Bangla
ব্যর্থতার আবর্তে ম্যান ইউ
লিডস ইউনাইটেডের মাঠে হোঁচট খেয়েছে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দলটি।
Bangla
লিডস ইউনাইটেডের মাঠে হোঁচট খেয়েছে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দলটি।
বরিশাল জেলার মুলাদী উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ আব্দুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর এলাকার চরমালিয়া বেপারীহাট থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব ও পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।
বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা ও ঋণের লাগামহীন চাপ সামাল দিতে কর ব্যবস্থার কার্যকর সংস্কার, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং সরকারি ব্যয়ে সর্বোচ্চ দক্ষতা বাড়ানোর জোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান আগামীকাল বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর প্রতিভার মেলবন্ধন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে।
জনপ্রশাসনে সাতজন সচিবের দপ্তর বদল করেছে সরকার। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান প্রখ্যাত আইনজ্ঞ ও আন্তর্জাতিক বিচারক নাভি পিল্লাই। তবে এই মর্যাদাপূর্ণ বিশ্বমঞ্চে অনন্য অর্জনের পর চার দিন পার হয়ে গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এখনো তাঁকে কোনো আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়নি।সাধারণত বিশ্বমঞ্চে ভারতের সঙ্গে সামান্যতম যোগসূত্র থাকা কোনো ব্যক্তি সাফল্য লাভ করলেই দেশটি উল্লাসে মেতে ওঠে ও ব্যাপক প্রচার চালায়। কিন্তু নাভি পিল্লাইয়ের মতো ব্যক্তিত্বকে ঘিরে ভারতের শীর্ষ পর্যায়ের এই রহস্যময় নীরবতা দেশটিতে তীব্র বিতর্ক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ৯ অক্টোবর শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।ভারতের সঙ্গে নাভি পিল্লাইয়ের গভীর ঐতিহাসিক ও পারিবারিক যোগসূত্র রয়েছে; তাঁর পূর্বপুরুষেরা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক আমলে শ্রম দিতে আফ্রিকায় পাড়ি জমানো ভারতীয়দের উত্তরসূরি। ৮৫ বছর বয়সী নাভি পিল্লাই রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও সভাপতি, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।তবে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার তীব্র সমালোচনা করেন এবং নরওয়েজীয় নোবেল কমিটির সিদ্ধান্তকেও নিশানা করেন।বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ২০১৪ সালের পর থেকে মোদী সরকারের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুর আমন্ত্রণে মোদী ইসরায়েল সফর করেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে নাভি পিল্লাইয়ের দৃঢ় অবস্থানই কি ভারত সরকারের অভিনন্দন না জানানোর মূল কারণ; এমন প্রশ্ন তুলছেন মানবাধিকারকর্মীরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়সহ ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা তাঁকে অভিনন্দন জানালেও পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে পূর্ণ নীরবতা বজায় রেখেছে।ইতিপূর্বেও দেখা গেছে, মোদী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বা মতাদর্শের সমালোচনা করা ব্যক্তিরা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সরকারিভাবে তাঁদের এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক বুকার পুরস্কারজয়ী বানু মুশতাক ও গীতাঞ্জলি শ্রী, প্রখ্যাত সাংবাদিক রবীশ কুমার কিংবা মানবাধিকারকর্মী বেজওয়াদা উইলসনের মতো ব্যক্তিত্বদের ক্ষেত্রেও অনুরূপ আচরণ লক্ষ করা গেছে।এতে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূতদের মূল্যায়ন সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেন্সিং খেলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘আড়াইহাজার
কক্সবাজার সমুদ্রের পাড়ে স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে নাহিদের কাটানো প্রাণোচ্ছ্বল মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি। পরিবারের সঙ্গে আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না নাহিদের। ইনানীর টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ চার সদস্যের পরিবারটি। রিসোর্টের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর প্রাণ বাঁচাতে স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে রিসোর্টের বাথরুমে আশ্রয় নিয়েছিলেন নাহিদ। কিন্তু দাউদাউ আগুন তাদের বাঁচতে দেয়নি। পুড়ে অঙ্গার হয়ে যায় তাদের মরদেহ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাথরুম থেকে একসঙ্গে চারজনের মরদেহ উদ্ধার করে। পুড়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারছেন না প্রশাসনের কর্তারা। ধারণা করা হচ্ছে- বাথরুম থেকে উদ্ধার হওয়া চারটি মরদেহ নাহিদের পরিবারের।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে আবারও একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দক্ষিণ ইয়েমেনে হুতিবিরোধী সরকারপন্থী বাহিনীগুলোকে নতুন করে অর্থায়ন করবে আমিরাত। বিনিময়ে এসব বাহিনীকে আকাশপথে সুরক্ষা দেবে সৌদি আরব। শনিবার (১৭...
প্রশাসনের সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। সাতজন সচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি এবং দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) রেক্টর করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল
দেশে ফেরাতে তৎপর দুদকদুদকের দুর্নীতির মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ই অক্টোবর দোহায় তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। গতকাল ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে তৎপর সংস্থাটি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, শনিবার অনানুষ্ঠানিকভাবে হান্নানের গ্রেপ্তারের খবর পেয়েছিল দুদক। রোববার বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখার মাধ্যমে ইন্টারপোল থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেছে।প্রয়োজন
শ্রীলঙ্কার ঐতিহাসিক ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের এই অপরিহার্য সদস্য ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল পেসার হিসেবে পরিগণিত। আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ১১১টি ম্যাচে ৩৫৫টি উইকেট এবং ওয়ানডেতে ৪০০টি উইকেটের দুর্দান্ত মাইলফলক রয়েছে তার ঝুলিতে। নতুন বলে চমৎকার সুইং করানো, নিখুঁত লাইন-লেংথ বজায় রাখা এবং বিশ্বের যেকোনো কন্ডিশনে কার্যকর বোলিং করার জন্য ক্রিকেটবিশ্বে আলাদা পরিচিতি রয়েছে তার।
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাভার সেনানিবাসে পেশাগত সাফল্যের জন্য সেনাবাহিনীর ৭টি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। ন্যাশনাল স্ট্যান্ডার্ডপ্রাপ্তরা হলো- প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাত এবং বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পঁচিশ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, নবম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ছাপান্ন ও সাতান্ন ইস্ট বেঙ্গল। সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. একেএম শামছুল
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ
বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরনো বাণিজ্যমেলার মাঠ) নেয়া হবে। বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে। রোববার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে সমপ্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭.৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন আছে, তন্মধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনসমূহ ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে, ৫
Discussion
Please Sign In to join the discussion.