মেসির বিদায়ী ম্যাচ নিয়ে সতীর্থদের মিশ্র অনুভূতি‘দিনটা দুঃখের, আবার আনন্দেরও’
কিংবদন্তিদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
লেভানডভস্কিহীন পোল্যান্ডের হার, তুরস্ককে ইতালির রোমাঞ্চকর জয়
উয়েফা নেশনস লিগে তিন মিনিটের রোমাঞ্চকর ঝড়ে তুরস্ককে হারিয়ে মূল্যবান জয় তুলে নিয়েছে ইতালি। অন্যদিকে দলের সেরা তারকা রবার্ট লেভানডভস্কির অনুপস্থিতিতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে হোঁচট খেয়েছে পোল্যান্ড।বোলোনিয়ায় অনুষ্ঠিত ‘গ্রুপ এ১’-এর ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। এক সপ্তাহের ব্যবধানে তুর্কিদের বিপক্ষে এটি ইতালির টানা দ্বিতীয় জয়।ম্যাচের শুরু থেকেই ইতালিকে চেপে ধরেছিল তুরস্ক। বলের দখল ও আক্রমণে তারা এগিয়ে থাকলেও ২৬ মিনিটে প্রথম সাফল্য পায় স্বাগতিক ইতালি। জিওভান্নি দি লরেঞ্জোর ক্রস থেকে চমৎকার ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন জিয়ানলুকা স্কামাক্কা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকেরা।দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া তুরস্ক ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায়। অ্যারাল শিমশির গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। তবে তুর্কিদের সমতার আনন্দ স্থায়ী হয় মাত্র তিন মিনিট। ৬৪ মিনিটে রিকার্দো ক্যালাফিওরির হেডে ইতালি আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষ দিকে, ৮৭ মিনিটে পিও এস্পোসিতোর লক্ষ্যভেদে ৩-১ ব্যবধানের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।এই জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট শূন্যই রইল তুরস্ক।লেভানডভস্কিহীন পোল্যান্ডের হারদিনের অন্য ম্যাচে কার্ডের নিষেধাজ্ঞার কারণে দলের সেরা ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কিকে ছাড়া মাঠে নামতে হয় পোল্যান্ডকে। আগের ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করা লেভানডভস্কির অভাব পুরো ম্যাচ জুড়েই টের পেয়েছে দলটি।ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে বাসিক গোল করে বসনিয়াকে ১-০ ব্যবধানের জয় এনে দেন। লেভানডভস্কির অনুপস্থিতিতে গোলের দেখা না পাওয়া পোল্যান্ডকে অবশেষে এই এক গোল হজম করেই মাঠ ছাড়তে হয়।/
আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বেনিন১ সেকেন্ড আগে
তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
বলের দখল ও আক্রমণে দারুণ লড়াই করল তরস্ক কিন্তু পেরে উঠল না শেষ পর্যন্ত। তাদেরকে আবারও হারের তিক্ততা দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করল ইতালি।
বরিশালকে ইনিংস ব্যবধানে হারাল খুলনা
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলায় দাপুটে জয় পেয়েছে খুলনা বিভাগ। চার দিনের ম্যাচের তৃতীয় দিনে সোমবার সফরকারী বরিশাল বিভাগকে ইনিংস ও ১৩৫ রানে হারিয়েছে তারা।
আর্জেন্টিনা দলে মেসির শেষ অনুশীলন, 'বিশেষ মুহূর্তগুলো মিস করবো'
দলে যোগ দিলেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে সোমবার ঢাকা ছাড়েন তিনি।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।
তিন দিনেই শেষ বরিশাল-খুলনা ম্যাচ
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক ফারহান, বাদ আগা সালমান
০৬ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম
আমিরাতে দলের সঙ্গী শান্ত
০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
টেস্টের ‘রাজদণ্ডে’ চোখ হাসানের
০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
জার্মানির হোঁচট, শেষ আটে পর্তুগাল
০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
মহারাজার বিদায়ের রাতে কাঁদবে আর্জেন্টিনা
০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
রাজশাহীতে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
সেঞ্চুরিতে ৫ হাজারী ক্লাবে তাইবুর
০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম
কেন মেসির বিদায়ী ম্যাচে থাকতে পারছেন না আর্জেন্টিনার দুই ফুটবলারআর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষ
বার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা
Discussion
Please Sign In to join the discussion.