Bangla
Top Stories
Bangla
এলডিসি উত্তরণে বাণিজ্যঝুঁকি, বার্ষিক ৬৩৮ কোটি ডলার রপ্তানি হ্রাসের শঙ্কা
১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা
ঢাকাই সিনেমার এই সময়ের পরিচিত মুখ শরিফুল রাজ ও নাজিফা তুষি। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে পায়ের নিচে মাটি শক্ত করেছেন রাজ, অন্যদিকে ‘হাওয়া’, ‘প্রেশার কুকার’ ও ‘রইদ’ দিয়ে প্রতিনিয়ত নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তুষি। চলচ্চিত্র ক্যারিয়ারে দুজনের যাত্রা হয়েছিল একই সিনেমা দিয়ে।
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা হুথিদের
গোষ্ঠীটির সামরিক সূত্র বলেছে, ক্ষতি এড়াতে আরামকোর শেয়ারহোল্ডারদের অনেক দেরি হওয়ার আগেই শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশে এক ছাতার নিচে বসবাস করছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ,...
সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্য, পৌরসভার আয় শূন্য
সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা এবার পরিণত হয়েছে বড় বাণিজ্যিক মেলায়। দোকান বরাদ্দ, দৈনিক ভাড়া, বিদ্যুৎ বিল ও...
১৩ বছর ধরে চলা বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
গাজীপুর থেকে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো অপসারণ করে ছয় লেনের সাধারণ মহাসড়ক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিআরটি করিডরের স্টেশন ও লেন বিভাজক সরিয়ে ফেলা হবে।
দৌলতপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফা...
সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা
সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ডাদেশের ঘটনায় বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। দণ্ড কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়ার পরই এই আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জুটমিল থেকে পিয়ারুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় চাঞ্চল্যকর পিয়ারুল সরদার হত্যা মামলায় জড়িত সুমন মণ্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার একটি জুটমিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।গ্রেফতার সুমন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার আব্দুল কাদেরের ছেলে।রাজবাড়ী থানা-পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রতনের দোকানের সামনে পিয়ারুল সরদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা ছিল।পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং এর পেছনের মূল কারণ কী, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বাংলাদেশে
বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নত হয়েছে। রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলো পূর্বের আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমানে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা, মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে।
মহাকাশে সবুজ নক্ষত্র ও এক কসমিক ক্রাইম সিন
হ্যালোউইনের ভৌতিক মেজাজে সূর্য যদি হঠাৎ সবুজ আলো ছড়াতে শুরু করে, কেমন হবে? শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, মৃত্যুর পর আমাদের সূর্যও হয়তো একদিন সবুজ রঙের আলো ছড়াতে পারে। তবে তার জন্য সূর্যকে হতে হবে এক কসমিক জম্বি বা মহাজাগতিক নরখাদক। একে বেঁচে থাকার জন্য গিলে
বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এল নিনো
বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ছন্দে বড়সড় পরিবর্তন ঘটাচ্ছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের পানির
২.হুতি হামলার জেরে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’
হুতি হামলার জেরে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’
হুতি হামলার জেরে সৌদি আরবে হচ্ছে না ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্মেলনটি আয়োজনের কথা থাকলেও মঙ্গলবার দেশটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানী রিয়াদের সরকারি সংস্থাগুলো কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াই
আমার বাড়ি উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, যাদের পেশার সঙ্গে জুতা তৈরি, মেরামত ও চামড়া প্রক্রিয়াজাতকরণের সম্পর্ক রয়েছে। আমাদের পরিবারের প্রতি উচ্চবর্ণের হিন্দুদের নেতিবাচক মনোভাব দীর্ঘদিনের। পরিবারের প্রায় সব সদস্যকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অস্পৃশ্যতামূলক আচরণের শিকার হতে হয়েছে। আমরা নয় ভাই-বোনের মধ্যে আমি অষ্টম। বড় দাদা-দিদিদের জীবনেও এমন অসংখ্য ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। এসব ঘটনার কিছু তাদের মুখে শুনেছি, আবার কিছু নিজের চোখেই দেখেছি।
ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক পদত্যাগ ও পিস্তল হাতে অভিযান চালানোর ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামি বক্তা, গবেষক এবং জৈনপুরী দরবার শরীফের পীর মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী ।
ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে
নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন ঘরে
হাড় ক্ষয় রোধে কী করবেন, কী করবেন না
২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের (আইওএফ) উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়। হাড়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে শনাক্ত করা এবং হাড় ভাঙার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দিবসটির অন্যতম লক্ষ্য।
স্মার্টফোনের বিকল্প কি স্মার্ট চশমা
স্মার্টফোনের বিকল্প কী? এই যুগে এ প্রশ্নের উত্তর পাওয়া সত্যিই অনিশ্চিত। তবে এর ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা। স্মার্ট গ্লাস বা এআই চশমাকে ভবিষ্যতের ব্যক্তিগত কম্পিউটিংয়ের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। তর্ক-বিতর্ককে পাশ কাটিয়ে মেটা তাদের নতুন...
Discussion
Please Sign In to join the discussion.