রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
Bangladesh

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা

সড়ক দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার মামা সত্যবাজি চাকমা বাদি হয়ে রেজিঃ নং-চট্টগ্রাম থ-১৪-৪৬৮৪ এর সিএনজি গাড়ির কাপ্তাই উপজেলার অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ে করেছেন।এজাহার সূত্রে জানাযায়, গত শনিবার ১৭ অক্টোবর ২০২৬

GonoKantho • 7 Days, Oct 20, 2026 5:09 AM
0
• 0 min read
World

তহবিল সংকট, ৫ লাখ ফিলিস্তিনি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত

তহবিল সংকটের কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সহায়তা কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির

ShomoyerAlo • 7 Days, Oct 20, 2026 5:09 AM
0
• 0 min read
Technology

রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে এসে রংপুর ধর্মসভা রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার দুপুর ১২টায় দুর্গোৎসব দেখতে রংপুর রাধাগোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ স

AmaderShomoy • 7 Days, Oct 20, 2026 5:09 AM
0
• 0 min read
Bangladesh

উখিয়া থানায় আসামি ধরার তৎপরতা, ইয়াবা দমনে নীরবতা

নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারে তৎপর উখিয়া থানা পুলিশ। অথচ রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এ উপজেলায় ইয়াবার জমজমাট কারবার, সীমান্ত দিয়ে বড় বড় চালান প্রবেশ এবং চালান ছিনতাইকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা মাদকবিরোধী তৎপরতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। একের পর এক অভিযানে লাখ লাখ পিস ইয়াবা উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কিন্তু এসব চালানের নেপথ্যে থাকা কারবারি, সরবরাহকারী ও স্থানীয় সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে উখিয়া থানা পুলিশের ভূমিকা কতোটা দৃশ্যমান, সেই প্রশ্নই এখন সামনে এসেছে। উখিয়া থানা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৮ই অক্টোবর ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার চার আসামি

ManabZamin • 7 Days, Oct 20, 2026 5:08 AM
0
• 0 min read
Bangla

৪ বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমানোর আহ্বান জাতিসঙ্ঘের

দ্য গার্ডিয়ানজলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর অভিঘাত থেকে বিশ্বকে রক্ষা করতে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রায় ফিরে আসতে হলে আগামী চার বছরের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ প্রায় এক-পঞ্চমাংশ (১৮ শতাংশ) কমাতে হবে। এ ছাড়া আগামী এক দশকের মধ্যে তা কমিয়ে আনতে হবে প্রায় অর্ধেকের কাছাকাছি। জাতিসঙ্ঘ পরিবেশ কর্মসূচিতে (ইউএনইপি) সম্প্রতি এমন হুঁশিয়ারি ও আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি বলছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে বৈজ্ঞানিক পরামর্শ ছিল, তার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে এই লক্ষ্যমাত্রা অতিক্রমের মাত্রা যতটা সম্ভব সীমিত রাখা এখনো সম্ভব।ইউএনইপির বার্ষিক ‘এমিসন গ্যাপ’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে যে, বিশ্বনেতারা দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি প্রদান করলেও সে অনুযায়ী স্বল্পমেয়াদি নীতি বা পদক্ষেপ বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। ২০২৫ সালে বৈশ্বিক কার্বন নিঃসরণের পরিমাণ এর আগের বছরের প্রায় সমপর্যায়ে থেকে থমকে দাঁড়িয়েছে বা স্থবির রূপ নিয়েছে। তবে বিশেষজ্ঞরা একে সরাসরি কার্বন নিঃসরণের শীর্ষসীমা বলতে রাজি নন। কারণ ভূ-রাজনীতির চরম অনিশ্চয়তা এবং নবায়নযোগ্য শক্তির দ্রুত বিকাশ সত্ত্বেও বিশ্বজুড়ে এখনো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেক বেশি রয়ে গেছে।গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ১৮ শতাংশ এবং ২০৪৫ সালের মধ্যে ৪৫ শতাংশ কমাতে পারলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার একটি বড় সুযোগ তৈরি হবে। যদিও এই মাত্রার তাপমাত্রা বৃদ্ধিতেও বিগত মাসগুলোর মতো তীব্র দাবদাহ ঘন ঘন ঘটবে, তবুও তা পরিস্থিতিকে আরো চরম ও নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে রক্ষা করতে পারে।

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 5:07 AM
0
• 0 min read
Bangladesh

শুদ্ধাচার, পুষ্টি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে-জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য ড: জিয়াউদ্দিন হায়দার

শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; শিক্ষার্থীদের শুদ্ধাচার, স্বাস্থ্য, পুষ্টি ও দক্ষতা অর্জনের ওপরও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন।

GonoKantho • 7 Days, Oct 20, 2026 5:04 AM
0
• 0 min read
Bangla

তিন দশকের ত্যাগ, সংগ্রাম ও বিশ্বস্ততার প্রতীক অ্যাডভোকে...

তৌহিদ হাসান জামালপুর জেলা প্রতিনিধি

SorejominBarta • 7 Days, Oct 20, 2026 5:03 AM
0
• 0 min read
Bangla

মণিপুরে জাতিগত সঙ্ঘাতে অচল ইম্ফল উপত্যকা ও কাংপোকপি

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 5:03 AM
0
• 0 min read
Bangladesh

ইজিবাইক চালক হত্যা : রিমান্ডে সাবেক সংসদ সদস্য মুক্তা

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী

ShomoyerAlo • 7 Days, Oct 20, 2026 5:01 AM
0
• 0 min read
Business

বিআইবিএমের গবেষণা / দুর্বল মূল্যায়ন ও সুশাসনের ঘাটতি উচ্চ খেলাপি ঋণের বড় কারণ

বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের উচ্চ হারের পেছনে দুর্বল ঋণ মূল্যায়ন, ঋণ অনুমোদনে সুশাসনের ঘাটতি এবং খেলাপি ঋণ শনাক্ত করতে দেরি হওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা

Samakal • 7 Days, Oct 20, 2026 5:01 AM
0
• 0 min read
Bangla

আজ থেকে পাঁচদিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

টানা পাঁচদিন ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

Sangram • 7 Days, Oct 20, 2026 5:00 AM
0
• 0 min read
World

ডেমোক্র্যাটরা জিতলে যুক্তরাষ্ট্রে ফ্রান্সের মতো সহিংসতা হবে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রেও ফ্রান্সের মতো বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে প্রচারে গিয়ে স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে

AmarSangbad • 7 Days, Oct 20, 2026 4:59 AM
0
• 0 min read
Bangla

ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম

ইসলামি শরিয়তে বিবাহ একটি পবিত্র ইবাদত এবং সুশৃঙ্খল সমাজব্যবস্থার মূল ভিত্তি। নবী করিম (সা.) সামর্থ্যবান যুবসমাজকে দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন, কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তবে এই পবিত্র সম্পর্কের ক্ষেত্রে বংশের পবিত্রতা ও সামাজিক...

Ittefaq • 7 Days, Oct 20, 2026 4:59 AM
0
• 0 min read
Bangladesh

কমলনগরে ভাইয়ে-ভাইয়ে হাতাহাতিকে মারামারি দেখিয়ে মিথ্যা মামলার অভিযোগ, হয়রানির শিকার যুবকরা

মোঃ হাসান হাওলাদার, কমলনগর উপজেলা (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

SorejominBarta • 7 Days, Oct 20, 2026 4:58 AM
0
• 0 min read
Bangla

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ

ভারত থেকে বাংলাদেশে সম্প্রতি ঠেলে দেওয়া এক নারীর সন্ধান পেতে ভারতের কেন্দ্রীয় ও আসাম সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। অভিযোগ, গত জুনে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল।

Sangram • 7 Days, Oct 20, 2026 4:58 AM
0
• 0 min read
Bangladesh

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উত্তাল সারা দেশ

সার ডিলারশিপ নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ফুঁসে উঠেছেন কৃষকসহ সাধারণ মানুষ। এ নিয়ে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

AmarDesh • 7 Days, Oct 20, 2026 4:56 AM
0
• 0 min read
Bangla

আমদানির চাপ কমাতে দেশীয় গ্যাসের খোঁজ

দেশে গ্যাসের চাহিদা বাড়ছে, অথচ কমছে পুরনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন। এ অবস্থায় ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দু’টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন করা হবে। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি টাকা। প্রাথমিক প্রস্তাবের তুলনায় ব্যয় কমানো হয়েছে ৪০ কোটি টাকা। তিন বছর মেয়াদি প্রকল্পটির কাজ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। নতুন কূপ দু’টি থেকে দৈনিক প্রায় তিন কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি ১৮ ব্যারেল কনডেনসেট পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন এবং পেট্রোবাংলার অধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার ৪১৪ কোটি ৪০ লাখ টাকা ঋণ হিসেবে দেবে। বাকি ১৭৭ কোটি ৬০ লাখ টাকা জোগান দেবে বিজিএফসিএল নিজস্ব তহবিল থেকে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) পর্যালোচনায় ব্যয়ের বিভিন্ন খাতে অসঙ্গতি চিহ্নিত হওয়ার পর প্রস্তাবিত ব্যয় কমানো হয়। সংশোধিত প্রকল্প প্রস্তাব যাচাই শেষে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে ২০ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর সরকারি পরিকল্পনার অংশ হিসেবে নেয়া এ প্রকল্পের গুরুত্ব কেবল নতুন দু’টি কূপ খননের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে যুক্ত রয়েছে গ্যাস সংগ্রহের পাইপলাইন নির্মাণ, প্রয়োজনীয় খনন অবকাঠামো তৈরি এবং উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা। তবে প্রকল্পটির প্রত্যাশিত সুফল নির্ভর করবে কূপ দু’টির প্রকৃত উৎপাদনক্ষমতা, বাস্তবায়নের সময়সূচি এবং ব্যয় নিয়ন্ত্রণের ওপর।ব্যয় কমল যেভাবেপ্রকল্পের প্রাথমিক ব্যয় প্রস্তাব করা হয়েছিল ৬৩২ কোটি টাকা। গত ১৮ জুন অনুষ্ঠিত পিইসির সভায় প্রস্তাবিত ব্যয়ের বিভিন্ন খাত পর্যালোচনা করে ৪০ কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিজিএফসিএল ৬ সেপ্টেম্বর সংশোধিত প্রকল্প প্রস্তাব জমা দেয়। তাতে বিস্তারিত নকশা, ব্যয়ের বিভাজন ও পরিবেশগত ছাড়পত্র অন্তর্ভুক্ত করা হয়। সংশোধিত প্রস্তাবটি পিইসির সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।ব্যয় কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল আপৎকালীন ব্যয় বরাদ্দ কমানো। প্রকল্পের ভৌত আপৎকালীন ব্যয় পাঁচ কোটি ৬৯ লাখ টাকা এবং মূল্যজনিত আপৎকালীন ব্যয় ২২ কোটি ১১ লাখ টাকা কমানো হয়েছে। এ ছাড়া পরামর্শক নিয়োগ, যানবাহন ভাড়া, বীমা, টেলিফোন, ভ্রমণ এবং গুদাম মেরামতের মতো খাতও পর্যালোচনা করা হয়েছে।প্রাথমিক প্রস্তাবে তিন শ্রেণীর বিদেশী পরামর্শক নিয়োগের পরিকল্পনা থাকলেও পিইসি দু’টি বিদেশী ও একটি দেশী পরামর্শক নিয়োগের অনুমোদন দেয়। দু’টি যানবাহন ভাড়ার পরিবর্তে একটি যানবাহনের সংস্থান রাখা হয়। পাশাপাশি রাস্তা, কালভার্ট, রাসায়নিক দ্রব্যের গুদাম, নিরাপত্তাচৌকি ও আনসার ক্যাম্প নির্মাণের মতো কয়েকটি কাজ প্রকল্পের ব্যয় থেকে বাদ দেয়া হয়। সংশ্লিষ্ট কিছু স্থাপনা পরে বিজিএফসিএলের নিজস্ব উন্নয়ন বাজেট থেকে নির্মাণের পরিকল্পনা রয়েছে।অন্য দিকে ডলারপ্রতি টাকার বিনিময়মূল্য ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকা ৭৫ পয়সা ধরে হিসাব করায় খনন সরঞ্জাম ভাড়ার ব্যয় তিন কোটি ৫০ লাখ টাকা বেড়েছে। অর্থাৎ প্রকল্পের ব্যয় কমানোর ক্ষেত্রে এক দিকে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বরাদ্দ ছাঁটাই করা হয়েছে, অন্য দিকে বৈদেশিক মুদ্রার বিনিময়মূল্যজনিত বাড়তি ব্যয়ও বিবেচনায় নিতে হয়েছে।তিতাসে দৈনিক ৩৩ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনবিজিএফসিএল দেশের বৃহত্তম রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ছয়টি গ্যাসক্ষেত্রের মধ্যে পাঁচটি থেকে বর্তমানে দৈনিক প্রায় ৪৮ থেকে ৪৮ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে তিতাস গ্যাসক্ষেত্র সবচেয়ে বড় উৎপাদনকেন্দ্র।প্রকল্পের নথির তথ্যে বলা হয়েছে, তিতাস গ্যাসক্ষেত্রে খনন করা ২৮টি কূপের মধ্যে ২৩টি থেকে দৈনিক প্রায় ৩৩ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। নতুন দু’টি কূপ চালু হলে সেখান থেকে দৈনিক আরো প্রায় তিন কোটি ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সে ক্ষেত্রে অন্য কূপগুলোর উৎপাদন অপরিবর্তিত থাকলে তিতাস গ্যাসক্ষেত্রের মোট দৈনিক উৎপাদন প্রায় ৩৬ কোটি ঘনফুটে পৌঁছাতে পারে। তবে নতুন কূপ চালুর আগেই বিদ্যমান কূপগুলোর উৎপাদন কমে গেলে প্রকৃত উৎপাদন বৃদ্ধির পরিমাণ ভিন্ন হতে পারে।তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে পরিচালিত ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্য পর্যালোচনার ভিত্তিতে নতুন কূপ খননের পরিকল্পনা নেয়া হয়েছে। বিজিপি ইনকরপোরেটেড এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যুক্ত জরিপের তথ্য বিশ্লেষণে তিতাস গ্যাসক্ষেত্রে ১৬টি ইনফিল কূপ ও একটি গভীর কূপ খননের সুপারিশ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় তিতাস-৩২ ও তিতাস-৩৩ কূপকে অগ্রাধিকার দেয়া হয়েছে।সরকারের ১৫০টি কূপ খননের পরিকল্পনার অংশ হিসেবেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ। নতুন অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননের পাশাপাশি পুরনো কূপের উৎপাদনক্ষমতা ধরে রাখা গেলে দেশীয় গ্যাস সরবরাহের ঘাটতি কিছুটা কমানোর সুযোগ তৈরি হবে।গ্যাসের পাশাপাশি মিলবে কনডেনসেটপ্রকল্পের আওতায় নতুন দু’টি কূপ থেকে দৈনিক প্রায় ১৮ ব্যারেল কনডেনসেট উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের সাথে পাওয়া তরল হাইড্রোকার্বনকে কনডেনসেট বলা হয়। গ্যাস থেকে পৃথক করে এটি সংগ্রহ ও বিক্রি করা যায়। ফলে নতুন কূপ দু’টি থেকে গ্যাসের পাশাপাশি কনডেনসেটও সম্ভাব্য আয়ের উৎস হবে।প্রকল্পের নথি উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ বছরে প্রায় ১০০ দশমিক ৭৪ বিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৬০ হাজার ৮৮৪ ব্যারেল কনডেনসেট উৎপাদনের প্রাক্কলন করা হয়েছে। ওয়েলহেড বা কূপমুখের মূল্য বিবেচনায় এই গ্যাস ও কনডেনসেটের সম্মিলিত মূল্য প্রায় ৩৩৯ কোটি সাত লাখ টাকা হতে পারে। অন্য দিকে ভোক্তা পর্যায়ের গ্যাসমূল্য ধরে শুধু গ্যাসের সম্ভাব্য মূল্য প্রায় ছয় হাজার ৫২৩ কোটি ৯৭ লাখ টাকা বলে প্রকল্পের নথিতে উল্লেখ রয়েছে।প্রকল্পের আর্থিক সম্ভাব্যতা সমীক্ষায় ১২ শতাংশ ডিসকাউন্ট রেট ধরে আর্থিক অভ্যন্তরীণ মুনাফার হার (এফআইআরআর) প্রায় ৫৬ শতাংশ এবং আর্থিক নিট বর্তমান মূল্য (এনপিভি) প্রায় দুই হাজার ২৮১ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এসব সূচক প্রকল্পটির আর্থিক সম্ভাবনা তুলে ধরে। তবে বাস্তবে উৎপাদন, গ্যাসের বিক্রয়মূল্য, পরিচালন ব্যয় ও কূপের কার্যকর আয়ুষ্কাল প্রাক্কলনের সাথে না মিললে চূড়ান্ত আর্থিক ফলও পরিবর্তিত হতে পারে।পাইপলাইন নির্মাণ ও বিদেশী ঠিকাদার নিয়োগপ্রকল্পের আওতায় কূপ খননের পাশাপাশি প্রায় দুই কিলোমিটার গ্যাস সংগ্রহের পাইপলাইন নির্মাণ করা হবে। এর মাধ্যমে নতুন কূপ থেকে উত্তোলিত গ্যাস বিদ্যমান গ্যাস সরবরাহব্যবস্থার সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া খননকাজের জন্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ, রিগ স্থাপনের স্থান প্রস্তুত এবং তৃতীয় পক্ষের প্রকৌশলসেবাসহ সমন্বিত খননকাজ সম্পন্ন করা হবে।এ জন্য বিদেশী ঠিকাদার নিয়োগের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট কাজের মধ্যে খনন সরঞ্জাম ও উপকরণ সরবরাহ, প্রকৌশলসেবা এবং রিগ স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত। প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে ঠিকাদার নির্বাচন, সরঞ্জাম সংগ্রহ এবং নির্মাণকাজের মধ্যে সমন্বয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।কারণ, কূপ খনন সম্পন্ন হলেও পাইপলাইন ও অন্যান্য অবকাঠামো প্রস্তুত না থাকলে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে না। তাই প্রকল্পের বাস্তব সুফল নিশ্চিত করতে কূপ খনন ও গ্যাস সরবরাহব্যবস্থা চালুর কাজ একই সময়সূচির মধ্যে এগিয়ে নিতে হবে।এলএনজি আমদানি কমানোর লক্ষ্যদেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো গেলে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধি পেলে আমদানি ব্যয় বাড়ে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হওয়ার পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহের ব্যয়ও বেড়ে যেতে পারে।এ পরিস্থিতিতে তিতাস গ্যাসক্ষেত্রের নতুন দু’টি কূপ থেকে দৈনিক তিন কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার মতো গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে আমদানিনির্ভর জ্বালানি সরবরাহের ওপর চাপ কমাতে দেশীয় উৎপাদন বৃদ্ধির ভূমিকা থাকতে পারে।তবে নতুন কূপ থেকে উৎপাদিত গ্যাসের পুরোটা যে আমদানি প্রতিস্থাপন করবে, তা নিশ্চিত নয়। এর জন্য দেশের মোট গ্যাসের চাহিদা, বিদ্যমান উৎপাদনের পতন, বিভিন্ন খাতে গ্যাসের বরাদ্দ এবং নতুন কূপের প্রকৃত উৎপাদনক্ষমতা বিবেচনা করতে হবে। উৎপাদন শুরু হতে দেরি হলে কিংবা প্রত্যাশার তুলনায় কম গ্যাস পাওয়া গেলে প্রকল্পটির সুফলও কমে আসতে পারে।নির্ধারিত সময়ে কাজ শেষ করাই বড় চ্যালেঞ্জপ্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ প্রায় তিন বছরের মধ্যে কূপ খনন, সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ ও গ্যাস সরবরাহের ব্যবস্থা সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে উৎপাদন শুরু পিছিয়ে যেতে পারে এবং প্রত্যাশিত আর্থিক সুফল অর্জনেও বিলম্ব হতে পারে।প্রকল্পের ব্যয় ৪০ কোটি টাকা কমানো ইতিবাচক হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ, ঠিকাদারি ব্যবস্থাপনা ও কাজের মান নিশ্চিত করা জরুরি। বিদেশী সরঞ্জাম আমদানি, বৈদেশিক মুদ্রার বিনিময়মূল্যের পরিবর্তন এবং খননকাজের কারিগরি জটিলতা প্রকল্পের সময় ও ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে।সব মিলিয়ে, তিতাস-৩২ ও তিতাস-৩৩ কূপ খনন প্রকল্প দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে ৫৯২ কোটি টাকার বিনিয়োগের প্রকৃত সুফল নির্ভর করবে কূপ দু’টির উৎপাদনক্ষমতা, নির্ধারিত সময়ে বাস্তবায়ন, ব্যয় নিয়ন্ত্রণ এবং উত্তোলিত গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করার ওপর। প্রত্যাশিত উৎপাদন অর্জিত হলে দেশের জ্বালানি সরবরাহে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি এলএনজি আমদানির ব্যয় কমাতেও প্রকল্পটি সহায়ক হতে পারে।

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 4:56 AM
0
• 0 min read
Bangla

গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলা, দুই শিশুসহ নিহত ৭

আনাদোলু এজেন্সিফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার বিভিন্ন এলাকায় চালানো হামলা ও গুলিবর্ষণে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা কবরস্থানের কাছে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে এক শিশু। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কুসাইস এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য দিকে গাজা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেইতুন এলাকায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজা শহরের পশ্চিমাঞ্চলে আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে ইসরাইলি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে এক দম্পতি নিহত হন। এ ঘটনায় তিন নারীসহ আরো চারজন আহত হয়েছেন। দক্ষিণ গাজাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া হামাদ সিটি ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে সামরিক বাহিনীর গুলিবর্ষণে এক নারী ও দুই শিশুসহ আরো পাঁচজন আহত হয়েছেন।পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর হামলার দায়ে গ্রেফতার ১০এ দিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাথে ফিলিস্তিনিদের সংঘাত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্যেই গত কয়েক দিনে কূটনীতিকদের ওপর হামলার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে। গত শনিবার তাইবেহর কাছে মুখোশধারী ইসরাইলি বসতি স্থাপনকারীরা বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তেল আবিবের নিরাপত্তা বাহিনী ১০ জনকে গ্রেফতার করেছে। কূটনীতিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার এক বিবৃতিতে জোটটি এ ঘটনার প্রতিবাদ জানায়। একই দিন পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানায় কানাডাও। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ হামলাটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, বসতি স্থাপনকারীদের এ ধরনের সহিংসতা একটি বৃহত্তর প্রবণতার অংশ। এটি ফিলিস্তিনি জনবসতিগুলোর জন্য হুমকি তৈরি করছে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলার প্রতিবাদে রবিবার জেরুসালেমে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের বাইরে বিক্ষোভ করেন দেশটির সাবেক কূটনীতিকরা। এ সময় তারা ইহুদি সন্ত্রাসবাদের অবসানের দাবি জানান। এ দিকে পশ্চিম তীরের একটি খ্রিষ্টান অধ্যুষিত গ্রাম সফর করেছেন মার্কিন কূটনীতিকরা। চলমান উত্তেজনার মধ্যেই ওই সফরে তারা একটি গির্জা পরিদর্শন করেন।

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 4:55 AM
0
• 0 min read
Bangla

আ’লীগ দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে : স্পিকার হাফিজ উদ্দিন

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 4:54 AM
0
• 0 min read
Bangladesh

নারায়ণগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি পূজামণ্ডপের

ShomoyerAlo • 7 Days, Oct 20, 2026 4:48 AM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper