কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
World

কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের

মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যের শিকার করার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মুসলমান হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এমন পরিস্থিতি দেখে তিনি ক্লান্ত বলেও মন্তব্য করেছেন। এ সময় পবিত্র কোরআনের সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 8:25 PM
0
• 0 min read
Bangla

ইমামের জোহরের আগের চার রাকাত সুন্নত না পড়ে ও মুয়াজ্জিনের অজু ছাড়া আজান দেওয়া প্রসঙ্গে।

Inqilab • 11 Days, Oct 23, 2026 8:25 PM
0
• 0 min read
Bangladesh

ফরিদপুরে বালুবাহী ট্রাক উল্টে মা-ছেলেসহ নিহত ৩

ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে বালুভর্তি একটি ট্রাক প্রাইভেট কার ও ব্যাটারিচালিত রিকশার ওপর উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন।

AmarDesh • 11 Days, Oct 23, 2026 8:25 PM
0
• 0 min read
Bangladesh

শাহজালাল মাজারে ৩৩ দিনে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা

সিলেটে হযরত শাহজালাল (রহ:)-এর মাজারে ৩৩ দিনের ব্যবধানে পঞ্চম দফা গণনায় মিলেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এছাড়া প্রচুর সোনা-রূপা ও ১৮ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:24 PM
0
• 0 min read
Bangladesh

অবরোধের প্রভাব পড়েনি রাঙ্গামাটি শহরে, সবকিছুই ছিলো স্বাভাবিক

সাজেকে চলমান আন্দোলনের সমর্থনে এবং এর আগে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ ও সাধারণ মানুষের ঘরবাড়ি-দোকানপাটে ভাঙচুরের প্রতিবাদে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:23 PM
0
• 0 min read
Bangladesh

বড়াইগ্রামে দেশ-তাবাসুম সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নাটোরের বড়াইগ্রামে তাবাসুম পরিবহন ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসুম পরিবহনের একটি বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। অন্যদিকে দেশ ট্রাভেলসের একটি বাস নাটোর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad • 11 Days, Oct 23, 2026 8:23 PM
0
• 0 min read
Bangla

ইউপিডিএফ’র অবরোধে রাঙ্গামাটির জনজীবনে প্রভাব ফেলেনি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পার্বত্য জেলা রাঙ্গামাটির জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। শনিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে দূরপাল্লার বাস ও কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। দূরপাল্লার বাসগুলোও নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রাঙ্গামাটি ছেড়ে গেছ

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:21 PM
0
• 0 min read
Bangladesh

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : প্রেসিডেন্ট

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Inqilab • 11 Days, Oct 23, 2026 8:21 PM
0
• 0 min read
Bangla

গেন্ডারিয়ায় বিশেষ অভিযানে আটক ২৮

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে।

AmarDesh • 11 Days, Oct 23, 2026 8:19 PM
0
• 0 min read
Bangladesh

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৬ জন নিহত, আহত ৯

ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলা এলাকায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেট কারের

DainikBangla • 11 Days, Oct 23, 2026 8:19 PM
0
• 0 min read
Bangla

ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে শনিবারের পরিকল্পিত বড় ধরনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারম সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৭ অক্টোবরের উত্তাল ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় নতুন এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী প্যারিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও জেন্ডারম বাহিনীর পাশাপাশি রেইড, জিআইএন ও বিএআরআইয়ের মতো বিশেষায়িত স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। আকাশপথে পরিস্থিতি তদারকি করতে নামানো হচ্ছে ড্রোন ও হেলিকপ্টার। রাজপথে থাকবে সাঁজোয়া যান। এ ছাড়া কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে বিচার বিভাগীয় পুলিশকে।এ দিকে প্যারিসে বিক্ষোভের রুট নিয়ে পুলিশ প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোর যৌথ জোটের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন নির্ধারিত বাস্তিল থেকে নাসিওঁ পর্যন্ত শোভাযাত্রা নিষিদ্ধ করে পোর্ত দিতালি থেকে পোর্ত দ্য ভাঁসেন সড়ক ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে শ্রমিক সংগঠনগুলো পুলিশের এই বিকল্প প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে আইজিপি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে।নিরাপত্তার খাতিরে পরিবহন সংস্থা আরএটিপি প্যারিসের ২৪টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। বন্ধের তালিকায় রয়েছে শঁজেলিজে-ক্লেমঁসো, শার্ল দ্য গোল-এতোয়াল ও কঁকর্দের মতো জনবহুল স্টেশনগুলো। ফলে সাধারণ যাত্রীদের যাতায়াত ও দৈনন্দিন কাজে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।অন্য দিকে অরলেয়াঁ শহরে উগ্র ডানপন্থী দল ‘র‌্যাসঁবলমঁ নাসিওনাল’ (আরএন)-এর মহাসমাবেশ এবং বিরোধীদের পাল্টা বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে একদিকে প্রায় ৫ হাজার সমর্থকের আগমন ঘটবে, অন্য দিকে ৫০টি সংগঠনের সমন্বয়ে গঠিত ১০ থেকে ১৫ হাজার মানুষের পাল্টা বিক্ষোভের কথা রয়েছে। পরিস্থিতি সামলাতে শহরের ট্রাম চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের প্রিফেক্ট রোববার সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছেন।ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সতর্ক করে বলেছেন, উগ্র বামপন্থী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। বিশৃঙ্খলার সুযোগে অপরাধীরা যেন সুযোগ না নিতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।বিক্ষোভের এই ধাক্কা এসে পড়েছে দেশটির ক্রীড়াঙ্গন ও ব্যবসায়িক ক্ষেত্রেও। লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ পিছিয়ে সোমবার পুনর্নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্যারিস সাঁ-জেরমাঁ ও লিয়ঁর লড়াইটি অন্যতম। তবে যুক্তরাষ্ট্রের এনএফএল ম্যাচ নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে। অন্য দিকে শরতের ছুটির সময়ে কেনাকাটা সচল রাখতে অনেক ব্যবসায়ী নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকা সত্ত্বেও দোকানপাট খোলা রাখার চেষ্টা করছেন।বিক্ষোভে পুলিশের ব্যবহৃত কাঁদানে গ্যাসের (সিএস গ্যাস) স্বাস্থ্যঝুঁকি নিয়েও সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে চরম উদ্বেগ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে ফ্রান্স।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:18 PM
0
• 0 min read
Bangla

প্রধানমন্ত্রীর জাপান সফরে অভিন্ন অগ্রাধিকারগুলো প্রাধান্য পাবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার হবে বলে আশা করছে টেকিও। তারা বলছেন, তারেক রহমানের এই সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা আরো জোরদার হবে। দেশটি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরো এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামীকাল ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে চার দিনের সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সাথে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাপান সফরকে স্বাগত জানিয়ে ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার হবে বলে তারা আশা করছে। জাপান মনে করে, এ সফর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা এগিয়ে নেয়ার সুযোগ তৈরি করবে। একই সাথে দুই দেশ তাদের অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করতে পারবে। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা করতে পারবে।অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বলেছে, নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের মনোভাবের উন্নতি হচ্ছে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকেও জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। এ ছাড়া তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বিনিয়োগের সুযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন ।প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সাথেও বৈঠক রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফরের সম্ভাব্য কর্মসূচিতে চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইউনিক্লোর সদর দফতর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।সফরে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতাস্মারক সই কিংবা সহযোগিতার বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা জোরদারের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম প্রধান অংশীদার জাপান। দেশটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঢাকার মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী এলাকার অবকাঠামো উন্নয়ন জাপানের সহযোগিতায় বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর ২০২৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে থাকবে। জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, সফরটি বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগগুলোর জন্য শক্ত ভিত্তি গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। জাপান একই সাথে উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে। দেশটির মতে, আলোচনায় অভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেগুলোর বাস্তব সুফল নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। চলমান সহযোগিতার ক্ষেত্রগুলোতে দৃশ্যমান অগ্রগতিকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, বিদ্যমান উদ্যোগগুলোতে বাস্তব উন্নতি ব্যবসায়িক আস্থা বাড়াতে এবং নতুন বিনিয়োগ উৎসাহিত করতে সহায়ক হবে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:18 PM
0
• 0 min read
Bangla

মাদরাসার অপকর্ম আড়াল নয়, প্রমাণের আগে বিচারও নয় : শায়খ আহমাদুল্লাহ

মাদরাসায় শিশু নিপীড়নসহ নানা অনাচার রোধে মাদরাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল ও শীর্ষস্থানীয় আলেমদের জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একইসাথে অপরাধ প্রমাণের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা এবং আইন নিজের হাতে তুলে নেয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:17 PM
0
• 0 min read
World

ক্যান্টন ফেয়ার দ্বিতীয় পর্ব : নজর কাড়ছে গৃহসামগ্রী ও উপহারপণ্য

গৃহসজ্জা, আসবাবপত্র, মানসম্মত গৃহস্থালি সামগ্রী ও উপহারপণ্যের সমাহার নিয়ে চীনের ১৪০তম আমদানি ও রফতানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:17 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান

আগামী সোমবার জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিনিয়োগকারীরা। আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭৬ হাজার ২০০ কোটি টাকা) বেসরকারি বিনিয়োগ করবে দেশটি। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন শীর্ষ বৈঠকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেয়া হবে বলে জানায় নিক্কেই এশিয়া। এই বিনিয়োগের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দেশের ওপর চীনের প্রভাব কমানো। বর্তমানে বাংলাদেশের আমদানির শীর্ষ উৎস হলো চীন। ২০২৪ সালে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহযোগিতা খুঁজছে। জাপানি এই বিনিয়োগ মূলত অটোমোবাইল, অন্যান্য উৎপাদন

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:17 PM
0
• 0 min read
Technology

৫৫টি ভাষায় ছবি ও লেখা তৈরি করতে পারবে ক্যানভার নতুন এআই ‘ক্রাফট’

জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইমেজ জেনারেশন মডেল ‘ক্রাফট’ বিশ্বজুড়ে উন্মুক্ত করেছে। ক্যানভা রিসার্চের তৈরি এই মডেলটি সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ডেভেলপাররাও

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 8:15 PM
0
• 0 min read
Sports

স্পেনে রাজকীয় আবহে মেসি-রোকুজ্জো

​মাঠের ফুটবলে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করার পর এবার ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও তার সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো।স্পেনের ঐতিহাসিক ওভিয়েদো শহরে আয়োজিত সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথম দিনেই নিজেদের উপস্থিতি দিয়ে ভক্ত ও ফ্যাশন প্রেমীদের মন জয় করে নিয়েছেন এই তারকা দম্পতি।​অনুষ্ঠানের প্রথম দিনেই মেসি ও রোকুজ্জো দুজনেই বেছে নিয়েছিলেন এক লৌকিক অথচ অভিজাত অল-ব্ল্যাক লুক। ফুটবল জাদুকর মেসি পরেন একটি কালো পিনস্ট্রাইপ স্যুট, যার ওপর সূক্ষ্ম স্ট্রাইপের নকশা স্যুটের চিরাচরিত ক্লাসিক আমেজ বজায় রেখে এক আলাদা মাত্রা যোগ করেছে। এর সঙ্গে মানানসই কালো শার্ট এবং পরিচ্ছন্ন কালো ফরমাল জুতা পরে এক নিখুঁত মনোক্রোম লুকে ধরা দেন তিনি। পোশাকে রঙের আধিক্য না থাকলেও কাটিং ও পরিপাটি সজ্জার কারণে মেসির উপস্থিতি ছিল একাধারে মার্জিত এবং আধুনিক ফরমাল স্টাইলের দারুণ অনুকরণীয় রূপ।​অন্যদিকে স্বামীর সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে আন্তোনেলা রোকুজ্জোও হাজির হন চমৎকার এক আধুনিক ফ্যাশনেবল সজ্জায়। তিনি পরিধান করেন শরীরের সাথে মানানসই কালো ফিটেড টপ এবং ঢিলেঢালা হাই-ওয়েস্ট ট্রাউজার। তার এই পোশাকের প্রধান আকর্ষণ ছিল কোমর বন্ধনীতে থাকা একটি সোনালি বাকলের বেল্ট, যা অল-ব্ল্যাক পোশাকের মাঝে উজ্জ্বল বৈপরীত্য তৈরি করে নজর কাড়ে। হাতে থাকা সোনালি মেটালের স্পর্শযুক্ত কালো হ্যান্ডব্যাগ ও সংযত গয়নার পরিমিত ব্যবহারে রোকুজ্জোর সাজে ফুটে ওঠে এক পরম আভিজাত্য।

Sangbad • 11 Days, Oct 23, 2026 8:15 PM
0
• 0 min read
World

বিশ্ব পরিচালনায় জাতিসঙ্ঘের ভূমিকা জোরদারের আহ্বান চীনের

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক শাসন উদ্যোগ এক বছর পর আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উদ্যোগটির লক্ষ্য বাস্তবায়নে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:12 PM
0
• 0 min read
Bangladesh

যশোর সদর হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী প্রদান

যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসাসামগ্রী তুলে দেন তিনি। চিকিৎসাসামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্যে পায় সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। হিউম্যান এ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণকৃত চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের

ManabZamin • 11 Days, Oct 23, 2026 8:09 PM
0
• 0 min read
Bangladesh

মোরেলগঞ্জে সরকারি খাল দখলের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ও পুটিখালী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাখালী স্লুইস গেটসংলগ্ন খারইখালী সরকারি খালের মোহনায় পলি জমে জেগে ওঠা বিস্তীর্ণ জায়গা

ShomoyerAlo • 11 Days, Oct 23, 2026 8:09 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper