Bangladesh
খুলনায় হানিট্র্যাপে ঢাকার ব্যবসায়ী দুই নারীসহ গ্রেপ্তার ৬
খুলনায় হানিট্র্যাপের শিকার আলতাফ হোসেন নামে এক রিয়েল স্টেট ব্যবসায়ীকে ধরে নিয়ে টাকা, মোবাইল ছিনতাই ও ব্যাংক চেক বইয়ে স্বাক্ষর নেয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক ৬ জনকে আসামি এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। হানিট্র্যাপের শিকার ব্যবসায়ী আলতাফ হোসেনকে গত সোমবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে। প্রতারণার শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলো- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় চলমান আছে। ওই এলাকায় তার একটি জমি বিক্রি করে দেয়
Discussion
Please Sign In to join the discussion.