মিরপুরে দুই দিন বয়সী শিশু বিক্রি করে নিখোজের নাটক সাজালেন পিতা, ছয় ঘণ্টায় উদ্ধার করল পুলিশ
কুষ্টিয়ার মিরপুরে ৩০ হাজার টাকায় নবজাতক বিক্রি করে নিখোজ এর নাটক সাজিয়ে পুলিশের সাহায্য উদ্ধার করে পরে অন্যত্র বেশি দামে
কুষ্টিয়ার মিরপুরে ৩০ হাজার টাকায় নবজাতক বিক্রি করে নিখোজ এর নাটক সাজিয়ে পুলিশের সাহায্য উদ্ধার করে পরে অন্যত্র বেশি দামে
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। সেই সঙ্গে নিজের ওই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।
নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলেও সরকারি চাকরিজীবীরা আপাতত আগের হারেই তাদের ভাতা পাবেন। অর্থাৎ, চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হতো, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সরকারি কর্মচারীরা সেই হারেই ভাতা পেতে থাকবেন। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ...
দেশে বসবাসরত অমুসলিমদের পূর্ণ নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব হলেও উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা তাকে সঠিক মনে করলে তার ঈমান থাকবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে
২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নির্মাতা রেদওয়ান রনির প্রশংসিত চলচ্চিত্র ‘আইসক্রিম’। সোমবার, ১৯ অক্টোবর রাত ১২টায় (অর্থাৎ ২০ অক্টোবর) সিনেমাটি চরকিতে এক্সক্লুসিভলি স্ট্রিমিং হতে যাচ্ছে।
খাগড়াছড়ির দুর্গম এলাকা লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়ন। অনেকটা প্রকৃতির দয়ার ওপর নির্ভর করেই এখানকার মানুষের টিকে থাকা। শুকনো মৌসুমে সামান্য সুপেয় পানিও তাঁদের দুর্গম পথ বেয়ে ছড়া থেকে সংগ্রহ করতে হয়। এমনি পরিস্থিতিতে দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি পাড়ায় স্কুলশিক্ষার্থী ও ৪০০ পরিবারের জন্য পানির ব্যবস্থা
কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। এ নদী ঘিরে ফের বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনকারী একটি চক্র। দুই উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত অর্ধশতাধিক পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে এই অপকর্ম সংঘটিত হচ্ছে। কোথাও দিনে-রাতে, আবার কোথাও রাতের আঁধারে চলছে পরিবেশবিনাশী কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরে চলা ‘বালু লুটের মহোৎসব’ শুধু নদীটির স্বাভাবিক পানিপ্রবাহে ব্যাঘাত ঘটাচ্ছে না; বরং নদীতীরের ফসলি জমি, বসতভিটা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে তীব্র ভাঙনের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। নয়া দিগন্তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।অবশ্যই নির্মাণকাজে বালু একটি গুরুত্বপূর্ণ উপাদান। তা হলেও বালু উত্তোলনের নির্দিষ্ট পরিবেশগত আইন, ইজারা ও অনুমতি-প্রক্রিয়া আছে। কিন্তু মাতামুহুরী নদীতে কোনো ধরনের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা সমীক্ষা ছাড়া যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে; তা সংশ্লিষ্ট এলাকার পরিবেশগত বিপর্যয়ের ইঙ্গিত দেয়।বিশেষজ্ঞদের মতে, নদীর উপযুক্ত সমীক্ষা ও পরিবেশগত মূল্যায়ন ছাড়া যেখানে-সেখানে বালু উত্তোলন নদীর তলদেশের গঠন, তীরের স্থিতিশীলতা এবং পানিপ্রবাহের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নদীর বাঁক, সেতু, প্রতিরক্ষা বাঁধ ও বসতিপূর্ণ এলাকার কাছাকাছি অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে নদীভাঙন ও অবকাঠামোগত ক্ষতির ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, বাঁক ও বসতিপূর্ণ এলাকার কাছাকাছি অপরিকল্পিত বালু উত্তোলন করা হলে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হয়। তদুপরি, নিয়মবহির্ভূভাবে বালু উত্তোলন করায় সরকারও বঞ্চিত হচ্ছে বড় অঙ্কের রাজস্ব থেকে।সবচেয়ে আশঙ্কার বিষয় হলো— প্রশাসনের তরফ থেকে মাঝে মধ্যে ঝটিকা অভিযান চালানো হয় বটে। তবে এতে কাজের কাজ কিছু হয় না। অভিযান শেষ হতে না হতে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী দুষ্টচক্রটি পুনরায় সক্রিয় হয়ে ওঠে। স্মরণযোগ্য যে, জরিমানা বা লোকদেখানো অভিযানে পরিবেশ বিনাশী এই অপকর্ম স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। যদিও বালুখেকোদের চিহ্নিত করে দ্রুত ও কঠোর অভিযানের আশ্বাস দিয়েছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। অভিযান বাস্তবায়নে এর কতটুকু প্রতিফলন ঘটবে, তা নিয়ে স্থানীয়দের মনে ঘোরতর সংশয় আছে।প্রশাসনের মনে রাখা প্রয়োজন, মাতামুহুরী শুধু একটি নদী নয়। এটি সংশ্লিষ্ট অঞ্চলের কৃষি, মানুষের জীবনজীবিকা ও পরিবেশগত ভারসাম্যের প্রাণকেন্দ্র। তাই নদীটি বাঁচাতে এখন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রশাসনের সমন্বিত ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে। একইভাবে অবৈধ বালু উত্তোলনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাবের তোয়াক্কা না করে নদী রক্ষায় শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি গ্রহণের বিকল্প নেই। অন্যথায়, অচিরেই মাতামুহুরীর তীরবর্তী জনপদ নদীভাঙন ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে, তা সহজে বলা যায়। সঙ্গত কারণে মানবসৃষ্ট এই বিপর্যয় রোধে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য দেখানোর অবকাশ নেই।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা (সরকারপাড়া) গ্রামের মাইদুল ইসলাম (৪০) সোমবার (১৯ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তার ব্যবহৃত নিজস্ব অটোরিকশায় চার্জ...
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলাম অন্য ধর্মের উপাসনালয় ও ধর্মীয় নেতাদের নিয়ে কটূক্তি করতে নিষেধ করেছে। ইসলাম মানুষকে সহনশীল হতে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শিক্ষা দেয়; প্রতিবেশী যে ধর্মেরই
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন।সোমবার (১৯
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হারের পর এবার শাস্তির মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। স্লো ওভার-রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে তাওহীদ হৃদয়দের। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় দলের সকল খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ...
জীবনযাত্রার ব্যয়, জ্বালানির দাম বৃদ্ধি ও করের বোঝা বাড়ার প্রতিবাদে প্রতিবেশী দেশ ফ্রান্সের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইতালির বিভিন্ন শহরে। শনিবার শুরু হওয়া এই বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববারের (১৮ অক্টোবর)...
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সুপারিশের ভিত্তিতে ৬টি স্টক ব্রোকারেজ হাউসকে কমোডিটি ডেরিভেটিভসের ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ‘লেটার অব
কুষ্টিয়ার মিরপুরে ২৫ হাজার টাকায় নিজের দুই দিন বয়সী ছেলেসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের তদন্তে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে। গতকাল রোববার (১৮ অক্টোবর) রাতে...
দেশে গত বছরের তুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ ও ২০২৬ সালের অপরাধবিষয়ক তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সড়ক সংস্কার, ফুটপাত পরিষ্কার, সড়ক বিভাজকে রং ও ফুলের গাছ লাগানোর কাজ চলছে। বিশেষ করে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক মেরামত করা হচ্ছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিদ্যমান অচল অবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য...
Discussion
Please Sign In to join the discussion.