মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার
Technology

মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার। এর আগে গত শনিবার খোলা ছিল ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২০ ও ২২ অক্টোবর) পর্যন্ত তিনদিন দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহ

AmaderShomoy • 5 Days, Oct 19, 2026 1:18 AM
0
• 0 min read
Bangladesh

বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় আলোচনায় আসা শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। প্রথমে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়। এবার তার স্বামী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনকেও...

Ittefaq • 5 Days, Oct 19, 2026 1:17 AM
0
• 0 min read
World

হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

ইয়েমেনের হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মুখে রাজধানী রিয়াদের একটি বহুতল ভবন বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ৯৯ তলাবিশিষ্ট আইকনিক কিংডম

ShomoyerAlo • 5 Days, Oct 19, 2026 1:16 AM
0
• 0 min read
Bangla

মাথার পেছনে দুই হাত, পায়ের ওপর পা: নবজাতকের ভঙ্গিতে মুগ্ধ নেট দুনিয়া

Bd-Pratidin • 5 Days, Oct 19, 2026 1:16 AM
0
• 0 min read
Bangla

ক্ষমতায় ৮ মাসে বিএনপি বাংলাদেশকে কতটা বদলে দিয়েছে

সব মিলিয়ে বিএনপি সরকারের প্রথম আট মাস উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বহুমুখী সঙ্কট মোকাবেলা এবং নতুন প্রাতিষ্ঠানিক রূপান্তরের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কিছু প্রাথমিক সাফল্য পেলেও দীর্ঘমেয়াদি সংস্কার, রাজনৈতিক সহনশীলতা ও সুশাসন নিশ্চিত করতে বড় ধরনের চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। সার্বিকভাবে সরকারের প্রথম আট মাস ও বর্তমান পরিস্থিতি একটি মিশ্র চিত্র তুলে ধরে। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তার পরও মূল্যস্ফীতির ধকল সইতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ তারা বর্তমান আয় দিয়ে আগের চেয়ে কম পরিমাণ পণ্য কিনতে পারছেন। জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে, ব্যবসায়ীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে আছে। গণপিটুনি বা সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় তারেক রহমান মাত্র ১১ দিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৭ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণ করেন আর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আক্রমণ চালায়। মার্চের মধ্যেই জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশকে রেশনিং ব্যবস্থা চালু করতে হয়, যা অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। উচ্চ সুদের হার, জ্বালানি সঙ্কট ও চাহিদার ঘাটতির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগে সতর্কতা অবলম্বন করছেন। অন্য দিকে বাজেটের বিশাল লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় কম হওয়ায় সরকারি ব্যয় নির্বাহেও টান পড়ছে। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের সাথে শেখ হাসিনার উপস্থিতি ও প্রত্যর্পণ নিয়ে সম্পর্কের জটিলতা বজায় থাকলেও চীন সরকারের সাথে মোংলা বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় করতে এবং পোশাক খাতের ওপর শুল্ক চাপ কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশাল অঙ্কের বোয়িং বিমান ক্রয়ের চুক্তি করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে বহুত্ববাদী পরিবেশ ফেরানোর দাবি উঠলেও কিছু ক্ষেত্রে এখনো কঠোর নিয়ন্ত্রণ বজায় রয়েছে। বিরোধী দলগুলোর সাথে সরকারের নীতিগত মতবিরোধ ও সঙ্ঘাতের ঘটনা ঘটছে। সাইবার নিরাপত্তা আইন এবং মানবাধিকার কমিশন ও গুমসংক্রান্ত নতুন আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে অনুমোদিত সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়নের প্রক্রিয়া এখনো চলমান। প্রধানমন্ত্রীর মেয়াদের ১০ বছরের সীমা নির্ধারণের মতো সংস্কার নিয়ে আলোচনা চললেও সংসদের সংস্কার কমিটি ও বিরোধী দলগুলোর মধ্যে পদ্ধতির বিষয়ে অনৈক্য রয়েছে। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রদবদল হলেও কাঠামোগত সংস্কারের অভাবে প্রকৃত পরিবর্তন নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক ড. মো: তৌহিদুল হক ‘দ্য ডিপ্লোম্যাট’-কে বলেন, গত দেড় বছরের তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি না হলেও বলা যায় না যে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হয়েছে। বাংলাদেশ পুলিশ এখনো রাজনীতিকরণমুক্ত হয়নি। এর অভ্যন্তরীণ কাঠামোও অনেকাংশে অপরিবর্তিত রয়ে গেছে। আশাব্যঞ্জক খবর দিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশীরা। গত মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে রেমিট্যান্স প্রবাহ ১৮.৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১৩.১ শতাংশ বেশি। এই অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে সহায়তা করেছে এবং বিদেশ থেকে অর্থ গ্রহণকারী পরিবারগুলোর প্রয়োজনে সহায়ক হয়েছে। রেমিট্যান্সের এই ঊর্ধ্বগতি বিএনপি ক্ষমতায় আসার আগেই শুরু হয়েছিল। শিল্প অর্থনীতিবিদ, নীতি বিশ্লেষক ও ‘নলেজ হাব ইনস্টিটিউট’-এর প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ‘দ্য ডিপ্লোম্যাট’-কে বলেন, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্ব অর্থনৈতিক স্থবিরতার ইঙ্গিত। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে সরকার খুব কম আগ্রহ দেখিয়েছে। সমস্যা হলো এসব কার্যক্রম পরিচালনার জন্য সরকারের প্রয়োজনীয় রাজস্ব সহায়তা নেই। খন্দকার মোয়াজ্জেম সতর্ক করে বলেন, এয়ারলাইন্সের ব্যবস্থাপনা ও সেবার মানের সংস্কার না করে এত বিপুলসংখ্যক বিমান কেনা হলে তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর দীর্ঘমেয়াদি ঋণের বোঝা তৈরি করতে পারে, যা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। তিনি আরো বলেন, এমন একসময়ে নতুন নতুন ব্যয়ের প্রতিশ্রুতি চাপ সৃষ্টি করছে, যখন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলো এমনিতেই হিমশিম খাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ ব্যয় এবং অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশ বেসরকারি বিনিয়োগকেও নিরুৎসাহিত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ এম শাহান ‘দ্য ডিপ্লোম্যাট’-কে বলেন, আমরা এমন কিছু প্রাতিষ্ঠানিক কাঠামোর সূচনা হতে দেখছি, যা বিরোধী পক্ষ ও ভিন্নমতাবলম্বীদের দুর্বল করার কাজে ব্যবহৃত হতে পারে। মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করেন, আট মাস সময়কাল কোনো চূড়ান্ত মূল্যায়নের জন্য যথেষ্ট নয়; তবে আওয়ামী লীগ শাসনামলের তুলনায় তিনি কিছুটা উন্নতির লক্ষণ দেখছেন। কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য প্রচেষ্টা দেখা গেছে। তা সত্ত্বেও আরো কঠোর পদক্ষেপ নেয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। লিটনের মতে, রাজনৈতিক স্বাধীনতাও এখনো অনিশ্চিত। সাম্প্রতিক আইনি পরিবর্তনগুলো রাষ্ট্রীয় অপব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষাকে আরো দুর্বল করে তুলবে কি না, সরকারকে ভেবে দেখতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন এবং গুমের ঘটনাসংক্রান্ত নতুন আইনগুলোকে আগের আইনগুলোর তুলনায় দুর্বল বলে সমালোচনা করেন তিনি। নির্বাচনের পরপরই সংস্কার প্যাকেজ নিয়ে মতপার্থক্য দেখা দেয়। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিছু পদক্ষেপ নেয়া হয়েছিল, যদিও তা সবসময় প্রতিশ্রুত পরিবর্তনের সমতুল্য ছিল না। আগস্ট মাসে নতুন নিয়োগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্ব পুনর্বহাল করা হয়, যা ১৬৮ দিন ধরে শূন্য ছিল। এর ফলে কমিশন জমে থাকা অভিযোগ ও তদন্তের কাজ আবার শুরু করতে পারে। তবে এসব নিয়োগ প্রচলিত আইন মেনেই দেয়া হয়েছিল। ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ’-এর ‘রিফর্ম ওয়াচ’ উল্লেখ করেছে যে, এর মাধ্যমে সনদে পরিকল্পিত ‘স্বাধীন নিয়োগপ্রক্রিয়া’ প্রতিষ্ঠিত হয়নি। কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সচল করা এবং তার ওপর থেকে রাজনৈতিক প্রভাব কমানো- এই দু’টি ভিন্ন বিষয়। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে জড়িত ঘটনাগুলোর তদন্তের দায়িত্ব স্বাধীন কমিশনের পরিবর্তে সরকারের পছন্দমতো অন্য একটি বাহিনীর ওপর ন্যস্ত করা হয়। ‘হিউম্যান রাইটস ওয়াচ’ যুক্তি দেয় যে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রবর্তিত সুরক্ষাব্যবস্থাকে উল্টে দিয়েছে। তারা কমিশনের সরাসরি নিরাপত্তা সংস্থাগুলোর কর্মকাণ্ড তদন্ত করার ক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ এবং নিয়োগপ্রক্রিয়ায় সরকারি প্রভাব আবার ফিরিয়ে আনারও সমালোচনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহান বলেন, নির্বাচন আয়োজন করাটা গণতন্ত্র পুনর্গঠনের পথে কেবল প্রথম ধাপ। সরকারি ক্ষমতার ওপর নজরদারি চালানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতারও প্রয়োজন রয়েছে। সরকার প্রকৃতপক্ষে কিভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চায়, সে বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা আমি দেখতে পাচ্ছি না। চূড়ান্ত কোনো মন্তব্য করার জন্য আট মাস সময়টা খুবই কম; তবে স্বাধীন তদারকি ব্যবস্থাকে দুর্বল করার পদক্ষেপগুলো উদ্বেগের সৃষ্টি করেছে। ফেব্রুয়ারির গণভোটে ভোটাররা সংস্কারের পক্ষে রায় দিলেও, বিএনপি হয়তো তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ অনুযায়ী সংস্কারের বিষয়গুলো বেছে নেবে। তিনি সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক প্রশাসনিক কার্যালয় গঠনের প্রস্তাবের কথা উল্লেখ করেন, যার উদ্দেশ্য ছিল সরকারের ওপর আদালতের নির্ভরশীলতা কমানো। অধ্যাপক শাহান বলেন, ‘আমার মনে হয়, শেষ পর্যন্ত বিএনপি তাদের নিজস্ব পছন্দ ও অগ্রাধিকার অনুযায়ীই কাজ করবে।’ (সংক্ষেপিত)

NayaDiganta • 5 Days, Oct 19, 2026 1:16 AM
0
• 0 min read
Bangla

লক্ষীপুর রায়পুর উপজেলার প্রবাসী প্রাক্তন ছাএদলের উদ্যােগে দোয়া অনুষ্ঠিত

নুর আহাম্মদ মিলন লক্ষীপুর জেলা প্রতিনিধি

SorejominBarta • 5 Days, Oct 19, 2026 1:15 AM
0
• 0 min read
Bangladesh

দৈনিক তিতাস কণ্ঠের প্রকাশক শওকত হায়াত খান আর নেই

Ajkalerkhobor • 5 Days, Oct 19, 2026 1:13 AM
0
• 0 min read
Bangladesh

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন

অতএব এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত। কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ...

Ajkerpatrika • 5 Days, Oct 19, 2026 1:12 AM
0
• 0 min read
Bangladesh

লালমোহনে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ মতবিনিময়

Ajkalerkhobor • 5 Days, Oct 19, 2026 1:09 AM
0
• 0 min read
Bangla

ডিবির অভিযানে গ্রেপ্তার ধামরাইয়ের সাবেক কাউন্সিলর ‎

কার্তিক ঘোষ ঃ‎‎ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে...

SorejominBarta • 5 Days, Oct 19, 2026 1:08 AM
0
• 0 min read
Bangladesh

বাঁশখালীর সাগরপাড়ের প্রত্যন্ত পূজামণ্ডপে ডিসি জাহিদ; নিরাপত্তার আশ্বাস

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলের সাগরপাড়ের প্রত্যন্ত জেলেপল্লি। দরিদ্র জেলে সম্প্রদায়ের বসবাস এই এলাকায়। এখানকার বাংলাবাজার সর্বজনীন বুড়া কালী মন্দিরে ১৯৮৪ সাল থেকে দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে। কিন্তু দীর্ঘ ৪২ বছরে কোনো জেলা প্রশাসক এই মন্দিরে আসেননি বলে দাবি...

DeshRupantor • 5 Days, Oct 19, 2026 1:07 AM
0
• 0 min read
Bangladesh

কক্ষের দেয়ালে লেখা, ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি ঘর থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই নারী ফাঁস দিয়ে...

Ittefaq • 5 Days, Oct 19, 2026 1:07 AM
0
• 0 min read
Bangla

ফুকুরহাটিতে ঐতিহ্যবাহী 'মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট...

SorejominBarta • 5 Days, Oct 19, 2026 1:07 AM
0
• 0 min read
Bangla

অভাব মানবতা ও দেশপ্রেমের

‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’র প্রতিবেদনে জানাচ্ছে, দেশের শতকরা ৪২ জন তরুণ বিদেশে পাড়ি দিতে চায়। সংখ্যাটি কম শোনাচ্ছে, নাকি বেশি? নির্ভর করছে কাদের ওপর জরিপটি চালানো হয়েছিল, তার ওপর। হতে পারে শহর ও গ্রামের, দুদিকের তরুণদের খোঁজ নেওয়া হয়েছিল। কেবল যদি শহরের তরুণদের...

DeshRupantor • 5 Days, Oct 19, 2026 1:03 AM
0
• 0 min read
Bangla

দুর্নীতি ও অবহেলার আগুনে আর কত প্রাণ

ফাইজান আহম্মেদ পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল। ফিরে যাওয়ার কথা ছিল আনন্দ স্মৃতি নিয়ে, কিন্তু ফিরল না। কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’র অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১০ জন পর্যটকের সঙ্গে পাঁচ বছর বয়সী ফাইজানও ছিল। প্রত্যেকের ছিল পরিবার, স্বজন,...

DeshRupantor • 5 Days, Oct 19, 2026 1:02 AM
0
• 0 min read
Bangla

চাই নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা

এক পরিবারের ছয়জনসহ ১০ জন পুড়ে মারা গেলেন অনুমোদনহীন একটি রিসোর্টে। ভ্রমণে গিয়ে এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। এমন রিসোর্ট একটি-দুটিও নয়। দেশ রূপান্তরে রবিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কেবল কক্সবাজারেই আছে লাইসেন্সহীন এমন পাঁচ শতাধিক হোটেল-রিসোর্ট। সবার নজরের আওতায় থাকা...

DeshRupantor • 5 Days, Oct 19, 2026 1:02 AM
0
• 0 min read
Bangla

কনজাংকটিভাইটিসের চিকিৎসা

চোখে যে রোগটি সবচেয়ে বেশি দেখা দেয় তার নাম হলো কনজাংকটিভাইটিস, যা ছোঁয়াচে রোগ। এ রোগের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যায় এবং চোখে বেশ ব্যথা করে। এ রোগে আক্রান্ত হলে আরও যেসব লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলো এ অসুখ প্রথমে এক চোখে হয়। এ রোগের ভাইরাস বাতাসে থাকে এবং এ রোগে...

DeshRupantor • 5 Days, Oct 19, 2026 1:01 AM
0
• 0 min read
Bangla

ত্রিশালে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

মোঃইমাম মেহেদী (শ্যামল)ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

SorejominBarta • 5 Days, Oct 19, 2026 1:01 AM
0
• 0 min read
Bangla

এআই গতি বাড়াতে অ্যাপল-মেটা জোট

\u09a6\u09c7\u09b6 \u09b0\u09c2\u09aa\u09be\u09a8\u09cd\u09a4\u09b0 - \u09a6\u09be\u09df\u09bf\u09a4\u09cd\u09ac\u09b6\u09c0\u09b2\u09a6\u09c7\u09b0 \u09a6\u09c8\u09a8\u09bf\u0995 | \u09ac\u09cd\u09b0\u09c7\u0995\u09bf\u0982 \u09a8\u09bf\u0989\u099c, \u09b0\u09be\u099c\u09a8\u09c0\u09a4\u09bf, \u09ae\u09ab\u09b8\u09cd\u09ac\u09b2, \u099c\u09be\u09a4\u09c0\u09af\u09bc, \u0986\u09a8\u09cd\u09a4\u09b0\u09cd\u099c\u09be\u09a4\u09bf\u0995, \u09b8\u09cd\u09aa\u09cb\u09b0\u09cd\u099f\u09b8, \u09ac\u09bf\u09a8\u09cb\u09a6\u09a8, \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf, \u09a8\u09bf\u0989\u099c \u09aa\u09c7\u09a4\u09c7 \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7\u0987 \u09a5\u09be\u0995\u09c1\u09a8

DeshRupantor • 5 Days, Oct 19, 2026 1:01 AM
0
• 0 min read
Bangladesh

মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৪ কোটি টাকার সোনা

JanaKantha • 5 Days, Oct 19, 2026 1:01 AM
0
• 0 min read
Sun ☀️ 31°
Mon ⛅ 30°
Tue 🌧️ 28°
Wed ⛅ 29°
Thu ☀️ 32°

Trending News

Daily Newspaper