মারাকানায় নেইমারের জাদুকরী পারফরম্যান্সে সান্তোসের দারুণ জয়
Business

মারাকানায় নেইমারের জাদুকরী পারফরম্যান্সে সান্তোসের দারুণ জয়

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের এক রোমাঞ্চকর ম্যাচে মারাকানা স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ফ্লাুমিনেন্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সান্তোস। আর এই জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সান্তোসের ১০ নম্বর জার্সিধারী তারকা নেইমার জুনিয়র। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ ফ্লাুমিনেন্সের সমর্থকরা তাকে...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 10:53 AM
0
• 0 min read
Business

হিলি সীমান্তে বিজিবির যৌথ মাদকবিরোধী অভিযানে একই পরিবারের তিনজন সহ চারজন আটক

বিজিবি জয়পুরহাট (২০ ব্যাটালিয়ন) সিও লে. কর্নেল মোহাম্মদ লতিফুর বারীর নেতৃত্বে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে শনিবার গভীর রাতে ধরন্দা ফকিরপাড়া

Jaijaidin • 6 Days, Oct 19, 2026 10:53 AM
0
• 0 min read
Bangla

সুন্দরবনে ২৬০ টন চোরাই কয়লাসহ আটক ৯

ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ২৬০ টন চোরাই কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গোজাহাজসহ ৯ জনকে আটক করেছেন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা। রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন ভোলা নদী থেকে এই কয়লাবোঝাই বাল্কহেডটি আটক করা হয়। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কয়লার কোনো বৈধ মালিক পাওয়া যায়নি।আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরুন্নবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। আটক ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বন বিভাগ।সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লাবোঝাই একটি সন্দেহভাজন বাল্কহেড কার্গোজাহাজকে গতিপথ পরিবর্তন করতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৯ জনসহ পুরো জাহাজটি আটক করা হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় অবস্থানরত একটি মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে ২৬০ টন ইন্দোনেশিয়ান কয়লা লোড করেন। নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের রুট ব্যবহার করে তারা অন্য কোথাও কয়লা পাচার করছিলেন।বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, কার্গোজাহাজে থাকা কয়লার কোনো বৈধ কাগজপত্র বা মালিক পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, সুন্দরবনের ভোলা নদীতে চোরাই কয়লাবোঝাই বাল্কহেড আটকের বিষয়ে তারা অবহিত হয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad • 6 Days, Oct 19, 2026 10:53 AM
0
• 0 min read
Bangla

‘অফিসার’ নেবে ট্রান্সকম গ্রুপ, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটি

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস সাপোর্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

AjkerPatrika • 6 Days, Oct 19, 2026 10:52 AM
0
• 0 min read
Bangla

পাবনায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় স্বপন ফকির (৩৮) নামে এক আসামি পালিয়ে যান। রবিবার...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 10:52 AM
0
• 0 min read
Bangla

আইডিয়া ফেস্ট-এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল। ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১৮...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 10:52 AM
0
• 0 min read
Entertainment

প্রীতমের সঙ্গে বিচ্ছেদ, বন্য প্রাণীদের ছবি শেহতাজের

সংগীতশিল্পী প্রীতম হাসানকে নিয়ে দীর্ঘ ১০ বছরের পথচলার ইতি টেনেছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে অনেকটাই নীরব ছিলেন তিনি। তবে এবার স্যোশাল মিডিয়ায় নতুন কিছু ছবি পোস্ট করে নিজের উপস্থিতি জানান দিলেন শেহতাজ। ছবিতে তাকে দেখা গেছে...

Ittefaq • 6 Days, Oct 19, 2026 10:52 AM
0
• 0 min read
World

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সহিংসতা ও লুটপাট, শান্ত থাকার আহ্বান মাখোঁর

ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংসতা ও লুটপাটে রূপ নেওয়ার পর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শনিবার বড় ধরনের বিক্ষোভের পর রোববারও রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে।

Samakal • 6 Days, Oct 19, 2026 10:51 AM
0
• 0 min read
Bangladesh

বিএনপি সরকার আমলে সব ধর্মের মানুষ নিরাপদে আছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, ‘বিএনপি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে ও স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে।’

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 10:51 AM
0
• 0 min read
World

গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলিয়ার এমপি, তদন্তে সন্ত্রাসবিরোধী বাহিনী

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাটায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৬৫ বছর

GonoKantho • 6 Days, Oct 19, 2026 10:50 AM
0
• 0 min read
Sports

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক একটি স্টেডিয়াম, যা দর্শক ধারণক্ষমতায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও ছাড়িয়ে যাবে।\r\n\r\nভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির ‘ভিনফাস্ট

AmarSangbad • 6 Days, Oct 19, 2026 10:50 AM
0
• 0 min read
World

গণপরিবহনে হেডফোন ছাড়া গান শোনা ঠেকাতে লড়ছেন বৃটেনের প্রধানমন্ত্রী

গণপরিবহনে উচ্চ শব্দে গান বাজানো বা ভিডিও দেখার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এ লক্ষ্যে দেশব্যাপী একটি নতুন প্রচারণার ঘোষণা দিয়েছেন তিনি। এর মূল উদ্দেশ্য হলো, ট্রেনের কামরায় যাত্রীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা। সোমবার তিনি এই প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।‘শব্দ নয়, ক্যারেজ ভাগ করুন’ বা ‘শেয়ার দ্য ক্যারেজ, নট দ্য নয়েজ’ স্লোগানকে সামনে রেখে এই প্রচারণায় যাত্রীদের হেডফোন ব্যবহার করতে, স্পিকারফোনে কথা বলা থেকে বিরত থাকতে এবং চুপচাপ ভিডিও দেখতে উৎসাহিত করা হবে। বাস সার্ভিস আইনের অধীনে নতুন ক্ষমতাবলে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষগুলো এখন বাসে বিরক্তিকর আচরণের বিরুদ্ধে নিজেদের নিয়ম তৈরি ও প্রয়োগ করতে পারবে। সরকার এমন

Manab Zamin • 6 Days, Oct 19, 2026 10:49 AM
0
• 0 min read
Business

ওমান উপকূলে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের

Bd-Pratidin • 6 Days, Oct 19, 2026 10:48 AM
0
• 0 min read
Business

বাংলাদেশের অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছে সিঙ্গাপুর। বিশেষ করে দেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

Jobabdihi • 6 Days, Oct 19, 2026 10:47 AM
0
• 0 min read
World

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছিল নির্বুদ্ধিতাপূর্ণ : ডেমোক্র্যাটিক প্রার্থী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে অভিহিত করেছেন। পাশাপাশি এই যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন তিনি।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 10:46 AM
0
• 0 min read
Bangla

ঝালকাঠির চাঁদাবাজি মামলার আসামি ফতুল্লায় গ্রেফতার

ঝালকাঠিতে সড়ক পুনর্র্নির্মাণের কাজ পাওয়ার পর এক ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলার প্রধান আসামি মো: সুমনকে (৩৫) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে এসআরবির দু’টি ইউনিটের যৌথ দল। গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে ফতুল্লা থানাধীন ডিএন রোডের পাগলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮ এর বরিশাল সিপিসি ও এসআরবি-১১ এর নারায়ণগঞ্জ সিপিসির যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদি ফয়েজ ইফতেখার রনী (৫০) ঝালকাঠি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রথম শ্রেণীর ঠিকাদার ও ব্যবসায়ী। তার দাবি, সড়ক পুনর্র্নির্মাণের কাজ পাওয়ার পর থেকে সুমন ও অজ্ঞাতনামা আরো চার-পাঁচজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের পশ্চিম গেটের সামনে শোভারানির বাড়ির পাকা জায়গায় পৌঁছালে অভিযুক্তরা চাঁদার দাবিতে তার ওপর চড়াও হন। এ সময় তাকে মারধর করে প্যান্টের পকেট থেকে জোরপূর্বক ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ফয়েজ ইফতেখার রনী বাদি হয়ে ৫ অক্টোবর ঝালকাঠি থানায় মামলা করেন। মামলার নম্বর ৫। এতে দণ্ডবিধির ৩৮৫, ৩২৩, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামিকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালায়। সর্বশেষ ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, এই সুমন স্থানীয় যুবদলের নেতা আব্দুল কুদ্দুস লেলিন ও মাইনুল ইসলামের শেল্টারে চলে। লেলিনের স্ত্রী শারমিন আক্তার মুক্তা মহিলা দলের নেতৃ। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন, এই লেলিন-মুক্তার জন্য এলাকার অনেকেই অতিষ্ঠ।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 10:46 AM
0
• 0 min read
Bangla

সম্পাদকীয় ও মতামত

Samakal • 6 Days, Oct 19, 2026 10:46 AM
0
• 0 min read
Bangla

২৭বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যুসারাবাংলা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

Kaler Kantho • 6 Days, Oct 19, 2026 10:46 AM
0
• 0 min read
Business

বিক্ষোভে উত্তাল ফ্রান্স: সবাইকে শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

Bd-Pratidin • 6 Days, Oct 19, 2026 10:45 AM
0
• 0 min read
Bangla

প্রশাসনের উদ্যোগে হারানো শিশুকে ফিরে পেল পরিবার

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের প্রধান সড়কে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় ১০ বছরের এক শিশুকে। পরিবারের কাউকে পাশে না পেয়ে তাকে সহায়তা করে স্থানীয় দুই পথচারী। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে শিশু ফিরে পেয়েছে তার বাবা-মাকে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ওই শিশু...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 10:45 AM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending News

Daily Newspaper