Technology

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে ফিরে পাবেন
Technology

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে ফিরে পাবেন

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে সমস্যাটি শুধু লগইন হারানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ব্যক্তিগত ছবি, মেসেজ, যোগাযোগের তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও অনিরাপদ হয়ে পড়তে পারে। হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার পরিচয়ে পোস্ট দিতে পারে, পরিচিতদের কাছে বার্তা পাঠিয়ে অর্থ চাইতে পারে কিংবা অন্য ধরনের প্রতারণার চেষ্টা করতে পারে। তাই এমন পরিস্থিতিতে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া জরুরি।হ্যাক হওয়ার লক্ষণ আগে শনাক্ত করুনঅ্যাকাউন্টে আপনার অনুমতি ছাড়া পোস্ট বা কমেন্ট করা হলে সতর্ক হতে হবে। একইভাবে প্রোফাইল ছবি বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন, নতুন ই-মেইল বা ফোন নম্বর যোগ হওয়া কিংবা আগের তথ্য মুছে ফেলার ঘটনাও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ইঙ্গিত হতে পারে।এ ছাড়া অপরিচিত কোনো ডিভাইস বা স্থান থেকে লগইনের নোটিফিকেশন পেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।রিকভারি পেজ থেকেই শুরু করুনফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মনে হলে সরাসরি হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধারের নির্দিষ্ট পেজ ব্যবহার করা যায়।ব্রাউজারে facebook.com/hacked ঠিকানায় গিয়ে স্ক্রিনে দেখানো ধাপগুলো অনুসরণ করতে হবে। সম্ভব হলে এমন ফোন, কম্পিউটার বা অন্য ডিভাইস ব্যবহার করুন, যেটি দিয়ে আগে ওই ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল।অ্যাকাউন্টের পুরোনো ফোন নম্বর বা ই-মেইল মনে না থাকলেও যুক্ত অন্য তথ্যের মাধ্যমে পুনরুদ্ধারের চেষ্টা করা যেতে পারে।অ্যাকাউন্ট ফিরে পেলেই বদলান পাসওয়ার্ডলগইন করার সুযোগ ফিরে পাওয়ার পর প্রথম দিকের কাজ হওয়া উচিত পাসওয়ার্ড পরিবর্তন করা। এজন্য ফেসবুকের Settings & Privacy > Settings > Accounts Center > Password and Security > Change Password অপশনে যেতে হবে।নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড সেট করার পাশাপাশি একই পাসওয়ার্ড অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহার করা হয়ে থাকলে সেখানেও তা পরিবর্তন করে নেওয়া ভালো।পুরোনো তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুঁজুনহ্যাকার ই-মেইল বা ফোন নম্বর পরিবর্তন করে দিলে স্বাভাবিকভাবে লগইন করা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে facebook.com/login/identify পেজে গিয়ে নিজের অ্যাকাউন্ট শনাক্ত করার চেষ্টা করা যায়।অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর বা ই-মেইল দিয়ে প্রথমে চেষ্টা করা যেতে পারে। এগুলো কাজ না করলে ফেসবুকের নির্দেশনা অনুযায়ী নিজের নাম বা ইউজারনেম ব্যবহার করেও অ্যাকাউন্ট খোঁজা সম্ভব।আগের ডিভাইস কাজে লাগতে পারেঅ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় আগে ফেসবুক ব্যবহার করা হয়েছিল এমন ডিভাইস ব্যবহার করলে সুবিধা হতে পারে। পুরোনো স্মার্টফোন, কম্পিউটার বা আগে ব্যবহৃত অন্য কোনো ডিভাইস এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর ফেসবুক যেসব রিকভারি অপশন দেখাবে, সেগুলো অনুসরণ করতে হবে। প্রয়োজনে “No longer have access to these?” ধরনের অপশন নির্বাচন করে নতুন যোগাযোগের তথ্য দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে।ফেসবুকের নির্দেশনা অনুযায়ী, নতুন যোগাযোগের তথ্য হিসেবে এমন তথ্য দেওয়ার সুযোগ থাকতে পারে, যা আগে ওই অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি। এরপর অ্যাকাউন্টের মালিকানা ও পরিচয় নিশ্চিত করতে ফেসবুক যে নিরাপত্তা যাচাইয়ের ধাপ দেবে, সেগুলো সম্পন্ন করতে হবে।

Sangbad/Technology • 9d ago, Oct 1, 2026 5:53 PM
0
• 0 min read
Technology

কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে নতুন প্যারেন্টাল কন্ট্রোল

কিশোর-কিশোরীদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারের পরিবেশ আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা সেখান থেকে বের হলে অভিভাবকেরা তা জানতে পারবেন। একই সঙ্গে অ্যাকাউন্টের কিছু গোপনীয়তা সেটিংসও তাঁরা নিয়ন্ত্রণ করতে পারবেন।শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এর মধ্যেই নতুন এ নিয়ন্ত্রণব্যবস্থা চালুর কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।প্রোফাইল ও গ্রুপে অভিভাবকের নিয়ন্ত্রণনতুন সুবিধার আওতায় সন্তানের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। একইভাবে কোন ব্যক্তিরা সন্তানকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকেরা নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন। পাশাপাশি সন্তান কোনো গ্রুপে যুক্ত হলে কিংবা গ্রুপ ছেড়ে দিলে সে বিষয়েও তাঁরা জানতে পারবেন।ব্যক্তিগত বার্তা ও কল থাকছে সুরক্ষিতপ্যারেন্টাল কন্ট্রোল চালু করলেও সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না অভিভাবকেরা। সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে।ফোনকলের ক্ষেত্রেও একই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহৃত হলেও কিশোর-কিশোরীদের বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।নিয়ন্ত্রণ করা যাবে মেটা এআইহোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মেটা এআই’ ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণের সুযোগ থাকছে। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন নির্বাচন করতে হবে।তবে এই প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার বাধ্যতামূলক নয়। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। কিন্তু কিশোর-কিশোরীরা নিজেরা এ সুবিধা বন্ধ করতে পারবে না।সুবিধাটি নিয়ে প্রশ্নও উঠেছেহোয়াটসঅ্যাপের নতুন নিয়ন্ত্রণব্যবস্থা ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।তাঁর মতে, এই ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ এর ফলে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রয়োজন কিছুটা কমতে পারে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার একটি অংশের দায়িত্ব অভিভাবক ও ব্যবহারকারীদের ওপর চলে আসতে পারে।

Sangbad/Technology • 9d ago, Oct 1, 2026 5:47 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 9d ago, Oct 1, 2026 4:06 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 10d ago, Oct 1, 2026 8:39 AM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 10d ago, Oct 1, 2026 5:22 AM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 10d ago, Oct 1, 2026 1:28 AM
0
• 0 min read
Technology

চ্যাটজিপিটির ভেতরেই মিলবে প্রয়োজনীয় অ্যাপ, নতুন উদ্যোগ ওপেনএআইয়ের

চ্যাটজিপিটিকে শুধু প্রশ্নের উত্তর বা তথ্য খোঁজার প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ না রেখে অ্যাপ খোঁজা ও ব্যবহারের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা চ্যাটজিপিটির কথোপকথনের মধ্যেই প্রয়োজনীয় অ্যাপের পরামর্শ পাবেন এবং সেখান থেকেই সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন।মঙ্গলবারের ডেভ ডে অনুষ্ঠানে নতুন এআই মডেল ও স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’সহ বেশ কয়েকটি সুবিধার ঘোষণা দেয় ওপেনএআই। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, চ্যাটজিপিটির ব্যবহারকারীদের জন্য অ্যাপ খোঁজা ও ব্যবহারের প্রক্রিয়াটি আরও সরাসরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।কাজ অনুযায়ী অ্যাপের পরামর্শওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ১২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বড় ব্যবহারকারীভিত্তিকে কেন্দ্র করে কথোপকথনের সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের পরামর্শ দেখানোর ব্যবস্থা করা হবে।কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে কোনো অ্যাপ প্রয়োজন হলে চ্যাটজিপিটি সেটি শনাক্ত করে ব্যবহারকারীকে জানাবে। এরপর আলাদা করে অ্যাপ খুঁজতে না গিয়ে চ্যাটজিপিটির ভেতর থেকেই সংশ্লিষ্ট সেবাটি ব্যবহার করা যাবে।তৃতীয় পক্ষের অ্যাপেও প্রবেশঅ্যাপ ব্যবহারের সুযোগ বাড়াতে চ্যাটজিপিটির সংযুক্তি ব্যবস্থাও সম্প্রসারণ করছে ওপেনএআই। এর মাধ্যমে অ্যাপ নির্মাতারা চ্যাটজিপিটির ভেতরে নিজেদের সেবার জন্য ব্যবহারযোগ্য প্যানেল তৈরি করতে পারবেন।এ ছাড়া ‘চ্যাটজিপিটি দিয়ে প্রবেশ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চ্যাটজিপিটি পরিচয় ব্যবহার করে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপে প্রবেশ করতে পারবেন। শুরুতে ১৬টি প্রতিষ্ঠান এই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে।চার হাজারের বেশি অ্যাপ ব্যবহারের সক্ষমতা ‘ডটস’-এরওপেনএআইয়ের নতুন স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’ ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারবে। এর নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজার থাকবে। প্রয়োজন অনুযায়ী সংযুক্ত বিভিন্ন অ্যাপও এটি ব্যবহার করতে পারবে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ডটস’ চার হাজারের বেশি অ্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে। ফলে কোনো কাজের জন্য প্রয়োজনীয় অ্যাপ খুঁজে নেওয়ার দায়িত্ব ভবিষ্যতে ব্যবহারকারীর পরিবর্তে এআই সহকারীর ওপরও চলে যেতে পারে।অ্যাপ ব্যবহারের নতুন কাঠামোর দিকে নজরনতুন ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজে থেকে প্রয়োজনীয় অ্যাপ খুঁজে বের করার বদলে এআই সহকারী কাজের ধরন অনুযায়ী অ্যাপ নির্বাচন করে কাজ সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।তবে প্রচলিত অ্যাপ স্টোরের মতো অর্থ পরিশোধ বা আয়ের অংশ ভাগাভাগির কোনো ব্যবস্থা এখনো ঘোষণা করেনি ওপেনএআই। আপাতত অ্যাপ খোঁজা, ব্যবহার ও বিতরণের জন্য নতুন একটি কাঠামো তৈরির দিকেই গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

Sangbad/Technology • 10d ago, Sep 30, 2026 8:23 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 10d ago, Sep 30, 2026 6:54 PM
0
• 0 min read
Technology

টাইমসের র‍্যাঙ্কিংয়ে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাভাবিপ্রবি

ProtidinerSangbad/Technology • 10d ago, Sep 30, 2026 5:48 PM
0
• 0 min read
Technology

[email protected]

DeshRupantor/Technology • 11d ago, Sep 30, 2026 5:49 AM
0
• 0 min read
Technology

স্মার্টফোন সারারাত চার্জে রাখা কতটা নিরাপদ?

Ittefaq/Technology • 14d ago, Sep 26, 2026 1:37 PM
0
• 0 min read
Technology

মানবতার জন্য ঝুঁকি হতে পারে এআই, জাতিসংঘে সতর্ক করলেন প্রযুক্তি খাতের নেতারা

BanikBarta/Technology • 16d ago, Sep 25, 2026 9:40 AM
0
• 0 min read
Technology

৫০০ কোটি বছর আগের হাইড্রোজেন সংকেত শনাক্ত করলেন বিজ্ঞানীরা

BanikBarta/Technology • 16d ago, Sep 25, 2026 8:07 AM
0
• 0 min read
Technology

তিন-ভাঁজের স্মার্ট ফোন: বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রযুক্তি বাস্তবে আনলো স্যামসাং

Sangram/Technology • 16d ago, Sep 25, 2026 7:49 AM
0
• 0 min read
Technology

এআই বিতর্কে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে বড় পতন

Sangram/Technology • 16d ago, Sep 25, 2026 6:07 AM
0
• 0 min read
Technology

৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছেন বিজ্ঞানীরা

BanikBarta/Technology • 16d ago, Sep 25, 2026 5:34 AM
0
• 0 min read
Technology

স্টারলিংকের প্রযুক্তিতে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

ShomoyerAlo/Technology • 16d ago, Sep 25, 2026 4:51 AM
0
• 0 min read
Technology

এআই প্রযুক্তির অপব্যবহার: বাড়ছে প্রতারণা ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সতর্ক বার্তা

SorejominBarta/Technology • 16d ago, Sep 25, 2026 4:51 AM
0
• 0 min read
Technology

প্রযুক্তিতে নেতৃত্ব দেবে তরুণরা, রূপপুর থেকে শিগগিরই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

Sangram/Technology • 16d ago, Sep 25, 2026 4:45 AM
0
• 0 min read
Technology

তথ্য আপার উঠান বৈঠকে নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করলেন ইউএনও

SorejominBarta/Technology • 16d ago, Sep 25, 2026 4:23 AM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending Stories

Daily Newspaper