতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার

শুধু রমজানকে কেন্দ্র করে নয়, বছরজুড়েই নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে মাল্টাসহ সব ধরনের ফল আমদানিতে শুল্ককাঠামো দ্রুত যুক্তিসঙ্গত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ী ও আমদানিকারকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করে।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সারা বছর দেশে সব পণ্যের দাম একই অবস্থায় থাকবে—এ বিষয় নিয়ে আগে কেউ সমন্বিতভাবে কাজ করেনি। আমরা এখন সেটি নিয়ে কাজ করছি। মৌসুমের বাইরেও যাতে পণ্য উৎপাদন স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুল্ক কাঠামোতে যে পরিবর্তন আনা হবে, তা শুধু রমজানকে সামনে রেখে নয়, সারা বছরের জন্যই করা হবে।’আসন্ন রমজানে পণ্যসংকটের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রমজানের বাকি এখনও প্রায় তিন মাস। এ পর্যন্ত পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হয়েছে। যে পরিমাণ ঋণপত্র (এলসি) ও আমদানির অনুমতিপত্র (আইপি) খোলা হয়েছে, তাতে রমজানে পণ্যের কোনো ঘাটতি হবে না এবং দামও স্থিতিশীল থাকবে।’কৃষি ও আবহাওয়া পরিবর্তনের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবী এখন আগের জায়গায় নেই, আধুনিক প্রযুক্তিতে ‘গ্রীন ফার্মিং’ হচ্ছে। বাংলাদেশেও কৃষিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। যেমন সিলেট অঞ্চলে আগে তরমুজ চাষ না হলেও এখন হচ্ছে। তবে বর্ষাকাল সবজি চাষের মূল মৌসুম নয়। সে সময় সবজির দাম কম রাখা সব সময় সম্ভব নাও হতে পারে; বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়টি বুঝতে হবে।’পোর্ট ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. আমিরুল হক। তিনি বলেন, ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে। বিগত বছরগুলোতে বাজারে পণ্যের দাম সহনীয় ছিল। আমাদের কাছে বাজারের সুনির্দিষ্ট চাহিদার হিসাব রয়েছে, তাই কোনো তথ্যের আড়ালের সুযোগ নেই।’সভাপতির বক্তব্যে আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী আমদানি-রপ্তানি প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জোর দাবি জানান। তিনি বলেন, ‘আইপি, আইআরসি কিংবা বিভিন্ন দপ্তরের অনুমোদন নেওয়ার নামে তৈরি প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করা দরকার। সাধারণ মাছের পোনা আমদানির জন্যও খামারবাড়িতে যেতে হয়। এসব অপ্রয়োজনীয় নিয়মনীতির কারণে ব্যবসায় বাণিজ্যিক দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।’সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, বিএসবিআরএ সভাপতি মোহাম্মদ মহসিন এবং সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলমসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Sangbad/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:22 PM
0
• 0 min read
Bangladesh

মন্ত্রী বললেন বাবা শুনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছেন সিপিবি, বাসদসহ বেশ কয়েকটি সংগঠন ও শিক্ষার্থীরা। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়িবহর চুক্তির অনুষ্ঠানে যাওয়ার পথে বাধার মুখে পড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাজধানীর... বিস্তারিত

Bangla Tribune • 5d ago, Oct 8, 2026 7:21 PM
0
• 6 min read
Bangladesh

নদীর পাড় কেটে ৫ কোটির বালু লুট, জনপ্রতিনিধিসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এতে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনালী চেলা নদীসংলগ্ন শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সত্যতা মেলে এবং নদীর পাড় কাটার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই ড্রেজার ও অবৈধ যন্ত্রপাতি দিয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিলেন। এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও পরিবেশগত প্রতিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে।মামলার নথি অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে আনুমানিক ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করা হয়েছে। উত্তোলিত এই বালুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।মামলায় অভিযুক্ত প্রধান আসামিদের মধ্যে রয়েছেন-স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি জয়নাল আবেদীন মেম্বার, জিয়াউর রহমান বোঘ, জহর মেম্বার, আব্দুল হেকিম চেয়ারম্যান, ধন মিয়া মেম্বারসহ নামীয় ৩৭ জন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ), ১২ ও ১৫(১) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় এ মামলা দায়ের করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক সংবাদকে বলেন, ‘অভিযুক্তরা সম্পূর্ণ অবৈধ উপায়ে নদীর পাড় কেটে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির অপূরণীয় ক্ষতি করেছেন। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শেষে আদালতে দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।’

Sangbad/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:20 PM
0
• 0 min read
Bangladesh

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভ সমাবেশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

Bangla Tribune • 5d ago, Oct 8, 2026 7:18 PM
0
• 4 min read
Bangladesh

সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

আইজিপিরসততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

Ajkerpatrika/Bangladesh • 5d ago, Oct 8, 2026 7:18 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

Daily Newspaper