নিয়োগ দেবে এনআরবি ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
Bangla

নিয়োগ দেবে এনআরবি ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ক্রমবর্ধমান বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ (এইচআরসি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

Ajkerpatrika • 6 Days, Oct 19, 2026 3:00 PM
0
• 0 min read
Bangladesh

খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নদী পার করে দেয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনার তেরখাদায়।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:59 PM
0
• 0 min read
Bangla

১৯ অক্টোবর : যা ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সময় বয়ে চলে নিরন্তর। সময়ের পরিক্রমায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা, যার কিছু সময়ের স্রোতে হারিয়ে যায়, আবার কিছু হয়ে ওঠে

ShomoyerAlo • 6 Days, Oct 19, 2026 2:59 PM
0
• 0 min read
Business

‘রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে’: আখতার হোসেন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর দাবি, মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Jobabdihi • 6 Days, Oct 19, 2026 2:58 PM
0
• 0 min read
Bangla

গুইমারায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:58 PM
0
• 0 min read
Business

পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদকবিরোধী অভিযানে তিনি কোনো ভুল করেননি। তবে তাঁর কর্মকাণ্ডের কারণে সরকারের কার্যক্রম যেন ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁকে এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

Samakal • 6 Days, Oct 19, 2026 2:57 PM
0
• 0 min read
Business

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধান মন্ত্রী

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান

Jaijaidin • 6 Days, Oct 19, 2026 2:57 PM
0
• 0 min read
Bangladesh

ভোলায় গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে আসিফ (৩০) নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:57 PM
0
• 0 min read
Bangla

লিবিয়ায় নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে লাখ লাখ টাকা দাবি

Bd-Pratidin • 6 Days, Oct 19, 2026 2:56 PM
0
• 0 min read
Business

প্রধানমন্ত্রী আগামীকাল রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন

আগামীকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যাবেন। এই দিন সকাল ১১টায় রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির ধর্মসভা পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। ...

DeshRupantor • 6 Days, Oct 19, 2026 2:56 PM
0
• 0 min read
Bangla

জুলাইকে ধারণ করে না বলেই গণভোটকে অস্বীকার করছে বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে। জামায়াতসহ ১১ দল জুলাইকে ধারণ করে বলে জনগণের দাবি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন করছি। বিএনপি জুলাইকে ধারণ করে না বলে গণভোটকে অস্বীকার করছে। গণভোটকে বাতিল করেছে। তা বাস্তবায়নে টালবাহানা করছে। গতকাল রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সাত মাসে সমন্বয়হীনতা, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে; তা হাস্যকর। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না- বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। তিনি বলেন, জুলাই চেতনার বাইরে সরকার পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি সরকারি কর্মকমিশনে তারা হাত দিয়েছে। সেখানে তারা চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের পদত্যাগের কথা বলছেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এই দলীয়করণের বিরুদ্ধে চব্বিশের আন্দোলনে নেমে এসেছিল। গোলাম পরওয়ার বলেন, জুলাই আহতদের চিকিৎসার জন্য জামায়াত আমির পাশে ছিলেন। সারা বিশ্বে জামায়াতে ইসলামী নিজস্ব চেষ্টায় জুলাই শহীদদের স্মৃতি তুলে ধরতে এবং সংরক্ষণের জন্য তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি ও আরবি) বই প্রকাশ করেছে। সরকারের কোটি কোটি টাকার তহবিল থাকার পরও কোনো উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বেতন হচ্ছে না। তারা আমাদের কাছে অভিযোগ করছেন। তিনি বলেন, বিএনপি তাদের নোট অব ডিসেন্টের ওপর অনড় থাকতে গিয়ে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা ফ্যাসিবাদী। তারা নিজেদের মতো বিশেষ কমিটি করে সংবিধান সংস্কার না করে সংশোধনের পথে যাচ্ছে। তারা ভিন্নমত গ্রহণ করতে পারেনি, স্যাক্রিফাইস করেনি। জামায়াতের পাঁচটি নোট অব ডিসেন্টের ওপর তারা শক্ত থাকেনি। বিএনপি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকাঠামোকে রাখতে তাদের নোট অব ডিসেন্টের ওপর অটল থাকছে। সংবিধান সংস্কার না করে যেভাবে রাখা হচ্ছে, তাতে যে প্রধানমন্ত্রীই আসবেন, তিনিই ফ্যাসিবাদী হবেন। ওসমানী উদ্যানে অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম কার্ডে উল্লেখ করা হয়েছে। রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী, তিনি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী। কিন্তু আমন্ত্রণপত্রে যথাযথ সম্মান না দেয়ার কারণে তিনি অনুষ্ঠানে যাননি। ফলে আমরা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি। প্রধানমন্ত্রী যে অসত্য ও হাস্যকর তথ্য তুলে ধরেছেন, আমরা তার নিন্দা জানাই। তিনি বলেন, আমরা যদি সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বলি, তখন আমরা নাকি রাষ্ট্রের বিরোধিতা করি। তারা এসব বলে একদলীয় কর্তৃত্ব কায়েম করার মাধ্যমে ফ্যাসিবাদকে ও আওয়ামী লীগকে ফেরার পথ করে দিচ্ছে। বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেটিকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে নিজেদের দলীয়করণ ও ব্যর্থতা আড়াল করার জন্য জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ফ্যাসিস্টদের কখনো আসার সুযোগ করে দিচ্ছি না; বরং সরকার বিরোধী দলের সব আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে যে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, এ পথ দিয়ে সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা লাগবে কেন- এমন প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ গণভোটে প্রায় ৭০ ভাগ ভোট দিয়ে সংবিধান সংস্কারের রায় দিয়েছে। তারা সংস্কার না করে জনগণকে বাইপাস করে সংবিধান সংশোধন করতে চায়। একই সাথে সংবিধান সংস্কার প্রশ্নে সরকার অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার তীব্র নিন্দা জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ যা করত, তা এখন করছে বিএনপি। সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না, ওয়াজ মাহফিল করতে দেয়া হচ্ছে না আমীর হামজা এমপিকে। লাখো ভোটে নির্বাচিত এমপিকে ঠেকাতে না পেরে ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। বিএনপির মুফতিদের তাফসির মাহফিল করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ এ ধরনের কাজ করেছে বলেও সতর্ক করেন তিনি। রাজশাহীর সম্মেলন বন্ধ করে দেয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসুন। তিনি বলেন, মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। সরকার ফ্যাসিবাদী চিন্তায় দলীয় লোকদের বসাতে কমিটি ভেঙে দিয়েছে। গত ১৭ বছর শেখ হাসিনা এ পথেই হেঁটেছেন, পরে দিল্লি চলে গেছেন বলেও রিজভীকে স্মরণ করিয়ে দেন গোলাম পরওয়ার।সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের কোটি কোটি টাকার বরাদ্দ থেকে বিরোধী দলের এমপিদের বঞ্চিত করা হচ্ছে। অনির্বাচিত নারী এমপিদের নির্বাচিত এমপিদের ওপর দারোগাগিরি করতে বসানো হয়েছে। এটি ফ্যাসিবাদের পথ। আমরা অসংলগ্ন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে বিরোধীদলীয় নেতার বিষয়ে আর যেন কোনো অসত্য তথ্য জাতির কাছে তুলে না ধরা হয়, সেই আহ্বান জানাই।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:56 PM
0
• 0 min read
Bangladesh

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পাশাপাশি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানান। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

AjkerPatrika • 6 Days, Oct 19, 2026 2:55 PM
0
• 0 min read
Bangladesh

১৬লালমনিরহাটে ৭০ বস্তা সারসহ পাচারকারী আটকসারাবাংলা

লালমনিরহাটে ৭০ বস্তা সারসহ পাচারকারী আটক

Kaler Kantho • 6 Days, Oct 19, 2026 2:55 PM
0
• 0 min read
Entertainment

২১উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হলবিনোদন

উঠছে না বিদ্যুৎ বিলের টাকাও, বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল

Kaler Kantho • 6 Days, Oct 19, 2026 2:54 PM
0
• 0 min read
Sports

অভিন্ন একাদশ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান

পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে চলমান ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও পাকিস্তান।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:54 PM
0
• 0 min read
Bangladesh

দিনাজপুরে দুই শিশুসহ গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ৩

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার জুগিরডাঙ্গা মাঠের পূর্ব পাশে মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে চিরিরবন্দর থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। উদ্ধার মৃতদেহগুলো উপজেলার বালুপাড়া এলাকার শাকিল ইসলাম (২৬)-এর স্ত্রী স্বর্ণা আক্তার (২৪), তাদের ছেলে সাফায়েত (৪) ও নয় মাস বয়সী মেয়ে রইফা মণি। গৃহবধূর শ্বশুর মাহাতাব উদ্দিন জানান, কাজ শেষে সন্ধ্যার পর বাড়িতে ফিরে ছেলের বউ, নাতি-নাতনির কারও কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না

ManabZamin • 6 Days, Oct 19, 2026 2:54 PM
0
• 0 min read
Bangla

টু-জি বন্ধের পথে বাংলাদেশ, বিপাকে সাড়ে ছয় কোটি গ্রাহক

১৯ অক্টোবর ২০২৬ | ১৪:৫২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৪:৫৩

Samakal • 6 Days, Oct 19, 2026 2:52 PM
0
• 0 min read
Bangla

বিরোধীদলের কারণে স্বৈরাচারের আসার পথ উন্মুক্ত হলে পরিণাম ভালো হবে না: প্রধানমন্ত্রী

বিরোধীদলের বিরোধিতার রাজনীতির কারণে স্বৈরাচারের আসার পথ উন্মুক্ত হলে তার পরিণাম ভালো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন’ অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে আধুনিকভাবে নির্মিত ওসমানী উদ্যানের দ্বার উন্মোচন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি উদ্যানে একটি গাছের চারা রোপণ করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা খেয়াল করছি, দেশের মানুষ দেখছে যে, বিরোধীদল বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে বিরোধিতা আপনারা করেন। আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যে

Manab Zamin • 6 Days, Oct 19, 2026 2:51 PM
0
• 0 min read
Sports

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সমালোচনা : মিসরের কোচসহ ৩ জন নিষিদ্ধ

বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের ক্ষত শুকানোর আগেই মিসরের জন্য এলো আরেক ধাক্কা। ম্যাচে রেফারিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের শাস্তি পেলেন দলের কোচ হোসাম হাসান, তার যমজ ভাই ও জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 2:51 PM
0
• 0 min read
Business

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।

Samakal • 6 Days, Oct 19, 2026 2:51 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper