পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা ইইউর
Bangla

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা ইইউর

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকেরাও। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 8:25 PM
0
• 0 min read
Bangla

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে পুলিশ।গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার

ShomoyerAlo • 4 Days, Oct 18, 2026 8:25 PM
0
• 0 min read
Bangla

মোকামতলার দাড়িদহে নিসচার সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

SorejominBarta • 4 Days, Oct 18, 2026 8:24 PM
0
• 0 min read
Entertainment

১৬১৪ বছর ধরে পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসারাবাংলা

১৪ বছর ধরে পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Kaler Kantho • 4 Days, Oct 18, 2026 8:24 PM
0
• 0 min read
Bangla

গ্যাস সরবরাহ বাড়লেও স্বস্তি নেই শিল্পে সুফল নিয়ে উদ্যোক্তাদের নানা প্রশ্ন

গ্যাসের সরবরাহ বাড়লেই শিল্পের উৎপাদন বাড়বে বাস্তবে সব ক্ষেত্রে সেই হিসাব মিলছে না। জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহের উন্নতির খবর এলেও শিল্পাঞ্চলভেদে গ্যাসের চাপ ও প্রাপ্যতার পার্থক্য নিয়ে উদ্বেগ রয়েছে। অনেক কারখানা প্রয়োজনীয় চাপ না পাওয়ায় উৎপাদন পরিকল্পনা অনুযায়ী চালাতে পারছে না, আবার কিছু প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন ধরে রাখার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বাড়ছে পরিচালন ব্যয়, ব্যাহত হচ্ছে উৎপাদনের ধারাবাহিকতা। দেশের উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ বৃদ্ধির সুফল শিল্পের কোন অংশে পৌঁছাচ্ছে, আর কোন এলাকায় ঘাটতি এখনো বড় বাধা হয়ে রয়েছে।তথ্য বিশ্লেষণে দেখা যায়, গাজীপুরের শ্রীপুরের ইসরাক স্পিনিং মিলসের দৈনিক ১৮০ টন সুতা উৎপাদনের সক্ষমতাসম্পন্ন কারখানাটির অনুমোদিত গ্যাসচাপ ছিল ১৫ পিএসআই, অথচ তারা প্রায় ৩ পিএসআই চাপ পাচ্ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স ও বাইজিদ নিট গার্মেন্টের ক্ষেত্রেও প্রয়োজনের তুলনায় কম গ্যাসচাপ পাওয়ার তথ্য পাওয়া গেছে।অন্য দিকে চট্টগ্রামসহ গাজীপুর, মাওনা, ভালুকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর কয়েকটি এলাকায় গ্যাসের চাপ ও সরবরাহ বাড়ার কথা বলা হয়। কিছু এলাকায় চাপ ১২ থেকে ১৫ পিএসআই পর্যন্ত পৌঁছানোর তথ্যও উল্লেখ করা হয়েছিল। তবে সাভার, ধামরাই ও আশুলিয়ার কিছু এলাকায় ঘাটতি ও চাপের ওঠানামার কথাও উঠে আসে। অর্থাৎ সরবরাহ বাড়ানোর প্রভাব সব শিল্পাঞ্চলে একই সময়ে বা একই মাত্রায় পড়েনি।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) নয়া দিগন্তকে বলেন, তৈরী পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত চাপে গ্যাস পাওয়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরবরাহ বাড়ানোর ঘোষণা থাকলেও বাস্তবে কারখানাভেদে গ্যাসের চাপ ও প্রাপ্যতায় পার্থক্য থাকলে উৎপাদনে কাক্সিক্ষত সুফল পাওয়া সম্ভব হচ্ছে না। গ্যাসের স্বল্পচাপের কারণে উৎপাদন ব্যাহত হলে সময়মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এতে উৎপাদন ব্যয় বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়। তাই শিল্পকারখানাকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহের কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি বলে তিনি মনে করেন।খাত সংশ্লিষ্টরা বলছেন, স্পিনিং, ডাইং, বস্ত্র, সিরামিক, কাচ ও ইস্পাতের মতো শিল্পে নির্দিষ্ট মাত্রার জ্বালানি ও স্থিতিশীল সরবরাহ প্রয়োজন। গ্যাসের চাপ কমে গেলে বয়লার, তাপ উৎপাদনকারী যন্ত্র এবং অন্যান্য উৎপাদন সরঞ্জাম স্বাভাবিকভাবে চালানো কঠিন হয়। কখনো উৎপাদন কমাতে হয়, কখনো যন্ত্রপাতি চালানোর সময়সূচি বদলাতে হয়। এতে শুধু উৎপাদনের পরিমাণ কমে না; কাঁচামাল ব্যবহারের দক্ষতা, শ্রমিকদের কর্মপরিকল্পনা এবং পণ্য সরবরাহের সময়সীমাও প্রভাবিত হয়ে থাকে।তারা বলছেন, সঙ্কট মোকাবেলায় বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়লে খরচের চাপ আরো বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর বা অন্য জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালু রাখতে গেলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বাড়ে। কিন্তু রফতানিমুখী শিল্পে ক্রেতার সাথে আগে থেকে নির্ধারিত দামে পণ্য সরবরাহের চুক্তি থাকায় বাড়তি খরচ সব সময় বিক্রয়মূল্যে যুক্ত করা যায় না। ফলে মুনাফা কমে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হতে পারে।সাম্প্রতিক বিজিএমইএ এবং বিকেএমইএ কর্তৃক ১৩৪টি নিট পোশাক কারখানার ওপর পরিচালিত জরিপে দেখা যায় ৭৮ শতাংশ কারখানা গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে আংশিক উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। একই জরিপে ৫৫ শতাংশ কারখানা ক্রেতাদের কাছ থেকে পাওয়া আদেশ বাতিল হওয়া বা কমে যাওয়ার কথা জানায়। সংশ্লিষ্টরা বলছেন, জরিপের ফলাফল পুরো শিল্প খাতের প্রতিনিধিত্ব করে না। তবে জ্বালানি সঙ্কট যে উৎপাদন ও ক্রয়াদেশের ওপর চাপ তৈরি করতে পারে, তা বোঝার একটি প্রাসঙ্গিক সূচক।বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম নয়া দিগন্তকে বলেন, গ্যাস সরবরাহ বাড়ানোর সুফল তখনই পাওয়া যাবে, যখন কারখানায় প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত গ্যাসের চাপ নিশ্চিত হবে। অনেক ক্ষেত্রে উৎপাদন চলাকালে গ্যাসের চাপ কমে গেলে যন্ত্রপাতি সচল রাখা ও উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে উৎপাদন পরিকল্পনা ব্যাহত হয়, শ্রমিকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহার হয় না এবং ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শিল্পের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে গ্যাস বিতরণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করতে হবে বলে তিনি মনে করেন। সাম্প্রতিক তৈরী পোশাক ও বস্ত্র খাতের চারটি সংগঠন শিল্পাঞ্চলভিত্তিক গ্যাস সরবরাহ পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে। সংগঠনগুলোর দেয়া তথ্যনুযায়ী তিতাস গ্যাসের আওতায় শিল্প ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদন খাতে দৈনিক অনুমোদিত চাহিদা এক হাজার ৪৮৮ মিলিয়ন ঘনফুট। কিন্তু দৈনিক ৯৮০ মিলিয়ন ঘনফুট সরবরাহের কথা থাকলেও প্রকৃত সরবরাহের গড়ে সরবরাহ করা হচ্ছে ৮৮৩ দশমিক ২০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ, সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, দৈনিক ঘাটতি ৯৬ দশমিক ৮০ মিলিয়ন ঘনফুট।সঙ্কট মোকাবেলায় শিল্প সংগঠনগুলো অঞ্চলভিত্তিক পর্যায়ক্রমিক সরবরাহের প্রস্তাবও দিয়েছে। এ ব্যবস্থায় নির্দিষ্ট শিল্পাঞ্চলে সপ্তাহের কয়েক দিন তুলনামূলক পর্যাপ্ত গ্যাস সরবরাহ করে অন্য সময়ে সরবরাহ সীমিত রাখার ধারণা রয়েছে। তবে এমন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শিল্পের ধরন ও উৎপাদনপ্রক্রিয়া বিবেচনায় নেয়া জরুরি। কিছু কারখানায় উৎপাদন মাঝপথে বন্ধ করলে যন্ত্রপাতি, কাঁচামাল ও পণ্যের ক্ষতি হতে পারে। তাই সরবরাহের সময়সূচি নির্ধারণে শিল্পপ্রতিষ্ঠানের সাথে আলোচনা এবং কারিগরি মূল্যায়ন প্রয়োজন।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল নয়া দিগন্তকে বলেন, গ্যাসের সরবরাহ বাড়ানোর সুফল পেতে হলে স্পিনিং, উইভিং, ডাইং ও ফিনিশিংসহ শিল্পের বিভিন্নপর্যায়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্যাসের চাপ ওঠানামা করলে উৎপাদনপ্রক্রিয়া ব্যাহত হয়, যন্ত্রপাতির কার্যকারিতা কমে এবং উৎপাদন খরচ বেড়ে যায়। বস্ত্রশিল্পের উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট কারখানায় সীমাবদ্ধ থাকে না; তৈরী পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহ ও রফতানি কার্যক্রমেও চাপ সৃষ্টি হয়। তাই সরবরাহ বৃদ্ধির পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক গ্যাসের চাহিদা নিরূপণ এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তারা বলছেন, শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ কতটা বাড়ানো হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাস্তবে কতটা গ্যাস পাওয়া যাচ্ছে এবং তা দিয়ে পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো যাচ্ছে কি না। গ্যাসের অনিশ্চয়তা থাকলে উদ্যোক্তাদের উৎপাদন পরিকল্পনা, নতুন বিনিয়োগ এবং ব্যবসায়িক ব্যয় নির্ধারণে সমস্যা হয়। বিকল্প জ্বালানি ব্যবহার করতে হলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়, যা পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এ অবস্থায় শিল্পের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা, স্বচ্ছ সরবরাহব্যবস্থা এবং নিয়মিত চাপ বজায় রাখার কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করছেন।

NayaDiganta • 4 Days, Oct 18, 2026 8:24 PM
0
• 0 min read
Bangla

টুপটুপ রিসোর্টের অগ্নিকান্ড: আছে বুকিং ইনভয়েস, খোঁজ নেই নাহিদুরসহ পরিবারের

Ajkalerkhobor • 4 Days, Oct 18, 2026 8:23 PM
0
• 0 min read
Bangladesh

সমুদ্রে আনন্দের পর কোথায় গেল নাহিদুরের পরিবার?

সাত ও তিন বছর বয়সী দুই মেয়েকে নিয়ে স্ত্রীসহ কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন নাহিদুর রহমান তুহিন। সমুদ্রসৈকতে আনন্দে সময় কাটিয়ে পরিবারের সঙ্গে উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অবস্থান করছিলেন তিনি। ১৮ অক্টোবর দুপুরে রিসোর্ট ছাড়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই...

DeshRupantor • 4 Days, Oct 18, 2026 8:22 PM
0
• 0 min read
Bangladesh

গ্যাস-জ্বালানি সংকটের জন্য গত সরকারকে দায়ী করে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিকে দায়ী করে পিরোজপুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে সংকটকে পুঁজি করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।...

DeshRupantor • 4 Days, Oct 18, 2026 8:22 PM
0
• 0 min read
Entertainment

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক বাপ্পা মজুমদার নিয়ে এলেন তার নতুন মৌলিক গান ‘যদি কখনো’। শুক্রবার রাত ৯টায় গায়কের নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 8:21 PM
0
• 0 min read
World

শর্ত মানলে সাত দিনেই খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া সম্ভব। এর পরদিন আনুষ্ঠানিকভাবে আলোচনা...

Ittefaq • 4 Days, Oct 18, 2026 8:19 PM
0
• 0 min read
Bangladesh

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

NayaDiganta • 4 Days, Oct 18, 2026 8:17 PM
0
• 0 min read
Bangladesh

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক...

Ittefaq • 4 Days, Oct 18, 2026 8:17 PM
0
• 0 min read
Bangla

মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে...

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ট্রাফিক বিভাগের উদ্যোগে, নিরাময়-এর আয়োজনে এবং হক গ্রুপের সহযোগিতায় আগামী (১৭ অক্টোবর ২০২৬),...

SorejominBarta • 4 Days, Oct 18, 2026 8:16 PM
0
• 0 min read
Bangla

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরে শয়নকক্ষে ব্যবসায়ী অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহাকে (৬৫) গলা কেটে হত্যার প্রায় ১১ বছর পেরিয়ে গেছে। এখনো এ জোড়া খুনের রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। দীর্ঘ সময়ে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন অন্তত নয়বার।

Ajkerpatrika • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Bangla

টেকনাফে হোয়াইক্যংয়ে আগুনে পুড়ে বাড়ি ছাই

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০

ShomoyerAlo • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Bangladesh

এল নিনোর প্রভাবে এবার উষ্ণ শীতের শঙ্কা, কমছে তাপমাত্রা

দেশজুড়ে আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় রাত ও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে এল নিনোর প্রভাবে আসন্ন শীত মৌসুমে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পা

AmarDesh • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Bangla

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে প্রকৌশল দপ্তরের রয়েছেন দুজন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা মেরামতে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Bangla

সাইবার সুরক্ষা আইনের ২৬(ক) ধারা বাতিল চায় এনইসি

NayaDiganta • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Sports

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়দের মুখে একটাই কথা বেশি উচ্চারিত হলো, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে হারিয়ে বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিবেশী দেশটি।

NayaDiganta • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Bangladesh

প্রবাসীদের শুধু টাকা তৈরির মেশিন ভাববেন না : শামীমা

সৌদি আরবের জেদ্দায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ঢাকার দোহার উপজেলার দুই প্রবাসী মহিদুল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা।রোববার (১৮ অক্টোবর) লন্ডন থেকে দেশে ফিরেই তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় শামীমা রহিম শিলা বলেন, ‘আজ দেশে ফিরেই হৃদয়ের টানে পলাশের দুই সন্তানকে দেখতে এসেছি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আমাদের এলাকার বহু পরিবার চলে। তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’প্রবাসীদের সম্মান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের যেন আমরা শুধু টাকা তৈরির মেশিন হিসেবে না দেখি। তারা প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করেন দেশের মানুষকে ভালো রাখতে। নিজের সন্তানদের সুখে রাখতে বিদেশে পাড়ি জমানো সেই বাবাকে আজ চলে যেতে হলো ৯ বছরের মেয়ে এবং মাত্র ৩ মাসের ছেলেকে রেখে। এমনকি ছেলেটির মুখটাও দেখে যেতে পারেননি তিনি।’দোহারের বিত্তশালীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রবাসে কেউ মারা গেলে তাদের পরিবারের পাশে সমাজের সামর্থ্যবানদের দাঁড়ানো উচিত।পরে তিনি নিহত পলাশ ও ওবায়দুলের মায়েদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি পলাশের মেয়ের পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, নিহত মহিদুল ইসলাম পলাশ দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তাঁরা সৌদি আরবে যান। গত ৬ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরের তামান ইন আখিল এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ভবনে অবস্থানরত পলাশ ও ওবায়দুল ধোঁয়ায় আটকা পড়ে মারা যান।

Sangbad • 4 Days, Oct 18, 2026 8:15 PM
0
• 0 min read
Sat ☀️ 31°
Sun ⛅ 30°
Mon 🌧️ 28°
Tue ⛅ 29°
Wed ☀️ 32°

Trending News

Daily Newspaper