Bangladesh
প্রসঙ্গ সশস্ত্র হামলা
রাজনৈতিক উত্তরণের সংকট থেকে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তি নাকি আবার সংঘাতের মুখোমুখি হবে, এমন উদ্বেগ দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের নাজুক নিরাপত্তা পরিস্থিতি আবার উদ্বেগজনক প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে—কোন পথে যাচ্ছে এই অঞ্চল? শান্তিচুক্তির পর দীর্ঘ সময় ধরে প্রত্যাশা ছিল, পাহাড়ে রাজনৈতিক সমাধান, জাতিগত সম্প্রীতি, ভূমি অধিকার, স্থানীয় স্বায়ত্তশাসন এবং টেকসই উন্নয়নের পথ খুলে যাবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে। এখন নতুন করে সশস্ত্র সংঘাত, হানাহানি, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রের প্রসার, রাজনৈতিক প্রতিহিংসা ও নিরাপত্তা-ভঙ্গুরতার আশঙ্কা তৈরি হচ্ছে।২০২৪ সালে থানচিতে থানায় হামলা, ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই এবং চলতি মাসে সাজেকে অবরোধ ও গোলাগুলির
Discussion
Please Sign In to join the discussion.