Top Stories
২৮টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, নেই অ্যানেসথেসিয়া চিকিৎসকসারাবাংলা
টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, নেই অ্যানেসথেসিয়া চিকিৎসক
নগর ভবন পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক
আদালত কক্ষে হাততালি দিয়ে কারাগারে মামলার বাদী
চাঁদপুরে প্রতারণার একটি মামলায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল (৪৫) ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে (৬৫) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর আদেশে আদালত কক্ষে আনন্দ প্রকাশ করে হাততালি দেওয়ায় আদালত অবমাননার দায়ে মামলার বাদী মো. কবির হোসেন লিটনকেও কারাগারে পাঠানো হয়েছে।রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এই ব্যতিক্রমী আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় হাজিরা দিতে এসে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা পুনরায় জামিনের আবেদন জানালেও বিচারক তা প্রত্যাখ্যান করে আগের আদেশই বহাল রাখেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আহসান হাবিব এবং বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন মোহাম্মদ সাইফুল মোল্লা।মামলা ও এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয়ের জন্য আসামিরা বাদীর কাছ থেকে ৪২ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এই অভিযোগে বাদী পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় আদালতে মামলা দায়ের করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাদী কবির হোসেন লিটন আনন্দে আত্মহারা হয়ে এজলাস কক্ষের মধ্যেই সশব্দে হাততালি দিয়ে ওঠেন। বিচারালয়ের শিষ্টাচার লঙ্ঘন ও আদালত অবমাননার এমন ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে বিচারক বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বর্তমানে মামলার দুই আসামি ও বাদী–তিনজনকেই চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জ ও চাঁদপুর আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযানে আটক ৮৭ জেলে
মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনব্যাপী অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নদীতে বিশেষ অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ। এ অভিযানে এখন পর্যন্ত ৮৭ জন জেলেকে আটক, ৬৪টি নিয়মিত মামলা এবং ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান সিনিয়র...
মণ্ডপে ভক্ত-পূজারি, দর্শনার্থীর ভিড়, মহাষ্টমী ও কুমারী পূজা আজ
শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাসপ্তমীতে গতকাল রোববার মণ্ডপে মণ্ডপে ভক্ত, পূজারি ও দর্শনার্থীর ভিড় আরও বেড়েছে। সন্ধ্যার পর থেকে মণ্ডপগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত দর্শনার্থীরা প্রতিমা দর্শন করেন।
ইয়েমেনে প্রশিক্ষণ শিবিরে হাউছিদের হামলা, নিহত ৫৮
ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি সেনা প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হাউছিদের হামলায় ৫৮ জন নিহত এবং আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এতথ্য জানিয়েছেন।
সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার, আলিফ ফকির হত্যার বিচারের দাবি
দৈনিক আমার দেশ-এর গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
অতিরিক্ত ডিআইজির বাসায় চলতো ডিজে পার্টি ও মাদক সেবন, গ্রেফতার ৮৫
রাজধানীর পূর্বাচল এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরুলের ছয়তলা বাসা থেকে ৮৫ জন মাদক সেবনকারী ও আয়োজনকারীদের আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা সেখানে ডিজে পার্টি করতো। এ সময় পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বাসাটি আয়োজনকারীদের ভাড়া দিয়েছিলেন ওই অতিরিক্ত ডিআইজি।
বিজয়নগরে ১০০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ সাকিব মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তবে এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ থেকে ছয়জন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।\r\n\r\nসোমবার (১৯ অক্টোবর)
শত্রুর অবকাঠামোতে হামলায় প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’
শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের জ্বালানি ও বিনিয়োগ অবকাঠামোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। রোববার উত্তরাঞ্চলীয় সারি শহরে ‘স্যাক্রিফাইস ফর ইর
কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সহিংসতা: ক্ষত সামলাতে ব্যস্ত ফ্রান্স
জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং ভেঙে পড়া সরকারি পরিষেবার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মারাত্মক সহিংসতায় রূপ নেওয়ার পর রবিবার সকালে জেগে ওঠে এক অন্য ধ্বংসস্তূপের ফ্রান্স। এই সহিংসতায় এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শত শত পুলিশ সদস্য এবং প্রায় ১,৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি গত কয়েক বছরের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে সহিংস অস্থিরতার ঘটনা।
জীবাশ্ম / ১৬ কোটি বছর আগের সমুদ্র দানবের খাদ্যাবশেষ
প্রায় ১৬ কোটি বছর আগে বর্তমান নরওয়ের উপকূলের অগভীর সমুদ্রে বিচরণ করত লম্বা গলার এক ধরনের সামুদ্রিক সরীসৃপ। শিকার ধরার পর খাবারের যেসব অংশ হজম করতে পারত না, সেগুলো উগরে দিত প্রাণীটি। ভাঙা ঝিনুকের খোলস, সামুদ্রিক কেঁচো ও লতাপাতার টুক
সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন
মোঃইমাম মেহেদী(শ্যামল)ত্রিশাল ময়মনসিংহ:
‘কারাগার এড়াতে ট্রাম্পকে যুদ্ধের পথে ঠেলছেন নেতানিয়াহু’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারাগারে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।\r\n\r\nরোববার (১৮ অক্টোবর) রাতে সামাজিক
টুপটুপ রিসোর্টে আগুন / নিখোঁজ স্কুলশিক্ষিকার জন্য ধ্বংসস্তূপে তল্লাশি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পোড়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে হবে। পরীক্ষার ফল পেতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পটিয়ায় কুমারী পূজা উদযাপিত
শরতের স্নিগ্ধ সকাল, ঢাকের সুর আর ধূপের সুবাসে মুখরিত মন্দির প্রাঙ্গণ। ভক্তির আবেশে দেবীর চরণে অঞ্জলি প্রদান এবং এক শিশু কন্যার মাঝে দেবী দুর্গার জীবন্ত রূপ দর্শনের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ায় উদযাপিত হয়েছে মহাষ্টমীর ঐতিহ্যবাহী কুমারী পূজা।\r\n\r\nসোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর
সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৭৪৮ জন পুলিশ সদস্য। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।
সরেজমিন / ইশরাকের অভিযানের পরদিনও জমজমাট সেই মাদক স্পট
রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং থেকে গেণ্ডারিয়া রেলস্টেশন পর্যন্ত রেললাইনের পশ্চিম পাশের ঘুণ্টিঘর এলাকায় অর্ধশত মানুষের আনাগোনা। কিশোর থেকে তরুণ, মধ্যবয়সী এমনকি বৃদ্ধরাও রয়েছেন। নারীও আছেন কয়েকজন। তাদের কেউ কাঠের ও প্লাস্টিকের বাক্স বা প্যাকেট নিয়ে বসে আছেন, কেউ ঘুরছেন। তাদেরই কেউ কেউ পকেট থেকে কাগজের পুরিয়া বের করে ক্রেতার হাতে দিয়ে টাকা নিচ্ছেন।
নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর চান মিয়া ওরফে চান্দালী (৫৬) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার শাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চান মিয়া উপজেলার বালিগর্তপাড়ার মৃত জোনাব আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চান মিয়া গত ১৫ই অক্টোবর রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত শনিবার (১৭ই অক্টোবর) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। পরিবার ও স্থানীয়দের ধারণা, তার ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখেছেন।
Discussion
Please Sign In to join the discussion.