Bangla
ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৩৫
উল্লেখ্য, বিদ্যাসাগর একাধিক ভাষায় সুপণ্ডিত ছিলেন, আর সংস্কৃত ও ইংরেজি ভাষায় প্রকাশিত বহু চিরায়ত রচনা তিনি বাংলায় ভাষান্তর করেছিলেন। তথাপি, অগ্রাধিকার ভিত্তিতে আপন ‘জাতিভাষা’ অর্থাৎ মাতৃভাষা বাংলা চর্চার বিশেষ গুরুত্ব সম্পর্কে তিনি বরাবরই সচেতন ছিলেন। ওদিকে, অগ্রাধিকারভিত্তিক মাতৃভাষা চর্চার অপরিহার্য প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে নগুগি যথার্থই বলেছেন, “আপনি যদি নিজের মাতৃভাষা ছাড়া, জগতের অন্য সকল ভাষাও রপ্ত করে থাকেন, তাহলে আপনি দাসত্বের শৃঙ্খলে বন্দি রয়েছেন। অন্যদিকে, মাতৃভাষা যদি আপনার রপ্ত থাকে, আর তার সঙ্গে যদি জগতের অন্যান্য ভাষার শক্তি যুক্ত করেন, তাহলে আপনার ক্ষমতায়ন ঘটেছে।”২৯১উপনিবেশোত্তর দেশগুলোর জন্য বুদ্ধিবৃত্তিক দাসত্বের এই শৃঙ্খল ভেঙে, বুদ্ধিবৃত্তিক ক্ষমতায়নের পথে অগ্রসর হওয়ার কোনো ব
Discussion
Please Sign In to join the discussion.