Bangla
গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে
Bangla
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে
চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই সনদের সিদ্ধান্ত অনুযায়ী অর্থবিল, আস্থা-অনাস্থা প্রস্তাব, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তার মতো বিশেষ ৪টি ক্ষেত্র ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হাউছিবিদ্রোহীদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝআকাশে সেগুলোকে ধ্বংস করা হয়।
বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ পুনরুদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে। এসব অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।গতকাল রোববার স্পিকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সামাজিক সুরক্ষা, কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ এবং বিদেশফেরত শ্রমিকদের মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।স্পিকার বলেন, উইনরক ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাথে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সামাজিক সুরক্ষার মতো বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে সংস্থাটির ইতিবাচক ভূমিকা রয়েছে।বাংলাদেশের জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চল, হাওর ও নদীতীরবর্তী এলাকার মানুষের জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে।স্পিকার বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ এবং কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে আসা বাংলাদেশী শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা এবং তাদের পুনর্বাসনের বিষয়টি আলোচনায় আসে।সাক্ষাতে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে চালকের বৈধ লাইসেন্স ও রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল বন্ধ এবং হেলপারদের দিয়ে গাড়ি চালানো প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সড়ক দুর্ঘটনা কমাতে সড়কের ত্রুটি নিরসন ও নজরদারি জোরদারের সিদ্ধান্তও হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শেষ সময়ে লক্ষ্মী প্রতিমা বিক্রির হাটগুলো জমজমাট হয়ে উঠেছে।দুর্গাপূজার বিজয় দশমীর পরের দিন থেকে কোটালীপাড়া উপজেলার ঘাঘর,
অনুমোদনহীন ও মানহীন কিছু মাদ্রাসায় সংঘটিত অনৈতিক কর্মকাণ্ডের কারণে পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। অপরাধে জড়িত শিক্ষকদের রক্ষায় কোনো প্রতিষ্ঠান সত্য গোপন করলে তা মাদ্রাসা শিক্ষার জন্য
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম দাতা সদস্যের তালিকা থেকে বাদ দেওয়া, আর্থিক অনিয়ম এবং এক কর্মচারীর বেতন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা।
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম দাতা সদস্যের তালিকা থেকে বাদ দেওয়া, আর্থিক অনিয়ম এবং এক কর্মচারীর বেতন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা।
চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে ১ হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে।
জার্মানির বাভিয়েরা অঙ্গরাজ্যে অবস্থিত অ্যাডলফ হিটলারের কুখ্যাত নাৎসি আমলের পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্ট’-এ (Kehlsteinhaus) আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছরেও তা শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি ও থেমে থেমে কাজ করার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার এলাকাবাসী।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে কলিমাজানি নদীর ওপর ৯ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটির কার্যাদেশ পায় ‘মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ অ্যান্ড আব্দুস সালাম খান’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী তারা ২০২১ সালের ৩ জানুয়ারি সেতুটির নির্মাণকাজ শুরু করে।তবে সেতুর মূল কাজের অর্ধেক শেষ না হতেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। উপজেলা প্রকৌশল অফিসের চাপে মাঝে মাঝে সামান্য কাজ করলেও তা আবার বন্ধ হয়ে যায়। এভাবে দুই বছর অতিবাহিত হওয়ার পর দীর্ঘ সময় কাজ সম্পূর্ণ বন্ধ থাকে। পরবর্তীতে ২০২৫ সাল থেকে প্রতিষ্ঠানটির অংশীদার শাজাহান নতুন করে সেতুর কাজ পুনরায় শুরু করেন। তবে কাজের ধীরগতির কারণে নির্দিষ্ট মেয়াদের তিন বছর পরও সেতুটি চালু হতে পারেনি।সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশ থেকে মূল সেতুর কাঠামো নির্মাণ করা হলেও মাঝখানের কিছু অংশের কাজ এখনও বাকি। ফলে শিক্ষার্থীরাসহ স্থানীয়রা বাধ্য হয়ে আগের মতোই ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছেন।স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপুর থেকে পাকা রাস্তা কলিমাজানি নদীর পাড় পর্যন্ত এসেছে। নদীর দুই পাড়ে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন শিল্পকারখানা রয়েছে। সেতুটির নির্মাণ শেষ হলে কলিমাজানি, নয়াপাড়া ও ভানুয়াবহ গ্রামের মানুষ কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ হয়ে ধামরাই, মানিকগঞ্জ ও ঢাকার সাথে সহজেই যাতায়াত করতে পারবেন।কলিমাজানি গ্রামের বাসিন্দা সত্তোরোর্ধ্ব আব্দুল হালিম আক্ষেপ করে বলেন, ‘অনেক আশা করেছিলাম ব্রিজের ওপর দিয়ে হেঁটে নদীর ওপারে যাব। কিন্তু কাজের যে গতি, তাতে জীবদ্দশায় সেতু পার হতে পারব কি না বুঝতে পারছি না।’এ বিষয়ে সাব-ঠিকাদার মো. পারভেজ জানান, আগের ঠিকাদারি প্রতিষ্ঠানটি অন্যান্য জায়গায় কাজ পাওয়ায় এবং আর্থিক সংকটের কারণে এই কাজে ধীরগতি এসেছিল। বর্তমানে কাজ চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানটি শুরুতে ভালো কাজ করলেও পরবর্তীতে গাফিলতি করে। অফিস থেকে ক্রমাগত চাপের মুখে বর্তমানে তাদের অংশীদাররা কাজ চালু রেখেছে। আশা করা যাচ্ছে, দ্রুতই সেতুর মূল কাজ শেষ হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।’
জামালপুরের মাদারগঞ্জে গাছে উঠে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ তাওহীদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ির মহালছড়িতে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামী ও শ্বশুরের দাবি, মাহফুজা আত্মহত্যা করেছে। তবে, ভুক্তভোগী মাহফুজার পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে হত্যা হিসেবে দাবি করা হয়েছে।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমীর মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনা পাড়ের ইজতেমা ময়দান।এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনা পাড়ে এ ইজতেমা শুরু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজে ইজতেমা ময়দানে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে সালাত আদায় করেন।তিন দিনব্যাপী এই আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমায় কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।ইজতেমা ব্যবস্থাপনার বিষয়ে তাবলিগ জামাত চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সফল সমাপ্তি ঘটেছে।
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে অর্ধদিবস সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সাজেকে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করা হয়। হামলার বিচার, মামলা প্রত্যাহার ও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা
দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট নিরসনে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ করা
Discussion
Please Sign In to join the discussion.