প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে ৩০শে নভেম্বর হরতালের ডাক
বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুরবাসী। রংপুর মহানগর নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক ফোরাম পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে আগামী ৩০শে নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। সোমবার দুপুরে জেলা জজ আদালত চত্বরে সংবাদ সম্মেলন করে মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ এ হরতালের ডাক দেন। তিনি বলেন, গণবিরোধী প্রি-পেইড মিটার বাতিল, পূর্বের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবিতে আগামী ৩০শে নভেম্বর সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালনে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিন
Discussion
Please Sign In to join the discussion.