Bangla
Top Stories
Bangla
এক ইনিংসেই ৪০০ রান করলেন তিনি
শিবচরে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মাদারীপুরের শিবচরে প্রচারণা শুরু করেছেন পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আশকার উদ্দিন আহমেদ শাহীন ঢালী। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর বাজার ও আশপাশের এলাকায়...
শেরপুর সীমান্তে ১লাখ ৩৮ লাখ টাকার মাদক জব্দ
টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বানু।
২৭সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশেরই মানুষ: এমপি মান্নানসারাবাংলা
সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশেরই মানুষ: এমপি মান্নান
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ওয়াদা করে বিএনপির ১৭ প্রতারণা: হাসনাত আবদুল্লাহ
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ১৭ বার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই সনদের যেসব সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নত) ছিল না, এর ১৭টি তারা ইতিমধ্যে লঙ্ঘন করে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করেছে।
কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবি’র উপ-পরিচালক বাবুল হোসেন
প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ও তার বাবা কারাগারে
প্রতারণার মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা, সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অক্টোবরের শেষভাগে বাংলাদেশের আকাশে দেখা যাবে শুক্র-শনি ও উল্কাবৃষ্টি
৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আকাশে হেমন্তের আগমনী আবহে চমৎকার কিছু দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ মিলবে। এ সময়ে বৃষ্টি ও মেঘের আনাগোনা কমে আকাশ সাধারণত পরিষ্কার ও স্বচ্ছ থাকে। স্বচ্ছ আকাশে তারা, গ্রহ এবং উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি হয়। ওরিওনিড...
স্মার্টফোনের স্টোরেজ ভরে যাচ্ছে? জায়গা খালি করবেন যেভাবে
স্মার্টফোনের স্টোরেজ দ্রুত ভরে যাওয়ার সমস্যায় অনেকেই পড়েন। নিয়মিত ছবি, ভিডিও ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার পরও কখনো কখনো ফোনে পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। বিশেষ করে, এক ফোন থেকে অন্য ফোনে বছরের পর বছর ধরে তথ্য স্থানান্তর করলে এ সমস্যা আরও বাড়তে পারে। অ্যাপ, ছবি, ভিডিও, ডাউনলোড...
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা ইইউর
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকেরাও। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার
দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে পুলিশ।গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার
মোকামতলার দাড়িদহে নিসচার সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন
মোঃ ওসমান গনী, স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ বন্দরে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অন...
১৬১৪ বছর ধরে পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসারাবাংলা
১৪ বছর ধরে পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গ্যাস সরবরাহ বাড়লেও স্বস্তি নেই শিল্পে সুফল নিয়ে উদ্যোক্তাদের নানা প্রশ্ন
গ্যাসের সরবরাহ বাড়লেই শিল্পের উৎপাদন বাড়বে বাস্তবে সব ক্ষেত্রে সেই হিসাব মিলছে না। জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহের উন্নতির খবর এলেও শিল্পাঞ্চলভেদে গ্যাসের চাপ ও প্রাপ্যতার পার্থক্য নিয়ে উদ্বেগ রয়েছে। অনেক কারখানা প্রয়োজনীয় চাপ না পাওয়ায় উৎপাদন পরিকল্পনা অনুযায়ী চালাতে পারছে না, আবার কিছু প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন ধরে রাখার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বাড়ছে পরিচালন ব্যয়, ব্যাহত হচ্ছে উৎপাদনের ধারাবাহিকতা। দেশের উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ বৃদ্ধির সুফল শিল্পের কোন অংশে পৌঁছাচ্ছে, আর কোন এলাকায় ঘাটতি এখনো বড় বাধা হয়ে রয়েছে।তথ্য বিশ্লেষণে দেখা যায়, গাজীপুরের শ্রীপুরের ইসরাক স্পিনিং মিলসের দৈনিক ১৮০ টন সুতা উৎপাদনের সক্ষমতাসম্পন্ন কারখানাটির অনুমোদিত গ্যাসচাপ ছিল ১৫ পিএসআই, অথচ তারা প্রায় ৩ পিএসআই চাপ পাচ্ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স ও বাইজিদ নিট গার্মেন্টের ক্ষেত্রেও প্রয়োজনের তুলনায় কম গ্যাসচাপ পাওয়ার তথ্য পাওয়া গেছে।অন্য দিকে চট্টগ্রামসহ গাজীপুর, মাওনা, ভালুকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর কয়েকটি এলাকায় গ্যাসের চাপ ও সরবরাহ বাড়ার কথা বলা হয়। কিছু এলাকায় চাপ ১২ থেকে ১৫ পিএসআই পর্যন্ত পৌঁছানোর তথ্যও উল্লেখ করা হয়েছিল। তবে সাভার, ধামরাই ও আশুলিয়ার কিছু এলাকায় ঘাটতি ও চাপের ওঠানামার কথাও উঠে আসে। অর্থাৎ সরবরাহ বাড়ানোর প্রভাব সব শিল্পাঞ্চলে একই সময়ে বা একই মাত্রায় পড়েনি।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) নয়া দিগন্তকে বলেন, তৈরী পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত চাপে গ্যাস পাওয়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরবরাহ বাড়ানোর ঘোষণা থাকলেও বাস্তবে কারখানাভেদে গ্যাসের চাপ ও প্রাপ্যতায় পার্থক্য থাকলে উৎপাদনে কাক্সিক্ষত সুফল পাওয়া সম্ভব হচ্ছে না। গ্যাসের স্বল্পচাপের কারণে উৎপাদন ব্যাহত হলে সময়মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এতে উৎপাদন ব্যয় বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়। তাই শিল্পকারখানাকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহের কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি বলে তিনি মনে করেন।খাত সংশ্লিষ্টরা বলছেন, স্পিনিং, ডাইং, বস্ত্র, সিরামিক, কাচ ও ইস্পাতের মতো শিল্পে নির্দিষ্ট মাত্রার জ্বালানি ও স্থিতিশীল সরবরাহ প্রয়োজন। গ্যাসের চাপ কমে গেলে বয়লার, তাপ উৎপাদনকারী যন্ত্র এবং অন্যান্য উৎপাদন সরঞ্জাম স্বাভাবিকভাবে চালানো কঠিন হয়। কখনো উৎপাদন কমাতে হয়, কখনো যন্ত্রপাতি চালানোর সময়সূচি বদলাতে হয়। এতে শুধু উৎপাদনের পরিমাণ কমে না; কাঁচামাল ব্যবহারের দক্ষতা, শ্রমিকদের কর্মপরিকল্পনা এবং পণ্য সরবরাহের সময়সীমাও প্রভাবিত হয়ে থাকে।তারা বলছেন, সঙ্কট মোকাবেলায় বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়লে খরচের চাপ আরো বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর বা অন্য জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালু রাখতে গেলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বাড়ে। কিন্তু রফতানিমুখী শিল্পে ক্রেতার সাথে আগে থেকে নির্ধারিত দামে পণ্য সরবরাহের চুক্তি থাকায় বাড়তি খরচ সব সময় বিক্রয়মূল্যে যুক্ত করা যায় না। ফলে মুনাফা কমে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হতে পারে।সাম্প্রতিক বিজিএমইএ এবং বিকেএমইএ কর্তৃক ১৩৪টি নিট পোশাক কারখানার ওপর পরিচালিত জরিপে দেখা যায় ৭৮ শতাংশ কারখানা গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে আংশিক উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। একই জরিপে ৫৫ শতাংশ কারখানা ক্রেতাদের কাছ থেকে পাওয়া আদেশ বাতিল হওয়া বা কমে যাওয়ার কথা জানায়। সংশ্লিষ্টরা বলছেন, জরিপের ফলাফল পুরো শিল্প খাতের প্রতিনিধিত্ব করে না। তবে জ্বালানি সঙ্কট যে উৎপাদন ও ক্রয়াদেশের ওপর চাপ তৈরি করতে পারে, তা বোঝার একটি প্রাসঙ্গিক সূচক।বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম নয়া দিগন্তকে বলেন, গ্যাস সরবরাহ বাড়ানোর সুফল তখনই পাওয়া যাবে, যখন কারখানায় প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত গ্যাসের চাপ নিশ্চিত হবে। অনেক ক্ষেত্রে উৎপাদন চলাকালে গ্যাসের চাপ কমে গেলে যন্ত্রপাতি সচল রাখা ও উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে উৎপাদন পরিকল্পনা ব্যাহত হয়, শ্রমিকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহার হয় না এবং ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শিল্পের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে গ্যাস বিতরণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করতে হবে বলে তিনি মনে করেন। সাম্প্রতিক তৈরী পোশাক ও বস্ত্র খাতের চারটি সংগঠন শিল্পাঞ্চলভিত্তিক গ্যাস সরবরাহ পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে। সংগঠনগুলোর দেয়া তথ্যনুযায়ী তিতাস গ্যাসের আওতায় শিল্প ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদন খাতে দৈনিক অনুমোদিত চাহিদা এক হাজার ৪৮৮ মিলিয়ন ঘনফুট। কিন্তু দৈনিক ৯৮০ মিলিয়ন ঘনফুট সরবরাহের কথা থাকলেও প্রকৃত সরবরাহের গড়ে সরবরাহ করা হচ্ছে ৮৮৩ দশমিক ২০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ, সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, দৈনিক ঘাটতি ৯৬ দশমিক ৮০ মিলিয়ন ঘনফুট।সঙ্কট মোকাবেলায় শিল্প সংগঠনগুলো অঞ্চলভিত্তিক পর্যায়ক্রমিক সরবরাহের প্রস্তাবও দিয়েছে। এ ব্যবস্থায় নির্দিষ্ট শিল্পাঞ্চলে সপ্তাহের কয়েক দিন তুলনামূলক পর্যাপ্ত গ্যাস সরবরাহ করে অন্য সময়ে সরবরাহ সীমিত রাখার ধারণা রয়েছে। তবে এমন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শিল্পের ধরন ও উৎপাদনপ্রক্রিয়া বিবেচনায় নেয়া জরুরি। কিছু কারখানায় উৎপাদন মাঝপথে বন্ধ করলে যন্ত্রপাতি, কাঁচামাল ও পণ্যের ক্ষতি হতে পারে। তাই সরবরাহের সময়সূচি নির্ধারণে শিল্পপ্রতিষ্ঠানের সাথে আলোচনা এবং কারিগরি মূল্যায়ন প্রয়োজন।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল নয়া দিগন্তকে বলেন, গ্যাসের সরবরাহ বাড়ানোর সুফল পেতে হলে স্পিনিং, উইভিং, ডাইং ও ফিনিশিংসহ শিল্পের বিভিন্নপর্যায়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্যাসের চাপ ওঠানামা করলে উৎপাদনপ্রক্রিয়া ব্যাহত হয়, যন্ত্রপাতির কার্যকারিতা কমে এবং উৎপাদন খরচ বেড়ে যায়। বস্ত্রশিল্পের উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট কারখানায় সীমাবদ্ধ থাকে না; তৈরী পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহ ও রফতানি কার্যক্রমেও চাপ সৃষ্টি হয়। তাই সরবরাহ বৃদ্ধির পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক গ্যাসের চাহিদা নিরূপণ এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তারা বলছেন, শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ কতটা বাড়ানো হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাস্তবে কতটা গ্যাস পাওয়া যাচ্ছে এবং তা দিয়ে পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো যাচ্ছে কি না। গ্যাসের অনিশ্চয়তা থাকলে উদ্যোক্তাদের উৎপাদন পরিকল্পনা, নতুন বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় নির্ধারণে সমস্যা হয়। বিকল্প জ্বালানি ব্যবহার করতে হলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়, যা পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এ অবস্থায় শিল্পের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা, স্বচ্ছ সরবরাহব্যবস্থা এবং নিয়মিত চাপ বজায় রাখার কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করছেন।
টুপটুপ রিসোর্টের অগ্নিকান্ড: আছে বুকিং ইনভয়েস, খোঁজ নেই নাহিদুরসহ পরিবারের
সমুদ্রে আনন্দের পর কোথায় গেল নাহিদুরের পরিবার?
সাত ও তিন বছর বয়সী দুই মেয়েকে নিয়ে স্ত্রীসহ কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন নাহিদুর রহমান তুহিন। সমুদ্রসৈকতে আনন্দে সময় কাটিয়ে পরিবারের সঙ্গে উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অবস্থান করছিলেন তিনি। ১৮ অক্টোবর দুপুরে রিসোর্ট ছাড়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই...
গ্যাস-জ্বালানি সংকটের জন্য গত সরকারকে দায়ী করে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
গ্যাস ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিকে দায়ী করে পিরোজপুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে সংকটকে পুঁজি করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।...
বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ
জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক বাপ্পা মজুমদার নিয়ে এলেন তার নতুন মৌলিক গান ‘যদি কখনো’। শুক্রবার রাত ৯টায় গায়কের নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়।
Discussion
Please Sign In to join the discussion.