পূজার ছুটির পর পুঁজিবাজারে ফের দরপতন
Bangla

পূজার ছুটির পর পুঁজিবাজারে ফের দরপতন

অর্থনৈতিক প্রতিবেদকদুর্গাপূজার লম্বা ছুটির পরও কোনো পরিবর্তন ঘটল না পুঁজিবাজার আচরণের। ছুটির পর গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসে আবার বড় দরপতনের শিকার হলো পুঁজিবাজারগুলো। ঢাকা শেয়ারবাজারে এদিন সব সূচকের কমবেশি পতন ঘটে। তবে চট্টগ্রাম শেয়ারবাজারে ছিল সূচকের মিশ্র আচরণ। এখানে বিশেষায়িত একটি সূচক কিছুটা উন্নতি ধরে রাখলেও অন্য দু’টি সূচকের যথারীতি অবনতি ঘটে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও ফান্ডের বেশির ভাগই ছিল দরপতনের শিকার। হ্রাস পেয়েছে বাজারগুলোর লেনদেনও। দিনের বাজার আচরণে খুবই হতাশ বিনিয়োগকারীরা। বেশ কয়েকজন বিনিয়োগকারী নয়া দিগন্তকে বলেন, বরাবরই কোনো বড় ছুটির পর বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ে। দীর্ঘ ছুটির পর সবার বিনিয়োগের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে যার ফলে ছুটি পরবর্তী সবার মাঝ একটি প্রত্যাশা সৃষ্টি হয়। কিন্তু এবার সবাইকে হতাশ করেই সবার প্রত্যাশা মার খেল। সূচকের এ অবনতির পেছনে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রয়েছে বলে মনে করেন তারা। কারণ, পূজার ছুটির আগের দিন বাজারে সূচকের ও লেনদেনের যে উন্নতি ঘটেছিল তা সকল বিনিয়োগকারীদের আশ^স্ত করেছিল। এর আগে দু’দিন বাজারে লেনদেন ও সূচকের বড় অবনতির পর ওইদিন বাজারে এক প্রকার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল, যা নিয়ে বিনিয়োগকারীদের মাঝে প্রত্যাশা জন্মে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ১৮ দশমিক ০৭ পয়েন্ট অবনতির শিকার হয়। ৫ হাজার ৪৫০ দশমিক ৬২ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি গতকাল লেনদেনশেষে নেমে আসে ৫ হাজার ৪৩২ দশমিক ৫৪ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকের অবনতি রেকর্ড করা হয় যথাক্রমে ১ দশমিক ৬৬ ও ৯ দশমিক ৭১ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ২২ দশমিক ৪৯ পয়েন্ট অবনতির শিকার হয়। এখানে দুই বিশেষায়িত সূচকের মধ্যে সিএসই-৩০ ৪৪ দশমিক ৩২ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। অপর বিশষায়িত সূচক সিএসসিএক্স এর অবনতি ঘটে ১ দশমিক ৩৫ পয়েন্ট। সূচকের অবনতির ফলে গতকাল দুই পুঁজিবাজারেই লেনদেনে ছিল ধীরগতি। এতে বাজারগুলোর লেনদেনও হ্রাস পায়। ঢাকা শেয়ারবাজার গতকাল ৪৩০ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করতে সক্ষম হয় যা আগের দিন অপেক্ষা ৭২ কোটি টাকা কম। পূজার ছুটির আগের দিন ১৯ অক্টোবর ডিএসইর লেনদেন ছিল ৫০২ কোটি টাকা। একইভাবে সিএসইতে গতকাল ১৬ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয় যা আগের দিন অপেক্ষা ৫ কোটি টাকা কম। ১৯ অক্টোবর সিএসইর লেনদেন ছিল ২১ কোটি টাকা। ওইদিন সূচকের উন্নতিও লেনদেন বৃদ্ধির কারণ মনে সংশ্লিষ্টরা। এ দিকে গতকাল ঢাকা শেয়ারবাজারের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, একমাত্র ব্যাংক ও সেবা খাত ছাড়া সব খাতেই দরপতন ঘটেছে গতকাল। ব্যাংকিং খাতের ভালো কোম্পানির সব ক’টি গতকাল মূল্যবৃদ্ধির তালকায় উঠে আসে। ব্যাংকের বাইরে বীমা খাতের কয়েকটি কোম্পানি গতকাল মূল্যবৃদ্ধির তালিকায় উঠে আসে। তালিকায় ছিল কয়েকটি মিউচুয়াল ফান্ডও। তবে অন্যান্য খাতের ভালো কোম্পানিগুলোর বেশির ভাগই গতকাল দরপতনের শিকার হতে দেখা যায়। এদের মধ্যে ইতোমধ্যে ভালো লভ্যাংশ ঘোষণা করা বেশ কয়েকটি কোম্পানিও বাদ যায়নি। বাজার আচরণের এদিকটিই বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি হতাশ করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং কোম্পানি ব্র্যাক ব্যাংক। ৩২ কোটি ৬ লাখ টাকায় কোম্পানিটির ৪৬ লাখ ৯৬ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ১৫ কোটি ৩৮ লাখ টাকায় ৫১ লাখ ১০ হাজার শেয়ার বেচাকেনা করে একই খাতের সিটি ব্যাংক ছিল দিনের দ্বিতীয় স্থানে। লেনদেনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে মতিন স্পিনিং, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক ও ফার কেমিক্যালস। দিনের মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষে উঠে আসে বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। ৮ দশমিক ৬ শতাংশ দর বৃদ্ধি পেয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল মিউচুয়াল ফান্ড সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড। মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে মিডল্যান্ড ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ব্যাংক, মতিন স্পিনিং মিলস, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সাউতইস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ দিন দরপতনে ডিএসইর শীর্ষ কোম্পানি ছিল টেক্সটাইলস খাতের দেশ গার্মেন্ট। ৮ দশমিক ৯৩ শতাংশ দর হারায় কোম্পানিটি। ৭ দশমিক ৯৫ শতাংশ দর হারিয়ে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল একই খাতের দেশ গার্মেন্ট। দরপতনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, সায়হাম টেক্সটাইলস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইন্টারনেট সার্ভিসেস নেটওয়ার্ক, আনলিমা ইয়ার্ন ডাইং ও কুইন সাউথ টেক্সটাইলস।

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 4:44 PM
0
• 0 min read
Sports

লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী র‍্যালি

Bd-Pratidin • 11 Days, Oct 24, 2026 4:44 PM
0
• 0 min read
Bangladesh

সিলেটে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি মৌসুমে চারজন প্রাপ্তবয়স্কের পর এবার ডেঙ্গুতে ফারদিন আহমদ নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 4:43 PM
0
• 0 min read
Entertainment

এআই আমাকে ভয় দেখায় : কৃতি স্যানন

অনলাইনে দেখা কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। এতে ব্যক্তিগত অধিকার

BD Bulletin • 11 Days, Oct 24, 2026 4:43 PM
0
• 0 min read
Entertainment

নারিশ হ্যাচারির ট্রাক চাপায় প্রাণ গেল বিএনপি নেতার

গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক নামে বিএনপি-র এক নেতার মৃত্যু হয়েছে।আজ শনিবার (২৪ অক্টোবর)

Jaijaidin • 11 Days, Oct 24, 2026 4:41 PM
0
• 0 min read
Sports

মাদ্রিদের ড্রেসিংরুমে মারামারি, যা জানালেন ত্শুয়ামেনি

রিয়াল মাদ্রিদের সতীর্থ ফেদেরিকো ভালভার্দের সঙ্গে মারামারির খবর অস্বীকার করেছেন অরেলিয়াঁ ত্শুয়ামেনি। তবে ড্রেসিংরুমে ‘কিছু একটা খারাপ’ ঘটেছিল বলে স্বীকার করেছেন তিনি।

Inqilab • 11 Days, Oct 24, 2026 4:40 PM
0
• 0 min read
Sports

বুরকিনা ফাসোয় ফিরল মৃত্যুদণ্ড, নিষিদ্ধ সুন্দরী প্রতিযোগিতা

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সামরিক সরকারের নেতৃত্বে রাষ্ট্রীয় নীতিমালায় এক কঠোর ও অভূতপূর্ব পরিবর্তন এসেছে। দেশটির বর্তমান সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের প্রশাসনের অধীনে সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো দীর্ঘ সময় পর দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান পুনরায় চালু করা এবং দেশজুড়ে সমস্ত সুন্দরী প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা...

Bd-Pratidin • 11 Days, Oct 24, 2026 4:40 PM
0
• 0 min read
Sports

সাফের নয়া দল ঘোষণা

অনিশ্চয়তায় থাকা রোনান সুলিভানকে প্রথমবারের মতো দলে পাচ্ছে বাংলাদেশ। তাকে নিয়েই সাফের ২৮ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ShomoyerAlo • 11 Days, Oct 24, 2026 4:39 PM
0
• 0 min read
Bangladesh

বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

জামালপুরের সীমান্ত এলাকায় নৌকাযোগে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯০ লাখ টাকার থান কাপড় জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

AmarDesh • 11 Days, Oct 24, 2026 4:37 PM
0
• 0 min read
Bangla

কুর্মিটোলা গলফ কোর্সে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন

তিন দিনব্যাপী ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট

AmarDesh • 11 Days, Oct 24, 2026 4:36 PM
0
• 0 min read
Sports

হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন ও

KholaKagoj • 11 Days, Oct 24, 2026 4:36 PM
0
• 0 min read
Bangladesh

জামায়াতের নায়েবে আমিরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

DainikBangla • 11 Days, Oct 24, 2026 4:34 PM
0
• 0 min read
Bangladesh

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে আগামী ৫ দিনে ধাপে ধাপে বাড়তে পারে

ShomoyerAlo • 11 Days, Oct 24, 2026 4:34 PM
0
• 0 min read
Bangladesh

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, জিডি করলেন ওসি

সরাইল থানায় গিয়ে ওসি’র সঙ্গে বাদানুবাদের ঘটনার পর নিজের ফেসবুক পেজে ওসিকে নিয়ে একটি পোস্ট দেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। অন্যদিকে ওসি ঘটনার বিষয়ে থানায় জিডি করেছেন তার বিরুদ্ধে। রুমিন ফারহানা তার পোস্টে ওসি মনজুর কাদের ভূঁইয়া কক্সবাজারের চকরিয়া থানার ওসি থাকাকালীন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ১০টি কাটিং যুক্ত করে লিখেন, এ ধরনের লোক ওসি'র দায়িত্ব পালন করলে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে কী করে? এসব পেপার কাটিংয়ে ওসি মনজুরের বিরুদ্ধে নির্যাতন, হত্যা চেষ্টার অভিযোগে মামলা, নবদম্পতিকে থানায় তুলে নিয়ে অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসানোর সংবাদ রয়েছে। পূজা দেখার সময় নিরাপত্তা বিধান না করে উল্টো মানু্ষের নিরাপত্তা নিয়ে চলার পরামর্শ দেয়ায় গত ২২ অক্টোবর থানায় গিয়ে ওসি’র ওপর ক্ষোভ ঝাড়েন এলাকার নির

ManabZamin • 11 Days, Oct 24, 2026 4:33 PM
0
• 0 min read
Bangla

দিগন্ত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং প্রেস

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 4:32 PM
0
• 0 min read
Bangla

সৌদিতে ২ বাংলাদেশীর শিরশ্ছেদ : বিস্তারিত তথ্য চায় সংসদীয় কমিটি

সৌদি আরবে দুই বাংলাদেশী নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসাথে ঘটনার পূর্ণ বিবরণ পাওয়ার পর ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

NayaDiganta • 11 Days, Oct 24, 2026 4:31 PM
0
• 0 min read
Sports

প্যারিসের অস্থিরতায় এনএফএল ম্যাচ পিছিয়ে দেওয়ার পরামর্শ ট্রাম্পের

প্যারিসের সামাজিক অস্থিরতার মধ্যে স্টিলার্স-সেইন্টস এনএফএল ম্যাচ পিছিয়ে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।

Inqilab • 11 Days, Oct 24, 2026 4:30 PM
0
• 0 min read
Bangladesh

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়

ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—সেই ইতিহাস পাল্টানো যাবে না। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তাঁর সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না বল

AmarDesh • 11 Days, Oct 24, 2026 4:30 PM
0
• 0 min read
Bangladesh

নবজাতকের মৃত্যুতে প্রশ্নের মুখে আল-নূর, ৬ বছর আগেও প্রসূতির মৃত্যু

নেত্রকোণায় আল-নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অস্ত্রোপচারের পর নবজাতকের মৃত্যু ঘিরে উঠেছে চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ। অস্ত্রোপচারে চিকিৎসক নির্বাচন

Jaijaidin • 11 Days, Oct 24, 2026 4:29 PM
0
• 0 min read
Bangladesh

ময়লার ভাগাড় লোহাগাড়ার বটতলী, চাঁদাবাজিতে ব্যাহত বর্জ্য অপসারণ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া বটতলী শহর এখন চরম অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। গুরুত্বপূর্ণ এ শহরের বিভিন্ন মোড়

KholaKagoj • 11 Days, Oct 24, 2026 4:29 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper