Bangla
সৌদিতে মৃত্যুদণ্ডের আগে বাবাকে কী বলেছিলেন নজরুল
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ছেলে নজরুল ইসলামের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল বাবা আবদুল বাছিরের। সেদিন ছেলে শুধু জানিয়েছিল,
Bangla
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ছেলে নজরুল ইসলামের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল বাবা আবদুল বাছিরের। সেদিন ছেলে শুধু জানিয়েছিল,
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান
কখনো মুচি, কখনো ফেরিওয়ালা, আবার কখনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সীমান্ত এলাকায়। উদ্দেশ্য ছিল মাদক কারবার, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলনসহ নানা অপরাধের তথ্য সংগ্রহ করা। অনুসন্ধানী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের এমন কর্মকাণ্ডের কথা জানিয়েছেন তার...
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাড়ি জনপদের ‘ঈদগাঁও-ঈদগড়-বাইশারী’ সড়কের হিমছড়িঢালায় দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ও দুপুরে এ ঘটনা ঘটে। বনদস্যুরা ১৫-১৬টি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
ক্রীড়া প্রতিবেদক জাতীয় ক্রিকেট লিগে আগের দিনের অপরাজিত সেঞ্চুরিকে এবারের লিগে প্রথম ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন রাজশাহীর তরুণ ব্যাটার নাঈম আহমেদ। খুলনার নবম ব্যাটার হিসেবে শেখ পারভেজ রহমান যখন আউট হলেন, তখন ৮০ রানও হয়নি আজিজুল হাকিমের। সেখান থেকে শেষ ব্যাটসম্যানকে নিয়ে অসাধারণ লড়াইয়ে যোগ করেন ৬৭ রান। আর নিজে তুলে নেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। শতকের দেখা পেলেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখও। ঝড়ো ফিফটিতে রেকর্ড গড়লেও অল্পের জন্য সেঞ্চুরি পাননি জাওয়াদ আবরার। রাজশাহীতে তৃতীয় দিন কামরুল ইসলামের বলে বাউন্ডারি মেরে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যান নাঈম আহমেদ। ২৬ চার ও ১ ছক্কায় ২৬৭ বলে ২০২ রানে অপরাজিত থাকেন নাঈম। ২২৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে রাজশাহী। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরি বানালেন নাঈম। বড় লিডের বোঝা মাথায় নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন বরিশালের জাওয়াদ আবরার। আগ্রাসী ব্যাটিংয়ে ৬ চার ও ৪ ছক্কায় মাত্র ২২ বলে ফিফটি করেন এই তরুণ ওপেনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটি। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় লিগে ২৪ বলে পঞ্চাশ করেছিলেন জিয়াউর রহমান। শেষ পর্যন্ত তিনি থামেন ৯১ রানে। এতে দিন শেষে খুলনার লিড ছাপিয়ে ২১ রানে এগিয়ে বরিশাল।সিলেটের আউটার মাঠে শেষ দিন জয়ের জন্য চট্টগ্রামের করতে হবে ১০১ রান। খুলনার নিতে হবে ৫ উইকেট। দিনের শুরু থেকেই চমৎকার ব্যাটিং করেন আজিজুল। তবে দলের আড়াই শ’ পেরোতেই সঙ্গীর অভাবে একা হয়ে যান ১৯ বছর বয়সী ওপেনার। তবে লড়াই থামাননি। সফর আলিকে নিয়ে দশম উইকেটে আরো ৬৭ রান যোগ করেন আজিজুল। জুটিতে সফরের অবদান ২১ বলে ০ রান! শরিফের বলে পরপর দুই ছক্কায় ৮৮ থেকে সেঞ্চুরিতে পৌঁছান তিনি। ১০ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেও থেমে যাননি। আরো ৪২ রান যোগ করেন তরুণ বাঁহাতি ব্যাটার। আজিজুলের বিদায়ে ৩২৩ রানে থামে খুলনার দ্বিতীয় ইনিংস। পরে ২৭৫ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন জয় ও সাদিকুর রহমান। এরপর দিনের শেষ ঘণ্টার নাটকীয়তায় ম্যাচে ফেরে খুলনা। দিন শেষে ৫ উইকেটে ১৭৪ রান চট্টগ্রামের। চট্টগ্রামে রংপুরের বোলার-ফিল্ডারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে সিলেট। পুরো দিন ৮৬ ওভার ব্যাটিং করে মোট ২০১ রান করেছে তারা। বিপরীতে অবশ্য হারিয়েছে ৮টি উইকেট। তৃতীয় দিন শেষে সিলেটের লিড এখন ২০৮ রানের। শেষ দিন লক্ষ্য বাড়ানোর অভিযানে নামবেন অমিত হাসান। কক্সবাজারে তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। ময়মনসিংহের ৩৮৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ ৯ উইকেটে ৩৪২ রান। আগের রাউন্ডে ১৩৭ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈম শেখ এবার করেন ১৩৫ রান। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।
সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্য আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ।। গত সোমবার বিকেল থেকেই বাস, ট্রেন লঞ্চ টার্মিনালগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। মঙ্গলবার সকাল থেকে তা আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। এ দিকে বরাবরের মতোই যাত্রীর চাপকে কেন্দ্র করে অনেক পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।যাত্রীদের অভিযোগ, ভাড়া বেড়ে যাওয়ায় তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো গেলে অতিরিক্ত ভাড়া আদায় কমবে বলে মনে করছেন ভুক্তভোগীরা।রাজধানীর বড় দুই বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও আশপাশের এলাকা গতকাল সকাল থেকেই যাত্রীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। পরিবহন মালিক-শ্রমিকদের ভাষ্য, টানা ছুটির কারণে বিভিন্ন রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। বেশির ভাগ পরিবহনের টিকিট বিক্রি শেষ। অনেকে টিকিট না পেয়ে মঙ্গলবার বিকেল ও রাতের টিকিট নিয়েছেন। যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্ত থেকে শরীয়তপুর রুটে চলাচলকারী ফেম পরিবহনের টিকিট বিক্রি করছিলেন শাহ আলম। তিনি বলেন, ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা অনেক বেশি। আগের দিনও যাত্রীদের চাপ ছিল। শরীয়তপুরের ভাড়া ৩০০ টাকা নেয়া হচ্ছে। ওই পরিবহনের যাত্রী দ্বীনেশ চন্দ্র অভিযোগ করেন, স্বাভাবিক সময়ে ভাড়া ২৫০ টাকা হলেও জ্বালানির দাম বৃদ্ধির পর ২৮০ টাকা করা হয়। কিন্তু পূজা উপলক্ষে ৩০০ টাকা নেয়া হচ্ছে। বরিশালে যাওয়ার জন্য সপরিবারে সায়েদাবাদের জনপথ মোড়ে অপেক্ষমাণ আবদুর রহমান বলেন, ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে বেড়াতে যাচ্ছেন। কিন্তু যাত্রীর চাপের সুযোগ নিয়ে বাসগুলো অতিরিক্ত ভাড়া চাইছে। বরিশাল রুটে লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা হলেও ৬০০ থেকে ৭০০ টাকার নিচে কোনো বাস পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি। একই চিত্র দেখা গেছে কুমিল্লা রুটেও। এ রুটে বাসভাড়া নেয়া হচ্ছে ৩০০ টাকা, যা অন্যান্য সময়ে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে থাকে।এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে পরিবার নিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ৭০০ টাকার ভাড়া নেয়া হচ্ছে এক হাজার টাকা করে। এ ছাড়া সিটিং সার্ভিস হলেও বাসের মধ্যে অনেক যাত্রীকে দাঁড় করিয়ে নেয়া হচ্ছে। সাথে তিনি বাসের ভেতরের ছবিও দিয়েছেন।সদরঘাটেও দেখা গেছে প্রচণ্ড যাত্রীর চাপ। লঞ্চগুলো অন্যান্য সময় যাত্রী সঙ্কটে থাকলেও এখন কানায় কানায় পূর্ণ। ভোলার এক যাত্রী জানালেন, ডেকে বসার জায়গা নেই। করিডোরে চলাফেরা করার সব জায়গাতে বিছানা পেতে ভাড়া দেয়া হয়েছে। লঞ্চের স্টাফরা এ সুযোগে বাড়তি আয় করছে।মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা পাঁচ দিনের ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। একই সময়ে বন্ধ রয়েছে- ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকছে।পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের অবকাশের সুযোগ তৈরি হয়েছে। এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা ছিল। গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়- যা কার্যক্রর শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। সভায় ইউএনও বলেন, আসন্ন শারদীয়...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজারসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সনাতন ধর্মাবলম্বী ৯ জনের আত্মত্যাগ ও স্মৃতি তুলে ধরে ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় লিখন মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল ড্রাইভার নামে আরও একজন আহত হয়েছেন। আজ সোমবার রাতে উপজেলার বড়দরগা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‘আওয়ামী লীগের নেতারা নিজের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত’
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের(১৪) মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার
বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক
Discussion
Please Sign In to join the discussion.