বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
Bangla

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

বিশ্বব্যাপী সঠিক তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরতে এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস। আজ মঙ্গলবার বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থাগুলোর উদ্যোগে দিবসটি উদযাপিত হচ্ছে। একই সঙ্গে

AmarDesh • 7 Days, Oct 20, 2026 10:37 AM
0
• 0 min read
Bangla

সাইবার সুরক্ষার নামে মতপ্রকাশে বাধা নয়

সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর আইনের প্রয়োজন আছে। তবে সেই আইন যেন মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পথে বাধা না হয় সেটা নিশ্চিত করা দরকার। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে অংশীজনদের উদ্বেগ তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

Sangbad • 7 Days, Oct 20, 2026 10:37 AM
0
• 0 min read
Bangla

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করুন

কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র বাংলার ইতিহাসে স্মরণীয় এক নাম। ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া গ্রামে অবস্থিত তার পৈতৃক বাড়িটি ধ্বংসের পথে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ইলা মিত্রের দাদা রাজমোহন সেন ১৮৯৯ সালে বাড়িটি নির্মাণ করেন। দেশভাগের পর তার পূর্বপুরুষেরা কলকাতায় চলে গেলে বাড়িটি বেদখল হয়ে যায়। বর্তমানে সেখানে কয়েকটি পরিবার বসবাস করছে। একসময় বাড়িটিকে প্রত্নসম্পদ হিসেবে তালিকাভুক্ত করা হয়। ২০১৭ সালের জানুয়ারিতে এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশিত হয়। এরপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও সংরক্ষণের কাজ শুরু হয়নি।বাড়িটির ছাদের অনেকাংশ ভেঙে গেছে। দেয়ালে ফাটল ধরেছে। দ্রুত সংস্কার না করলে ভবনটির ক্ষতি আরও বাড়বে। তখন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্মৃতিচিহ্ন হারিয়ে যাবে।শুধু গেজেট প্রকাশ করলেই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষিত হয় না। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের জন্য প্রয়োজন কার্যকর উদ্যোগ। এজন্য অর্থ বরাদ্দ দেওয়া দরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ দরকার। বাড়িটিতে বসবাসকারী পরিবারগুলোকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জমি অধিগ্রহণ ও দখলমুক্ত করার প্রক্রিয়া দ্রুত শেষ করা প্রয়োজন।প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, চলতি অর্থবছরের পরিকল্পনা ও বরাদ্দের তালিকায় বাড়িটি রাখা হয়েছে। এই উদ্যোগ যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। নির্দিষ্ট সময়সীমা দিয়ে সংরক্ষণকাজ শুরু করতে হবে।ইলা মিত্রের স্মৃতি রক্ষা করা মানে শুধু একটি পুরোনো বাড়ি রক্ষা করা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের অধিকার আদায়ের সংগ্রাম এবং আমাদের ইতিহাস। বিলম্ব না করে বাড়িটি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Sangbad • 7 Days, Oct 20, 2026 10:36 AM
0
• 0 min read
Bangla

প্রজাপতি পা দিয়ে স্বাদ নেয়

আমাদের এই পৃথিবীতে যেসব প্রাণী রয়েছে, প্রজাপতি সেসবের মধ্যে অন্যতম মনোমুগ্ধকর প্রাণী। প্রত্যেকটি প্রজাপতির রঙিন ডানা, সেই ডানা মেলে ফুলে ফুলে উড়ে বেড়ানো আকৃষ্ট করে সবাইকে। মা প্রজাপতি একগুচ্ছ ডিম পাড়ে আর সেসব ডিম থেকে শুঁয়োপোকা, তারপর পিউপা হয়ে প্রজাপতি প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে পরিণত হয়।

AmarDesh • 7 Days, Oct 20, 2026 10:34 AM
0
• 0 min read
Bangladesh

পশু চিকিৎসকের হাতে প্রসূতির চিকিৎসা, ধরা পড়ে সাজা

পশু চিকিৎসার কাজ করেন আসলাম। কিন্তু তিনি হাত বাড়ালেন মানুষের চিকিৎসায়, সেটাও আবার জটিল এক প্রসূতি সেবায়! স্বাভাবিক প্রসবের আশ্বাস দিয়ে গর্ভবতীকে ইনজেকশন দিলেন, কাটাছেঁড়া করে মৃত সন্তান প্রসবের পর রক্তক্ষরণ সামলাতে ডেকে আনলেন আরেক পল্লী চিকিৎসক রোথীকে। এরপর অসাবধানতাবশত ক্ষতের ভেতরের অংশেই গজ রেখে সেলাই করে দিলেন তারা।অবস্থার অবনতি হলে রাজবাড়ীর গোয়ালন্দের এই প্রসূতিকে ফরিদপুরে নেওয়ার পর ধরা পড়ে জঘন্য এই চিকিৎসায় অবহেলার ঘটনা। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়লে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে দৌলতদিয়ায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখানে ভুয়া চিকিৎসা চালানোর প্রমাণ পাওয়ায় আসলামকে ১৫ দিনের জেল এবং পল্লী চিকিৎসক রোথীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আবাসিক মেডিকেল অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে সহায়তা করেন।স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদত মেম্বারপাড়ার চাঁন মিয়ার মেয়ে প্রসূতি চাঁদনীর চিকিৎসা করতে যান পশু চিকিৎসক আসলাম। স্বাভাবিক প্রসবের কথা বলে তিনি ইনজেকশন দেন এবং এক নারীকে দিয়ে কাটাছেঁড়া করিয়ে মৃত সন্তান প্রসব করান। এতে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে পল্লী চিকিৎসক রোথীকে ডেকে আনা হয়। তিনি প্রসূতির ক্ষতের ভেতরেই তুলার গজ রেখে সেলাই করে দেন।বাড়িতে প্রসূতির তীব্র যন্ত্রণা ও শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে দ্রুত ফরিদপুরে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে প্রসূতির জরায়ুর ক্ষতস্থানে গজ পাওয়ার কথা নিশ্চিত করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিবন্ধন ছাড়া এমন বিপজ্জনক চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়ে আসলামকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রোথীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Sangbad • 7 Days, Oct 20, 2026 10:34 AM
0
• 0 min read
Bangla

চাকসু প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জুলাইগাথা’র মোড়ক উন্মোচন

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 10:32 AM
0
• 0 min read
Bangla

রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌ এর মিট দ্য প্রেস অনুষ্ঠিত

মাহমুদ ইমতিয়াজ, সৌদি আরব প্রতিনিধিঃ

SorejominBarta • 7 Days, Oct 20, 2026 10:32 AM
0
• 0 min read
Bangladesh

ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা প্রতিমা: বিসর্জন নেই, হয় দর্পণে বিদায়

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সাধারণত পাঁচ দিনব্যাপী পূজা শেষে দেবী দুর্গার মাটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তবে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিক বাড়িতে রয়েছে এর ব্যতিক্রমী আয়োজন। এখানে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া...

Ittefaq • 7 Days, Oct 20, 2026 10:32 AM
0
• 0 min read
Sports

ফাইনালে যেতে বাংলাদেশকে নিয়ে সতর্ক আফগানিস্তান কোচ

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে যায় বাংলাদেশ। তবে এখনও ফাইনালের খেলার আশা বেঁচে আছে টাইগারদের। বুধবার (২১ অক্টোবর) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের...

Ittefaq • 7 Days, Oct 20, 2026 10:32 AM
0
• 0 min read
Bangla

বলপয়েন্ট কলমের নানা কথা

আমরা ‘বলপেন’ বলে যে কলমকে চিনি, তার প্রকৃত নাম বলপয়েন্ট পেন (Ballpoint pen)। আজকাল যে মানের বলপেন ব্যবহার করছি, সেই পর্যায়ে আসতে কলমটিকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই কলমের যাত্রা শুরু হয়েছিল ১৮৮৮ সালে। সে সময় জন লাউড নামে আমেরিকার এক চামড়া ব্যবসায়ী প্রথম এক ধরনের বলপয়েন্ট কলম উদ্ভাবন করে ন

AmarDesh • 7 Days, Oct 20, 2026 10:30 AM
0
• 0 min read
Bangladesh

শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত, গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের ধারালো কুড়ালের আঘাতে আব্দুর রহমান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত আব্দুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুল ইসলামকে আটক করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad • 7 Days, Oct 20, 2026 10:30 AM
0
• 0 min read
Bangladesh

গোয়াইনঘাট প্রেস ক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ManabZamin • 7 Days, Oct 20, 2026 10:28 AM
0
• 0 min read
Bangla

কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা; ছোট ভাই-ভাবীসহ গ্রেফতার ৫

নওগাঁ প্রতিনিধিকানের স্বর্ণের দুল, সামান্য সম্পদের লোভ এবং মাদকের প্রতিবাদ করায় আপন ছোট ভাই ও ভাবীর চক্রান্তে নওগাঁয় হত্যার শিকার হয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা হালিমা বেগম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত হালিমার ছোট ভাই ও তার স্ত্রীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন, নিহত হালিমার ছোট ভাই মজনু রহমান (৫৬) ও তার স্ত্রী হোসনে আরা (৪২), রবিউল ইসলাম (৩৯), হামিদুর রহমান (৫৫) এবং মোশারফ হোসেন (৪৫)। একই সাথে তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করা হয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর সকালে ছিলিমপুর (তালবোনা) গ্রামের এক বাঁশঝাড়ের পাশে ধানী জমির আইলে হালিমা বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, বৃদ্ধার একটি কানের লতি কাটা ও অন্যটি ছেঁড়া অবস্থায় রয়েছে। ঘটনার পরপরই ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গভীর রাতে অভিযান চালিয়ে প্রথমে মজনু ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আলমপুর ও ছিলিমপুর এলাকা থেকে বাকি তিন আসামিকে গ্রেফতার করা হয়।তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় নিঃসন্তান ও স্বামী পরিত্যক্তা হালিমা বেগম তার বাবার বাড়িতে ছোট ভাই মজনুর ঘরের পেছনে এক ছাপড়া ঘরে বসবাস করতেন। মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হালিমার জমানো টাকা ও গবাদিপশুর প্রতি মজনু ও তার স্ত্রীর লোভ ছিল। এর পাশাপাশি স্থানীয় মাদক বিক্রিতে বাধা দেয়ায় রবিউল এবং জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের কারণে হামিদুর ও মোশারফ হালিমার ওপর ক্ষুব্ধ ছিল। এসব কারণে ঘটনার প্রায় পাঁচ দিন পূর্বে পাঁচজন মিলে হালিমাকে হত্যার পরিকল্পনা করে।তিনি আরো বলেন, পরিকল্পনা অনুযায়ী ১৮ অক্টোবর রাত আনুমানিক বেলা ১১টার দিকে আসামি হামিদুর কৌশলে হালিমাকে ঘর থেকে ডেকে বের করে। আসামিরা তাৎক্ষণিক তার মুখ চেপে ধরে ২০০ গজ দূরে খড়ের পালার পেছনে নিয়ে যায়। সেখানে তার হাত রশি দিয়ে বেঁধে পরিহিত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর কানের সোনার দুল খুলে নেয়ার জন্য হামিদুর নৃশংসভাবে বৃদ্ধার এক কানের লতি কেটে ও অপর কানের লতি ছিঁড়ে ফেলে। পরে লাশটি বাঁশঝাড়ের আড়ালে ফেলে রেখে তারা কানের দুল দু’টি ভাগ বাটোয়ারা করে পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে আদালতে পাঠানো হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 10:26 AM
0
• 0 min read
Business

কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে নিহত ১৪

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো বিভাগে একটি অবৈধ সোনার খনি ধসে পড়ে ১৪ জন খনি শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার...

Alokito Bangladesh • 7 Days, Oct 20, 2026 10:23 AM
0
• 0 min read
Bangla

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

স্পেনের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চারজনের প্রাণহানি হয়েছে। বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভূমধ্যসাগরীয় উপকূলের কয়েকটি শহর। ২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ির ছাদে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। সোমবার দেশটির

AmarDesh • 7 Days, Oct 20, 2026 10:22 AM
0
• 0 min read
Bangla

‘শক্তি বিভব দাও’

AjkerPatrika • 7 Days, Oct 20, 2026 10:19 AM
0
• 0 min read
Bangladesh

তিন বিভাগ সফর শেষে রাতে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে গতকাল রাতে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

NayaDiganta • 7 Days, Oct 20, 2026 10:19 AM
0
• 0 min read
Bangladesh

বিয়ানীবাজারের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তার বদলি

বহুল আলোচিত, বিতর্কিত ও অনিয়ম-দুর্নীতির হোতা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক খানকে অবশেষে বদলি করা হয়েছে। তার দায়িত্বকালে চিকিৎসা অবহেলায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৬ জন রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। সর্বশেষ গত ৩০শে সেপ্টেম্বর চিকিৎসা অবেহলায় ৭ মাস বয়সী শিশু মাহমুদুল হাসান মারা যায়। এ ঘটনায় সর্বত্র বেশ সমালোচনা শুরু হলে তাকে বদলি করে স্বাস্থ্য প্রশাসন। জানা যায়, গত ২০২৩ সালের ১লা জানুয়ারি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মনিরুল হক খান যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে সাধারণ নিরীহ রোগীদের হয়রানি, ক্ষমতার অপব্যবহার, কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, টেন্ডার কমিশন বাণিজ্য, খাবার সরবরাহকারীর কা

ManabZamin • 7 Days, Oct 20, 2026 10:17 AM
0
• 0 min read
Bangladesh

ট্রলারডুবিতে বাবার সামনেই মেয়ের মৃত্যু, নিখোঁজ মা

পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই খেয়াট্রলার ডুবে ১৩ বছর বয়সী কিশোরী আর্দ্রিতা বেপারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার মা রিনা বেপারী (৩৮) এখনো নিখোঁজ রয়েছেন। বাবা শংকর বেপারী সাঁতরে কূলে উঠতে পারলেও চোখের সামনে স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন। এ সময় ট্রলারে থাকা ছয়টি মোটরসাইকেলও নদীতে তলিয়ে যায়।সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খেয়াঘাট সংলগ্ন কালীগঙ্গা নদীতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, নেছারাবাদ উপজেলার ভরতকাঠি গ্রামের বাসিন্দা শংকর বেপারী বিকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্রীরামকাঠিতে পূজা দেখতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে ভরতকাঠিগামী একটি খেয়াট্রলারে ওঠেন তারা। সাইদুল নামের এক ব্যক্তির পরিচালিত ওই ট্রলারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত অর্থাৎ ৬০ থেকে ৭০ জন যাত্রী এবং ছয়টি মোটরসাইকেল তোলা হয়েছিল। যাত্রার শুরুতেই অতিরিক্ত বোঝা ও ভারসাম্যহীনতার কারণে ট্রলারটি একদিকে কাত হয়ে নদীতে ডুবে যায়।দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রিনা বেপারী ও তার মেয়ে ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর নদী থেকে আর্দ্রিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার মা রিনা বেপারীর কোনো সন্ধান মেলেনি।স্থানীয় ইউপি সদস্য মো. ফোরকান গাজী জানান, দিনে ওই ঘাটে ১০ থেকে ১২টি খেয়াট্রলার থাকলেও রাত ৮টার পর মাত্র একটি ট্রলার সচল থাকে। পূজার ভিড়ে পর্যাপ্ত ট্রলার না থাকায় বাধ্য হয়ে যাত্রীরা গাদাগাদি করে ওই ট্রলারে ওঠেন, যা এই দুর্ঘটনার মূল কারণ।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণেই ট্রলারটি ডুবেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad • 7 Days, Oct 20, 2026 10:15 AM
0
• 0 min read
Bangladesh

নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জেডি ভ্যান্সের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানের বিপরীতে দাঁড়ালেন। ট্রাম্প সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি কেবল মার্কিন প্রার্থীদেরই সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ। ইসরাইলের নির্বাচনে তিনি জড়াতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন। নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, আমি তাকে সমর্থন করার পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। আমি

Manab Zamin • 7 Days, Oct 20, 2026 10:14 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper