Business
Business
ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নিচ্ছে রাশিয়া
কৃষিপণ্য রপ্তানিতে সক্ষমতা বাড়াতে মানিকছড়িতে প্রশিক্ষণ
খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ক্ষেতলালে মৃত গরু জবাইয়ের ঘটনায় চারজনকে ১০ হাজার টাকা জরিমানা
বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা
উত্তরা ব্যাংক লেডিস ব্রাঞ্চের উদ্যোগে নারী স্বাস্থ্য ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কয়লার দাম তিন বছরে সর্বোচ্চে
থাইল্যান্ডে বন্যায় চাল উৎপাদন ব্যাহত, সরবরাহ সংকটে বাড়তে পারে দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল
মার্কিন ডলারের দর ও ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন। এতে সুদের হার...
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
Privacy Policy
চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিতে উদ্বিগ্ন ইউরোপ, সমঝোতা চায় ইইউ
• শনিবার, ১০ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির ধারায় চার দিনের ব্যবধানে দেশে সোনার দাম ফের বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৯ অক্টোবর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। নতুন কোনো দাম সমন্বয় না হওয়ায় শনিবার (১০ অক্টোবর) একই মূল্যে সোনা বিক্রি হচ্ছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। এর আগে গত ৫ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হলেও বাজারে আন্তর্জাতিক দর সমন্বয়ের কারণে এবার আবারও দাম বাড়াতে বাধ্য হয় বাজুস।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা ১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকাউল্লেখ্য, গহনা ক্রয়ের ক্ষেত্রে বাজুস নির্ধারিত এ মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মেকিং চার্জ (মজুরি) যুক্ত হবে।
বকেয়া আদায়ে এনবিআরের উদ্যোগেও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নানামুখী উদ্যোগ সত্ত্বেও বকেয়া রাজস্ব আদায়ে মিলছে না আশানুরূপ সাড়া। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতিতে কর বিরোধ মেটানো, বড় করদাতা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক এবং দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তির নানা উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।বিভিন্ন আদালতে মামলা বিচারাধীন থাকায় বর্তমানে ৮২ হাজার ৭৫৭ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকা জড়িত এমন ৫০টি বড় মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এনবিআর।চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের আদায়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে আদালতে আটকে থাকা রাজস্ব আদায় এবং দীর্ঘদিনের কর বিরোধ নিষ্পত্তিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে আইনি জটিলতা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে এই উদ্যোগগুলো বাস্তবায়নে বেশ ধীরগতি দেখা যাচ্ছে।এনবিআরের তথ্য অনুযায়ী, আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং শুল্ক-সংক্রান্ত মোট ২৯ হাজার ৫১৯টি মামলায় ৮২ হাজার ৭৫৭ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এর মধ্যে আয়কর খাতে ৫ হাজার ৫০০টি মামলায় ৩৬ হাজার ৭০০ কোটি টাকা, ভ্যাট খাতে ১১ হাজার ৬৮৪টি মামলায় ৩৬ হাজার ২০০ কোটি টাকা এবং শুল্ক খাতে ১২ হাজার ৩৩৫টি মামলায় ৯ হাজার ৮৫৭ কোটি টাকা জড়িত রয়েছে। ভ্যাট খাতের মামলাগুলোর মধ্যে শুধু উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোতেই আটকে আছে ২৮ হাজার ৮০০ কোটি টাকা। অন্যদিকে, আয়কর খাতের ১৬টি বড় মামলায় জড়িত প্রায় ১৫ হাজার কোটি টাকা, যার তালিকা ইতোমধ্যে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।বকেয়া কর বিরোধ নিষ্পত্তিতে এডিআর পদ্ধতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হলেও অর্থবছরের প্রথম তিন মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম জানিয়েছেন, এডিআরের মাধ্যমে বকেয়া কর আদায় করতে হলে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ী উভয়কেই পারস্পরিক ছাড় দিতে হবে, যার মানসিকতার কিছুটা অভাব রয়েছে। বকেয়া রাজস্ব আদায়ে বুক অ্যাডজাস্টমেন্ট, ব্যাংক হিসাব জব্দ এবং সার্টিফিকেট মামলা দায়েরের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও চলছে।
Discussion
Please Sign In to join the discussion.