Bangla
আইএমএফ ও বাংলাদেশ: ঋণ, সংস্কার ও অর্থনৈতিক স্বাধীনতার সন্ধিক্ষণ
বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্পর্ককে শুধু ঋণ নেওয়া বা না নেওয়ার প্রশ্ন হিসেবে দেখলে বর্তমান পরিস্থিতির প্রকৃত তাৎপর্য বোঝা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, ব্যাংকিং খাতের দুর্বলতা, সরকারি ব্যয়, বৈদেশিক অর্থায়ন, বিনিয়োগ এবং সর্বোপরি অর্থনৈতিক নীতি নির্ধারণে বাংলাদেশের স্বাধীনতা। তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা না হওয়ার বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য একই সঙ্গে একটি চ্যালেঞ্জ এবং একটি সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে।বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হয়। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনের প্রয়
Discussion
Please Sign In to join the discussion.