Bangladesh
দশমিনায় ঐতিহ্যবাহী শারদীয় নৌকাবাইচ অনুষ্ঠিত
পটুয়াখালীর দশমিনায় ঐতিহ্যবাহী ৫৮তম শারদীয় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৫৮ বছর ধরে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
Bangladesh
পটুয়াখালীর দশমিনায় ঐতিহ্যবাহী ৫৮তম শারদীয় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৫৮ বছর ধরে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে রয়েছেন শরীয়তপুরের জাজিরার পাঁচ ব্যবসায়ী। তাঁরা কৃষিপণ্য কিনতে নাটোর যাচ্ছিলেন। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার
স্বাস্থ্য খাতের লাগামহীন দুর্নীতি ও অনিয়মকে ‘মাদার অব অল দুর্নীতি’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘স্বাস্থ্য খাত পুরোপুরি কলাপস। এমনভাবে টাকা চুরির সিস্টেম করা, কারও কোনো কন্ট্রোল নাই।’ সোমবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া শহরের মেরিনা স্কয়ারের দ্বিতীয় তলায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বিস্ফোরক বক্তব্য প্রদান করেন।এম নাসের রহমান বলেন, হাজার হাজার কোটি টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া সত্ত্বেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও এ খাতে ব্যাপক লুটপাট অব্যাহত রয়েছে।বাজেটে বিপুল অর্থ বরাদ্দের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘থানা হেলথ কমপ্লেক্সগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা যদি হেলথ সেক্টর নিয়ে কথা বলি, বাজেটে যদি ৬০ হাজার কোটি টাকা দেন, এটি আমি একটা এক্সাম্পল বলতেছি। তাহলে প্রথমেই ১০ হাজার কোটি টাকা চুরি, আরও টেন পারসেন্ট ১০ হাজার কোটি টাকা মাইনাস করেন। থাকল কতো? ৪০ হাজার কোটি টাকা। এই ৪০ হাজার কোটি টাকার মধ্যেও চুরি করে ফাইনালি হয়তো ২০/২৫ হাজার কোটি টাকা এই জনগণের জন্য যায়। আর বাকিটা সব বিভিন্ন কার্যপ্রতিনিধি আছেন, তাঁদের পকেটে চলে যায়।’নিজের নিজ জেলার হাসপাতালের দুর্নীতির জঘন্য চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমি গত সপ্তাহে মৌলভীবাজারের আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালের একটা দিবালোকে চুরি হাতেনাতে ধরেছি। ১ কোটি ২০ লাখ টাকার। তত্ত্বাবধায়ক এবং আরএমও মিলে টেন্ডার ছাড়া এক কোটি বিশ লাখ টাকা উঠিয়ে নিয়ে চলে গেছে। এটির তদন্তে তিনটা কমিটি আসছে। দুদক আসছে। তো এই হলো আমাদের হেলথ অবস্থা। কোথায় কী করবেন।’তিনি জানান, এই অনিয়মের ঘটনায় ইতিমধ্যে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি নিয়ে তদন্ত কাজ পরিচালনা করছে।স্বাস্থ্য খাতের এই সার্বিক অব্যবস্থাপনা ও সীমাহীন লুটপাটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি পুরা রিপোর্ট তৈরি করতেছি বাংলাদেশের হেলথ সেক্টরের যে মাদার অব অল দুর্নীতির যে কারবারি চলতেছে হেলথ সেক্টরে। হরিলুট।’পরিশেষে তিনি সতর্ক করে বলেন, কেবল বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ বাড়ালেই সমস্যার সমাধান হবে না, বরং বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ফ্রান্সে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে আনতে আগামী শনিবারে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে সরকার। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সরকারের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রূপন কর্মকার (৩২) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আবদুল কাদেরের ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ব্যবসায় লোকসান ও দেনার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গে
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাব দেয়া হবে কঠোরভাবে। এমনকি হরমুজ প্রণালীর তলদেশের গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল ধ্বংস করে দেয়ার কড়া বার্তা দিয়েছে তেহরান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপ-অধিনায়ক জেনারেল ইয়াদুল্লাহ জাভানি এই হুঁশিয়ারি দেন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের আকাশপথের হামলা থেকে সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহারের ইঙ্গিত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে রাষ্ট্রীয় বাহিনী ও নজরদারি প্রযুক্তির অপব্যবহার ফ্যাসিবাদী প্রবণতার পরিচয়
কিছুদিন আগেও একটা সময় ছিল, যখন গৃহসজ্জায় ‘কোয়াইট লাক্সারি’ বা হালকা রঙে ঘর সাজানোর ট্রেন্ডটিই ছিল সবার শীর্ষে। তবে একদম সাধারণ ও নির্জীব বেইজ রঙের সেই দিন এখন শুধুই অতীত। বর্তমান যুগের আধুনিক ও সচেতন ব্যক্তিরা আর কেবল সাধারণ ঘর চান না।
দেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। নীরবে হাড়ের ঘনত্ব কমিয়ে দেওয়া এ রোগে আক্রান্ত ব্যক্তিদের
ঋতুস্রাব নিয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার, নারীর স্বাস্থ্যসচেতনতা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘দুর্গা’। রাজ ব্যানার্জি পরিচালিত ও মা শঙ্করী পিকচার্স প্রযোজিত এই সিনেমায় সুন্দরবনের সীমান্তঘেঁষা প্রত্যন্ত জনপদের এক সাধারণ নারীর অদম্য লড়াইকে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে।প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালে থাকা দারিদ্র্য, লিঙ্গবৈষম্য এবং ঋতুস্রাবকে কেন্দ্র করে গড়ে ওঠা ভুল ধারণার কারণে সেখানকার নারীরা দীর্ঘদিন ধরে শারীরিক ও সামাজিকভাবে নানা বাধার সম্মুখীন হয়ে আসছিল। এমনই এক পরিবেশে একজন স্কুলশিক্ষকের স্ত্রী দুর্গা ঋতুস্রাবকে অপবিত্র ভাবার মানসিকতা এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সামাজিক সংকোচের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়ে ওঠে এবং সমাজের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।গ্রামের অন্য নারীদের একত্র করে স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির একটি কারখানা গড়ে তোলার উদ্যোগ নেয় দুর্গা। এই ছোট্ট প্রয়াসটি ধীরে ধীরে স্থানীয় নারীদের জন্য স্বাবলম্বী হওয়ার বড় একটি সুযোগে পরিণত হয়। তবে দুর্গাকে থামিয়ে দিতে ক্ষমতার দাপট দেখায় প্রভাবশালী পঞ্চায়েত প্রধান রূপচাঁদ। অনুমতিপত্র আটকে দেওয়া, অর্থের জোগান বন্ধ করা এবং অপপ্রচার ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দুর্গার পথ রুদ্ধ করার চেষ্টা চালানো হলেও দুর্গা অনড় থাকে।পরবর্তীতে পুলিশের সৎ কর্মকর্তাদের সহায়তায় রূপচাঁদের সব অপকর্ম ও দুর্নীতির প্রমাণ সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করাতে সক্ষম হয় দুর্গা। সব বাধা দূর হওয়ার পর ন্যাপকিন তৈরির উদ্যোগটি একসময় বড় একটি শিল্পে রূপ নেয় এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করে। দুর্গার এই অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে মস্কোর রাশিয়ান উইমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকেও আমন্ত্রণ আসে, যেখানে সে নিজের অভিজ্ঞতা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পায়।‘দুর্গা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌবনী সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ বন্দ্যোপাধ্যায়, ইকবাল সুলতান, মমতাজ সঙ্ঘমিতা, মলয় রায়, গৌতম মিত্র, মন্দিরা মণ্ডল, তনুজা রায়, শ্রাবণী দত্ত, গোপাল সরকার ও মিতা দেবনাথসহ আরও অনেকে।স্বপন বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় ছবিটির চিত্রগ্রহণ করেছেন বিশ্বজিৎ মণ্ডল এবং সম্পাদনায় ছিলেন দীপক মণ্ডল। রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির ও বীণা চক্রবর্তীর গানে চন্দন রায় চৌধুরীর সুর ও সংগীতে চলচ্চিত্রটি প্রাণ পেয়েছে। প্রচারণা ও জনসংযোগের দায়িত্বে থাকা সামসুন নবী জানান, সিনেমাটি শুধু একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নয়, এটি নারীর অদম্য শক্তি ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার এক অনুপ্রেরণাদায়ী দলিল।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছি। আশা করি, আল্লাহ আমাদের এই সংসদকে সত্যিই দক্ষ এবং কার্যকর করতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।’
পুলিশ হাউজিংয়ে বাড়ি তৈরি করে সেখানে মদ ও জুয়ার আসর করে টাকা উপার্জনে জড়িত অভিযোগে পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল
Discussion
Please Sign In to join the discussion.