নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা
Bangladesh

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

Sangbad • 6 Days, Oct 20, 2026 9:17 PM
0
• 0 min read
Bangla

‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’

মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরও বড় দায়িত্ব পালনের পথ উন্মোচনের সম্ভাবনা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর

ShomoyerAlo • 6 Days, Oct 20, 2026 9:16 PM
0
• 0 min read
Bangladesh

পদ দেয়ার কথা বলে টাকা ও খাসি নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা। অডিওতে মোসলেম মোল্লাকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনির সঙ্গে কথা বলতে শোনা যায়। মোসলেম জানান, তিনি গত রোববার মোসলেম মোল্লার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথোপকথনে মোসলেম মোল্লা বলেন, ছোডো ভাইয়ের টাকাটা দিয়ে দিয়েন। কমিটির জন্য যে এক লাখ টাকা দিসিলাম, ৮০ হাজার আর ২০ হাজার-এই ট্যাকাডা আরকি! এহন আমি থাকবো না, আর কী হরমু কন। জবাবে রমিজ উদ্দিন লন্ডনি বলেন, আপনে অপেক্ষা করেন, কমিটি হইলে কমিটিতে নাম থাকবে তো। এমন তো না যে, না করছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন রমিজ উদ্দিন লন্ডনি।

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:16 PM
0
• 0 min read
Bangla

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা ব্যাহত

চিকিৎসা সামগ্রীর সংকট সমাধান এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনকারীরা জানান, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবং সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।এছাড়া, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজ

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:15 PM
0
• 0 min read
Sports

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির হ্যান্ডবলে মালদ্বীপ হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।মঙ্গলবার

Jaijaidin • 6 Days, Oct 20, 2026 9:14 PM
0
• 0 min read
Bangladesh

নোয়াখালীতে ফসলের জমি থেকে কিশোরের লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে ফসলি জমি থেকে মো: সাহেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

NayaDiganta • 6 Days, Oct 20, 2026 9:12 PM
0
• 0 min read
Bangla

জীবননগরে চুরি-ছিনতাই ও হত্যাকাণ্ডে উদ্বেগ, নিরাপত্তা জোরদারের দাবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড, মোটরসাইকেল ও সেচপাম্প চুরি, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক সময়ে একাধিক অপরাধের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশি টহল জোরদার ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে জীবননগর শহরের কাছে বিডিআর ক্যাম্প এলাকায় ছুরিকাঘাত করে মুদি ব্যবসায়ী আবদুল জব্বারের কাছ থেকে ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাওনা টাকা আদায় করে ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরদিন রাত ৯টার দিকে খয়েরহুদা-কাশিপুর সড়কে জহুরুল ইসলামের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এ দিকে গত ১৫ অক্টোবর নিখোঁজ হওয়া ভ্যানচালক চাঁদ আলীর লাশ ১৯ অক্টোবর উদ্ধার করে পুলিশ। তার ভ্যানটি এখনো উদ্ধার হয়নি। ভ্যান ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে পুলিশের তদন্তের অগ্রগতি জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ভুক্তভোগী নিজ উদ্যোগে যশোর থেকে তার মোটরসাইকেল উদ্ধার করেছেন। এ ছাড়া বিভিন্ন মাঠ থেকে প্রায়ই বৈদ্যুতিক সেচপাম্প চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। জীবননগর বাজারের ওষুধ ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান বলেন, চুরি-ছিনতাইয়ের ভয়ে অনেক ব্যবসায়ী এখন দলবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরছেন। এতে স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী হওয়ায় জীবননগরে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের। তাদের অভিযোগ- পুলিশ ও বিজিবির অভিযানে মাদককারবারি ও সেবনকারীদের কেউ কেউ আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারো একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। মাদক কারবারের সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাত পর্যন্ত পুলিশি টহল বাড়ানো, সন্দেহজনক কর্মকাণ্ডে নজরদারি এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো পুলিশের নজরে রয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আগের যেকোনো সময়ের থেকে পুলিশি টহল জোরদারসহ অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

NayaDiganta • 6 Days, Oct 20, 2026 9:12 PM
0
• 0 min read
Bangla

‘হিন্দু সম্প্রদায়কে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হতে দেয়া হবে না’

JanaKantha • 6 Days, Oct 20, 2026 9:12 PM
0
• 0 min read
Sports

ত্রিদেশীয় সিরিজে মরুঝড়ের সামনে বাংলাদেশ

আফগানিস্তানকে হারালেই কি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে বাংলাদেশ? উত্তর- না। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে টাইগাররা। এখন আফগানিস্তানের বিপক্ষে হারলেই বিদায়, আর জিতলেও তাকিয়ে থাকতে হবে রান রেটের কঠিন সমীকরণের দিকে। সবমিলিয়ে মরুঝড়ের সামনে কঠিন পরীক্ষায় বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে পাঁচটায় গুরুত্বপূর্ণ এই লড়াইয় মাঠে নামবে তাওহীদ হৃদয়ের দল। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব পড়েছে তাওহীদ হৃদয়ের কাঁধে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং-বোলিং- দুই বিভাগেই হতাশ করেছে বাংলাদেশ। সেই হারের পর দলের রান রেট দাঁড়িয়েছে মাইনাস ১.৯৮০। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। প্রথমে ব্যাটিং

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:12 PM
0
• 0 min read
Bangla

আবাসিক হোটেল থেকে শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে আবুল বাশার (৪৫) নামে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে হত্যা করা হয়েছে।

Sangbad • 6 Days, Oct 20, 2026 9:12 PM
0
• 0 min read
Bangladesh

বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ছড়াল

ShomoyerAlo • 6 Days, Oct 20, 2026 9:11 PM
0
• 0 min read
Sports

এশিয়ান প্যারা গেমসে হতাশার একদিন

এশিয়ান প্যারা গেমসের মতো আসরে টিকে থাকতে পারলেন না বাংলাদেশের দুই স্প্রিন্টার। পুরুষদের টি ৪৭ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টের হিটে দাঁড়ান পারভেজ মিয়া। প্রথমবার স্টার্টিং পয়েন্টে দৌড় শুরুর আগ মুহূর্তে উপুড় হতে না পারায় হলুদ কার্ড দেখান বিচারক। পরে যখন স্টার্টআপ বেজে ওঠে, হলুদ কার্ড দেখে মন ভেঙে পড়ায় অন্যদের সঙ্গে দৌড় শুরু করতে এক সেকেন্ড দেরি করে ফেলেন পারভেজ। আর এতেই তার কপালে জুটেছে ছয়জনের মধ্যে পঞ্চমস্থান। অন্যদিকে দৌড়’ই দিতেই পারেননি ইমতিয়াজ। দুই দুইবার ফলস স্টার্টের কারণে লালকার্ড দেখে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। শিষ্যদের নিয়ে দলের কোচ আল আমিন বলেন, ‘ওরা অনেক চেষ্টা করেছে। কিন্তু বড় আসরে এসে কিছুটা হলেও ভড়কে গেছে। পারভেজ দৌড়াতে পারলেও ইমতিয়াজ কাত হয়ে পড়ে যাচ্ছিল একদিকে। এটাই কাল হয়ে দাঁড়িয়েছ

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:11 PM
0
• 0 min read
Sports

ব্যাটারদের মাইন্ডসেট পরিবর্তনের তাগিদ তানজিদের

ঘরের মাঠে সাফল্য মিললেও বিদেশে ধারাবাহিকতার অভাব ঘোচাতে ব্যাটারদের মানসিকতা ও পরিকল্পনা বদলানোর তাগিদ দিয়েছেন তানজিদ হাসান তামিম। স্কিল বা দক্ষতার চেয়ে মানসিকভাবে মানিয়ে নেয়াকে মূল চ্যালেঞ্জ মনে করছেন বাঁহাতি এই ওপেনার।গতকাল আফগানিস্তান ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিদ বলেন, ‘স্কিলের সমস্যা থাকলে আমরা ঘরের মাঠেও ভুগতাম। ঘরের মাঠে যেভাবে খেলি, একই মানসিকতা নিয়ে দেশের বাইরেও যদি খেলতে পারি, একই রকম প্রস্তুতি নিয়ে দল হিসেবে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে।’ ওয়ানডে ক্রিকেটে বড় স্কোর গড়ার বা তাড়া করার চাপ সামলাতে ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন এই তরুণ ওপেনার। তিনি বলেন, ‘আমরা যদি ৩০০-৩৫০ চিন্তা না করে ছোট ছোট লক্ষ্য ধরে খেলি, তাহলে আমার মনে হয় কাজটা সহজ হবে

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:11 PM
0
• 0 min read
Sports

টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার আশা বিসিবি’র

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে বিসিবি’র মেডিকেল বিভাগ। নিতম্বের জোড়ায় অস্বস্তির কারণে আবুধাবিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। চোটের পর তাকে স্ক্যান করানো হলে উইকেটকিপার-ব্যাটারের গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পেশিতে সামান্য সমস্যা আছে। কয়েকদিনের পর্যবেক্ষণের পর চোটের প্রকৃত অবস্থা বোঝা যাবে। ক্রিকেটবিষয়ক ওয়েবমাইট ক্রিকবাজকে বিসিবি’র মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। বিসিবি’র ওই চিকিৎসকের আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেআসন্ন টেস্ট সিরিজে পাওয়া যাবে লিটনকে। তবে এ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত সোমবার বিসিবি’র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। তখন তার হালকা ফিজি

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:10 PM
0
• 0 min read
Bangladesh

ভবন নির্মাণে অঙ্গীকারনামা পরিপালনে রাজউকের কড়াকড়ি

ভবন নির্মাণের ক্ষেত্রে প্লট মালিক বা আবেদনকারী, স্থপতি ও প্রকৌশলীর যৌথ স্বাক্ষরযুক্ত অঙ্গীকারনামা জমা ও অঙ্গীকারনামা পরিপালনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

KholaKagoj • 6 Days, Oct 20, 2026 9:10 PM
0
• 0 min read
Business

তিন বড় বাজির সবক'টিতেই হারলেন যুবরাজ?

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে তার শাসনকালের অন্যতম কঠিন সময় পার করছেন। ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য প্রতিষ্ঠা, অর্থনীতি পুনর্গঠন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভরযোগ্য মিত্র হিসেবে ভরসা করার যে তিনটি বড় ঝুঁকি তিনি নিয়েছিলেন, তা একই সময়ে এসে পুরোপুরি ভেঙে পড়েছে। জোড়া সংকটের মুখে পড়ে সৌদি যুবরাজ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে সহজ কোনো বের হওয়ার পথ তাঁর সামনে খোলা নেই। সাময়িকীটি গত বছরটিকে যুবরাজের জন্য এক চরম বিপর্যয়কর সময় হিসেবে বর্ণনা করেছে। পরিস্থিতি কতটা বেগতিক, তা সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় তাদের বহুল প্রচারিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বাতিল করার ঘটনা থেকে।

Bd-Pratidin • 6 Days, Oct 20, 2026 9:10 PM
0
• 0 min read
Sports

দাবায় শৃঙ্খলা ভঙ্গ ভারতীয় দাবাড়ুসহ নিষিদ্ধ সাত

সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়সহ সাতজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। নিষিদ্ধদের মধ্যে একজন বিচারক ও একজন আয়োজকও আছেন। নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে এক বছর পর্যন্ত। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন শ্রুতর্শী রায় ও আয়োজক-খেলোয়াড় হাদিউজ্জামান। দু’জনকেই এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন চারজন। তারা হলেন- যদুনাথ বিশ্বাস, অরুপ গোলদার ও নেত্রকান্ত সরকার এবং বিচারক এফএম শারাফাতুল ইসলাম। আরেক খেলোয়াড় কাসেদ আলীকে নিষিদ্ধ করা হয়েছে তিন মাসের জন্য। ফেডারেশন জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতাটির সুষ্ঠু পরিচালনা, নিরপেক্ষতা ও স্বচ

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:10 PM
0
• 0 min read
Sports

দিয়াবাতের গোলেও জয় নেই মোহামেডানের, শীর্ষে বসুন্ধরা কিংস

সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েও জয় পাওয়া হলো না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শেষ পর্যন্ত ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদার দুর্দান্ত ওভারহেড কিকে পয়েন্ট হারিয়েছে সাদা-কালোরা। অন্যদিকে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে নিজেদের বক্সে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। রেফারি আলমগীর সরকার পেনাল্টির নির্দেশ দিলে পরের মিনিটেই স্পটকিক থেকে গোল করেন রবসন।

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:10 PM
0
• 0 min read
Sports

মালদ্বীপকে হারিয়ে সেই ভারতের সামনে বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিচেনা আঙিনায় বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠলেন বাংলাদেশের নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির লীগ পর্বের শেষ ম্যাচে গতকাল মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তবে ফাইনালের আগে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ভালোই ধারণা পেয়েছে বাংলাদেশ। লীগ পর্বে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছিল তারা।পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। একই মাঠে আজ দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল। মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ১৬ গোল করে লাল-সবুজের মেয়ের

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:09 PM
0
• 0 min read
Sports

ঘরোয়া ফুটবলে জোর দেয়ার পরামর্শ ইনফান্তিনোর

দুইদিনের সফরে ভুটানের রাজধানী থিম্পুতে এসেছিলেন তিনি। এই যাত্রাপথে ঢাকায় দেড় ঘণ্টার এক বিরতি নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল আবার ফেরার সময় ছিলেন প্রায় ৪৫ মিনিট। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এই সময় ইনফান্তিনো বাংলাদেশকে ঘরোয়া ফুটবলের উন্নতি করতে করতে বলেছেন। ফাহাদ করিম ফিফা সভাপতির সঙ্গে আলাপচারিতা নিয়ে বলেন, ‘ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে তার সঙ্গে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’ ভ

ManabZamin • 6 Days, Oct 20, 2026 9:09 PM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper