বিশ্বে আস্থা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্টের
World

বিশ্বে আস্থা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্টের

অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সাথে বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক করে তুলতে সবপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার ২০২৬ বৈশ্বিক শাসন ফোরামে (সিয়ংআন) পাঠানো এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এ আহ্বান জানিয়েছেন।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 8:02 PM
0
• 0 min read
Bangla

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা, তেলের দাম বেড়ে ১১৪ ডলার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে সাতটি তেলবাহী জাহাজ চলাচল অক্ষম করে দেওয়া হয়েছে। এ খবরের পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলারে পৌঁছায়। বৃহস্পতিবারও দাম বেড়ে ১১২ ডলারে উঠেছিল, যা গত ১৮ মে-এর পর সর্বোচ্চ।

AmarDesh • 11 Days, Oct 23, 2026 8:01 PM
0
• 0 min read
Bangla

সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলার ধাক্কায় পথচারী নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ বা স্বয়ংক্রিয়ভাবে চলাচলের মোডে থাকা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। গত ২২

Bd-Pratidin • 11 Days, Oct 23, 2026 8:01 PM
0
• 0 min read
Bangladesh

মদসহ আটকের পর টয়লেটে যাওয়ার ভান করে থানা থেকে পালিয়েছে কিশোর

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের হাতে মদসহ আটক হয়ে হেফাজতে থাকা এক কিশোর অপরাধী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পালিয়ে যাওয়া ওই কিশোরকে আটকে অভিযানে নেমেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ৩৫ লিটার চোলাই মদ ও...

Ittefaq • 11 Days, Oct 23, 2026 8:00 PM
0
• 0 min read
Bangladesh

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয়রা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।

Ajkerpatrika • 11 Days, Oct 23, 2026 7:59 PM
0
• 0 min read
Business

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর

Jaijaidin • 11 Days, Oct 23, 2026 7:59 PM
0
• 0 min read
Entertainment

আওয়ামী লীগ-ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

সরকার কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভায় তিনি এ অভিযোগ করেন।নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধানের বক্তব্য প্রসঙ্গে বলব, এটি অত্যন্ত অনাকাক্সিক্ষত এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মত। নির্বাচনের আগে আমরা দেখেছি সরকার ও বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ভোট ব্য

ManabZamin • 11 Days, Oct 23, 2026 7:58 PM
0
• 0 min read
Bangladesh

নন্দীগ্রামে শিশুর পরিবারে নতুন স্বপ্ন, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ বছর বয়সী শিশুর চোখ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর চিকিৎসায় ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা

Inqilab • 11 Days, Oct 23, 2026 7:58 PM
0
• 0 min read
Bangladesh

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতোই সংবাদমাধ্যমের পেশাদারত্ব এবং সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের আলোচনা জোরালো হয়। সেই পরিপ্রেক্ষিতে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে গড়ে তোলেন বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এনসিপিতে যোগদানের সময় তিনি সাংবাদিক সংগঠনটির আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন।

Manab Zamin • 11 Days, Oct 23, 2026 7:56 PM
0
• 0 min read
World

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলির হওয়া আইএএস কর্মকর্তা

ভারতীয় পরিবারগুলোতে সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কর্মকর্তা হওয়া মানেই জীবনের অন্যতম বড় সাফল্য। তবে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কমিশনার এবং আলোচিত আইএএস কর্মকর্তা তুকারাম মুণ্ডে জানিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার কথা...

AjkerPatrika • 11 Days, Oct 23, 2026 7:55 PM
0
• 0 min read
Bangla

আরও এক বছর চলতে পারে ইরান যুদ্ধ, আশঙ্কা ট্রাম্পের দূতের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরো এক বছর পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তবে ইরান আলোচনার টেবিলে ফিরে এলে তার আগেই যুদ্ধের অবসান হতে পারে বলে আশা করছেন তিনি। এদিকে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা ও সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ায়

AmarDesh • 11 Days, Oct 23, 2026 7:55 PM
0
• 0 min read
Entertainment

বলিউডে আতঙ্ক / এবার অমিতাভ, দিলজিত ও মুম্বাই মেয়রকে হুমকি, নেপথ্যে কারা

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এই অবস্থায় জুহুতে অমিতাভের বাড়ি ‘জলসা’র সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Samakal • 11 Days, Oct 23, 2026 7:53 PM
0
• 0 min read
Bangla

৬ লাখ কোটি টাকার বোঝা : আয় ফেরাতে ব্যাংকের নতুন লড়াই

দেশের ব্যাংকিং খাত আয়ের সঙ্কটে পড়েছে। কার্যক্রম থেকে মুনাফা হলেও প্রভিশন ঘাটতি ও খেলাপি ঋণের চাপে খাতটি এখন নিট লোকসানে। প্রতি তিন মাস অন্তর বাড়ছে খেলাপি ঋণ। অতীতের দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের ব্যাংকিং খাত এখন খাদের কিনারায়। ছয় লাখ কোটি টাকার বেশি শ্রেণিকৃত ঋণ ব্যাংকিং খাতের আয়ের পথ আটকে রেখেছে। এখন আইন বদল, ঋণ আদায়ের নতুন কাঠামো আর কড়া তদারকি দিয়ে সেই বোঝা নামানোর চেষ্টা চলছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতের পরিচালন মুনাফা ছিল ৭৮৯ কোটি টাকা। কিন্তু নিট ক্ষতি দাঁড়িয়েছে ৮ হাজার ৪১৭ কোটি টাকায়। সম্পদ থেকে প্রাপ্তি (আরওএ) ঋণাত্মক ১.০৩ শতাংশ, আর মূলধনের ওপর প্রতিদান (আরওই) ঋণাত্মক ৪৪.২২ শতাংশ। ২২টি ব্যাংক পুঞ্জীভূত লোকসানে চলছে, যার মোট পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা।এখন চার আইন সংশোধন করে ব্যাংকিং খাত থেকে লাভজনক করার চেষ্টা করছে সরকার। এর ফলে এই খাত থেকে করপোরেট কর আদায়ের হারও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক বিশদ প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। আয়ের পথে বড় বাধা খেলাপি ঋণবাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে আয়ের পথে এখন প্রথম বাধা অতি উচ্চখেলাপি ঋণ। যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ ৩২.৭৮ শতাংশই শ্রেণিকৃত খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার ৪৭.৩০ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয়। ব্যাংকটির খেলাপি ঋণের হার ৭৫ শতাংশ। অন্য কোনো ব্যাংক হলে তা অনেক আগেই ‘ধসে’ যেত। সরকারি ব্যাংক বলে টিকে আছে। ব্যাংকের এসব ঋণ থেকে সুদ আসে না, উল্টো সঞ্চিতি (খেলাপি ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত অর্থ) রাখতে হয়। ফলে ব্যাংকগুলোর আয় কমে যায়। খাতটিতে প্রয়োজনীয় সঞ্চিতির ঘাটতি প্রায় ২ লাখ ২২ হাজার কোটি টাকা। সঞ্চিতি রাখতে গিয়ে অনেক ব্যাংকের মুনাফা ক্ষয় হচ্ছে। এ কারণে ২২টি ব্যাংক পুঞ্জীভূত লোকসানে চলছে, যার মোট পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা।মূলধন পরিস্থিতিও দুর্বল। মার্চ শেষে ১৫টি ব্যাংকের মূলধন ঋণাত্মক। সামগ্রিকভাবে খাতের মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ৩.১৭ শতাংশ। দুর্বল মূলধনের ব্যাংক নতুন ঋণ দিতে পারে না, ফলে আয়ের নতুন উৎসও তৈরি হয় না।ঋণ আদায়ে তিন স্তরের পরিকল্পনাএখন আয় ফেরাতে বাংলাদেশ ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। স্বল্পমেয়াদে এক বছরের মধ্যে ১০ শতাংশের বেশি খেলাপি ঋণের ব্যাংকগুলোর সিনিয়র ব্যবস্থাপনার সাথে ত্রৈমাসিক আলোচনা হবে। প্রতিটি ব্যাংকের পর্ষদ সভায় শীর্ষ ২০ খেলাপি ঋণ আদায়ের অগ্রগতি পর্যালোচনা হবে।মধ্যমেয়াদে আইএফআরএস ৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণ ক্ষতির ভিত্তিতে ঋণ শ্রেণিকরণ ও সঞ্চিতি নীতিমালা বাস্তবায়ন করা হবে। খেলাপি ঋণ আদায়ে ঋণ পরিশোধকারীদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা নীতিমালা তৈরি হবে। ভালো ঋণগ্রহীতাদের পুরস্কৃত করার বিষয়টিও ভাবা হচ্ছে।দীর্ঘমেয়াদে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে আইনি সংস্কার হবে। ১ হাজার কোটি টাকার বেশি অর্থায়নের ক্ষেত্রে পারপেচুয়াল বন্ড ছেড়ে তহবিল সংগ্রহের নির্দেশনা আসবে। বেসরকারি খাতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) গঠনের আইনও হবে।আইনি কাঠামো নতুন করে সাজানো হচ্ছেআয় বৃদ্ধির জন্য আদায় প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে চারটি আইন নিয়ে কাজ চলছে।ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৬ : ব্যাংকিং খাতে করপোরেট সুশাসন জোরদার করা এর লক্ষ্য। খসড়া গত ২৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। সর্বশেষ আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে ২০ সেপ্টেম্বর।অর্থঋণ আদালত (সংশোধন) আইন, ২০২৬ : ২০০৩ সালের আইন আধুনিকায়নের মাধ্যমে ঋণ আদায় প্রক্রিয়া সহজ করা হচ্ছে। খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬ : খেলাপি ঋণ আদায়ের নতুন কাঠামো দাঁড় করাতে একটি কমিটি কাজ করছে।ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপ্টসি অ্যাক্ট, ২০২৬ : ১৯৯৭ সালের আইন হালনাগাদ হচ্ছে। এতে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে দেউলিয়াত্ব ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে।নীতি সহায়তা ও পুনর্গঠনসমস্যাগ্রস্ত ব্যবসা পুনরুদ্ধারে প্রায় ৩০০টি গ্রুপকে নীতি সহায়তা দেয়া হয়েছে। এ জন্য ৫২টি ত্রিপক্ষীয় সভা হয়েছে। এই সুবিধা পেতে নতুন আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে সয়মসীমাও বেঁধে দেয়া হয়েছে। দুর্বল ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬-এর আওতায় পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের দায় ও সম্পদ নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে আমানত সুরক্ষার সীমা ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এতে আমানতকারীদের আস্থা ফেরার পথ তৈরি হচ্ছে।জানুয়ারি ২০২৬ থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস) চালু হয়েছে। এর আওতায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মূল্যায়ন করে ঝুঁকি রেটিং দেয়া হবে। ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখানো হয়েছে। এ সময়ে কিছু সূচকে উন্নতিও হয়েছে। গত বছরের জুনের তুলনায় শ্রেণিকৃত ঋণের হার ১.৬২ শতাংশ পয়েন্ট কমেছে। নীতি সুদহার ১০ থেকে কমে ৯.৫০ শতাংশ হয়েছে। আন্তঃব্যাংক কল মানি রেট গত বছরের ৯.৯৪ শতাংশ থেকে নেমে ২৭ সেপ্টেম্বর ৮.৭২ শতাংশ হয়েছে। এ সময়ে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য প্রায় ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকা, অর্থাৎ সামগ্রিকভাবে তারল্যের ঘাটতি নেই।তবে চিত্রটি পুরোপুরি স্বস্তির নয়। গত তিন মাসে শ্রেণিকৃত ঋণ আরো প্রায় ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়েছে। মূলধন সঙ্কটে থাকা ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ৮৪ হাজার ৯৪৫ কোটি টাকারও বেশি জরুরি তারল্য সহায়তা দিয়েছে। বিশ্লেষকদের মতে, আইন সংস্কারের গতি ও বাস্তবায়নের দৃঢ়তার ওপরই নির্ভর করছে, ব্যাংকগুলো কত দ্রুত লোকসান কাটিয়ে মুনাফায় ফিরবে।

NayaDiganta • 11 Days, Oct 23, 2026 7:52 PM
0
• 0 min read
Bangladesh

পরিবেশ মন্ত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দাগনভূঞায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফেনীর দাগনভূঞায় খতমে কোরআন,

Jaijaidin • 11 Days, Oct 23, 2026 7:51 PM
0
• 0 min read
Bangladesh

এনসিপির কমিটি পুর্নগঠন / পদোন্নতি পেলেন পাটওয়ারী, হাসনাত, সারজিস ও আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পুনর্গঠন করা হয়েছে৷ ১৯৫ সদস্যের এই কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আর সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

Samakal • 11 Days, Oct 23, 2026 7:51 PM
0
• 0 min read
Bangladesh

এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, কারও পদোন্নতি, কারও পদাবনতি

বাঁ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

Samakal • 11 Days, Oct 23, 2026 7:51 PM
0
• 0 min read
Entertainment

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। এসব নৌকা বাইচ দেখতে ভীড় করে শতশত সাধারন মানুষ। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে এমবিআর চ্যানেলে এবং কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীতে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ।

Jobabdihi • 11 Days, Oct 23, 2026 7:51 PM
0
• 0 min read
Bangladesh

‘প্রবারণা পূর্ণিমা’ উৎসবে মেতেছে রাঙামাটি

‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বর্ণিল আনন্দে রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। আগামী ২৫ অক্টোবর ‘প্রবারণা পূর্ণিমা’র মূল অনুষ্ঠান হলেও আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে জেলার বিভিন্ন বিহারে বৌদ্ধধর্মালম্বীদের নানা...

DeshRupantor • 11 Days, Oct 23, 2026 7:51 PM
0
• 0 min read
Bangladesh

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সাবেক কার্যালয় এখন এনসিপির জেলা কার্যালয়

ঝালকাঠির একটি রাজনৈতিক কার্যালয়ের পরিচয় রাজনীতির পালাবদলে বদলে গেছে। যে ভবনে একসময় ছিল ঝালকাঠি পৌর আওয়ামী লীগের কার্যালয়, সেই ভবনেই

Jaijaidin • 11 Days, Oct 23, 2026 7:51 PM
0
• 0 min read
World

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নভেম্বরে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

চলমান সংঘাতের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার দীর্ঘদিনের সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী নভেম্বরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এই বৈঠক বসার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।

Inqilab • 11 Days, Oct 23, 2026 7:50 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper