বিশ্বস্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি
Bangla

বিশ্বস্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে ব্যক্তিগত বৃত্তান্তে ভুয়া ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।সচিব জানান, ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জমা দেয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য দেন সায়মা ওয়াজেদ। বর্তমানে হাসপাতালটির নাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ওই তথ্য ব্যবহার করে তিনি সংস্থাটির আঞ্চলিক পরিচালক পদে নি

Manab Zamin • 4 Days, Oct 18, 2026 9:43 PM
0
• 0 min read
Bangladesh

দেশে স্তন ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে- জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ‘দেশে স্তন ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি শুধু নারীদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি নয়, বরং পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপরও উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলছে।’রোববার বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস-অক্টোবর ২০২৬ উপলক্ষে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ

ManabZamin • 4 Days, Oct 18, 2026 9:43 PM
0
• 0 min read
Bangladesh

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন।

GonoKantho • 4 Days, Oct 18, 2026 9:43 PM
0
• 0 min read
Bangladesh

ঘটনা জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকলো পররাষ্ট্র মন্ত্রণালয়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরমক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকাস্থ সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এনে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আলোচনা করেছে ঢাকা। পররাষ্ট্রের সংশ্লিষ্ট উইংয়ের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের তথ্যমতে, মক্কায় ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে যে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত ঘটনা জানতেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন।এর আগে বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। বা

ManabZamin • 4 Days, Oct 18, 2026 9:43 PM
0
• 0 min read
Bangla

এবার পদত্যাগ করলেন পিএসসি’র দুই সদস্য

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দেন পিএসসি সদস্য ও সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন। শনিবার পদত্যাগপত্র জমা দেন আরেক সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান। বিষয়টি পিএসসি জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়। গত আগস্টে পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোবাশ্বের মোনেম। এই দু’জন পদত্যাগের পর সদস্য সংখ্যা ১৮ জন হলো। রোববার প্রেসিডেন্ট তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। সদ্য পদত্যাগ করা ড. মো. মহিউদ্দিন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেন।রোববার এই দুই সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক আদেশে বলা হয়, স

Manab Zamin • 4 Days, Oct 18, 2026 9:42 PM
0
• 0 min read
Bangladesh

১০বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যুসারাবাংলা

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Kaler Kantho • 4 Days, Oct 18, 2026 9:42 PM
0
• 0 min read
Technology

বাইরে গেলে ওয়াই-ফাই বন্ধ রাখবেন কেন, জেনে নিন ঝুঁকি

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধার জন্য অনেকেই সব সময় ওয়াই-ফাই চালু রাখেন। বাড়িতে কিংবা বাইরে- সব জায়গাতেই এই অভ্যাস বজায় থাকে।

ShomoyerAlo • 4 Days, Oct 18, 2026 9:41 PM
0
• 0 min read
Bangla

ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

ব্রেস্ট ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে ঢাকায় আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) কর্মসূচির আয়োজন করেছে অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডি। চেন্নাইয়ের টেইনমপেট এলাকার অ্যাপোলো হাসপাতাল ও ঢাকার অ্যাপোলো ক্লিনিক...

Ajkerpatrika • 4 Days, Oct 18, 2026 9:41 PM
0
• 0 min read
Bangla

যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে তা হবে ঐতিহাসিক ভুল: জেলেনস্কি

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নিলে তা হবে ‘ঐতিহাসিক ভুল’। তবে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিত্র হিসেবে বিবেচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 9:41 PM
0
• 0 min read
Bangladesh

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায়

GonoKantho • 4 Days, Oct 18, 2026 9:40 PM
0
• 0 min read
Bangladesh

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশী হিসেবে বিবেচনা করতে হবে।

NayaDiganta • 4 Days, Oct 18, 2026 9:39 PM
0
• 0 min read
Business

অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি

অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে সেগুলোকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

KholaKagoj • 4 Days, Oct 18, 2026 9:39 PM
0
• 0 min read
Bangladesh

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

রাজধানীর বিভিন্ন এলাকায় দুই দিনের অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 9:38 PM
0
• 0 min read
Entertainment

ভারতে বিক্ষোভে অংশ নেয়ায় মুসলিম তরুণকে নির্যাতনের অভিযোগ

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 9:38 PM
0
• 0 min read
Entertainment

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলিচালনার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্ক এলাকায় একটি ফুটবল ভেন্যু থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী...

Ittefaq • 4 Days, Oct 18, 2026 9:38 PM
0
• 0 min read
Entertainment

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও আলোচিত অভিনেতা আবিদ বিন প্রান্ত। গল্পভিত্তিক চমৎকার সব নাটকে অভিনয় করে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার গুণী নির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় নতুন একটি বিশেষ নাটকে জুটি বাঁধলেন প্রান্ত ও সময়ের আলোচিত অভিনেত্রী রিয়া বর্মন। নাটকের নাম ‘তোর মায়ায়’।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 9:38 PM
0
• 0 min read
Bangla

স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’, বানানোর পদ্ধতিও সহজ

40, Karwan Bazaar Dhaka 1215, Bangladesh

Ittefaq • 4 Days, Oct 18, 2026 9:38 PM
0
• 0 min read
Bangla

কানাডা থেকে স্বাধীনতা প্রশ্নে আলবার্টায় ভোট গ্রহণ

কানাডা থেকে স্বাধীন হওয়ার পশ্নে তেল-সমৃদ্ধ আলবার্টায় ভোট গ্রহণ করা হয়েছে। তোরি মরগান ২৫ বছরেরও বেশি সময় ধরে কানাডার তেল-সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে একটি স্বাধীন দেশে পরিণত করার জন্য লড়াই করছেন। গতকাল সোমবার আলবার্টার বাসিন্দারা এই ইস্যুতে প্রথমবারের মতো ভোট দিলেন। কিন্তু ভোটের ফল ‘না’ হলেও মরগান জানান, তিনি দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত।তিনি বলেন, ‘আমি ভোটারদের রায়কে সম্মান জানাব। তারা যদি মনে করে এখনো আলাদা হওয়ার সময় হয়নি, তবে তা-ই সই। কিন্তু তার মানে এই নয় যে আমি থেমে যাব।’ ‘পাথওয়ে টু ইন্ডিপেনডেন্স’ নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা মরগান হচ্ছেন এমন একদল প্রবীণ বিচ্ছিন্নতাবাদীর একজন, যারা এক সময় প্রান্তিক বলে মনে করা একটি ধারণাকে ভোটের ব্যালট পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন।সোমবারের প্রাদেশিক গণভোটে আলবার্টার অধিবাসীদের কাছে জানতে চাওয়া হচ্ছে- তারা কি ভবিষ্যতে স্বাধীনতার বিষয়ে একটি বাধ্যতামূলক প্রস্তাব বাস্তবায়নের দিকে এগোতে চান কি না। জনমত জরিপগুলো বলছে, স্বাধীনতাপন্থী পক্ষের জয়ের সম্ভাবনা খুবই কম; প্রদেশের প্রতি পাঁচজনের চারজনই কানাডার অংশ হিসেবে থাকার পক্ষে। তবে মরগানের নজর বাকি ওই একজনের দিকে। মরগান বলেন, ‘এটি এমন কোনো আন্দোলন নয়, যা হারিয়ে যাবে।’ তবে এই গণভোট বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সামগ্রিকভাবে কানাডার জন্য কী অর্থ বহন করবে, সেই প্রশ্নটি আরো জটিল।সোমবারের ব্যালটে আলবার্টাবাসীদের দু’টি বিকল্প দেয়া হয়েছে- কানাডার অংশ হিসেবে থাকা অথবা ভবিষ্যতে বিচ্ছিন্নতার ওপর গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করা।দ্বিতীয় বিকল্পের পক্ষে ভোট দেয়ার অর্থ এই নয় যে আলবার্টা সাথে সাথেই একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। যেকোনো প্রদেশ বিচ্ছিন্ন হতে চাইলে তাকে প্রথমে অটোয়ার কেন্দ্রীয় সরকার, অন্যান্য প্রদেশ এবং আলবার্টার আশেপাশে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর সাথে জটিল আলোচনায় বসতে হবে। কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠক এ পার্থক্যটিকে কাজে লাগিয়ে মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে উৎসাহিত করছেন- এমনকি তারা নিজেরা বাধ্যতামূলকভাবে স্বাধীনতা না চাইলেও।ইউনিভার্সিটি অব আলবার্টার রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক জারেড ওয়েসলি বলেন, “কৌশলী বিচ্ছিন্নতাবাদী ও তাদের নেতারা এই অস্পষ্টতার সুযোগ নিচ্ছেন। তারা মানুষকে দেশ ত্যাগ করার জন্য নয়, বরং অটোয়াকে একটি বার্তা দেওয়ার জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করছেন যে আলবার্টাবাসীদের কথা শুনতে হবে।” ‘ভিউ পয়েন্ট আলবার্টা’র সংগৃহীত উপাত্ত ইঙ্গিত দেয় যে, গণভোট সমর্থনকারী দুই-তৃতীয়াংশ ভোটার কেবল কৌশলগত কারণে এবং অটোয়াকে একটি বার্তা দিতে সমর্থন দিচ্ছেন। মরগান এদের বলছেন ‘অনিচ্ছুক বিচ্ছিন্নতাবাদী’- এমন কিছু মানুষ যারা চূড়ান্ত বিরক্ত এবং কেবল চান যেন অটোয়া তাদের দিকে নজর দেয়। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলবার্টাবাসীদের এই কৌশলের বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার ক্যালগারিতে এক স্বাধীনতাবিরোধী সমাবেশে তিনি বলেন, “ভোট দিয়ে ‘বার্তা পাঠানো যাবে’- এমন কথায় বিভ্রান্ত হবেন না। এটি কোনো পকার খেলা নয়। কানাডার বিপক্ষে ভোট দেয়া একটি বিপজ্জনক কৌশল, যা বছরের পর বছর ধরে গভীর বিভাজন ও চরম অনিশ্চয়তা তৈরি করবে।”আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেপথ্যে সোমবারের এই গণভোট কয়েক দশকের পুঞ্জীভূত ক্ষোভের ফল। তেলের প্রমাণিত রিজার্ভের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে থাকা আলবার্টার বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘ দিনের অভিযোগ- প্রদেশটি কেন্দ্রীয় সরকারকে অতিরিক্ত অর্থ দেয়, যা দিয়ে দেশের বাকি অংশের ভর্তুকি চলে, অথচ বিনিময়ে তারা কিছুই পায় না। তারা কেন্দ্রীয় জ্বালানি নীতিরও বিরোধী, যা তাদের মতে প্রদেশের তেল শিল্পের সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে।মরগানের মতে, এই ক্ষোভের সূত্রপাত ১৯৮০-এর দশকে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর (সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা) সরকার ‘জাতীয় শক্তি কর্মসূচি’ চালুর ঘোষণা দেয়। সেই নীতিতে কানাডাজুড়ে জ্বালানির দাম সাশ্রয়ী রাখতে মূল্য নিয়ন্ত্রণ, কর এবং মালিকানার নিয়ম ব্যবহার করা হয়েছিল, যার ফলে আলবার্টার আয়ের বড় একটি অংশ ওটোয়ায় চলে যায়। এরপর থেকেই এটি ‘পশ্চিমা বিচ্ছিন্নতা’র একটি প্রধান প্রতীক হয়ে ওঠে- যেটি কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর অধিকারবঞ্চিত অনুভূতির প্রকাশ ঘটায়।২০১৫ সালে জাস্টিন ট্রুডো ক্ষমতায় আসার পর এই উত্তেজনা নতুন করে দেখা দেয়। তার পরিবেশ নীতি, যার মধ্যে জাতীয় কার্বন কর এবং নির্গমন সীমা অন্তর্ভুক্ত ছিল, আলবার্টার তেল খাতকে চরম ক্ষুব্ধ করে তোলে। মরগান বলেন, ‘আমরা ৫০ বছর ধরে একই বিষয় নিয়ে লড়াই করে যাচ্ছি।’এরপর আসে কোভিড-১৯ মহামারী। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনগুলো নতুন প্রজন্মের রক্ষণশীল কর্মীদের চাঙ্গা করে তোলে, যা আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে। জনপ্রিয়তা কমে যাওয়ার মুখে ২০২৫ সালে ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মার্ক কার্নি।গত বছর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সরকার গণভোট আয়োজনকে সহজতর করে, যা আলবার্টার স্বাধীনতার প্রশ্নটিকে রাজনীতির মূল আলোচনায় নিয়ে আসে। অধ্যাপক ওয়েসলির মতে, এই মুহূর্তটি স্বাধীনতার প্রতি সাধারণ জনগণের সমর্থন বাড়ার চেয়ে স্মিথের শাসকদল ‘ইউনাইটেড কনজারভেটিভ পার্টি’র অভ্যন্তরীণ চাপের ফল। দলটির সদস্যরা সাধারণ আলবার্টাবাসীদের চেয়ে বিচ্ছিন্নতার পক্ষে বেশি সোচ্চার।ওয়েসলি বলেন, ‘এ গণভোটটি হচ্ছে কারণ ড্যানিয়েল স্মিথ এটি চান। তিনি দলের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে পুরো জনগণের দিকে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন।’ স্মিথ এই গণভোটের আহ্বান জানালেও নিজে স্বাধীনতার বিরোধিতা করেছেন এবং ১৪ অক্টোবর তিনি জানান যে তিনি বিচ্ছেদের বিপক্ষে ভোট দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিওতে স্মিথ তার ভোটের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার মতে, এখন আমাদের দেশের আশা ছেড়ে দেয়ার সময় নয়; বিশেষ করে যখন আমরা এত দীর্ঘ লড়াই করে এত দূর এসেছি।’আন্দোলনকে আরো শক্তিশালী করতে পারে পরাজয়স্মিথের এই রাজনৈতিক পদক্ষেপের সাথে ২০১৬ সালে যুক্তরাজ্যের ‘ব্রেক্সিট’ গণভোটের তুলনা টানা হচ্ছে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার নিজের কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ বিভাজন মেটাতে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিষয়ে গণভোটের ডাক দিয়েছিলেন। শেষ পর্যন্ত ভোটাররা ইইউ ছাড়ার পক্ষে ভোট দেন, যা কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়।তবে আলবার্টায় বেড়ে ওঠা এবং বর্তমানে আয়ারল্যান্ডে বসবাসকারী রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান কুপার মনে করেন, ১৯৭৫ সালে যুক্তরাজ্যের আরেকটি গণভোটের সাথে এর তুলনা করা বেশি যুক্তিযুক্ত। তখন ব্রিটিশ ভোটাররা বিপুল ভোটে তৎকালীন ‘ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়’-এ থাকার পক্ষে রায় দিয়েছিলেন। তিনি বলেন, সেই ভোট কিন্তু ইউরোপ ছাড়তে চাওয়া অ্যাক্টিভিস্টদের দমিয়ে রাখতে পারেনি। কুপার বলেন, ‘যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন। তাদের ২৫ বছর সময় লেগেছে, কিন্তু তারা অবশেষে তা অর্জন করেছেন।’

NayaDiganta • 4 Days, Oct 18, 2026 9:38 PM
0
• 0 min read
Bangla

গ্রাহকসেবায় নতুন আঙ্গিকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক

SorejominBarta • 4 Days, Oct 18, 2026 9:37 PM
0
• 0 min read
Bangladesh

বালুবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনীতে বালুবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে। শনিবার এ ঘটনায় ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম।

AmarDesh • 4 Days, Oct 18, 2026 9:37 PM
0
• 0 min read
Sat ☀️ 31°
Sun ⛅ 30°
Mon 🌧️ 28°
Tue ⛅ 29°
Wed ☀️ 32°

Trending News

Daily Newspaper