স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে
World

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

সাইবার হামলার শিকার হয়েছে ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। এতে ব্যাংকটির প্রায় ৪ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্তও শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ...

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 9:03 PM
0
• 0 min read
Entertainment

বাউফলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল পৌরসভার আলগী খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে পৌর শহরের আলগী খালের বাংলাবাজার জামে মসজিদের সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অজ্ঞাত যুবকের দুই হাত...

DeshRupantor • 11 Days, Oct 23, 2026 9:02 PM
0
• 0 min read
Technology

সুপারইন্টেলিজেন্ট এআই আসতে পারে এক থেকে দেড় বছরের মধ্যে

আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই মানুষের বুদ্ধিমত্তাকে পুরোপুরি ছাড়িয়ে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে অংশ নিয়ে গুগলের ডিপমাইন্ড প্রকল্পের সাবেক গবেষক

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 9:02 PM
0
• 0 min read
Sports

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং অনুশীলন করেই কাটল ওয়েস্ট ইন্ডিজের। ৭ উইকেটে ৩৭১ রানে বিসিবি একাদশের ইনিংস ঘোষণার পর আজ দ্বিতীয় দিনে পুরোটা ব্যাটিং করে সফরকারীরা। ১১ বোলার ব্যবহার করেও ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারেনি বিসিবি একাদশ।

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 9:02 PM
0
• 0 min read
Bangla

সিলেট নগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে। শুক্রবার সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আমীর নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:01 PM
0
• 0 min read
Bangladesh

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ‘পূর্ণ অবরোধ’ কার্যকরের প্রস্তুতি নিতে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাঁচ ইসরাইলি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শুক্রবার দিনের পরবর্তী সময়ে এই অবরোধ কার্যকর হবে বলে জানান তিনি।সামরিক ও গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ফিলিস্তিনের হেবরন শহর অবিলম্বে ঘিরে ফেলার নির্দেশও দিয়েছেন।এর আগে হেবরনের কাছে ইসরাইলি বসতি কিরিয়াত আরবার কাছে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। ইসরাইলি উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম ও সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই দুই ফিলিস্তিনি গুলি চালিয়ে পাঁচ ইসরাইলিকে আহত করেছিলেন। আহতদের মধ্যে দুজনের অবস্

ManabZamin • 11 Days, Oct 23, 2026 9:00 PM
0
• 0 min read
Business

ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন

ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক

Inqilab • 11 Days, Oct 23, 2026 8:59 PM
0
• 0 min read
Bangla

তত্ত্বাবধায়ক সরকার গঠনে একাধিক বিকল্প প্রধান উপদেষ্টা হবেন উচ্চকক্ষের স্পিকার

তত্ত্বাবধায়ক সরকার গঠনে সম্ভাব্য উচ্চকক্ষকে যুক্ত করা, সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেয়ার সুযোগ বাড়ানো এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধান সংশোধনের একগুচ্ছ প্রস্তাব উঠেছে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে। উচ্চকক্ষের স্পিকারকে নির্বাচনকালীন সরকারের প্রধান করা এবং সরকারি ও বিরোধী দলের সম্মতিতে ওই কক্ষ থেকে উপদেষ্টা নিয়োগের ধারণাও আলোচনায় এসেছে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ শিথিল করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকর করার বিষয়ে মত দিয়েছেন আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা। তবে এসব প্রস্তাবের কোনোটিই এখনো চূড়ান্ত সুপারিশে পরিণত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠকে এসব প্রস্তাব ও মতামত উঠে আসে। বৈঠকে সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকরা অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং কমিটির সদস্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন। উচ্চকক্ষ ছয় বছর ও নিম্নকক্ষের মেয়াদ চার বছর করার প্রস্তাব : বিশেষ কমিটির বৈঠকে নির্বাচনকালীন সরকারব্যবস্থার গঠন, আকার, নিয়োগপ্রক্রিয়া ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য উচ্চকক্ষের মেয়াদ যদি নিম্নকক্ষের মেয়াদের সাথে একই সময়ে শেষ না হয়, তাহলে নির্বাচনকালীন সরকার গঠনে উচ্চকক্ষকে কাজে লাগানো যায় কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। আলোচনায় উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব এসেছে। উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে তাকে স্পিকারের দায়িত্ব দেয়ার ধারণাও আলোচনায় রয়েছে। বিকল্প হিসেবে সরকারি ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত উচ্চকক্ষের স্পিকারকে নির্বাচনকালীন সরকারের প্রধান করার প্রস্তাব দেয়া হয়েছে। একইভাবে দু’পক্ষের সম্মতিতে উচ্চকক্ষ থেকে অন্য উপদেষ্টা নিয়োগের বিধান রাখার বিষয়টিও বিবেচনায় এসেছে। বৈঠক সূত্র জানায়, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কাঠামো নিয়ে আলোচনায় সংবিধান বিশেষজ্ঞ সলিমুল্লাহ খান উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর এবং নিম্নকক্ষের মেয়াদ চার বছর করার প্রস্তাব দিয়েছেন। তার মতে, এ ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে পৃথক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন নাও থাকতে পারে; উচ্চকক্ষ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তবে উচ্চকক্ষের গঠন, নির্বাচনকালীন সরকারে এর ভূমিকা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও ক্ষমতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের লিখিত মতামত পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। ওই প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে সংশোধনী বিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হতে পারে। ৭০ অনুচ্ছেদ শিথিলের প্রস্তাব : সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেয়ার সুযোগ বাড়াতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে। প্রস্তাব অনুযায়ী, আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং যুদ্ধকালীন পরিস্থিতি বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে দলীয় অবস্থান বজায় রাখার বাধ্যবাধকতা রেখে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ দেয়া যেতে পারে। বর্তমান সংবিধান অনুযায়ী, দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে বা সংসদীয় দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। এই বিধান কতটা শিথিল করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় অনাস্থা ভোট, অর্থবিল ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় অবস্থান বজায় রাখার বিষয়টি আলোচনায় ছিল। এর সাথে যুদ্ধকালীন পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার বিষয় যুক্ত করার প্রস্তাবও দেয়া হয়েছিল। এসব ক্ষেত্রের বাইরে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ রাখার বিষয়ে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন : বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণসংক্রান্ত সাংবিধানিক বিধান পর্যালোচনার বিষয়েও আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয় দু’টি বাদ দেয়ায় তিনি হতাশ হয়েছেন। তবে আইনমন্ত্রী তাকে জানিয়েছেন, বিষয় দু’টি পুরোপুরি পরিত্যক্ত হয়নি; পরবর্তী সময়ে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হবে। বিচারক নিয়োগে স্বচ্ছতা, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা ও নির্বাহী বিভাগের প্রভাব কমানোর প্রশ্নটি সংবিধান সংস্কার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে। এ ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো, সরকারি প্রশাসনিক সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা, আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা ও সংবিধান সংশোধনের বিচারিক পর্যালোচনার এখতিয়ার নিয়েও বিশেষজ্ঞরা মতামত দেন। আইন প্রণয়নের ক্ষমতা সংসদের হাতে রাখা এবং আদালতের সাংবিধানিক ভূমিকার সীমা নির্ধারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। আইনজ্ঞ আহসানুল করিমের মতে, সংসদের আইন প্রণয়নের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা উচিত; আদালতের কাজ আইন তৈরি করা নয়, বরং প্রণীত আইনের ব্যাখ্যা দেওয়া। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ কিংবা একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান ও সরকারপ্রধান হতে পারবেন কি না- এ ধরনের শর্ত সংবিধানে যুক্ত করে সংসদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অতিরিক্ত সীমিত করার বিষয়েও তিনি আপত্তি জানান।সংসদের ক্ষমতা ও ভবিষ্যৎ সংশোধনের সুযোগ : বৈঠক সূত্র জানায়, সংবিধানের কোনো বিধান আদালত বাতিল করলে তা স্বয়ংক্রিয়ভাবে আবার সংবিধানে ফিরে আসে না- বৈঠকে এ বিষয়টিও উঠে আসে। সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক ও বিশেষ কমিটির সভাপতির বক্তব্যে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো কোনো বিধান পুনর্বহাল করতে হলে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় তা পুনঃসংযোজন করতে হবে। এ ক্ষেত্রে সংসদে আলোচনা ও সংবিধান সংশোধনের ওপর গুরুত্ব দেয়া হয়। সংবিধান সংশোধনের ক্ষমতা এবং ভবিষ্যৎ সংসদের অধিকার প্রসঙ্গে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, সার্বভৌমত্বের মূল উৎস জনগণ। বর্তমান সংসদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংবিধান সংশোধনের সব পথ বন্ধ করে দিতে পারে না। ভবিষ্যৎ সংসদের জন্য সংশোধনের সুযোগ খোলা রাখা প্রয়োজন। তবে সংশোধন কঠিন করতে চাইলে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ বা তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার শর্ত আরোপ করা যেতে পারে বলে তিনি প্রস্তাব দেন। এককক্ষবিশিষ্ট সংসদের মধ্যেও ফেডারেল বৈশিষ্ট্য রাখার সম্ভাবনার কথা বলেন সলিমুল্লাহ খান। সরাসরি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির পরিবর্তে প্রতিটি জেলা থেকে প্রতিনিধি নির্বাচনের পক্ষেও মত দেন তিনি। সংবিধান বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, কেবল সংবিধানে ভালো বিধান সংযোজন করলেই সুশাসন নিশ্চিত হয় না; এসব বিধান বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। একই সাথে সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার সীমা এবং ভারসাম্য নির্ধারণে সাংবিধানিক কাঠামো কতটা কার্যকর হবে, তা বিবেচনার ওপর গুরুত্ব দেয়া হয়। বিরোধী দলের হাতে গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বের প্রস্তাব : সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করা এবং সরকারি কার্যক্রমের জবাবদিহি বাড়ানোর বিষয়েও প্রস্তাব এসেছে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের সদস্যদের রাখার প্রস্তাব দেন। বৈঠকে এ বিষয়ে অনুরোধ জানালেও তাৎক্ষণিক কোনো উত্তর পাননি বলে জানান তিনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম কার্যকর করতে আইন প্রণয়নের বিষয়টিও আলোচনায় আসে। আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। স্থায়ী কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানো এবং কমিটিগুলোর কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে সরকারি কার্যক্রমের জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে কমিটির চূড়ান্ত সুপারিশ কী হবে, তা প্রতিবেদনে স্পষ্ট হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের গঠন ও কর্মপরিধি নির্ধারণের পাশাপাশি সেগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সাংবিধানিক নিশ্চয়তা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মতামত দিয়েছেন ৪৪ বিশেষজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে প্রায় ৬০ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে ৪৪ জন উপস্থিত থেকে মৌখিক ও লিখিত মতামত দিয়েছেন। আরও অনেকে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে লিখিত বক্তব্য পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। বেলা ১১টা থেকে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলোচনা চলে।সালাহউদ্দিন আহমেদ বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে সমৃদ্ধ আলোচনা। কমিটি ইতোমধ্যে বিশেষজ্ঞদের মতামত সঙ্কলনের কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি বিবেচনায় রেখে বাকি বৈঠকগুলোও সম্পন্ন করা হবে। আসিফ নজরুল বলেন, সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কে না গিয়ে এমন একটি সংবিধান প্রণয়ন করা জরুরি, যা বর্তমান অবস্থার তুলনায় আরও অগ্রসর হবে এবং গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ধারণ করবে। অতীতে সংবিধান সংশোধন নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি এবার ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধানের কোনো বিধান আদালত বাতিল ঘোষণা করলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে পুনর্বহাল হয় না। বাতিল হওয়া কোনো বিধান, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় পুনর্বহাল করতে হলে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় তা পুনঃসংযোজন করতে হবে। এ ক্ষেত্রে সংসদের আলোচনা ও সংবিধান সংশোধনের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। সংবিধান সংশোধনের মূল দায়িত্ব সংসদের উল্লেখ করে তিনি বলেন, আদালতের কাজ সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিধান থাকলে তা পর্যালোচনা করা। সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আইনগত ও সাংবিধানিক দিকগুলো যথাযথভাবে বিবেচনায় নেয়া জরুরি।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:58 PM
0
• 0 min read
Bangladesh

দাপট দেখিয়ে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। ড্র করলেও বেশ দাপট দেখিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।

Ittefaq • 11 Days, Oct 23, 2026 8:58 PM
0
• 5 min read
Bangladesh

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের

সরকারকে ‘গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে জনগণের অধিকার আদায়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

KholaKagoj • 11 Days, Oct 23, 2026 8:57 PM
0
• 0 min read
Bangladesh

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১৩ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ৭ দিনের এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Inqilab • 11 Days, Oct 23, 2026 8:57 PM
0
• 0 min read
Technology

পশ্চিম তীরে ‘ব্যাপক অভিযানের’ নির্দেশ নেতানিয়াহুর

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 8:56 PM
0
• 0 min read
World

নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক আকস্মিক চুক্তির পর যুক্তরাষ্ট্রগামী প্রথম রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার জাহাজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) শিপ-ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 8:55 PM
0
• 0 min read
Entertainment

ধর্ম যার যার, এর অর্থ আসলে কী—জানালেন খতিব আব্দুল মালেক

‘ধর্ম যার যার’—এই কথার ব্যাখ্যা করতে গিয়ে সব ধর্মকে সত্য ও সঠিক বলে স্বীকৃতি দিলে একজন ব্যক্তির নিজের ঈমানই অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।

AmarDesh • 11 Days, Oct 23, 2026 8:54 PM
0
• 0 min read
Bangladesh

পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার জন্য ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 8:54 PM
0
• 0 min read
Bangla

রুমিন ফারহানা আপা আওয়ামী বাংলাদেশ শাখার দায়িত্ব পালন করছেন: রাশেদ খাঁন

রুমিন ফারহানা আপা আওয়ামী বাংলাদেশ শাখার দায়িত্ব পালন করছেন: রাশেদ খান

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 8:53 PM
0
• 0 min read
Bangladesh

ভারতে যাওয়ার চেষ্টা, দর্শনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য মো: তাওহীদুল ইসলাম বুখারীকে (৩৬) গ্রেফতার করা হয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:50 PM
0
• 0 min read
Business

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে এলোপাতাড়ি গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শুক্রবারের এ হামলার ঘটনাকে সন্ত্রাসবাদী অপরাধ হিসেবে তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, শুক্রবার প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ত্রাপ শহরে এবং পরে কাছের লা ভেরিয়ের এলাকায় গাড়ি থেকে কয়েক দফা গুলি চালানো হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে এই তাণ্ডব। আহতদের মধ্যে ১২ বছর বয়সী শিশুও রয়েছে। ইতোমধ্যে হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কৌঁসুলির দপ্তর (পিএনএটি) জানিয়েছে, ঘটনাটি ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হত্যা’ বলে ধারণা করা হচ্ছে।এদিন ত্রাপ শহরে সাংবাদি

Manab Zamin • 11 Days, Oct 23, 2026 8:50 PM
0
• 0 min read
Bangladesh

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর এলাকা থেকে ডালিয়া আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত ডালিয়া বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী ছিলেন। গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা ডালিয়ার আব্দুল্লাহপুর রসুলপুর সোনালী ব্যাংকের উপরে তিন তলার নিজ ফ্ল্যাটের ভেতরে তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডি’র ক্রাইম সিন টিমকে খবর দেয় এবং মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে ডালিয়া ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার দুই কন্যা নদী ও লিজা। তাদের বিয়ে হয়েছে। নিহত ডালিয়ার মেয়ে লিজা অভিযোগ করে বলেন, আমার মা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছেন। যুব ও মহিলা লীগের নেত্রী ছিল

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:49 PM
0
• 0 min read
Bangladesh

ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের, বাবা হাসপাতালে

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাকচাপায় ইজিবাইকে থাকা মা-ছেলে নিহত হয়েছেন।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা সদরের কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তার ছোট ছেলে শাওন (৭)।এ ঘটনায় নিহত সুমি বেগমের স্বামী পলাশসহ (৩৮) ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরিদপুর শহর থেকে বালুবাহী একটি ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির চাকা বিস্ফোরিত হয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।এসময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটির একাংশ ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে চাপা পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ইজিবাইক থেকে আহত অবস্থায় তিনজনকে এবং প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Sangbad • 11 Days, Oct 23, 2026 8:48 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper