মূল্যবোধ অক্ষুন্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
Bangla

মূল্যবোধ অক্ষুন্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে নিজস্ব মূল্যবোধ অক্ষুন্ন রেখে উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড...

Ittefaq • 6 Days, Oct 19, 2026 2:14 PM
0
• 0 min read
Technology

গুগল ক্লাউড সেবায় বিভ্রাট : ইউরোপে ব্যাংকিংসহ ডিজিটাল সেবা ব্যাহত

গুগল জানিয়েছে, তাদের ‘একাধিক’ ক্লাউড সেবায় নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। ‘বিদ্যুৎ সংক্রান্ত কোনো ঘটনার কারণে’ এই সমস্যা তৈরি হয়েছে বলেও তারা জানিয়েছে।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:14 PM
0
• 0 min read
World

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে কাতারের উপপ্রধানমন্ত্রী বলেছেন, সামরিক সক্ষমতা জোরদার করতে নতুন একটি আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ঘোষণা দিতে যাচ্ছে তার দেশ। তিনি বলেন, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই এ অংশীদারত্বের ঘোষণ

AmarDesh • 6 Days, Oct 19, 2026 2:14 PM
0
• 0 min read
Business

৯পূজামণ্ডপে ‘আরতির’ সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যুসারাবাংলা

Kaler Kantho • 6 Days, Oct 19, 2026 2:13 PM
0
• 0 min read
Bangla

পরমাণু প্রযুক্তির চিকিৎসা যাচ্ছে রাজধানীর বাইরে

মরণব্যাধি ক্যান্সারসহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় পরমাণু প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশের পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রস্তাবিত ব্যয় ৫৩৫ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ পাঁচটি প্রতিষ্ঠানের জন্য গড়ে ১০৭ কোটিরও বেশি টাকা ব্যয়ের পরিকল্পনা। পুরো অর্থই জোগান দেয়ার কথা সরকারি কোষাগার থেকে। অনুমোদন পেলে আগামী ২০৩০ সালের জুনে প্রকল্পটি সমাপ্ত হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রস্তাবনা থেকে জানা গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ করা হবে। প্রকল্প দলিলের তথ্য থেকে জানা গেছে, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে ১৯৬০ সাল থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) বিভিন্ন ধরনের পরমাণু চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এ দীর্ঘ সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশের ১৩টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে (ঢাকা, মিটফোর্ড, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, ফরিদপুর, বগুড়া, সিলেট, কুমিল্লা, বরিশাল) ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন করা হয়েছে। আর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসসহ (নিনমাস) ১৪টি ইনস্টিটিউট স্থাপন করে অত্যাধুনিক পরমাণু প্রযুক্তির চিকিৎসাসেবা প্রদান করে আসছে। ইতোমধ্যে আরো সাতটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে (সোহরাওয়ার্দী, পাবনা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, কক্সবাজার) এবং মহাখালী বক্ষ্যব্যাধি হাসপাতাল ক্যাম্পাসে ইনমাসসহ সর্বমোট ২২টি ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ৩৭টি মেডিক্যাল কলেজ বিদ্যমান। উল্লিখিত ৩৭টি মেডিক্যাল কলেজের মধ্যে ২২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ২২টি ইনমাসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরমাণু চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে অন্যান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ইনমাস স্থাপন করা আবশ্যক।পাঁচ জেলায় নতুন ইনমাসপ্রস্তাবিত প্রকল্পের আওতায় পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নতুন করে ইনমাস স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেগুলো হলো- সুনামগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, পটুয়াখালী ও কিশোরগঞ্জ। প্রকল্পের এলাকা-হিসেবে সুনামগঞ্জকে সিলেট বিভাগের, টাঙ্গাইলকে ঢাকা বিভাগের, নোয়াখালীকে চট্টগ্রাম বিভাগের, পটুয়াখালীকে বরিশাল বিভাগের এবং কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে।প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত প্রয়োজন বিবেচনা করে পর্যায়ক্রমে অন্যান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসেও ইনমাস স্থাপন করা প্রয়োজন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই পাঁচটি প্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়েছে। কী কী পরিষেবা মিলবে?প্রকল্পের অন্যতম লক্ষ্য থাইরয়েড, কিডনি, লিভার, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারসহ জটিল রোগের আধুনিক প্রযুক্তিনির্ভর নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করা। পাশাপাশি, পরমাণু চিকিৎসাবিজ্ঞানে গবেষণা এবং বিশেষজ্ঞ জনবল তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হিসেবে তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমত. পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক মানসম্পন্ন নিউক্লিয়ার মেডিসিনের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ। দ্বিতীয়ত. দেশের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেয়া। তৃতীয়ত. চিকিৎসাবিজ্ঞানে গবেষণা এবং বিশেষজ্ঞ জনবল তৈরি করা।প্রকল্পের কাজের ক্ষেত্রপ্রস্তাবিত প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে ইনমাস ভবন নির্মাণ, নিউক্লিয়ার মেডিসিন পরিষেবা চালুর জন্য স্থানীয় ও বিদেশী যন্ত্রপাতি কেনা, প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন, যানবাহন সংগ্রহ, জনবল নিয়োগ ও আসবাবপত্র কেনা। অর্থাৎ শুধু ভবন নির্মাণ নয়, যন্ত্রপাতি সংগ্রহ থেকে শুরু করে পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক ব্যবস্থাও এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।পুরো অর্থ সরকারি কোষাগার থেকেপ্রকল্পের দলিলের তথ্য বলছে, মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকা। এর মধ্যে পুরো অর্থই সরকারি অর্থায়নে। ২০২৬ সালের জুলাইয়ে কাজ শুরু করে ২০৩০ সালের জুনে শেষ করার লক্ষ্য নেয়া হয়েছে। সেই হিসাবে চার বছরে পাঁচটি প্রতিষ্ঠানে পরমাণু চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসার চাপ অনেকটাই কমে আসবে। ঢাকার বাইরে দেশের মানুষগুলো সহজে এই জটিল রোগের চিকিৎসা পাবে। প্রকল্পের যুক্তি, দেশের বিভিন্ন অঞ্চলে পরমাণু চিকিৎসার সুযোগ সম্প্রসারিত হলে রোগীদের উন্নত রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য দূরের প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে। বিশেষত ক্যান্সার এবং থাইরয়েড, কিডনি ও লিভারের মতো রোগের ক্ষেত্রে আধুনিক রোগ নির্ণয় পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেয়ার সুযোগ সৃষ্টি হবে। একই সাথে চিকিৎসা গবেষণা ও বিশেষজ্ঞ জনবল তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যও রয়েছে।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:13 PM
0
• 0 min read
Business

মুন্সীগঞ্জে নকল নোটসহ গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২০০ টাকা মূল্যমানের মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 2:11 PM
0
• 0 min read
Bangla

প্রধানমন্ত্রীর পূজার উপহার তেলেগু ও কানপুরী পরিচ্ছন্নতাকর্মীদের হাতে দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্…

এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

Sangram • 6 Days, Oct 19, 2026 2:11 PM
0
• 0 min read
Bangladesh

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে ৩০শে নভেম্বর হরতালের ডাক

বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুরবাসী। রংপুর মহানগর নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক ফোরাম পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে আগামী ৩০শে নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। সোমবার দুপুরে জেলা জজ আদালত চত্বরে সংবাদ সম্মেলন করে মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ এ হরতালের ডাক দেন। তিনি বলেন, গণবিরোধী প্রি-পেইড মিটার বাতিল, পূর্বের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবিতে আগামী ৩০শে নভেম্বর সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালনে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিন

ManabZamin • 6 Days, Oct 19, 2026 2:11 PM
0
• 0 min read
Bangladesh

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া, শেখানো হলো আগুন নেভানো ও উদ্ধারকৌশল

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিকাণ্ড মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল নিয়ে প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়।\r\n\r\nমহড়ার শুরুতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট

AmarSangbad • 6 Days, Oct 19, 2026 2:11 PM
0
• 0 min read
Bangla

জাতি-ধর্ম-বর্ণের বিভেদ হতে দেব না : এলজিআরডি মন্ত্রী

দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হতে দেওয়া হবে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ নিয়েই আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী বলেন, অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করতেই পৃথিবীতে দেবী দুর্গার আগমন ঘটেছিল। দুর্গোৎসবের সেই শিক্ষাকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের পরিবেশ গড়ে তুলতে হবে।এর আগে মন্ত্রী পলাশ বাজার মণ্ডপে পৌঁছালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাকে উলুধ্বনি, ফুল ছিটানো ও করতালির মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানান।আলোচনা সভা শেষে মন্ত্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে স্থানীয় মন্দির কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad • 6 Days, Oct 19, 2026 2:11 PM
0
• 0 min read
Bangla

'আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের প্রতিমন্ত্রী নই'

হাসপাতালভিত্তিক চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের সামগ্রিক স্বাস্থ্য নীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

AmarDesh • 6 Days, Oct 19, 2026 2:09 PM
0
• 0 min read
World

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। এর অংশ হিসেবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার ইরান সফরে যাচ্ছেন।

ProtidinerSangbad • 6 Days, Oct 19, 2026 2:08 PM
0
• 0 min read
Sports

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজও দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ম্যাচ ও ক্রীড়া ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকবে টেলিভিশনের পর্দা। ক্রিকেট, ফুটবলসহ

ShomoyerAlo • 6 Days, Oct 19, 2026 2:07 PM
0
• 0 min read
Business

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত চান্দিনার সাগর, যা জানা গেল

কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৪) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে খবর পেয়েছে তাঁর পরিবার। গত শনিবার রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তাঁর বোনের মুঠোফোনে বার্তা পাঠিয়ে মৃত্যুর খবর জানান। সেই বার্তা দেখার পরপরই মূর্ছা যান সাগরের মা। পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 2:07 PM
0
• 0 min read
Sports

Image not found

পাকিস্তানের ব্যাটসম্যান আগা সালমান জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়াই তার ব্যাটিংয়ের ছন্দ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শ্রীলংঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়ে দলকে জেতানোর পর নিজের ফর্মে ফেরার রহস

Amader Shomoy • 6 Days, Oct 19, 2026 2:07 PM
0
• 0 min read
World

প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

ইকুয়েডরে একটি গির্জায় প্রার্থনা সভা পরিচালনার সময় একটি বিশাল ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি প্রাণ হারিয়েছেন। সরাসরি সম্প্রচারিত ওই সভার সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধারণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো...

Ittefaq • 6 Days, Oct 19, 2026 2:07 PM
0
• 0 min read
Business

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী কার্যক্রম বন্ধের উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।

Jobabdihi • 6 Days, Oct 19, 2026 2:05 PM
0
• 0 min read
Bangla

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।

Ajkerpatrika • 6 Days, Oct 19, 2026 2:04 PM
0
• 0 min read
Bangla

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার প্রশাসনিক পদে নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুরুত্বপূর্ণ চারটি প্রশাসনিক পদে নতুন নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

Inqilab • 6 Days, Oct 19, 2026 2:04 PM
0
• 0 min read
Bangla

ধর্ম যার যার, রাষ্ট্রের দায়িত্ব সবার অধিকার নিশ্চিত করা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, তবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। প্রত্যেকের ধর্মীয় অধিকার প্রয়োগের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

Samakal • 6 Days, Oct 19, 2026 2:04 PM
0
• 0 min read
Mon ☀️ 31°
Tue ⛅ 30°
Wed 🌧️ 28°
Thu ⛅ 29°
Fri ☀️ 32°

Trending News

Daily Newspaper