আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Sports

আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিরপেক্ষ ভেন্যুতে প্রথমবারের মতো আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবুধাবির ঐতিহ্যবাহী শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি পরিসংখ্যান এখন সমতার ভিত্তিতে দাঁড়িয়ে। এ পর্যন্ত অনুষ্ঠিত দুই টেস্টের মুখোমুখি লড়াইয়ে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। আবুধাবির এই টেস্টটি মূলত সেই সমতা ভেঙে লাল-সবুজের প্রতিনিধিদের এগিয়ে যাওয়ার বড় সুযোগ।দুই দলের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানের ব্যবধানে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছিল রশিদ খানের দল। পরবর্তীতে ২০২৩ সালে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সুদে-আসলে প্রতিশোধ নেয় স্বাগতিকেরা। সে ম্যাচে আফগানদের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে আয়োজিত এই লাল বলের লড়াইয়ে বড় সংগ্রহের ভিত গড়ে জয়ের পথ সুগম করাই এখন নাজমুল হোসেন শান্তর দলের প্রধান লক্ষ্য।/

Sangbad/Sports • 2d ago, Oct 9, 2026 11:50 AM
0
• 0 min read
Sports

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি।

AmarDesh/Sports • 2d ago, Oct 9, 2026 11:45 AM
0
• 0 min read
Sports

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশসিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে

টস জিতেছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Ajkerpatrika/Sports • 2d ago, Oct 9, 2026 11:40 AM
0
• 0 min read
Sports

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

Inqilab/Sports • 2d ago, Oct 9, 2026 11:39 AM
0
• 0 min read
Sports

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

AmarDesh/Sports • 2d ago, Oct 9, 2026 11:17 AM
0
• 0 min read
Sports

২১৮ রান করেও হারল বাংলাদেশ চ্যাম্পিয়নস

NayaDiganta/Sports • 2d ago, Oct 9, 2026 10:57 AM
0
• 0 min read
Sports

নেইমারের জোড়া গোলে সান্তোসের নাটকীয় ড্র

দীর্ঘ পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেই নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সান্তোস যখন দুই গোলে পিছিয়ে হারের শঙ্কায়, তখন শেষ দিকে ঠাণ্ডা মাথার দুই পেনাল্টি গোলে দলকে অবিশ্বাস্যভাবে হারের হাত থেকে রক্ষা করেন তিনি। নেইমারের এই জোড়া গোলের সুবাদে লিগের শীর্ষ দল ফ্লামেঙ্গোর সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস।বাংলাদেশ সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোরে সান্তোসের হোমগ্রাউন্ড ভিলা বেলমিরোয় ব্রাজিলিয়ান লিগের এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ডান ঊরুর চোটের কারণে গত ২ সেপ্টেম্বরের পর আর মাঠে নামতে পারেননি নেইমার। চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনিয়োর বদলি হিসেবে কোচ কুকা তাকে মাঠে নামান।এর আগে ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে পেদ্রোর চমৎকার পাসে গোল করে ফ্লামেঙ্গোকে এগিয়ে নেন দানিলো। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হোর্হে কারাসকালের ক্রসে হেডে গোল করে ফ্লামেঙ্গোর ব্যবধান ২-০ করেন লুকাস পাকেতা।দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে নামার পর ম্যাচের চিত্র বদলে যায়। ৮১ মিনিটে বক্সে ফ্লামেঙ্গোর জর্জিনিয়োর হ্যান্ডবলের ঘটনায় ভিএআরের (VAR) সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং তাকে লাল কার্ড দেখান। সফল স্পট কিকে ব্যবধান ২-১ করেন নেইমার। এর ঠিক ছয় মিনিট পর বক্সে গাবিগোল ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় সান্তোস। ৮৭ মিনিটে আবারও নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।ম্যাচ শেষে নেইমার বলেন, "আমার মনে হয়, প্রথম গোলের পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম। আরও ভালো ফল পেতে পারতাম।" তবে ফ্লামেঙ্গোকে দেশের সেরা দল উল্লেখ করে তাদের প্রশংসাও করেন তিনি। চোট থেকে মাত্র ফেরায় এ দিন দূরে থেকে জোরালো শট বা লম্বা পাস দেওয়া এড়িয়ে গেছেন বলেও জানান এই তারকা।এই ড্রয়ের ফলে সান্তোস ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে এবং টানা আট ম্যাচ অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল।/

Sangbad/Sports • 2d ago, Oct 9, 2026 10:20 AM
0
• 0 min read
Sports

সাহিবজাদার ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

NayaDiganta/Sports • 2d ago, Oct 9, 2026 10:04 AM
0
• 0 min read
Sports

অফিস খুঁজে পাওয়া গেল না মিঠুনদের অফিস নির্মাণ প্রতিষ্ঠানেরএত দিনে আক্ষরিক অর্থে ‘টাইগারদের’ একটা ‘ডেরা’ তৈরি হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নাম ‘টাইগার্স ডেন’। টাইগার্স ডেন মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটারদের আধুনিক ও বিলাসবহুল একটি লাউঞ্জ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কার্যালয়ও সেখানে। মোহাম্মদ মিঠুনদের দেওয়া এই ‘উপহারে’ বিসিবির ব্যয় ৮৭ লাখ ৬১ হাজার টাকা।

Ajkerpatrika/Sports • 2d ago, Oct 9, 2026 9:59 AM
0
• 0 min read
Sports

৬ মাসের নিষেধাজ্ঞার মুখে রোনালদো

Ittefaq/Sports • 2d ago, Oct 9, 2026 9:39 AM
0
• 0 min read
Sports

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে তাদের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলার বড় সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের। এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে ষষ্ঠ স্থান অর্জনে ব্যর্থ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ, স্থান হয়েছিল রিজার্ভ তালিকায়। তবে পাকিস্তানের আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্তে এশিয়ার সেরা হকি পরাশক্তিগুলোর বিপক্ষে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশের টুর্নামেন্টে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএইচএফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানান, এশিয়ান গেমসের সময়েই এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। পরবর্তীতে এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিক ইমেইল বার্তা পাওয়ার পর অংশগ্রহণের সম্মতি জানিয়েছে বাংলাদেশ।এদিকে এশিয়ান গেমস শেষে বাংলাদেশ দলের জার্মান প্রধান কোচ পিটার নিজ দেশে ফিরে গেছেন। টুর্নামেন্ট শুরুর সময় কাছে চলে আসায় দ্রুত দলীয় প্রস্তুতি ক্যাম্প শুরু করা এবং নতুন কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএইচএফ। শনিবার প্রথম বিভাগ হকি লিগ উদ্বোধনের দিন ফেডারেশন কর্তারা বৈঠকে বসে মূল পরিকল্পনা চূড়ান্ত করবেন।আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে এবং নকআউট পর্ব অনুষ্ঠিত হবে মোহালির বলবীর সিং সিনিয়র স্টেডিয়ামে। ছয় দলের এই টুর্নামেন্টে আয়োজক ভারতের পাশাপাশি মাঠে নামবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান ও বাংলাদেশ।উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় এই আয়োজনের ষষ্ঠ আসর আয়োজনের স্বাগতিক ছিল বাংলাদেশ।/

Sangbad/Sports • 2d ago, Oct 9, 2026 8:38 AM
0
• 0 min read
Sports

আবারও ফিফা সভাপতি হওয়ার পথে ইনফান্তিনো

AmarSangbad/Sports • 2d ago, Oct 9, 2026 8:36 AM
0
• 0 min read
Sports

গরম-ঘূর্ণির চ্যালেঞ্জ থাকলেও ফেভারিট বাংলাদেশই

AmarDesh/Sports • 2d ago, Oct 9, 2026 7:00 AM
0
• 0 min read
Sports

মেসির বিদায়ী ম্যাচ মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। যে জার্সি ১৮ বছর বয়সে গায়ে জড়িয়েছিলেন, তা শেষবার পড়বেন ৩৯ বছর বয়সী তারকা। তাকে জমকালো বিদায় দিতে বেনিনের...

Bd-Bulletin/Sports • 2d ago, Oct 9, 2026 6:41 AM
0
• 0 min read
Sports

পাকিস্তান সরে যাওয়ায় এশিয়ার বনেদি মঞ্চে বাংলাদেশএশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশের সামনে এবার এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ

। ২৭ অক্টোবর থেকে ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় অলিম্পিক বাছাইপর্বেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Ajkerpatrika/Sports • 2d ago, Oct 9, 2026 1:34 AM
0
• 0 min read
Sports

ইনফান্তিনোকে বেগার চ্যালেঞ্জ

০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম

Inqilab/Sports • 2d ago, Oct 9, 2026 12:03 AM
0
• 0 min read
Sports

দ্বৈরথ ভুলে মেসিকে রোনালদোর শ্রদ্ধা

০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম

Inqilab/Sports • 2d ago, Oct 9, 2026 12:03 AM
0
• 0 min read
Sports

রাফি স্মৃতি ক্রিকেটে বাদশা স্মৃতি সংসদের জয়

০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

Inqilab/Sports • 2d ago, Oct 9, 2026 12:02 AM
0
• 0 min read
Sports

শৈশবের ক্লাব নিউয়েলসে ফিরবেন মেসি?

০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

Inqilab/Sports • 2d ago, Oct 9, 2026 12:02 AM
0
• 0 min read
Sports

মেয়র একাডেমি কাপে জয় ডায়নামিক ও রামপুরার

০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

Inqilab/Sports • 2d ago, Oct 9, 2026 12:02 AM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending Stories

Daily Newspaper