Bangla
৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা
বিশ্ব শ্রমবাজারের চাহিদা ও আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, সরকার গঠিত এই নতুন রূপরেখার আওতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের এক বা একাধিক বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। বিশ্ববাজার, শিক্ষার্থীদের চাহিদা ও আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আটটি ভাষাকে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভাষাগুলো হলো–চীনা, জাপানি, কোরীয়, জার্মান, ফরাসি, স্প্যানিশ, আরবি ও রুশ।সম্প্রতি আগারগাঁওয়ে ইউজিসি ভবনে আয়োজিত এক বৈঠকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউজিসির পরিকল্পনা অনুযায়ী, একটি সমন্বিত
Discussion
Please Sign In to join the discussion.