পঞ্চগড়ে যেভাবে চলছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম
Bangladesh

পঞ্চগড়ে যেভাবে চলছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় পঞ্চগড় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতি বাড়লেও বেশির ভাগ শিক্ষার্থী পরিপক্বতা বা জ্ঞানের পরিধি নিয়ে বেড়ে উঠছে না। শিক্ষক স্বল্পতা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের অভাবের পাশাপাশি দায়িত্বরতদের পাঠদানে দায়িত্বহীনতা, কঠিন বিষয়, কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম পরিচালিত না হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থা দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়াসহ ঝরে পড়ছে। পঞ্চগড় জেলার ৫টি উপজেলার ৬৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৭৪৩ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি শিশুকে ৫ বছরে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কী কী শেখানো হবে, কীভাবে শেখানো হবে ও কতোটুকু শিখলো তা কীভাবে যাচাই করা হবে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নের

ManabZamin • 6 Days, Oct 19, 2026 4:54 PM
0
• 0 min read
Bangladesh

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের সার্বিক উন্নয়ন পরিকল্পনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, পরিস্থিতির অবনতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে

AmarDesh • 6 Days, Oct 19, 2026 4:53 PM
0
• 0 min read
Business

দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।

Jaijaidin • 6 Days, Oct 19, 2026 4:53 PM
0
• 0 min read
Bangladesh

নারায়ণগঞ্জের পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজকদের আতিথেয়তার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে যান এবং সেখানে বসে চা পানের অভিজ্ঞতা নেন।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি নগরীর ঐতিহাসিক বোস কেবিনে যান।আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তিনি এমন একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা রাষ্ট্রদূত গভীর মনোযোগের সঙ্গে উপভোগ করেন।পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী উপস্থিত ছিলেন।এর আগে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। সেখানে তিনি জামদানি বুনন ও ঐতিহ্যবাহী কারুশিল্প ঘুরে দেখেন। রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

Sangbad • 6 Days, Oct 19, 2026 4:53 PM
0
• 0 min read
Bangla

দুর্গাপূজার নিরাপত্তায় পাহারাদার হিসেবে থাকবেন যুবদল: নুরু উদ্দিন

শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন যুবদলের নেতাকর্মীরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের মধ্য

Inqilab • 6 Days, Oct 19, 2026 4:51 PM
0
• 0 min read
Bangla

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে তথ্য পেতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় দেশটির আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই পুরো বিষয়টি স্পষ্টভাবে মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে...

AjkerPatrika • 6 Days, Oct 19, 2026 4:51 PM
0
• 0 min read
World

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে তেলবাহী ২ জাহাজে আগুন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, তেলবাহী দু’টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তাদের নৌ মাইনের বিস্ফোরণে সেগুলো থেমে গেছে।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 4:51 PM
0
• 0 min read
Business

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ পেতে সহায়তা করল পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। এ অর্থ আদায়ে সহযোগিতা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারটি। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে পরিবারের সদস্যরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে সৌদি আরবে মৃত্যুবরণ করেন প্রবাসী বাংলাদেশি নূরুল হক। তার পরিবারের জন্য সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে পরিবারটি।সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপ

Manab Zamin • 6 Days, Oct 19, 2026 4:50 PM
0
• 0 min read
World

গাজায় ইসরায়েলি আগ্রাসন: নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৪৫০ ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই জেনোসাইড বা নির্বিচার হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৪৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৩৯ জন।

Inqilab • 6 Days, Oct 19, 2026 4:50 PM
0
• 0 min read
Bangladesh

জামালপুরে ১০০ অসচ্ছল নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জামালপুরে অসচ্ছল পরিবারের এক শ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। সেলাই মেশিন পেয়ে এসব নারী নিজেদের কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখার সুযোগ পাবেন।সোমবার (১৯ অক্টোবর) জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়ের সুযোগ পাবেন। এতে তাদের কর্মদক্ষতার বিকাশ, আত্মমর্যাদা বৃদ্ধি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।তারা আরও বলেন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এ ধরনের কার্যক্রম অত্যন্ত সহায়ক।উল্লেখ্য, ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’ ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি জরুরি মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা অসচ্ছল পরিবারের এক শ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের জীবনমান উন্নয়নে সক্ষম হবেন।

Sangbad • 6 Days, Oct 19, 2026 4:50 PM
0
• 0 min read
Business

রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভন, ‘যুদ্ধে প্রাণ গেলো’ বাংলাদেশি যুবকের

ফোনে পরিবারকে জানালেন বন্ধুদালালের প্রলোভনে পড়ে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি নিতে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘প্রাণ হারিয়েছেন’ কুমিল্লার চান্দিনার যুবক মো. সাগর (২৪)। এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার আশ্বাসে রাশিয়ায় যান তিনি। চলতি বছরের মে মাসে মারা যান ওই যুবক। তবে মৃত্যুর কয়েক মাস পর গত শনিবার তার সহযোদ্ধা এক বন্ধু মোবাইল ফোনে মৃত্যুর খবর পরিবারকে জানান।সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। আজ সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবদুল আওয়াল।জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর ছিলেন সবার ছোট। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে কিশোর বয়স থেকেই কাজ করতেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে রড-সিমেন্টের দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ৬ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখান

ManabZamin • 6 Days, Oct 19, 2026 4:49 PM
0
• 0 min read
Business

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে আনা হবে

Bd-Pratidin • 6 Days, Oct 19, 2026 4:48 PM
0
• 0 min read
Business

ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা, শোকে প্রাণ গেল ফুফুর

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি যুবক নজরুল ইসলামের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে। প্রবাসে থাকা

Jaijaidin • 6 Days, Oct 19, 2026 4:48 PM
0
• 0 min read
Bangla

মাস শেষের আগেই টাকা ফুরায় মধ্যবিত্ত চাকরিজীবীদের

মাসের শুরুতে বেতন হাতে আসার পর বেশ স্বস্তিতেই কাটে কয়েকটি দিন। কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেট প্রায় খালি হয়ে যায়। এরপর শুরু হয় ধারদেনা, বকেয়া মেটানোর দুশ্চিন্তা কিংবা পরবর্তী মাসের বেতনের অপেক্ষা। অথচ মাসিক আয় একেবারে কম নয়। তারপরও মাস শেষে হাতে থাকছে না কোনো টাকা। প্রশ্ন উঠছে, আয়ের অর্থ কোথায় যাচ্ছে? প্রতি মাসে বাসাভাড়া, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় খাবার, যাতায়াত এবং মোবাইল-ইন্টারনেটসহ বিভিন্ন খাতে ব্যয় করতে হয় আয়ের একটি বড় অংশ। এর সাথে যুক্ত হয় ছোট-বড় নানা আনুষঙ্গিক খরচ। অনেক ক্ষেত্রে নিয়মিত বেতন না পাওয়ায় আর্থিক সঙ্কটে পড়তে হয় অধিকাংশের। সঞ্চয় তো দূরের কথা, অনেকের পক্ষে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে।রাজধানীতে বসবাসকারী কয়েকটি পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে বাসাভাড়া, খাবার ও ইউটিলিটি বিল পরিশোধে। এর বাইরে সন্তানদের পড়াশোনা, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে মাস শেষে হাতে টাকা থাকছে না। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা দূর করা জরুরি।রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাসিক ২০ হাজার টাকা বেতনে চাকরি করেন এক তরুণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চাকরিজীবী তিন সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন। তার দেয়া তথ্য অনুযায়ী, বাসাভাড়া ও ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে সাত হাজার টাকা এবং গ্যাস বাবদ প্রায় দুই হাজার টাকা খরচ হয়। এরপর খাবার, যাতায়াত ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ফুরিয়ে যায়।ওই চাকরিজীবী বলেন, তিন সদস্যের একটি পরিবারের ন্যূনতম মাসিক ব্যয়ও এখন ২০ হাজার টাকা ছাড়িয়ে যায়। ফলে সীমিত আয়ে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। নিয়মিত বেতন না পেলে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, অনেকেই মাসের ১০ তারিখের পর বেতন পান। তাদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। আর যারা দুই-তিন মাস পর বেতন পান, তাদের পরিবারের অবস্থা কী হতে পারে বলে প্রশ্ন করেন তিনি।একই ধরনের আর্থিক সঙ্কটে রয়েছেন রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী আরেক তরুণ। মাসিক ২৫ হাজার টাকা বেতনে চার সদস্যের পরিবারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। সীমিত আয়ে রাজধানীতে স্ত্রী-সন্তানকে নিজের কাছে রাখতে না পেরে শ্বশুরবাড়িতে রাখতে বাধ্য হয়েছেন তিনি।ওই চাকরিজীবী বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকা বেতনে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। পরিবারের সদস্যদের ন্যূনতম চাহিদা পূরণ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানের প্রয়োজন মেটাতে না পারার কষ্ট প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তিনি জানান, সংসারের ক্রমবর্ধমান ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে একসাথে বসবাস করাও সম্ভব হচ্ছে না। তার প্রত্যাশা, মাসিক বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকা হলে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করে কিছুটা স্বস্তিতে জীবনযাপন করা সম্ভব হতো।ছয় সদস্যের আরেকটি পরিবারের চিত্রও প্রায় একই। পরিবারের প্রধান আব্দুর রহমান (ছদ্মনাম) একজন চিকিৎসকের সহকারী হিসেবে মাসে ২৬ হাজার টাকা বেতন পান। তার বড় ছেলে স্নাতকোত্তর শেষ করে রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের প্রতিষ্ঠানের হিসাব বিভাগে মাসিক ২০ হাজার টাকা বেতনে চাকরি করছেন। পরিবারের অন্য তিন ছেলে এখনো পড়াশোনা করছে। বাবা ও বড় ছেলের সম্মিলিত মাসিক আয় ৪৬ হাজার টাকা হলেও সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।আব্দুর রহমান জানান, প্রতি মাসে বাসাভাড়া বাবদ সাড়ে ১১ হাজার টাকা, দু’টি গ্যাস সংযোগের বিল প্রায় চার হাজার টাকা এবং বিদ্যুৎ বিল আড়াই হাজার টাকা দিতে হয়। ছয় সদস্যের পরিবারের খাবার খরচেই চলে যায় ১৮ থেকে ২০ হাজার টাকা। শুধু বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবার বাবদ মাসিক ব্যয় দাঁড়ায় ৩৫ থেকে ৩৮ হাজার টাকা। এর বাইরে তিন ছেলের পড়াশোনা, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে।তিনি বলেন, দু’জনের মিলে মাসে ৪৬ হাজার টাকা আয় করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাস শেষে সঞ্চয় করার মতো কিছুই থাকে না। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের খরচ মেটানোর পর ছেলেদের পড়াশোনা এবং যাতায়াতের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বাজারে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে আগের চেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করার তাগিদ দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, জনগণের ওপর বাড়তি বোঝা চাপানোর আগে প্রশাসনিক অপচয় ন্যূনতম পর্যায়ে আনা উচিত। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণেও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তার মতে, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ একটি বড় কারণ। পাশাপাশি চাঁদাবাজিও পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে।ড. শিব্বির আহমেদ বলেন, হঠাৎ বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ না দিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রকাশ করা উচিত, যাতে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নেয়ার সময় পায়। তার মতে, মূল্যবৃদ্ধির আগে প্রশাসনিক অপচয় ও দুর্নীতি কমানোর উদ্যোগ নেয়া জরুরি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ নয়া দিগন্তকে বলেন, মূল্যস্ফীতি কমে এলেই বাজারে পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসে না। মৌসুমি পণ্যের দাম, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশে সরবরাহপক্ষের সমস্যা রয়েছে।তিনি বলেন, বাজারে পণ্য ও সেবার সরবরাহ বাড়ানো না গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। এ জন্য উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে হবে। সুদের হার ও করের হার কমানোর পাশাপাশি বেসরকারি খাতকে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে আরো সক্রিয় করার ওপর জোর দেন তিনি।অধ্যাপক আবু আহমেদের মতে, নতুন বিনিয়োগ ও উৎপাদন বাড়লে বাজারে পণ্য ও সেবার সরবরাহ বৃদ্ধি পাবে। একই সাথে কর্মসংস্থান সৃষ্টি হলে মানুষের আয় বাড়বে। এতে বাজারে সরবরাহজনিত চাপ কমার পাশাপাশি নিম্নআয়ের মানুষের দ্রব্যমূল্যের চাপ মোকাবেলার সক্ষমতাও বাড়বে।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। এর অন্যতম কারণ মূল্যস্ফীতি ও সম্পদের সুষম বণ্টনের অভাব বলে মনে করেন তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সালাহ উদ্দিন। তিনি নয়া দিগন্তকে বলেন, মূল্যস্ফীতির প্রভাব মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। কারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে তাদের জীবনযাত্রার মান ওতপ্রোতভাবে জড়িত। এসব পণ্যের মূল্যবৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনযাপনে বাড়তি চাপ সৃষ্টি করে।সম্পদের অসম বণ্টনকে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করে ড. মুহাম্মদ সালাহ উদ্দিন বলেন, সমাজের একাংশের হাতে বিপুল পরিমাণ অর্থ থাকলেও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের অনেক মানুষ জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয় মেটানোর মতো আয় করতে পারছেন না। ফলে মূল্যস্ফীতির চাপ সবার ওপর সমানভাবে পড়ে না।তিনি বলেন, কিছু মানুষের কাছে মূল্যস্ফীতি বড় কোনো সমস্যা না হলেও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের জন্য এটি বড় ধরনের অর্থনৈতিক বোঝা তৈরি করে। বিশেষ করে, মূল্যস্ফীতি ১০ শতাংশ হলে এসব পরিবারের ব্যয় সামলানো আরো কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 4:48 PM
0
• 0 min read
Bangla

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১৮৫১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

Ajkerpatrika • 6 Days, Oct 19, 2026 4:48 PM
0
• 0 min read
Bangla

শ্রীমঙ্গলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি মণ্ডপগুলো পরিদর্শন করে

KholaKagoj • 6 Days, Oct 19, 2026 4:47 PM
0
• 0 min read
Bangla

গাজীপুরে অপসাংবাদিকতার দৌরাত্ম্যে অতিষ্ঠ সরকারি কর্মকর্তারা ব্যাহত হচ্ছে দাফতরিক কার্যক্রম

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 4:45 PM
0
• 0 min read
World

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাটকারীদের মোকাবিলা ও পরিস্থিতি...

Ittefaq • 6 Days, Oct 19, 2026 4:44 PM
0
• 0 min read
Technology

কাইলির র‌্যাম্প অভিষেকে চমক, ৫০ মিলিয়ন ডলারের বিশেষ পোশাক পরে নজর কাড়লেন জেনার!

বিশ্বখ্যাত ফ্যাশন শোতে প্রথমবারের মতো র‌্যাম্পে হেঁটে চমক সৃষ্টি করেছেন মার্কিন রিয়েলিটি তারকা ও প্রসাধনী উদ্যোক্তা কাইলি জেনার। আর তাঁর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছেন প্রেমিক ও হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে, মা ক্রিস জেনার এবং

GonoKantho • 6 Days, Oct 19, 2026 4:43 PM
0
• 0 min read
World

সৌদি আরবের প্রতিরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইয়েমেনের হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব যুদ্ধবিমান প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করবে। হাউছিদের ওপর হামলা চালানোর কাজে এগুলো ব্যবহার করা হবে না।

NayaDiganta • 6 Days, Oct 19, 2026 4:43 PM
0
• 0 min read
Tue ☀️ 31°
Wed ⛅ 30°
Thu 🌧️ 28°
Fri ⛅ 29°
Sat ☀️ 32°

Trending News

Daily Newspaper