Bangla
Top Stories
Bangla
ঐতিহ্যের আঁচলে বাঁধা এক সার্বজনীন উৎসব
দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের এক মহোৎসব। তাই সবার জন্যই সতত সুখের ও আনন্দের। ধর্মীয় আচার-অনুষ্ঠানকে ছাপিয়ে এ উৎসব ঘোষণা করে মানুষে মানুষে মিলনের আহ্বান, পরস্পরের
অহংকার ও আত্মপ্রবঞ্চনা
নিজের প্রকৃত অবস্থান উপলব্ধি করা কঠিন কাজ। অন্যের ভুল খুঁজে বের করতে আমরা যতটা পারদর্শী, নিজের ভুল স্বীকার করতে ততটাই অনীহা প্রকাশ করি। সাফল্য, সম্পদ, জ্ঞান কিংবা পদমর্যাদা অর্জনের পর কেউ কেউ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করেন। নিজের দুর্বলতা আড়াল করা, ব্যর্থতার দায়...
দেবী দুর্গার আশীর্বাদ নিতে দুর্গাপূজার মণ্ডপে আলিয়া, করলেন আরতি
নবরাত্রির উৎসবে দেবী দুর্গার আশীর্বাদ নিতে দুর্গাপূজার মণ্ডপে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।পূজার আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি আরতি করতেও দেখা গেছে অভিনেত্রীকে। তার উৎসবের সাজও
নগদ লেনদেনের চেয়ে ডিজিটালে ব্যয় ২৮ গুণ কম
নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের প্রায় ২৮ গুণ
নজরুলসংগীতে দুর্গার সত্তার স্বরূপ
দুর্গোৎসবের আনন্দমুখর আহ্বানে যখন স্বর্গ, মর্ত্য অন্তরীক্ষে দেবীবন্দনার সুর অনুরণিত হয়, তখনই কাজী নজরুল ইসলামের ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ গানটির একটি পঙ্ক্তি আমাদের খানিক থামিয়ে দেয়– ‘মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায়’। কেন বললেন নজরুল এমন কথা?
উচ্চারণের বিপরীতে / সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত থাকুক
ঈদ বা পূজা কিংবা অন্য যে কোনো ধর্মীয় উৎসবে আনন্দের ছটা সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। ধর্মনির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ দেশের আবহমান সংস্কৃতির অংশ। যেমন সনাতন ধর্মাবলম্বীদের
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা রাদ: ২৮)
নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক ও বিরোধী—দুই পক্ষই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন এবং গাজা ও পশ্চিম তীর থেকে তাদের বিতাড়নের পক্ষে। ইসরাইলের রাজনীতিতে নেতানিয়াহুর বিরোধিতা করলেও তার অনুসৃত নীতির বিরোধিতা করছে না কোনো গুরুত্বপূর্ণ ইহুদিবাদী দল। এমন অভিযোগ করে
স্মরণ / ভাষাসংগ্রামী, চিরবিদ্রোহী, আদর্শিক রাজনীতির নক্ষত্র
এ দেশের রাজনৈতিক ইতিহাসের যুগান্তকারী তিনটি ঘটনা– ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি, ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তিনটি ঐতিহাসিক ঘটনার সঙ্গেই সক্রিয়ভাবে জড়িত ছিলেন চিরবিপ্লবী, চিরবিদ্রোহী রাজনীতিক অলি আহাদ।
রায়পুরায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত
রায়পুরা ( নরসিংদী) সংবাদদাতা নরসিংদীর রায়পুরায় আপন চাচাতো ভাইয়ের দায়ের কোপে মো: শাহীন মিয়া (২৩) নামে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক আমীরগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। জানা গেছে, বাড়িতে ইট রাখাকে কেন্দ্র করে দুই ভাই আওলাদ হোসেন ও মোবারক হোসেন মোকা’র মধ্যে তর্ক বির্তক শুরু হয়। এ সময় বাপ চাচাদের ঝগড়াতে দুই চাচাতো ভাই জড়িয়ে পড়ে। এ সময় মোকারম হেসেন ওরফে মোকার ছেলে রাব্বি মিয়া (১৫) অপর চাচাতো ভাই শাহীন মিয়াকে দা দিয়ে কোপ দিলে কোমরের নিচের অংশে কেটে যায়।এ সময় নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদুল হক পরম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সমাজ / ফেসবুকে নারীর হেনস্তা বনাম প্রতিকারের ব্যবস্থা
সাইবার অপরাধের শিকার নারীদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দিতে পুলিশের একটি বিশেষ সেবা রয়েছে। ২০২০ সালে চালু হওয়া এই সেবার নাম পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন (পিসিএসডব্লিউ)।
৭৮ লাখ টাকা মূল্যের হেরোইন তৈরির কাঁচামাল আটক
সাতক্ষীরার সীমান্তবর্তী কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত চার বোতল রাসায়নিক দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দ্রব্যের বোতলে উল্লেখিত মূল্য অনুযায়ী এর বাজারমূল্য ৭৮ লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, গত ১৬ই অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন শাখরা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের কোমরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চার বোতল রাসায়নিক দ্রব্য আটক করা হয়। প্রতিটি বোতলের গায়ে উল্লেখিত মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট মূল্য ৭৮ লাখ টাকা। আটক দ্রব্যগুলোর প্রকৃতি ও ব্যবহার নিশ্চিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল অনুযায়ী, দ্রব্যগুল
সরকারি এমপিদের জন্য বিশেষ বরাদ্দ / অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক
ইউনিয়ন পরিষদ তথা ইউপি নির্বাচনকে সম্মুখে রাখিয়া স্থানীয় সরকার বিভাগ বিরোধীদলীয় সংসদ সদস্যদের বাদ দিয়া শুধু ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের (এমপি) যে বিশেষ বরাদ্দ দিয়াছে, তাহা
আন্তর্জাতিক / ফ্রান্সে বিক্ষোভের গোড়ার কারণ
গত ১৭ সেপ্টেম্বর প্যারিসের শহরতলি ক্রিতেইয়ের লিসে সাঁ-এক্সুপেরি নামে একটি সুবিধাবঞ্চিত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কারণ ছিল তাদের প্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা।
চুয়েট / অবশেষে ঘুম ভাঙল শিক্ষা মন্ত্রণালয়ের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক মাসের অচলাবস্থার পর নীরবতা ভেঙেছে শিক্ষা মন্ত্রণালয়। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও এতদিন সংকট নিরসনে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো উদ্যোগ ছিল না।
চারদিক / পরিবেশ আইনের দ্বিমুখী নীতি
দেশের সংবেদনশীল বাস্তুতন্ত্র সুরক্ষায় ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং এর অধীনে ঘোষিত ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ কাঠামোর গুরুত্ব অনস্বীকার্য। তবে সম্প্রতি পরিবেশ
সাংবাদিকতা ও সাহিত্যে জাতীয় প্রেস ক্লাব
আজ ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠানের স্মরণে-উদযাপনে আজকে বহুদূর সময়ের ভেতরে চলে গেলে প্রথম প্রত্যক্ষে একটি সত্যই ধ্রুবকের মতো আসে, তা হলো, আমাদের এই মাটিতে সাংবাদিকতা, সাহিত্য আর রাজনীতি-মনস্কতার যে গৌরবময় উত্তরাধিকার, তা এই প্রেস ক্লাব সদস্য সাংবাদিক
টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান : ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ ও পালংখালী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ জব্দসহ ৪ জনকে আটক
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজার অফিসকক্সবাজারের হিমছড়ি এলাকায় সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও একজন পর্যটক এখনও নিখোঁজ আছেন।গতকাল বুধবার বিকাল ৪টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুলাইমান জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রোহান ও জিসান। দুজনই ঢাকার উত্তরার বাসিন্দা।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যান তারা। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানিয়েছেন, বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন এক পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
Discussion
Please Sign In to join the discussion.