Bangladesh
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাত আতঙ্ক, রাতে নিরাপত্তা জোরদারের দাবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত অংশে রাতের বেলায় ডাকাত আতঙ্কে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের
Bangladesh
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত অংশে রাতের বেলায় ডাকাত আতঙ্কে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের
ক্রীড়া ডেস্কস্প্যানিশ লা লিগায় গত পরশু বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন অ্যান্ড হোব। এদিন ফ্রান্স লিগ ওয়ানে প্যারিস এফসির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে রেনেস। তবে এই ম্যাচে পরাজিত দলের এস্তেবান লেপাওল পেনাল্টি থেকে তিন গোল করে গড়েছেন রেকর্ড। ফুটবল ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করার ঘটনা হাতেগোনা কয়েকটি থাকলেও, ম্যাচ হেরেও কোনো খেলোয়াড়ের পেনাল্টি হ্যাটট্রিক করার ঘটনা অত্যন্ত বিরল। এর আগে লিগ ওয়ানে এমন পেনাল্টি থেকে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ১৯৯২ সালে তুলোনের লিওনার্দো রদ্রিগেজ। সেবারও তার দলকে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আর গত পরশু প্যারিস এফসির বিপক্ষে পেনাল্টি গোলে হ্যাটট্রিক করেও রেনেসকে জেতাতে পারেননি লেপাওল। ম্যাচে মোট পেনাল্টি থেকে গোল হয়েছে ৪টি। এমন ঘটনাও লিগ ওয়ানে ঘটল ৩৪ বছর পর।ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় ননি মাদুয়েকে গোল করে দলকে এগিয়ে দেন। এদিন ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। বোর্নমাউথও ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। তবে লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। ইতালির সিরি ‘আ’তে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে লাজ্জিও। ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছে কোমো। উদিনেজের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে লেচ্চে। বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেন। মনচেনগ্লেডবাচকে ২-১ গোলে হারায় হফেনহাইম। ফ্রান্সের লিগ ওয়ানে রেনেসের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চে ৪-৩ ব্যবধানে জিতেছে প্যারিস এফসি। লে হার্ভেকে ৩-১ গোলে হারিয়েছে অক্সেরি। মোনাকোর বিপক্ষে ১-০ গোলের জয় লোরিয়েন্টের। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের হয়ে ৩০ মিনিটে প্রথম গোলটি করেন আর্দা গুলার। এরপর ৩৭ ও ৬৩ মিনিটে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন কিলিয়ান এমবাপ্পে। সেভিয়ার হয়ে ৮০ মিনিটে গোল করে ব্যবধান কমিয়েছিলেন মানু বুয়েনো। দুই মিনিট পরই রিয়ালের হয়ে শেষবার জালে বল পাঠান ইয়ান দিয়োমান্দে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র না থাকলেও আক্রমণভাগে ধার কমেনি রিয়ালের। প্রতিপক্ষের রক্ষণকে স্বাগতিকরা বারবার চাপে ফেলেছে এমবাপ্পের ব্যক্তিগত নৈপুণ্য ও গুলারের সৃজনশীলতায়। এই জয়ে পরবর্তী এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিলো রিয়াল। একই রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ৫-২ গোলে হারিয়েছে মালাগাকে। সেল্টা ভিগো ২-১ গোলে পরাজিত করেছে আলাভেসকে। রেসিং সান্তাদারের বিপক্ষে ২-০ গোলের জয় ওসাসুনার।
উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার, প্রসার ও ব্যবসায়িক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন খান মঈন। নিউইয়র্কে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা...
বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ সপ্তম
চলতি মাস থেকে বাড়ছে বেতন, আগের হারে ভাতা
দীর্ঘ বিমানযাত্রার পর গন্তব্যে পৌঁছেও ক্লান্তি কাটছে না? ঘুমের সময় বদলে যাচ্ছে, কাজে মন বসছে না? এসব হতে পারে জেট
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মরক্কো থেকে থিম্পু যাওয়ার পথে ঢাকায় প্রায় তিন ঘণ্টার যাত্রাবিরতি। এই সময়ের মধ্যেই বিশ্বফুটবলের বস জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন, ফিফার উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের খেলার সুযোগ বাড়ানোর পরিকল্পনা...
প্রথমবারের মতো আয়োজিত কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী- দুই বিভাগেই অংশ নিচ্ছে বাংলাদেশ। আগে ১৪ দল অংশ নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে ভারতে এসে খেলবে না পাকিস্তান। তাই নারী ও পুরুষ দুই বিভাগেই রৌপ্যপদক পদক জয়ের চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
গোলাম মোস্তফানগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বয়স পেরিয়েছে ৩৯, অর্জনের খাতা ষোলো আনা পূর্ণ। তবুও লিওনেল মেসির গোলক্ষুধা যেন মেটার নয়। শনিবার মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আবারও চিরচেনা জাদুকরী রূপ দেখালেন এই আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে দলের প্রথম গোলে প্রত্যক্ষ অবদান রাখার পর দ্বিতীয়ার্ধে চার মিনিটের...
ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে এবারের লিগ শুরুর আগে ১৪ ম্যাচের ২৬ ইনিংসে সেঞ্চুরি ছিল স্রেফ একটি সেঞ্চুরি। সেই মাহফিজুল ইসলাম রবিন তিন ম্যাচে পাঁচ ইনিংসে করলেন আরও দুই সেঞ্চুরি। রবিবার কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকার বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ২২ বছর বয়সী ওপেনার। অন্য...
একসঙ্গে নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তারের অধিনায়কত্বের সফর শুরু হয়েছিল। ২০২২ সালে বাংলাদেশ নারী দলের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন জ্যোতি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পান নাহিদা আক্তার। ৪ বছর দায়িত্ব পালনের পর জ্যোতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ...
বিশ্বজুড়ে ১২০ কোটি তরুণ আগামী ১০ থেকে ১৫ বছরে কর্মজীবনে প্রবেশ করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। কিন্তু এই সময়ে সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে মাত্র ৪০ কোটি। ফলে প্রায় ৮০ কোটি তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগের ঘাটতি তৈরি হতে পারে। বৈশ্বিক কর্মসংস্থানের এই সংকটের আশঙ্কা...
Discussion
Please Sign In to join the discussion.