Technology

৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক, অপোর নতুন ইয়ারবাডে যেসব সুবিধা
Technology

৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক, অপোর নতুন ইয়ারবাডে যেসব সুবিধা

ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের বাজারে নতুন মডেল এনেছে অপো। চীনের বাজারে ফাইন্ড এক্স১০ সিরিজের সঙ্গে ‘অপো ইনকো এক্স৪’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নয়েজ ক্যানসেলেশন, স্পেশাল অডিও, একসঙ্গে দুটি ডিভাইস সংযোগ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা রাখা হয়েছে এতে।অডিওতে ডুয়াল ড্রাইভারঅপো ইনকো এক্স৪-এ রয়েছে ১১ মিমি ডায়নামিক উফার ও ৬ মিমি টুইটার। ইয়ারবাডটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ১০ হার্জ থেকে ৪০ কিলোহার্জ।এতে এএসি, এসবিসি, এলএইচডিসি ও এলসি৩ অডিও কোডেক সমর্থন রয়েছে। পাশাপাশি ৪৮ কিলোহার্জ/২৪-বিট লসলেস অডিও এবং স্পেশাল অডিও ব্যবহারের সুবিধাও থাকছে।তিন স্তরের নয়েজ ক্যানসেলেশনব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নয়েজ ক্যানসেলেশনের তিনটি স্তর বেছে নেওয়ার সুযোগ রয়েছে - ডিপ, মিডিয়াম ও লাইট। এর সঙ্গে ট্রান্সপারেন্সি ও অ্যাডাপটিভ মোডও থাকছে।অপোর দাবি, ইয়ারবাডটির নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি দৈনন্দিন জীবনের ৯৯.৮ শতাংশ পর্যন্ত শব্দ দমন করতে পারে।চার মাইক্রোফোনে কলের শব্দকলের সময় আশপাশের শব্দ কমিয়ে কথোপকথন পরিষ্কার রাখতে ইয়ারবাডটিতে চারটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে তিনটি সিলিকন মাইক্রোফোন এবং একটি ভিপিইউ মাইক্রোফোন।এ ছাড়া চার-মাইক্রোফোনভিত্তিক এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি রয়েছে, যা কলের সময় পারিপার্শ্বিক শব্দ কমাতে সাহায্য করবে।একসঙ্গে দুই ডিভাইসে সংযোগঅপো ইনকো এক্স৪-এ ব্লুটুথ ৬.১ দেওয়া হয়েছে। একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে সংযোগ রাখা যাবে। ফলে ফোন ও ল্যাপটপের মতো দুই ডিভাইসের মধ্যে ব্যবহারের সময় বারবার সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন হবে না।ইয়ারবাডটি অ্যান্ড্রোয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।এক চার্জে ১৩ ঘণ্টা পর্যন্তব্যাটারির দিক থেকেও একাধিক সুবিধা রেখেছে অপো। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৬৫এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৫৭৬এমএএইচ ব্যাটারি।এএনসি ও এএসি বন্ধ থাকলে একবার চার্জে ইয়ারবাডে সর্বোচ্চ ১৩ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে বলে দাবি করেছে অপো।এলএইচডিসি ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ কমে ইয়ারবাডে ১০ ঘণ্টা এবং কেসসহ ৪২ ঘণ্টা পর্যন্ত হবে।চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি ও ওয়্যারলেস চার্জিং। তারযুক্ত চার্জিংয়ে ইয়ারবাড পুরোপুরি চার্জ হতে প্রায় ৫৫ মিনিট এবং কেসে প্রায় ৬৫ মিনিট সময় লাগে। ওয়্যারলেস চার্জিংয়ে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।ওজন ও সুরক্ষাপ্রতিটি ইয়ারবাডের ওজন ৫.৬ গ্রাম। চার্জিং কেসসহ মোট ওজন ৫৩ গ্রাম। ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP55 রেটিং।দাম ও রঙচীনের বাজারে অপো ইনকো এক্স৪-এর দাম রাখা হয়েছে ১ হাজার ১৯৯ চীনা ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২১ হাজার ৮০০ টাকা।ইয়ারবাডটি পাওয়া যাবে তিনটি রঙে - পিঙ্ক গোল্ড, সফট হোয়াইট ও টাইটেনিয়াম গ্রে।

Sangbad/Technology • 6d ago, Oct 4, 2026 8:53 PM
0
• 0 min read
Technology

২৬ লাখ টাকার বেশি দামের আইফোন ডুও, তৈরি হয়েছে মাত্র ১৭টি

অ্যাপলের ভাঁজযোগ্য আইফোন ডুও বাজারে আসার পর এর নকশা ও দাম নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। এবার সেই ফোনের আরও বিলাসবহুল সংস্করণ তৈরি করেছে পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। ‘লিকুইড মেটাল’ নামের বিশেষ সংস্করণের সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকার বেশি।সীমিত সংখ্যায় তৈরি এই ফোনে সাধারণ স্মার্টফোনের পরিবর্তে ধাতব ভাস্কর্যের আদল ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ক্যাভিয়ার।স্টার্লিং সিলভারে তৈরি বাইরের কাঠামো‘লিকুইড মেটাল’ সংস্করণের প্রধান বৈশিষ্ট্য এর নকশা ও নির্মাণ উপকরণ। ফোনটির বাইরের কাঠামোতে ব্যবহার করা হয়েছে স্টার্লিং সিলভার। এরপর এতে দেওয়া হয়েছে চকচকে পালিশ, যার ফলে ফোনের পৃষ্ঠ আয়নার মতো প্রতিফলিত হয়।ক্যাভিয়ার জানিয়েছে, ফোনটি ভাঁজ ও খোলার সময় এর আকৃতিতে যে পরিবর্তন ঘটে, সেখান থেকেই বিশেষ নকশার ধারণা নেওয়া হয়েছে। বাঁকানো ও প্রবহমান রেখার মাধ্যমে ভাঁজযোগ্য ফোনটিকে ধাতব ভাস্কর্যের মতো করে উপস্থাপন করা হয়েছে।ফোন খোলা কিংবা বন্ধ করার সঙ্গে সঙ্গে বাইরের নকশায়ও যাতে দৃশ্যমান পরিবর্তন আসে, সেভাবেই পুরো কাঠামো তৈরি করা হয়েছে।মাত্র ১৭টি ইউনিটসবার জন্য বাজারে থাকা সাধারণ সংস্করণের মতো নয় ক্যাভিয়ারের এই বিশেষ সংস্করণ। ‘লিকুইড মেটাল’ আইফোন ডুও তৈরি করা হয়েছে মাত্র ১৭টি।স্টোরেজের ওপর ভিত্তি করে এর দামও আলাদা। সংস্করণভেদে মূল্য হলো:২৫৬ জিবি - ১৮ হাজার ৮৪০ ডলার৫১২ জিবি - ১৯ হাজার ২০০ ডলার১ টেরাবাইট - ১৯ হাজার ৯১০ ডলার২ টেরাবাইট - ২১ হাজার ৩৪০ ডলারযুক্তরাজ্যের বাজারে সাধারণ আইফোন ডুওর দাম ১ হাজার ৯৯৯ থেকে ৩ হাজার ১৯৯ পাউন্ড। সেখানে ২ টেরাবাইটের ‘লিকুইড মেটাল’ সংস্করণের দাম ১৬ হাজার পাউন্ডেরও বেশি।শুধু আইফোন ডুও নয়আইফোন ডুওর পাশাপাশি অ্যাপলের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের জন্যও বিশেষ সংস্করণ তৈরি করেছে ক্যাভিয়ার। এসব মডেলের মোট ৭৬টি ইউনিট তৈরি করা হয়েছে।নকশা ও ব্যবহৃত উপকরণের ওপর নির্ভর করে এসব ফোনের দাম ৭ হাজার ১৩০ ডলার থেকে ৮৮ হাজার ২৯০ ডলার পর্যন্ত।সোনা-হীরায় তৈরি বিশেষ সংস্করণএই সিরিজের অন্যতম দামি সংস্করণ ‘পালমেট ১৮কে’। ফোনটির বিশেষ কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনা ও হীরা।নকশায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতীকী খেজুরগাছের পাতার আদল। এর ওপর হাতে বসানো হয়েছে শতাধিক হীরা। এমনকি অ্যাপলের লোগোতেও ব্যবহার করা হয়েছে মূল্যবান পাথর।প্রযুক্তির সঙ্গে বিলাসিতার মেলবন্ধনঅ্যাপলের ফোনকে বিলাসবহুল সংস্করণে রূপ দেওয়ার ক্ষেত্রে ক্যাভিয়ারের এটি প্রথম উদ্যোগ নয়। এর আগেও বিশেষ নকশা ও দুর্লভ উপকরণ ব্যবহার করে আইফোনের বিভিন্ন সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।চলতি বছরের এপ্রিলেও আইফোন ১৭ প্রো ম্যাক্সের একটি বিশেষ সংস্করণ বাজারে এনেছিল ক্যাভিয়ার। ওই ফোনে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পরিচিত কালো টার্টলনেক পোশাকের একটি অংশের কাপড় ব্যবহার করা হয়েছিল।ক্যাভিয়ারের এসব উদ্যোগে প্রযুক্তিপণ্যের সঙ্গে বিলাসিতার সংযোগই সামনে আসে। নতুন ‘লিকুইড মেটাল’ আইফোন ডুওও সেই ধারার আরেকটি উদাহরণ।

Sangbad/Technology • 6d ago, Oct 4, 2026 8:45 PM
0
• 0 min read
Technology

নিরাপত্তা ত্রুটি ঠেকাতে আইফোন-আইপ্যাডে নতুন সফটওয়্যার আপডেট

আইফোন ও আইপ্যাডের পুরোনো সফটওয়্যারে থাকা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানোর আশঙ্কার কথা জানিয়েছে অ্যাপল। এ কারণে ব্যবহারকারীদের দ্রুত নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।এরই মধ্যে আইফোন ১১ ও পরবর্তী মডেলের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ উন্মুক্ত করা হয়েছে।যেভাবে কাজে লাগানো হতে পারে ত্রুটিটিঅ্যাপলের তথ্যমতে, আইওএসের ‘কোরগ্রাফিকস’ অংশে থাকা ত্রুটিটি ব্যবহার করে বিশেষভাবে তৈরি ফাইলের মাধ্যমে ডিভাইসে ক্ষতিকর কোড চালানো সম্ভব।ডিভাইসে ছবি ও বিভিন্ন গ্রাফিক উপাদান প্রদর্শনের কাজে কোরগ্রাফিকস ব্যবহৃত হয়। অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭-এর আগের সংস্করণ ব্যবহারকারী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ‘অত্যন্ত জটিল’ হামলায় এই ত্রুটি কাজে লাগানো হয়ে থাকতে পারে।তবে এসব হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।আপডেটের আগে যা করতে হবেনিরাপত্তা হালনাগাদ ইনস্টলের আগে আইফোনের তথ্যের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল। এ জন্য আইক্লাউড বা কম্পিউটারে ব্যাকআপ রাখা যাবে।এরপর ফোনটি চার্জে যুক্ত করে ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করতে হবে। হালনাগাদ ইনস্টলের ধাপগুলো হলো:আইফোনের ‘সেটিংস’ খুলতে হবে।এরপর ‘জেনারেল’ অপশনে যেতে হবে।‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করতে হবে।সেখানে নতুন হালনাগাদ দেখা গেলে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ অথবা ‘আপডেট নাও’ নির্বাচন করতে হবে।প্রয়োজন হলে ফোনের পাসকোড দিতে হবে।চাইলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় হালনাগাদ সুবিধাও চালু রাখতে পারবেন।নিজের সুবিধামতো ইনস্টলের সুযোগযাঁরা নিজের পছন্দের সময়ে আপডেট ইনস্টল করতে চান, তাঁরা ‘অটোমেটিক্যালি ইনস্টল’ সুবিধা বন্ধ রেখে শুধু ‘অটোমেটিক্যালি ডাউনলোড’ চালু রাখতে পারেন।এ ক্ষেত্রে ফোন লক থাকা, চার্জে যুক্ত থাকা এবং ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত অবস্থায় হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। পরে ব্যবহারকারী নিজের সুবিধামতো সেটি ইনস্টল করতে পারবেন।আইফোন ১৮ প্রো সিরিজেও নতুন আপডেটএদিকে আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের বিভিন্ন সমস্যা সমাধানে আইওএস ২৭.০.১ প্রকাশ করেছে অ্যাপল।নতুন মডেল দুটি বাজারে আসার পর ব্যবহারকারীদের কেউ কেউ অভিযোগ করেছিলেন, ফেস আইডি দিয়ে পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে ফোন হঠাৎ পুনরায় চালু হয়ে যাচ্ছে। নতুন হালনাগাদে এ সমস্যার সমাধান করা হয়েছে।এ ছাড়া নোটিফিকেশন সেন্টার ও কন্ট্রোল সেন্টার একই সময়ে খোলার পর টাচস্ক্রিন অচল হয়ে যাওয়ার সমস্যাও নতুন হালনাগাদে ঠিক করা হয়েছে।

Sangbad/Technology • 6d ago, Oct 4, 2026 8:38 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 6d ago, Oct 4, 2026 8:27 PM
0
• 0 min read
Technology

চুল পাকার সঙ্গে ক্যানসার প্রতিরোধের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

Bd-Pratidin/Technology • 7d ago, Oct 4, 2026 10:57 AM
0
• 0 min read
Technology

বাজারে আসছে ৮ হাজার এমএএইচ ব্যাটারির নতুন ফোন

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের সুবিধা দিতে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩২। ‘পাওয়ার লং, গ্রো অন’ ধারণাকে সামনে রেখে তৈরি ডিভাইসটি বিশেষ করে দীর্ঘ সময় ফোনে কাজ করা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে বাজারে আনা হচ্ছে।

JanaKantha/Technology • 7d ago, Oct 4, 2026 12:54 AM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 7d ago, Oct 4, 2026 12:43 AM
0
• 0 min read
Technology

পুরোনো সৌর প্যানেলের ভবিষ্যৎ কী, বাড়ছে বর্জ্যের উদ্বেগ

সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনকে পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়। বাড়ির ছাদ থেকে শুরু করে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র—বিভিন্ন জায়গায় স্থাপিত প্যানেল বছরের পর বছর বিদ্যুৎ উৎপাদন করে। তবে এসব প্যানেলের কার্যকাল শেষ হওয়ার পর সেগুলোর ব্যবস্থাপনা নিয়েও এখন গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে।যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) তথ্য অনুযায়ী, একটি সৌর প্যানেল সাধারণত ২৫ বছরের বেশি সময় কার্যকর থাকতে পারে। এরপর সেটি বর্জ্যে পরিণত হলে সংগ্রহ, পুনর্ব্যবহার ও নিরাপদ ব্যবস্থাপনার প্রয়োজন হয়।বাড়ছে সৌর প্যানেলের বর্জ্যগত এক দশকে যুক্তরাষ্ট্রে সৌরবিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১০ সালে দেশটির নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মাত্র ৪ শতাংশ এসেছিল সৌরবিদ্যুৎ থেকে। ২০২০ সালে এই হার বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছায়। একই বছরে যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩ দশমিক ৩ শতাংশ এসেছিল সৌরপ্রযুক্তি থেকে।সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে ভবিষ্যতে পুরোনো প্যানেলের সংখ্যাও বাড়বে। ইপিএর হিসাবে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সৌর প্যানেল বর্জ্য প্রায় ১০ লাখ টনে পৌঁছাতে পারে। ২০৫০ সালের মধ্যে সেই পরিমাণ প্রায় ১ কোটি টনে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে।প্যানেলে থাকে বিভিন্ন ধাতুসৌর প্যানেল ব্যবহারের সময় সাধারণত বায়ুতে দূষণকারী পদার্থ নির্গত হয় না। কিন্তু ব্যবহারের শেষ পর্যায়ে সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ প্যানেলের ভেতরে থাকা বিভিন্ন ধাতু ও অন্যান্য উপাদান সঠিকভাবে ব্যবস্থাপনা করা প্রয়োজন।বর্তমানে ব্যবহৃত সৌর প্যানেলের ৯৫ শতাংশের বেশি ক্রিস্টালাইন-সিলিকন প্রযুক্তির। এতে সিলিকনের পাশাপাশি অল্প পরিমাণে রুপা ও তামার মতো মূল্যবান ধাতু থাকে। এসব প্যানেলের সাধারণ আয়ু ২৫ বছর বা তার বেশি।অন্যদিকে থিন-ফিল্ম বা পাতলা স্তরের সৌর প্যানেলে ক্যাডমিয়াম টেলুরাইড কিংবা কপার ইন্ডিয়াম গ্যালিয়াম ডিসেলেনাইডের মতো অর্ধপরিবাহী উপাদান ব্যবহৃত হয়।সব পুরোনো প্যানেল একই ধরনের বর্জ্য নয়ব্যবহারের মেয়াদ শেষ হওয়া সব সৌর প্যানেলকে একই ধরনের বর্জ্য হিসেবে দেখা যায় না। ইপিএর পরীক্ষায় বিভিন্ন মডেল ও নির্মাতার প্যানেলে ধাতু ও অন্যান্য উপাদানের পরিমাণে পার্থক্য পাওয়া গেছে।কিছু প্যানেলে সিসা বা ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু এমন মাত্রায় থাকতে পারে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের আইনে কোনো কোনো ব্যবহৃত সৌর প্যানেল বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচিত হতে পারে। আবার একই ধরনের অন্য প্যানেল সেই শ্রেণিতে নাও পড়তে পারে।এমনকি একই নির্মাতা ও মডেলের প্যানেলের ক্ষেত্রেও পরীক্ষার ফল ভিন্ন হতে পারে।কীভাবে নির্ধারিত হয় ঝুঁকিযুক্তরাষ্ট্রে কোনো সৌর প্যানেল ব্যবহারের অযোগ্য হয়ে পরিত্যক্ত হলে সেটিকে বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়। এরপর সেটির ক্ষতিকর বৈশিষ্ট্য রয়েছে কি না, তা নির্ধারণ করা হয়।সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু বর্জ্য থেকে বেরিয়ে আসতে পারে কি না, তা যাচাইয়ে ‘টক্সিসিটি ক্যারেক্টারিস্টিক লিচিং প্রসিডিউর’ পরীক্ষা ব্যবহার করা হয়। পরীক্ষায় নির্ধারিত মাত্রার বেশি ক্ষতিকর উপাদান বেরিয়ে এলে সেটিকে বিপজ্জনক বর্জ্য হিসেবে ব্যবস্থাপনা করতে হয়।তবে পুরোনো সৌর প্যানেল মানেই বিপজ্জনক বর্জ্য—এমন নয়। প্যানেলের নকশা, উপাদান ও নির্মাণপ্রক্রিয়ার ভিন্নতার কারণে ঝুঁকিও আলাদা হতে পারে।পুনর্ব্যবহারে গুরুত্ব ইপিএরপুরোনো প্যানেল ফেলে না দিয়ে এর ব্যবহারযোগ্য উপাদান উদ্ধার করা গেলে নতুন প্যানেল তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল ও শক্তির ওপর চাপ কমানো সম্ভব। তাই সৌর প্যানেলের বর্জ্য ব্যবস্থাপনায় পুনর্ব্যবহারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইপিএ।বিপজ্জনক হিসেবে চিহ্নিত কিছু সৌর প্যানেলও নির্দিষ্ট শর্ত পূরণ করলে পুনর্ব্যবহার-সংক্রান্ত কিছু নিয়ন্ত্রক সুবিধার আওতায় আসতে পারে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি মূল্যবান উপাদানগুলোকে আবার অর্থনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়।‘ইউনিভার্সাল ওয়েস্ট’ ব্যবস্থায় আনার উদ্যোগসৌর প্যানেলের বর্জ্য ব্যবস্থাপনা সহজ ও কার্যকর করতে ২০২৩ সালের অক্টোবরে ইপিএ সৌর প্যানেলকে ‘ইউনিভার্সাল ওয়েস্ট’ ব্যবস্থার আওতায় আনার জন্য নতুন নিয়ম তৈরির উদ্যোগের কথা জানায়।এই ব্যবস্থার লক্ষ্য নির্দিষ্ট ধরনের বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ করা এবং একই সঙ্গে নিরাপদ ব্যবস্থাপনার কাঠামো তৈরি করা।যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যও এ বিষয়ে নিজস্ব উদ্যোগ নিয়েছে। ক্যালিফোর্নিয়া, হাওয়াই, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা ও ওয়াশিংটনে সৌর প্যানেলের ব্যবহার শেষে ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার বা নির্মাতার কাছে ফেরত দেওয়ার বিষয়ে বিভিন্ন আইন, কর্মসূচি ও নীতিমালা রয়েছে। তবে এসব উদ্যোগ পুরো যুক্তরাষ্ট্রের জন্য অভিন্ন ব্যবস্থা নয়।সৌরশক্তির টেকসই ভবিষ্যতের প্রশ্নসৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুরোনো প্যানেলের ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা প্রয়োজন। প্যানেল যতদিন বিদ্যুৎ উৎপাদন করে, ততদিন এর পরিবেশগত সুবিধা পাওয়া যায়। কিন্তু কার্যকাল শেষ হওয়ার পর সেটি যেন নতুন পরিবেশগত সমস্যার কারণ না হয়, সে জন্য প্রয়োজন পরিকল্পিত সংগ্রহ, নিরাপদ পরিবহন, পুনর্ব্যবহার ও যথাযথ নিষ্পত্তি।সৌরশক্তির টেকসই ভবিষ্যৎ তাই শুধু সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তরের ওপর নির্ভর করছে না; ব্যবহৃত প্রযুক্তির পুরো জীবনচক্র কতটা দায়িত্বশীলভাবে পরিচালনা করা যায়, সেটিও গুরুত্বপূর্ণ।

Sangbad/Technology • 7d ago, Oct 3, 2026 8:45 PM
0
• 0 min read
Technology

বিভিন্ন ডিভাইসে মিউজ যুক্ত করতে মেটার নতুন প্রকল্প

মেটার ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজকে এবার বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। এ জন্য ‘মিউজ গ্যাজেটস’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে মেটা। প্রকল্পটির মাধ্যমে নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা মিউজের সঙ্গে সংযুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন।শুক্রবার প্রকল্পটি চালুর ঘোষণা দেওয়া হয়। এতে উন্মুক্ত উৎসের ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম রাখা হয়েছে। পাশাপাশি মিউজের সঙ্গে কী ধরনের ডিভাইস যুক্ত করা সম্ভব, তার কয়েকটি নমুনাও প্রকাশ করেছে মেটা।যেসব ডিভাইস তৈরি করা যাবেমেটার তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক কাগজের পর্দা যুক্ত করা সম্ভব। টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযুক্ত করা যায়—এমন ডিভাইসও তৈরি করা যাবে।এ ছাড়া তুলনামূলক কম দামের রাসবেরি পাই বা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করেও মিউজের সঙ্গে বিভিন্ন ধরনের ডিভাইস সংযুক্ত করার সুযোগ থাকবে।এসব ডিভাইসে প্রয়োজন অনুযায়ী পর্দা, বোতাম, বিভিন্ন সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা যাবে।প্রযুক্তিপ্রেমীদের জন্য ডিসকর্ড চ্যানেলমিউজের সঙ্গে নতুন ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহীদের সহায়তার জন্য একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে মেটা।এর মাধ্যমে মিউজকে ঘিরে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরির কাজ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে।মেটার তৈরি ‘মিউজ হোম লিংক’মেটা নিজেরাও প্রকল্পটির একটি নমুনা ডিভাইস তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যান জানিয়েছেন, ‘মিউজ হোম লিংক’ নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে।ইউএসবি-সি সংযোগের এই ডিভাইস ব্যবহার করে মিউজকে ঘরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়। এরপর মিউজ ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন, স্পিকারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে পারে।গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হবে ৫ হাজার ইউনিটমিউজ হোম লিংকের ৫ হাজার ইউনিট তৈরি করেছে মেটা। মিউজের গ্রাহকদের মধ্যে সরবরাহ থাকা পর্যন্ত ডিভাইসগুলো বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।তবে নাট ফ্রিডম্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।মিউজকে আরও বিস্তৃত ব্যবস্থায় নিতে চায় মেটামিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এই উদ্যোগের মাধ্যমে মিউজকে শুধু একটি আলাদা এআই সহকারী হিসেবে নয়, বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে সংযুক্ত একটি ব্যবস্থায় পরিণত করার লক্ষ্য মেটার রয়েছে।সম্প্রতি ছোট ব্যবসার জন্যও মিউজের নতুন সংস্করণ চালু করেছে মেটা। সেখানে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো সেবার সঙ্গে মিউজ যুক্ত করা যায়। পাশাপাশি ব্যবসা ও করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে নতুন একটি ব্যবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।

Sangbad/Technology • 7d ago, Oct 3, 2026 8:35 PM
0
• 0 min read
Technology

অ্যাপলের ১৯ ডলারের পলিশিং ক্লথ এখন ৯ ডলারে

এক টুকরো কাপড়ের দাম ১৯ ডলার—অ্যাপলের ‘পলিশিং ক্লথ’ বাজারে আসার পর এমন দাম নিয়েই একসময় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল। ২০২১ সালে বাজারে আসা এই ক্লিনিং ক্লথের দাম এবার কমিয়েছে অ্যাপল। এখন একই পণ্য কিনতে খরচ হবে ৯ ডলার।অর্থাৎ আগের ১৯ ডলারের তুলনায় দাম কমেছে প্রায় ৫৩ শতাংশ। ভারতীয় মুদ্রায় নতুন দাম প্রায় ৯০০ টাকা। অ্যাপলের অনলাইন স্টোরেও বর্তমানে ৯ ডলার দামে ক্লথটি বিক্রি হচ্ছে।কেন আলাদা অ্যাপলের এই কাপড়দেখতে সাধারণ কাপড়ের মতো হলেও অ্যাপলের পলিশিং ক্লথ তৈরি করা হয়েছে বিশেষ মাইক্রো-সুয়েড ধরনের উপাদান দিয়ে। এতে রয়েছে অ্যাপলের লোগোও।অ্যাপলের তথ্য অনুযায়ী, বিভিন্ন ডিভাইসের স্ক্রিন ও সংবেদনশীল অংশ পরিষ্কারের সময় যাতে সহজে দাগ বা আঁচড় না পড়ে, সেভাবেই এটি তৈরি করা হয়েছে। বিশেষভাবে ন্যানো-টেক্সচার ডিসপ্লে পরিষ্কারের জন্য এই ক্লথ ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।ন্যানো-টেক্সচার ডিসপ্লের পৃষ্ঠ সাধারণ স্ক্রিনের তুলনায় আলাদা হওয়ায় তা পরিষ্কারের ক্ষেত্রে উপযুক্ত কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।১৯ ডলারের কাপড় নিয়ে এত আলোচনা কেন২০২১ সালে পলিশিং ক্লথটি বাজারে ছাড়ার সময় এর দাম নির্ধারণ করা হয়েছিল ১৯ ডলার। ছোট একটি কাপড়ের জন্য এই মূল্য প্রযুক্তিপ্রেমীদের একাংশের কাছে বিস্ময়ের কারণ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে।তবে দামের আলোচনা থাকলেও পণ্যটির চাহিদা কম ছিল না। বাজারে আসার পর অ্যাপলের এই ক্লিনিং ক্লথ দ্রুত বিক্রি হয়ে যায়। এমনকি নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই প্রাথমিক স্টক শেষ হয়ে যাওয়ার খবরও সামনে আসে।পরে ২০২২ সালের জানুয়ারিতে আবার এটি বিক্রিতে আনা হয়। এরপর থেকে অ্যাপলের আনুষঙ্গিক পণ্যের তালিকায় রয়েছে পলিশিং ক্লথটি।এবার ৯ ডলারেদাম কমানোর ফলে আগের তুলনায় একই ক্লথ কিনতে এবার ১০ ডলার কম খরচ হবে। শতাংশের হিসাবে কমেছে প্রায় ৫৩ শতাংশ।কিছু ক্ষেত্রে অ্যাপল কার্ড ব্যবহারকারীরা কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন বলেও জানানো হয়েছে। তবে এ সুবিধা কোথায় এবং কোন শর্তে পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট বাজারের নিয়মের ওপর নির্ভর করবে।পরিষ্কার করা যাবে ১৪০টির বেশি ডিভাইসঅ্যাপলের তথ্য অনুযায়ী, পলিশিং ক্লথটি কোনো একটি নির্দিষ্ট নতুন ডিভাইসের জন্য সীমাবদ্ধ নয়। ১৪০টিরও বেশি অ্যাপল ডিভাইস পরিষ্কারে এটি ব্যবহার করা যায়।এই তালিকায় নতুন প্রজন্মের ম্যাকবুকের পাশাপাশি পুরোনো আইফোন ৫-এর মতো ডিভাইসও রয়েছে। অ্যাপল ওয়াচের বিভিন্ন মডেলও এই তালিকায় অন্তর্ভুক্ত।ফলে দীর্ঘদিন ধরে অ্যাপলের বিভিন্ন ডিভাইস ব্যবহার করা গ্রাহকরাও এই ক্লথ ব্যবহার করতে পারবেন।প্রয়োজন কতটা?দাম কমিয়ে ৯ ডলার করলেও প্রশ্ন থাকছে, এই ক্লথ কেনা কতটা প্রয়োজনীয়। কারণ সাধারণ মাইক্রোফাইবার বা একই ধরনের নরম কাপড় তুলনামূলক কম দামে পাওয়া যায়।তাই অ্যাপলের লোগোযুক্ত এই বিশেষ ক্লথে ৯ ডলার খরচ করবেন কি না, শেষ পর্যন্ত সেটি ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দের ওপরই নির্ভর করবে।

Sangbad/Technology • 7d ago, Oct 3, 2026 8:27 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 8d ago, Oct 3, 2026 12:25 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 8d ago, Oct 3, 2026 12:55 AM
0
• 0 min read
Technology

বিশ্বের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির জায়গা দখল করে নিচ্ছে এআইদীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...

Ajkerpatrika/Technology • 8d ago, Oct 2, 2026 9:48 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 8d ago, Oct 2, 2026 3:59 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 9d ago, Oct 2, 2026 1:19 AM
0
• 0 min read
Technology

নিকনের প্রতিযোগিতায় প্রথম হওয়া ছবি ও ভিডিওতে এআই ব্যবহারের অভিযোগমাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...

Ajkerpatrika/Technology • 9d ago, Oct 1, 2026 11:12 PM
0
• 0 min read
Technology

মনোহরগঞ্জের নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি নির্বাচিত

SorejominBarta/Technology • 9d ago, Oct 1, 2026 8:57 PM
0
• 0 min read
Technology

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় সাফল্য, ১৯ সেকেন্ডে তৈরি ১০ লাখ নমুনা

জটিল গণনা ও বিপুল তথ্য প্রক্রিয়াকরণে সুপারকম্পিউটারের সক্ষমতা দীর্ঘদিন ধরেই অসাধারণ বলে বিবেচিত। এবার সেই সক্ষমতার সঙ্গে কোয়ান্টাম কম্পিউটারের পার্থক্য আরও স্পষ্ট করে দিল আইবিএমের একটি পরীক্ষা। গবেষকদের দাবি, আইবিএমের একটি বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার মাত্র ১৯ সেকেন্ডে এমন একটি হিসাব সম্পন্ন করেছে, যা করতে একটি সুপারকম্পিউটারের প্রায় ১১০ বছর প্রয়োজন হতো।মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু কিউবিটের পদার্থবিজ্ঞানী টিগ্রান সেড্রাকিয়ানের নেতৃত্বে গবেষক দলটি এই পরীক্ষা চালায়। এতে ব্যবহার করা হয় আইবিএমের ১২০-কিউবিটের নাইটহক আর২ প্রসেসর।বিটের বদলে কিউবিটপ্রচলিত কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিট ব্যবহার করা হলেও কোয়ান্টাম কম্পিউটিংয়ে এর বিকল্প হিসেবে কাজ করে কিউবিট। জটিল গণনা দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কিউবিটের সক্ষমতাই এই প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য।পরীক্ষার সময় গবেষকেরা ৩৬টি সাইকেলের একটি নির্দিষ্ট পর্যায় শনাক্ত করেন। ওই পর্যায়ে সার্কিটে ছিল ৯১৮টি টু-কিউবিট গেট বা চৌম্বকীয় পথ।এর পরই নাইটহক আর২ প্রসেসরটি মাত্র ১৯ সেকেন্ডে ১০ লাখ নমুনা তৈরি করতে সক্ষম হয়।হিসাবের আকার ছিল বিপুলএই পরীক্ষায় তৈরি হওয়া বিপুল তথ্য সুপারকম্পিউটারে বিশ্লেষণ করতে কত সময় লাগতে পারে, তা সরাসরি নির্ধারণ করা কঠিন ছিল। এ সময় গবেষকেরা ‘টেন্সর-নেটওয়ার্ক কন্ট্রাকশন’ নামের একটি বিশেষ কৌশল কাজে লাগান।তাঁদের হিসাব অনুযায়ী, পুরো কাজটি সম্পন্ন করতে প্রায় ১ দশমিক ২ সংখ্যার পর ২৮টি শূন্য সমপরিমাণ গণনাসংক্রান্ত অপারেশন প্রয়োজন।বর্তমান বিশ্বের অন্যতম সেরা এক্সাস্কেল সুপারকম্পিউটার ফ্রন্টিয়ারের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতাকে ভিত্তি করে গবেষকেরা হিসাবটি করেন। সেই হিসাবেই একই কাজের জন্য প্রায় ১১০ বছরের সময়ের কথা উঠে আসে।১১০ বছর কোনো চূড়ান্ত সীমা নয়গবেষকেরা অবশ্য পরিষ্কার করে বলেছেন, ১১০ বছরের এই হিসাবকে ক্লাসিক্যাল কম্পিউটারের গতির কোনো চূড়ান্ত বা মৌলিক সীমা হিসেবে দেখা যাবে না।তবে পরীক্ষাটির বিশেষ দিক হলো, এটি কোনো নির্দিষ্ট গবেষণাগারের পরীক্ষামূলক যন্ত্রে সীমাবদ্ধ ছিল না। বাণিজ্যিকভাবে পরিচালিত ক্লাউড কম্পিউটিং ব্যবস্থায় এই কাজ সম্পন্ন করা হয়েছে।অন্যদের জন্য উন্মুক্ত করা হয়েছে তথ্যগবেষণা পুনরায় যাচাই ও পরীক্ষা করার সুযোগ দিতে গবেষক দল তাদের ব্যবহৃত সার্কিট, নমুনা এবং বিশ্লেষণের কোড উন্মুক্ত করে দিয়েছে। ফলে অন্য গবেষকরাও একই তথ্য ও পদ্ধতি ব্যবহার করে পরীক্ষাটি যাচাই করতে পারবেন।

Sangbad/Technology • 9d ago, Oct 1, 2026 6:18 PM
0
• 0 min read
Technology

নভেম্বরে আসছে স্যামসাংয়ের এআই স্মার্ট চশমা

স্মার্টফোনের কিছু কাজ যদি চশমা পরেই করা যায়, সেই অভিজ্ঞতা দিতে বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্ট চশমা। ‘গ্যালাক্সি গ্লাসেস’ নামের এই ডিভাইসে থাকবে গুগলের জেমিনি এআই। আগামী নভেম্বর নির্বাচিত আন্তর্জাতিক বাজারে এটি উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।জুলাইয়ে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড আয়োজনে চশমাটির নকশা ও বেশ কিছু বৈশিষ্ট্য সামনে এনেছিল স্যামসাং। এর আগে গুগল আই/ও ২০২৬-এ প্রথম স্মার্ট চশমা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।জেমিনি এআই দেবে বিভিন্ন কাজে সহায়তাগ্যালাক্সি গ্লাসেসের অন্যতম প্রধান সুবিধা হতে পারে এর এআইনির্ভর কার্যক্রম। চশমাটিতে থাকা ক্যামেরা ব্যবহারকারীর সামনে থাকা দৃশ্য শনাক্ত করে সেই অনুযায়ী তথ্য দিতে পারবে।কোনো বস্তু, স্থান বা দৃশ্য সম্পর্কে জানতে চাইলে ফোন হাতে নেওয়ার প্রয়োজন কমে আসতে পারে। ক্যামেরায় ধরা তথ্যের ভিত্তিতে জেমিনি এআইয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ থাকবে।শুধু তথ্য জানানোতেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে না। প্রকাশিত তথ্য অনুযায়ী, জেমিনির সহায়তায় রেস্তোরাঁয় টেবিল বুক করার মতো দৈনন্দিন কাজও করা যাবে।ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকারগ্যালাক্সি গ্লাসেসে থাকছে বিল্ট-ইন ক্যামেরার পাশাপাশি মাইক্রোফোন ও স্পিকার। ফলে চশমা পরা অবস্থাতেই ফোন কল করা বা গ্রহণ এবং গান শোনা সম্ভব হবে।এর ফলে দৈনন্দিন বিভিন্ন কাজের সময় হাতে ফোন রাখার প্রয়োজন কমতে পারে।স্ন্যাপড্রাগন চিপে চলবে চশমাডিভাইসটির প্রযুক্তিগত ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন ১ চিপসেট। তাই সাধারণ চশমার তুলনায় এটি হবে প্রযুক্তিনির্ভর একটি ওয়্যারেবল ডিভাইস।গ্যালাক্সি গ্লাসেস তৈরির ক্ষেত্রে স্যামসাংয়ের সঙ্গে কাজ করেছে লাইফস্টাইল ব্র্যান্ড জেন্টাল মনস্টার ও ওয়ারবাই পার্কার।এক চার্জে চলবে ৯ ঘণ্টাব্যাটারি সক্ষমতার দিকেও গুরুত্ব দিয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে গ্যালাক্সি গ্লাসেস সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।এর সঙ্গে থাকা ওয়্যারলেস চার্জিং কেস দিয়ে চশমাটিকে আরও সাতবার পর্যন্ত পূর্ণ চার্জ দেওয়া যাবে।নভেম্বরেই বাজারে আসার ইঙ্গিতদ্য কোরিয়া হেরাল্ডকে দেওয়া স্যামসাংয়ের বক্তব্য অনুযায়ী, গ্যালাক্সি গ্লাসেস নভেম্বরেই লঞ্চ করা হবে। তবে শুরুতে কোন কোন দেশে ডিভাইসটি পাওয়া যাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।চশমাটির দামও প্রকাশ করেনি স্যামসাং। বাজারে আসার সময়ই মূল্য ও বিভিন্ন দেশে প্রাপ্যতার তথ্য জানানো হতে পারে।এদিকে স্মার্ট চশমার বাজারে স্যামসাংয়ের নতুন ডিভাইসটি অন্যান্য এআই-সমৃদ্ধ পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়বে। বিশেষ করে রে-ব্যান মেটা সিরিজের স্মার্ট চশমার সঙ্গে এর তুলনা করা হবে।

Sangbad/Technology • 9d ago, Oct 1, 2026 6:13 PM
0
• 0 min read
Technology

নতুন আইফোন ১৮ প্রো নিয়ে রং বদলের অভিযোগ

বাজারে আসার দুই সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর রং নিয়ে অভিযোগ তুলেছেন কয়েকজন ব্যবহারকারী। তাঁদের দাবি, ফোনের পেছনে ক্যামেরার চারপাশের অংশে হালকা গোলাপি আভা বা বিবর্ণতার মতো পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে কালো ও বারগান্ডি রঙের মডেলে এমন অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে।১৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স বিক্রি শুরু করে অ্যাপল। নতুন ফোনের এমন সমস্যায় কেউ কেউ অ্যাপলের কাছে ডিভাইস ফেরত পাঠানোর পরিকল্পনাও করেছেন।ক্যামেরার চারপাশেই বেশি পরিবর্তনসামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিজ্ঞতায় ব্যবহারকারীরা জানিয়েছেন, ফোনের পেছনে ক্যামেরা ঘিরে থাকা অংশের রঙ স্বাভাবিক ব্যবহারের পরই বদলে যেতে শুরু করেছে।এক ব্যবহারকারীর দাবি, বিবর্ণ হয়ে যাওয়া অংশ মুছে ফেললে সাময়িকভাবে আগের রঙ ফিরে আসে। তবে কয়েক মিনিট পর আবার একই পরিবর্তন দেখা দেয়। আরেক ব্যবহারকারী জানিয়েছেন, সমস্যাটি এতটাই দৃশ্যমান যে তিনি নতুন কেনা ফোনটি অ্যাপলের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তবে সব রঙের আইফোন ১৮ প্রোতে একই অভিযোগ পাওয়া যাচ্ছে না। রুপালি ও হালকা নীল ‘গ্লেসিয়ার’ সংস্করণে এ ধরনের সমস্যার কথা তুলনামূলকভাবে কম জানা গেছে।অ্যানোডাইজিং পদ্ধতি নিয়েও প্রশ্নআইফোন ১৮ প্রোর অ্যালুমিনিয়াম ফ্রেমে রং করার জন্য অ্যানোডাইজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রক্রিয়ায় অ্যালুমিনিয়ামের পৃষ্ঠে সূক্ষ্ম একটি স্তর তৈরি করে তার মধ্যে রঙের উপাদান প্রবেশ করানো হয়। ফলে ধাতুর সঙ্গে রঙের দৃঢ়ভাবে যুক্ত থাকার কথা।ব্যবহারকারীদের অভিযোগ অবশ্য বলছে ভিন্ন অভিজ্ঞতার কথা। তাঁদের দাবি, ফোন স্বাভাবিকভাবে ব্যবহারের অল্প সময়ের মধ্যেই ক্যামেরার আশপাশের রঙে পরিবর্তন দেখা যাচ্ছে।তেল বা ময়লার কারণেও কি এমন হতে পারে?রঙের পরিবর্তনের কারণ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একমত হওয়া যায়নি। কেউ কেউ মনে করছেন, ক্যামেরার চারপাশে জমে থাকা তেল বা ময়লা থেকেই এমন পরিবর্তন দেখা দিতে পারে।আইফোন পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির সাপোর্ট পেজ অনুযায়ী, ফোনের বাইরের অংশ পরিষ্কারে নরম ও সামান্য ভেজা লিন্টমুক্ত কাপড় ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট ধরনের জীবাণুনাশক ওয়াইপ ব্যবহার করা গেলেও ব্লিচ বা হাইড্রোজেন পার-অক্সাইডযুক্ত উপাদান ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।আগেও আইফোনের রং বদল নিয়ে অভিযোগআইফোনের রং পরিবর্তনের অভিযোগ এবারই প্রথম নয়। গত বছর আইফোন ১৭ প্রোর ‘কসমিক অরেঞ্জ’ সংস্করণ গোলাপি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন কিছু ব্যবহারকারী।সেই সময় অ্যানোডাইজিং প্রক্রিয়া এবং বাইরের বিভিন্ন উপাদানের সংস্পর্শে আসাকে সম্ভাব্য কারণ হিসেবে আলোচনা করা হয়েছিল। তবে আইফোন ১৮ প্রোর বর্তমান সমস্যার পেছনেও একই ধরনের উৎপাদনগত কারণ রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

Sangbad/Technology • 9d ago, Oct 1, 2026 6:01 PM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending Stories

Daily Newspaper