Bangladesh
দুর্গাপূজার বার্তা সার্বজনীন: রিজভী
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বারবার ঘুরেফিরে আসে মায়ের আগমনে শারদীয় দুর্গাপূজা। সমাজের অসত্যকে বিনাশ করে সত্য, ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মের ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, দুর্গাপূজা যে বার্তাটি দেয় সেটি সার্বজনীন, একক কোনো ধর্ম সম্প্রদায়ের নয়। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের জন্য, মানব জীবনের জন্য এই বার্তা। তিনি বলেন, উৎসব সকল সীমারেখা অতিক্রম করতে শেখায় ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। উৎসবের সার্বজনীন যে তাগিদ, সেখানে অন্যান্য ধর্মের মানুষও আনন্দবোধ করেন।রিজভী বলেন, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের অধিকারের সুরক্ষা দেয়া। এই দুর্গাপূজা
Discussion
Please Sign In to join the discussion.