Technology
৭উড়তে থাকা বার্সেলোনার জয়রথ থামাল পিএসজিখেলা
উড়তে থাকা বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
Technology
উড়তে থাকা বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
40, Karwan Bazaar Dhaka 1215, Bangladesh
বিকাশ চন্দ্র গোলদার, ব্যুরো-প্রধান, গোপালগঞ্জ:
ছোটবেলা থেকে শারদীয় দুর্গাপূজার সময় সাঁওতালদের ঐতিহ্যবাহী ‘দাসাই নৃত্য’ দেখে আসছি। বাংলাদেশে যখন সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার আনন্দ-উৎসবে মেতে ওঠেন, ঠিক সেই সময় উত্তরবঙ্গের সাঁওতালপল্লিতে একেবারে ভিন্ন আঙ্গিকের আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়, যা দেশবাসী সেভাবে অবগত নয়।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ‘আমি চাই না আমার এ কর্মকাণ্ডে আমার দল বিএনপি ও প্রধানমন্ত্রী বিব্রত হোক। এ কারণে আমি পদত্যাগের ঘোষণা দিলাম।’আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিন
মহানবমীতে বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে ভক্তদের ভিড়
হামজা চৌধুরীর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দলে যোগ দেয়ার পর রক্ষণ, মাঝমাঠ কিংবা আক্রমণ—প্রায় সব জায়গাতেই নিজের ছাপ রেখেছেন তিনি। কিন্তু সতীর্থদের সাথে বোঝাপড়ার ঘাটতিই এখন হতাশ করছে এই মিডফিল্ডারকে। একই হতাশা লুকাননি বাংলাদেশের কোচ থমাস ডুলিও।
বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করে সব ক্ষেত্রে দলীয়করণ ও সাধারণ নাগরিকদের সাথে বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ এই বৈষম্যের জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।গত সোমবার বিকেলে রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে এনজিওর ঋণ মওকুফ, এক কোটি বেকারকে চাকরি ও ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। এখন উপনির্বাচন ঘিরে তারা ধানের শীষে ভোট না দিলে ফ্যামিলি কার্ড দেয়া হবে না বলে ভয় দেখাচ্ছে।নিজের বক্তব্যে দেলাওয়ার হোসেন আরো বলেন, বিজয়ী হলে সরকারি বরাদ্দের শতভাগ অর্থ এলাকার অবকাঠামো ও জনগণের উন্নয়নে স্বচ্ছতার সাথে ব্যয় করা হবে। সেখানে কোনো দুর্নীতি বা অনিয়ম থাকবে না। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি জানান, অতীতে সংখ্যালঘুদের ওপর হামলা ও জবরদখলকারীদের আইনের আওতায় আনা হবে।আসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন ও মঞ্জুরুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, এনসিপির জেলা আহ্বায়ক খলিলুর রহমানসহ স্থানীয় জোট নেতারা।
মাদারীপুর জেলার শিবচরে গ্যারেজে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. সোহান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহান উপজেলার শেখপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার শহিদুল শেখের ছেলে। আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শেখপুর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে এ দুর্ঘটনাটি ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম ওরফে রতন (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে অভিনেতার হাতে ব্যান্ডেজ এবং
সোমবার ও মঙ্গলবার দুদিন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ ‘কমার্শিয়াল এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর
আগামী ২৭ অক্টোবর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন নিয়ে নেতানিয়াহু বেশ চিন্তিত। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ ও নতুন সরকার গঠনে একজন আরব নেতার প্রভাবের কথা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। কেউ কেউ তাকে ‘কিংমেকার’ হিসেবেও বিবেচনা করছেন।
২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর) চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় এ সম্মেলন বসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করতে পারেন।
। শীত শুরুর আগেই বিষাক্ত হয়ে পড়ছে নগরীর বাতাস। বাতাসে ছড়িয়ে পড়া ধুলো নাগরিক জীবনকে অস্বস্তিকর করে তুলেছে। সাধারণত কুয়াশা আর শুষ্ক মৌসুমের শুরুতে শীতকালে ঢাকার বাতাস মারাত্মক দূষিত হয়ে উঠলেও এবার শরৎ ও হেমন্তের সন্ধিক্ষণেই বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে গত দুই মাসে একাধিকবার সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পাঁচ কারণে দূষণের শীর্ষে থাকছে ঢাকা। এর মধ্যে নির্মাণকাজ, ইটভাটা ও শিল্পকারখানা, ধূলিঝড় এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের অনিয়ন্ত্রিত কালো ধোঁয়া, বর্জ্য পোড়ানো ও ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন। তাদের ভাষ্য, পরিবেশ অধিদফতর একের পর এক প্রকল্প নিয়েও দূষণের এসব উৎস বন্ধ করতে পারেনি। যার ফলে প্রতি বছর অক্টোবর মাস থেকে ঢাকার বায়ুর মান দ্রুত খারাপ হতে শুরু করে। এবারো এর ব্যতিক্রম হয়নি। দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতায় চার কারণ চিহ্নিত করে তারা জানান, প্রকল্প-নির্ভরতা ও স্থায়ী সমাধানের অভাব, প্রধান উৎসগুলো নিয়ন্ত্রণে ব্যর্থতা, প্রাতিষ্ঠানিক ও আইনি দুর্বলতা ও বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণেই তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।তবে পরিবেশ অধিদফতর এবং সিটি করপোরেশন বলছে, ঢাকার বায়ু, শব্দ এবং বর্জ্য দূষণ রোধে তারা সমন্বিতভাবে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য বন্ধে অভিযান, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলাধার ও লেক সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য পৃথকীকরণ, পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণ। যদি বাস্তবে তার দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় দেখা গেছে, ঢাকায় গড়ে বায়ুদূষণ বেড়েছে ৯.৮ শতাংশ। বিগত কয়েক বছরের নভেম্বর মাসে ঢাকার মানুষ একদিনও ভালো বা নির্মল বায়ু পায়নি। এর মধ্যে দূষণে শীর্ষে এলাকাগুলোর মধ্যে রয়েছে, বারিধারা পার্ক রোড, বিআইডিএস ও গুলশান লেক পার্ক, বেচারাম দেউড়ি, সাগুফতা ও গুলশানের বে’জ এইজ ওয়াটার, দক্ষিণ পল্লবী, তেজগাঁও, আহসান মঞ্জিল, আবদুল্লাহপুর, মতিঝিল, ধানমন্ডি-৩২, সংসদ ভবন, আগারগাঁও, মিরপুর-১০। এ বিষয়ে স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার জানান, গবেষণায় তারা ঢাকার বায়ুদূষণের অস্বাভাবিক বৃদ্ধির প্রমাণ পেয়েছেন। দূষণ বৃদ্ধির কারণ চিহ্নিতে তিনি বলেন, বর্ষার বিদায়ের পরপরই মেগাসিটির চারপাশে ইটভাটাগুলো সচল হওয়া, অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি, ধূলিঝড় এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের অনিয়ন্ত্রিত কালো ধোঁয়ার কারণে বাতাসে ক্ষতিকারক পিএম কণার উপস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে করে শীতের আগেই দূষণ ভয়ানক আকার ধারণ করছে, যা ডিসেম্বর জানুয়ারির দিকে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে চলে যেতে পারে। এ বিষয়ে শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার নয়া দিগন্তকে বলেন, বায়ুদূষণে ব্রঙ্কাইটিস, ফুসফুসে প্রদাহ, নিউমোনিয়াসহ ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্তের সংখ্যাও বাড়ে। এছাড়া গর্ভপাত, জন্মত্রুটি, শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশেও বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে বায়ুদূষণ। তিনি বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাসে দুষণ বাড়ার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি থাকে। এ দূষণের ফলে যারা হাঁপানি ও ফুসফুসের রোগে আক্রান্ত তারা বেশি ক্ষতিগ্রস্ত হন। সচেতনতার সাথে মানুষকে নাক-মুখ ঢেকে বা মাস্ক পরে বাইরে যাওয়া উচিত। এ বিষয়ে পরিবেশ অধিদফতরের পরিচালক মো: জিয়াউল হক বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রাস্তার ধুলা। একইভাবে বর্জ্য পোড়ানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। এটা নিয়ন্ত্রণ করবে কে? কারণ আইন থাকলেও তার প্রয়োগটা দুর্বল। তাই এখন জনগণ বা সরকারি-বেসরকারি যেসব পর্যায়ে যারা দূষণ করছে তাদের দূষণ থেকে বিরত থাকতে বাধ্য করতে হবে। এ ছাড়া আগেই ন্যাশনাল এয়ার কোয়ালিটি অ্যাকশন প্ল্যান করা হয়েছে। এর বাস্তবায়ন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এজন্য আইন কড়াকড়িভাবে বাস্তবায়ন করতে হবে। অন্য দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঊর্ধŸতন কর্মকর্তা নিজেদের অসহায়ত্ব শিকার করে নাম প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, দূষণ নিয়ন্ত্রণে এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নেয়া হয়েছে তা শতভাগ কার্যকর সম্ভব হয়নি। কারণ নানা বিপত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে শতভাগ আইন প্রয়োগ সম্ভব হয় না। তারপরও আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন পানি ছিটাচ্ছি। অনেক সময় মোবাইল কোর্ট পরিচালনা করি। বায়ুদূষণের যে সোর্স রয়েছে, সেখানে আমরা সব সময় মনিটর করে এনফোর্স করি। নির্মাণাধীন স্থান ঢেকে রাখতে বলি। কিন্তু কেউ কথা শুনছে না। অন্য দিক লোকবল সঙ্কটে বিরাট এলাকা কাভারেজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না।
Discussion
Please Sign In to join the discussion.