Top Stories
টাইগার শ্রফকে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ৩
টাইগার শ্রফকে হত্যা চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা। ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা, অন্য আর এক জন মহারাষ্ট্রের। তিন জনেরই যোগ রয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে, এমনটাই দাবি তদন্তকারীদের। সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রতি রোববার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। সেই অভ্যাসের কথা জানত অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধির উপর নজর রেখে রোববার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাকে লক্ষ্য কর
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের, আহত দুই
হবিগঞ্জের চুনারুঘাটে চা-বাগান ঘুরে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ফাহিম চৌধুরী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ফাহিম চৌধুরী চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহত তরুণেরা হলেন একই এলাকার দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু মিলে আমু চা-বাগানে ঘুরতে যান। আড্ডা ও ঘোরাঘুরি শেষে রাত ১২টার দিকে একটিমাত্র মোটরসাইকেলে চড়ে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিম চৌধুরীকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধু মাহি ও শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।এদিকে গভীর রাতে চা-বাগানসংলগ্ন সড়কগুলোতে কিশোর ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো ও রেসিং নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই গভীর রাত পর্যন্ত একদল তরুণ লাইসেন্স ও হেলমেট ছাড়াই এসব সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। নজরদারি না থাকায় মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে এবং তাজা প্রাণ ঝরে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
ভোলাহাটে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশের মেহগনি গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আওয়াল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদের দৃশ্য নিয়ে মিথ্যাচার
40, Karwan Bazaar Dhaka 1215, Bangladesh
আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা আসেননি, তারা জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী
‘বিরোধী দল জুলাইকে ধারণ করে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আয়োজিত...
আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে
প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।আজ
গাজীপুরে লামিয়া ধর্ষণ মামলায় শফিকুলের যাবজ্জীবন
গাজীপুরের শ্রীপুরে শিশু লামিয়া ধর্ষণ মামলার একমাত্র আসামি শফিকুল ইসলাম খন্দরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম খন্দকার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আব্দুল আজিজ এর ছেলে। সে বর্তমানে কারাগারে রয়েছে। সোমবার গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ই জুলাই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বাদশা মিয়ার পাঁচতলা ভবনের একটি ইউনিটে আট বছর বয়সী শিশু লামিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে শফিকুল ইসলাম (৪০)-এর বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির মা সাহিদা আক্তার বাদী হয়ে ২০
সরকারের যত কাছের লোকই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের যত কাছের লোকই হোক না কেন, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
রংপুরের কারখানার বিশ্বজয়, জিতল আন্তর্জাতিক পুরস্কার
বাংলাদেশের রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড কারখানা জিতেছে ২০২৬ সালের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) আন্তর্জাতিক পুরস্কার। বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত সাততলা কারখানাটি কর্মপরিবেশ, পরিবেশবান্ধব নকশা এবং কর্মীদের কল্য
১২.টাইগার শ্রফের ওপর গুলি, আটক ৩ সন্দেহভাজন
টাইগার শ্রফের ওপর গুলি, আটক ৩ সন্দেহভাজন
১৩.হাসপাতাল নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হাসপাতাল নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, পাবেন না যারা
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত।
মেসির কাছ থেকে বিশেষ উপহার পেয়ে রোমাঞ্চিত মেক্সিকান ‘বিস্ময় বালক’
মাত্র ১৮ বছর বয়সেই মেক্সিকোর ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন গিলবার্তো মোরা। দেশটির হয়ে সবশেষ ফুটবল বিশ্বকাপেও খেলেছেন তিনি। সম্প্রতি নিজের করা একটা বিশেষ তালিকায় মোরাকে বেছে নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছ...
চট্টগ্রামে সেমিনার / প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন, বেশি আক্রান্ত নারী
দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩০ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল বা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। আর্থ্রাইটিস কেবল সামান্য জয়েন্ট ব্যথা বা অস্বস্তির বিষয় নয়; এটি আক্রান্ত রোগীদের প্রায় ২৫ শতাংশের ক্ষেত্রে নানা শারীরিক প্রতিবন্ধকতারও সৃষ্টি করে।
স্বাধীনতার প্রশ্নে হারলেও কি টিকে থাকবে আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন
কানাডা থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে ২৫ বছরের বেশি সময় ধরে আন্দোলন করছেন কোরি মরগান। তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চান তিনি। সোমবার প্রথমবারের মতো এ প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন প্রদেশটির বাসিন্দারা। তবে গণভোটে স্বাধীনতার প্রস্তাব নাকচ হলেও আন্দোলন চালিয়ে
নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আগামী ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উদযাপনের প্রস্তুতি এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।\r\n\r\nসোমবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের
হবিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের নির্দেশ
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নির্বিঘ্নে উদযাপনে হবিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
বিসর্জনের সময় থাকবে বিশেষ ডুবুরি দল
বাংলাদেশের ছক ভারতেও, কিরেণের দাবিতে তোলপাড়!
ভারতের রাজনীতিতে এবার নতুন বিতর্ক! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের আবহেই বাংলাদেশের আন্দোলন, ফ্রান্সের দাঙ্গা এবং ভারতে তরুণদের বিক্ষোভকে এক সূত্রে জুড়ে বড়সড় রাজনৈতিক অভিযোগ তুললেন ভারতের কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।তার দাবি, বাংলাদেশ ও ফ্রান্সের মতো পরিস্থিতি তৈরি করে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল। একই সঙ্গে তার নিশানায় বিরোধী রাজনীতি, আন্দোলনরত তরুণদের ভূমিকা এবং মার্কিন ধনকুবের জর্জ সোরোসের নাম। কিন্তু ঠিক কী অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী?কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু রোববার সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিযোগ করেন, বাংলাদেশে হিংসাত্মক পরিস্থিতি এবং ফ্রান্সে দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনার অনুকরণে ভারতেও অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছিল। তার দাবি, ভারতবিরোধী কিছু গোষ্ঠী এবং কয়েকজন রাজনীতিক তরুণদের উসকে দিয়ে রাস্তায় হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন।রিজিজুর বক্তব্য, ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়। ভারতে সরকার পরিবর্তন করতে হলে তা করতে হবে নির্বাচনের মাধ্যমে। কোনও ব্যক্তি বা সংগঠন রাস্তায় আন্দোলন করে সরকার পরিবর্তনের বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারে না—এমনই বার্তা দিয়েছেন তিনি।এই প্রসঙ্গে জর্জ সোরোসের নামও উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি দীর্ঘদিন ধরেই সোরোস ও তার সংস্থার বিরুদ্ধে বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রাখার অভিযোগ করে আসছে। তবে ভারতে অশান্তি তৈরির ষড়যন্ত্রের বিষয়ে রিজিজুর এই অভিযোগের সমর্থনে কী নির্দিষ্ট প্রমাণ রয়েছে, তা তাঁর বক্তব্যের ভিত্তিতে স্বাধীনভাবে নিশ্চিত করা যাচ্ছে না।রিজিজুর রাজনৈতিক বার্তা এখানেই শেষ নয়। নিজের পোস্টের পাশাপাশি এআইএসএ নেত্রী নেহা বোরার একটি বিতর্কিত ভিডিওও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর একটি সাক্ষাৎকারে নেহা বোরা দিল্লির আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আন্দোলনের তুলনা করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে আন্দোলন গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছিল। ভারতের তরুণদের আন্দোলনও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার প্রশ্নের সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের অধিকার খর্ব করা, শিক্ষার বেসরকারিকরণ এবং শিক্ষা ব্যবস্থায় গেরুয়াকরণের অভিযোগও তোলেন নেহা বোরা। অর্থাৎ, একই আন্দোলনকে ঘিরে সামনে এসেছে দুটি সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক ব্যাখ্যা। একদিকে, রিজিজুর অভিযোগ—তরুণদের ব্যবহার করে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছিল। অন্যদিকে, নেহা বোরার বক্তব্যে উঠে এসেছে গণতন্ত্র, ভোটাধিকার এবং শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের অধিকার রক্ষার দাবি। গণতান্ত্রিক আন্দোলন, নাকি রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা? এই বিতর্কের কেন্দ্রে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—গণতন্ত্রে আন্দোলনের অধিকার এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগের মধ্যে সীমারেখা কোথায়?নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্ন, ভোটাধিকার নিয়ে আন্দোলন এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ—এই প্রতিটি বিষয়ই গণতান্ত্রিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে হিংসা বা অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ উঠলে তারও নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে বিচার হওয়া প্রয়োজন।তবে রাজনৈতিক অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে ধরে নেওয়া যায় না। রিজিজুর অভিযোগের সত্যতা নির্ধারণে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ জরুরি। একইভাবে, বাংলাদেশের আন্দোলনের সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করতে গেলেও দুই দেশের রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপট আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।সব মিলিয়ে, জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক সংঘাতের আবহে কিরেণ রিজিজুর এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বাংলাদেশের আন্দোলন, ফ্রান্সের দাঙ্গা, ভারতের তরুণদের বিক্ষোভ এবং জর্জ সোরোসের প্রসঙ্গ—সবকিছুকে একসঙ্গে তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রীর এই রাজনৈতিক বার্তা এখন আলোচনার কেন্দ্রে।এখন দেখার, এই অভিযোগের সমর্থনে আরও কী তথ্য সামনে আসে এবং বিরোধী দলগুলোর তরফে এ ব্যাপারে কী প্রতিক্রিয়া জানায় সেটিই এখন দেখার বিষয়।
Discussion
Please Sign In to join the discussion.