Bangla
সালথায় আগুনে ৩ দোকান পুড়ে ছাই
ফরিদপুরের সালথায় আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এই আগুনের ঘটনা ঘটে।
Bangla
ফরিদপুরের সালথায় আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এই আগুনের ঘটনা ঘটে।
বাবার ভালোবাসা, ত্যাগ আর সন্তানের প্রতি অকৃত্রিম মমতার গল্প - সবই যেন জীবন্ত হয়ে উঠেছে দুর্গাপূজার মণ্ডপে। প্রচলিত রীতির বাইরে গিয়ে ‘বাবার ভালোবাসা’ থিমে দর্শনার্থীদের হৃদয় ছুঁয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী বাগবিতান ক্লাব। নান্দনিক এই উপস্থাপনায় বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার চিরন্তন চিত্র তুলে ধরে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে ক্লাবটির ব্যতিক্রমী এই আয়োজন।শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ, সম্প্রীতি ও সৃজনশীলতার রূপময় কোলাহল। প্রতিবারই প্রতিমা নির্মাণ ও মণ্ডপসজ্জায় নতুনত্বের চমক থাকলেও এবার বাগবিতান ক্লাবের মণ্ডপে প্রাধান্য পেয়েছে জীবনের এক গভীর ও অচ্ছেদ্য সম্পর্ক - বাবার সঙ্গে সন্তানের ভালোবাসার বন্ধন।মণ্ডপের শৈল্পিক উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে সন্তানের মুখে হাসি ফোটাতে বাবার নিরলস পরিশ্রম, নিজের কষ্ট আড়াল করে সন্তানের ভবিষ্যৎ গড়ার সংগ্রাম এবং প্রতিকূল সময়ে সন্তানকে আগলে রাখার চিত্র। এক বাবার নীরব আত্মত্যাগ ও দায়িত্ববোধের গল্পই যেন শিল্পের ভাষায় তুলে ধরেছেন শিল্পীরা, যা দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে প্রায় ২০০ বছর আগের এক চিরন্তন আবহাওয়ায়।মণ্ডপ দেখতে এসে দর্শনার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে শৈশবের স্মৃতিতে ফিরে যাচ্ছেন। কারও মনে পড়ছে বাবার হাত ধরে প্রথম পথচলার দিন, কারও চোখের সামনে ভেসে উঠছে বাবার কাঁধে চড়ে পৃথিবী দেখার আনন্দময় মুহূর্ত; আবার কারও মনে নাড়া দিচ্ছে হারিয়ে যাওয়া প্রিয় বাবার স্মৃতি।আজকের ব্যস্ত জীবনে অনেক সময় বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্বের বিষয়টি উপেক্ষিত থেকে যায়। আয়োজকদের প্রত্যাশা, জীবনের শেষ পর্যায়ে এসে কোনো বাবাকে যেন অবহেলা ও একাকীত্বের শিকার হতে না হয়, এ বিষয়ে তরুণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।বাগবিতান ক্লাবের কোষাধ্যক্ষ সুব্রত কুমার সাহা বলেন, ‘গত বছর দুর্গাপূজা শেষ হওয়ার পর থেকেই আমাদের ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে মণ্ডপের মূল থিম নিয়ে ভাবনাচিন্তা শুরু করি। পরে আমরা ‘বাবার ভালোবাসা’ থিমটি গ্রহণ করি। একজন বাবা সন্তানের জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করেন, শিল্পী তাঁর শৈল্পিক ছোঁয়ায় সেই চিত্রই ফুটিয়ে তুলেছেন।’নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক মাখন দাস বলেন, ‘উৎসবের আমেজে বাগবিতান ক্লাবের এই আয়োজন সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধনে আরও দৃঢ়ভাবে আবদ্ধ করতে এই মণ্ডপসজ্জা বড় ভূমিকা রাখবে।’
ব্যাটারদের দাপটে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমিরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ৩০৪ রান করেছে তারা। ফলে ম্যাচ জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩০৫ রান।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৯ অক্টোবর)
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতি ও তাদের দুই শিশুকন্যা। রিসোর্টের শৌচাগার থেকে উদ্ধার হওয়া চারজনের দগ্ধ লাশ তাদের হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা। তবে লাশগুলোর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হওয়ায় পরিবারটির সদস্যদের ভাগ্যে কী
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা । শনিবার টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা সরকারি ভবন লক্ষ্য করে ইট-পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই আলাদা রিডিং রুম। ফলে চাকরির প্রস্তুতির বই...
দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ জনের মরদেহের জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। ইসরায়েলি হামলায় ভবন ধসে নিহত হওয়ার পর দীর্ঘদিন এসব মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল। রোববার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সিটির দারাজ...
ক্রীড়া ডেস্কবিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা করে শাস্তি পেলেন মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো। হোসাম হাসানকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই ঘটনায় মিশর দলের পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) গত পরশু শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিসর। ম্যাচে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। কিন্তু শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিল মিসর শিবির। ম্যাচে মিসরের একটি গোল বাতিল হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলের আগে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর ফাউলের সিদ্ধান্ত দেয়া হয়েছিল। পরে ২-২ সমতায় থাকা অবস্থায় পেনাল্টির দাবিও তুলেছিল মিসর। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। এসব সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে প্রকাশ্যে ক্ষোভ জানান হোসাম হাসান। রেফারির সিদ্ধান্তের কারণে দলটি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। অন্য দিকে ম্যাচের পর রেফারিকে অপমান করার অভিযোগে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জিকো। তার শাস্তির মেয়াদ তুলনামূলক বেশি হওয়ায় আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী জুন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডকে। হোসাম ও ইব্রাহিম হাসানের নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে মালাউইয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচগুলোতেও তাদের অনুপস্থিত থাকার আশঙ্কা রয়েছে। এদিকে ফিফার সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। শাস্তির আইনি দিক পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মিসরের পরবর্তী পদক্ষেপ কী হয়- এখন সেটিই দেখার বিষয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামে স্বামীর বাড়িতে পরকীয়া সম্পর্কের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে চম্পা খাতুন
কোনো নারী যখন বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেন; তখন পরিচিত-পরিজনেরা নানান কথার পাশাপাশি একটি কথা বলেন, ‘ভালোই তো ছিলে, এটুকু মানিয়ে নিতে পারলে না? অনেকের জীবনসঙ্গী তো গায়ে হাত পর্যন্ত তোলে। কেন বেরিয়ে এলে সম্পর্ক থেকে?’ কোনোভাবেই যেন বোঝানো যায় না গ্যাসলাইটিং কী বিষয়।
হাতিয়ায় শুল্ক ফাঁকির ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
আবুল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট আসন্ন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নম্বর বানিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন...
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ; তবে রাষ্ট্রদূতকে তলব করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাসেল হোসেন, কাহালু উপজেলা প্রতিনিধি, বগুড়াঃ
পৃথিবীর নিকট প্রতিবেশী মঙ্গলের চাঁদ ফোবোস থেকে নমুনা সংগ্রহ করতে বিশ্বের প্রথমবার মহাকাশযান পাঠাচ্ছে জাপান। এই মিশন চলবে ৫ বছর ধরে। এই মিশনটি কীভাবে আলুর মতো গঠনের ফোবোস ও এর ছোট সঙ্গী ডিমোস গঠিত হয়েছিল সে বিষয়ে ক্লু দেবে এবং সৌরজগতে জীবনের উৎপত্তি সম্পর্কেও আলোকপাত করবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।
Discussion
Please Sign In to join the discussion.