Bangladesh
‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বাতিল করল সৌদি আরব
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন (দাভোস ইন দ্য ডেজার্ট) আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব। হুতিদের মারাত্মক হামলার মুখে এ সিদ্ধান্ত নিলো দেশটি। পাশাপাশি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।বার্ষিক এই অনুষ্ঠানটি আগামী ২৬শে অক্টোবর শুরু হয়ে ২৯শে অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। আগামী বছরের নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে মঙ্গলবারের ওই বিবৃতিতে বলা হয়েছে। এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মাহা বিনতে মিশারি আল সৌদ জানান, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু এটি আমাদের ঐতিহাসিক দশম আসর,
Discussion
Please Sign In to join the discussion.