Bangladesh
সৌহার্দ্য, সমপ্রীতি ও সম্পর্কের মূল কথাই হলো মানবতা: রিতা
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, মানিকগঞ্জের এই দীর্ঘদিনের মিলনমেলা, সমপ্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। সামপ্রদায়িক সমপ্রীতির ওপর জোর দিয়ে রিতা বলেন, আমরা যে ধর্মের বা বর্ণের হই না কেন, দিনশেষে আমরা সবাই মানিকগঞ্জের মানুষ। এই মাটিতেই আমাদের জন্ম এবং মৃত্যুর পর সবাই এই মাটির সঙ্গেই মিশে যাবো। তাই আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত-নিজের এলাকা, গ্রাম ও এলাকার মানুষকে ভালো রাখা এবং রক্ষা করা। এসময় প্রয়াত সাংবাদিক পথিক সাহার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার বড় ভাই অধ্যাপক প্রণয় সাহা। তিনি খাদ্যমন্ত্রীর এমন আন্তরিক উপস্থিতি ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার বিকাল থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত সাটুরিয়া এবং সদর উপজেলার ১৭টি পূজামণ্ডপ সরজমিন পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী।
Discussion
Please Sign In to join the discussion.