মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
Bangladesh

মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির চেষ্টা করলে বিএনপি সরকারকে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার; শনিবার (২৪ অক্টোবর) ১১ দলীয় ঐক্যের জনসভায় তিনি ২৯ অক্টোবর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

Sangram • 11 Days, Oct 24, 2026 12:03 PM
0
• 0 min read
Bangla

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার

AmarSangbad • 11 Days, Oct 24, 2026 12:01 PM
0
• 0 min read
Bangladesh

ফেনীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, চমেক হাসপাতালে মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে উঠে আবদুল হক (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে এলোপাতাড়ি কুপিয়ে বাহনটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার...

Ittefaq • 11 Days, Oct 24, 2026 12:01 PM
0
• 0 min read
Bangla

ডায়াবেটিস রোগীদের যে ৭ খাবার এড়ানো জরুরি

ডাযাবেটিস রোগীদের খাবারদাবার নিয়ে সবসময় খুব সতর্ক থাকতে হয়। কারণ খাবারের কারণে অনেক সময় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কয়েক ধরনের খাবার এড়িয়ে চলা জরুরি।

Samakal • 11 Days, Oct 24, 2026 12:01 PM
0
• 0 min read
Entertainment

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

Ajkalerkhobor • 11 Days, Oct 24, 2026 12:00 PM
0
• 0 min read
Bangla

নতুন পে-স্কেলে পাঁচ বছরে পেনশন ব্যয় বাড়তে পারে ৪ গুন

40, Karwan Bazaar Dhaka 1215, Bangladesh

Ittefaq • 11 Days, Oct 24, 2026 11:59 AM
0
• 0 min read
Bangla

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

নিজস্ব প্রতিবেদকবাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে স্থান পেয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, গতকাল ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক-একিউআই স্কোর ছিল ১৭১। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এই মেগাসিটি। একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর যার স্কোর ২১০। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতে মুম্বাই শহর (স্কোর ১৯১)। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮০) এবং চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর (স্কোর ১৭৮)।দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৪৪ থেকে ২১০-এর মধ্যে।বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 11:58 AM
0
• 0 min read
Entertainment

অপূর্ব-নীহা জুটির দুই নাটক

অল্প সময়ের ব্যবধানে বেশ কিছু একক নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। সেই সুবাদে নির্মাতারা এই জুটিকে নিয়ে পর্দায় তুলে ধরছেন নতুন সব গল্প।

Samakal • 11 Days, Oct 24, 2026 11:58 AM
0
• 0 min read
Bangla

নাবালক ছোট বাচ্চাকে চুমু দেওয়া ১০০ বার জায়েজ: জুবায়ের আহমাদ তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধরের ঘটনায় বামপন্থিরা জড়িত বলে দাবি করেছেন ইসলামি বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। তবে তাঁর এই দাবির সপক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।\r\n\r\nশুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের

AmarSangbad • 11 Days, Oct 24, 2026 11:57 AM
0
• 0 min read
Bangladesh

নিখোঁজের তিনদিন পর হাত-পা বাঁধা তাঁতী দল নেতা উদ্ধার

ফেনীতে নিখোঁজের তিনদিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে মো. আবদুল্লাহ আল আমিন (৩০) নামে এক তাঁতী দল নেতাকে। আল আমিন সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি এলাকার মৃত আবদুর রশিদের ছেলে ও সোনাগাজী উপজেলা তাঁতী দলের সদস্য সচিব। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকার একটি ঝোপ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই এলাকার একটি ঝোপ থেকে গোঙানির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় তার শরীর ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। এর আগে তার নিখোঁজের ঘটনায় শুক্রবার দুপুরে সোনাগ

ManabZamin • 11 Days, Oct 24, 2026 11:57 AM
0
• 0 min read
Bangladesh

‘মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে নয়া দিগন্ত’

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী বলেছেন, মুসলিম উম্মাহকে এক রাখার ক্ষেত্রে নয়া দিগন্ত অগ্রণী ভূমিকা পালন করছে।

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 11:57 AM
0
• 0 min read
World

৭.২ ও ৬.৯ মাত্রার জোড়া ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ প্রশান্ত মহাসাগর

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু দ্বীপপুঞ্জ অঞ্চলে ৭.২ ও ৬.৯ মাত্রার জোড়া শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এবং ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে এই খবর...

Ittefaq • 11 Days, Oct 24, 2026 11:56 AM
0
• 0 min read
Bangladesh

আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকরা

পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘিরে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি ব্লেম গেম শুরু হয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ দলটির সঙ্গে গোপন সমঝোতা ও সখ্যের অভিযোগ তুলছে।

AmarDesh • 11 Days, Oct 24, 2026 11:53 AM
0
• 0 min read
Bangladesh

ধর্মপাশায়, পাইকুরাটিতে চেয়ারম্যান পদে শাকিন শাহকে ঘিরে বৌলাম গ্রামে ঐক্যের ডাক, উঠান বৈঠকে সমর্থন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শাকিল শাহ। তাঁর প্রার্থিতাকে সমর্থন জানিয়ে ইউনিয়নের বৌলাম গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শাকিল শাহের প্রতি সমর্থন জানিয়ে তাঁর পাশে

GonoKantho • 11 Days, Oct 24, 2026 11:52 AM
0
• 0 min read
Bangla

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

ইসরাইলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে সরকার বদলের সম্ভাবনা রয়েছে। তবে এতে দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলদারত্বের অবসান হবে বলে মনে করছেন না লেবাননের অনেক মানুষ। তাঁদের আশঙ্কা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় এলেও লেবাননের প্রতি ইসরাইলের নীতিতে বড় কোনো পরিবর্তন আসব

AmarDesh • 11 Days, Oct 24, 2026 11:51 AM
0
• 0 min read
Sports

‘আট কোটি টাকার ক্রিকেটে দল বদল’

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় মাসউদুর রহমানের লেখা ‘আট কোটি টাকার ক্রিকেটে দল বদল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে উল্লেখ্য করা হয়, জাতীয় দলের প্রধান কয়েকজন তারকার অনুপস্থিতি সত্ত্বেও প্রিমিয়ার লিগের দলবদলে আবাহনী, মোহামেডানসহ অন্যান্য ক্লাবগুলোর মাঝে শক্তিশালী দল গঠনের তীব্র প্রতিযোগিতা ক্রিকেটপাড়ায় দারুণ উত্তাপ ছড়িয়েছে। আর্থিক সমর্থনের ওপর ভিত্তি করে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দলগুলো যেভাবে নিজেদের প্রস্তুত করছে, তাতে আসন্ন লিগ বেশ জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 11:50 AM
0
• 0 min read
Bangla

রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২

সরকার মাজহারুল মান্নান রংপুর ব্যুরোরংপুরে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে মারা গেছে দুই যুবক। এ সময় চোরেরা করো কুপিয়ে জখম করে তিনজনকে। এ দিকে গঙ্গাচড়ার বাগপুর গ্রামে অটোসহ গরু ছাগল চুরির হিড়িকের কারণে তীব্র অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। রোববার (২৫ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পানাপুকুর পুকুর খুলির দোলার তিস্তা সেচ ক্যানেলে এই ঘটনা ঘটে। নিহতদের নাম এজারুল মিয়া ওরফে কানা রেজাউল ও সাদিকুল ইসলাম। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। অন্য দিকে আহত অটোরিকশার মালিক সোহেল মিয়া, স্থানীয় রাজমিস্ত্রি নাসির উদ্দিন ও তানজিমুল ইসলামকে গঙ্গাচড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আবদুস সবুর জানান, ভোরে বাগপুর গ্রামের সাবেক মেম্বার আবদুল মতিনের ছেল সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তাতে বাধা দেয় অটোটির মালিক সোহেলসহ স্থানীয় যুবক নাসির উদ্দিন, তানজিমুল, আবদুস ছাত্তার ও হারুন। এ সময় চোরেরা তাদেরকে প্লাস দিয়ে হাতে এবং মাথায় আঘাত করে নিজেরাই অটো চালিয়ে যেতে থাকে। পরে তানজিমুলের বাড়ির কাছে অটোটি উল্টেগেলে তা রেখেই দুই চোর পুকুর খুড়ির দোলার আমন ক্ষেতের ভেতর দিয়ে দৌড় দেয়। মসজিদের মাইকে এই খবর ছড়িয়ে পড়লে তাদেরকে চার গ্রামের মানুষ চতুর্দিক থেকে ধাওয়া করে। পরে তিস্তা সেচ ক্যানেলে উঠলে সেখানেই গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ। খবর দেয়া হয় অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিনকে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের পরিচয় শনাক্ত করেছে ক্রাইম সিন। পরে তাদের লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরির পর থানায় নেয়া হয়। দুপুরে পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। নিহত আজারুল মিয়া নোহালি ইউনিয়নের কচুয়া বাগদহারা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। অপরজন সাদিকুল ইসলাম কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোহেলের বাড়ির ঠিক অপরপাশেই মসজিদ। ওই মসজিদের ঈমাম মেহেদী হাসান বলেন, ‘আমি মসজিদের বারান্দায় দাঁত পরিষ্কার করছি, এমন সময় দেখি অটো বের করে নিয়ে যাচ্ছে। তখন অটোওয়ালা দৌড়ে অটোর সামনে আসে তখন আমিও দৌড় দেই এবং চিৎকার করি পরে লোকজন বের হয়। পরে আমরা নামাজ আদায় করি। নামাজ শেষ করে সামনে এগিয়ে গিয়ে শুনি চোররা গণপিটুনিতে মারা গেছে। প্রতক্ষ্যদর্শী বৃদ্ধ আলতাফ হোসেন বলেন, ‘নামাজ পড়তে মসজিদে ঢুকেছি ফজরের সুন্নত নামাজ পড়ছি, ফরজ পড়তে কাতারে দাঁড়ায়ছি এমন সময় সোহেল চিৎকার দিলে, মসজিদ থেকে বেরিয়ে দেখি তাকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে! এ সময় মসজিদের মাইকে চোর এসেছে বলে ঘোষণা দেয়া হয়। তারপর কি হয়েছে আমরা আর বলতে পারি না।’ বড়বিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য চাঁদ মিয়া জানান, ‘সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি চিল্লাচিল্লি শুনি চোর বেড়াইছে চোর বেড়াইছে। অটো চুরি করে যাওয়ার সময় বড় কার্টিং প্লাসি দিয়ে দুইজনকে মারছে। আহত দুইজনের মধ্যে একজনের নাম নাছির আরেকজন তানজিমুল। মাইকের আওয়াজ শুনে ওকরা বাড়ি, গিলার পাড়, নগর বারী, বাগপুরের লোকজন একত্র হয়। অটোটি তানজিমুলের বাড়ির কাছে মোড় ঘুরতে পরে গেলে অটো রেখে চোর ধান ক্ষেত দিয়ে পালানোর সময় পুকুর খুড়ি পাতারে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। সেখানে তাদেরকে পিটিয়ে মারে জনতা।অটোরিকশা, গরু-ছাগল ভ্যান চুরির হিড়িক বাগপুর গ্রামের বাসিন্দাস আবদুল আলিম বলেন, ‘আমাদের এখানে প্রায় অটো ভ্যান চুরি হচ্ছে। কিছুদিন আগে দুইটা অটো চুরি হয়েছে। একটা ভ্যান বের করেছিল এলাকাবাসী সজাগ হলে সেই ভ্যান ছেড়ে চোর পালিয়ে যায়। তিনি আরো বলেন এক খেয়েছে মাদক আর এক খেয়েছে চোর। যারা মাদক খায় তারাই চোর। সাম্প্রতিক সময় এই এলাকায় পাঁচ-ছয়টি অটো ছিনতাই ও চুরি হয়েছে। চোরের খুব উপদ্রব বলে জানান তিনি। বাগপুর দক্ষিণপাড়ার বাসিন্দা এনামুল হক বলেন, ‘আমাদের এলাকায় চোরের উপদ্রব এর কারণে আমাদেরকে রাত জেগে পাহারা দিতে হয়। গরু-ছাগল, অটো, ভ্যান, রিকশা নিয়ে আমরা খুব বিপাকে আছি। আমাদের এ দিকে থানা পুলিশও খুব গুরুত্ব দেয় না- আমরা খুব আতঙ্কে থাকি’।দুই সন্তানকে নিয়ে হতাশায় সাদিকুলের স্ত্রী সাদিকুলের বাড়ির দক্ষিণ কোলকোন্দ বাঁধের পাড়ে গিয়ে দেখা গেলে সাদিকুল ওই বাড়িতে থাকে না। একটি ঘর তা-ও এলোমেলো। ওই গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, ‘গত পরশুদিন সাদিকুল এসেছিল ঘর বিক্রি করার জন্য। সে গত পাঁচ-ছয় মাস যাবৎ তার শ্বশুরবাড়ি এলাকায় থাকে। গ্রামে ছোটখাটো চুরির সাথে জরিত সে, এর আগে ধানও চুরি করেছিল; কিন্তু এত বড় ধরনের কোনো কিছু আগে শুনি নাই। সাদিকুল কোনো সময় চায়ের দোকানে থাকত, কোনো সময় ঢাকায় থাকত বলেও জানান তিনি।’ শারমিন বেগম জানান, ‘আমার স্বামী ওই বাড়িতে তো থাকে না। ওখানে বাড়ি ঘরের সমস্যা, বাড়ির ঘর ঠিক করবে, তারপরে এখান থেকে আমরা যাবো। গতকাল আমাকে বলেছে কাজ-কাম নাই, আমি ঢাকা চলে যাই। বাচ্চা-কাচ্চা নিয়া তুমি এখানে থাক। আমি যে টাকা পাঠাই দিবো, তারপরে ঘর ঠিক করব। গতকাল (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাত-রুটি খেয়ে ঢাকায় যাবে বলে বাইরে গেছে। পরে ফোনে বলল- আবার এসেব্যাগ নিয়ে যাবে। কিন্তু আর এলো না। পরে শুনলাম সে আর দুনিয়াতে নাই। আমার দু’টি সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো। আমি এর বিচার চাই। তারা আমার স্বামীকে না মেরে পুলিশে দিতে পারত।’ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, ‘চোর সন্দেহে যাদেরকে গণপিটুনি দেয়া হয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অপরাধের মামলা ছিল। এর মধ্যে এজারুলের নামে ওয়ারেন্ট ছিল থানায়। তাদের মধ্যে একজন নোহালি আর একজনের কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে নিয়মিত হত্যামামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে একটি অপমৃত্যুর জিডি হয়েছে। তার আলোকে তদন্ত কার্যক্রম চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় চুরির বিষয়ে কড়া নজরদারি করা হচ্ছে।’

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 11:49 AM
0
• 0 min read
Bangla

২৪ ঘণ্টায় মোহাম্মদপুরে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

Jobabdihi • 11 Days, Oct 24, 2026 11:49 AM
0
• 0 min read
Bangladesh

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজনকে পুলিশে সোপর্দ

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম,...

Ittefaq • 11 Days, Oct 24, 2026 11:49 AM
0
• 0 min read
Entertainment

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, নিরাপত্তা নিয়ে ফেসবুকে স্ত্রীর পোস্ট

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না

GonoKantho • 11 Days, Oct 24, 2026 11:48 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper