Bangladesh
রায়পুরায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক ৩
নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক দু’টি অভিযানে তিনটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
Bangladesh
নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক দু’টি অভিযানে তিনটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কুমিল্লার চান্দিনা উপজেলার নিহত সাগর মৃত্যুর আগেই হয়তো বুঝতে পেরেছিলেন তিনি আর এই যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে আসতে পারবেন না। যে কারণে মাকে ভিডিও বার্তায় বলেছিলেন ‘তোমাকে অনেক মিস করি মা, আমার আর কোন খোঁজ না পেলে গায়েবেনা জানাজা দিয়ে দিও।’ গত...
জনদুর্ভোগ ও অপকর্ম নিয়ে সমালোচনা করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’ মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াত আমির নিজের ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেছেন। তিনি লিখেন,...
ইরানের সরকার উৎখাতের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববারও এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন,...
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৫৫) নামে এক নারীকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগকে রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরও বড় দায়িত্ব পালনের পথ উন্মোচনের সম্ভাবনা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর
অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা। অডিওতে মোসলেম মোল্লাকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনির সঙ্গে কথা বলতে শোনা যায়। মোসলেম জানান, তিনি গত রোববার মোসলেম মোল্লার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথোপকথনে মোসলেম মোল্লা বলেন, ছোডো ভাইয়ের টাকাটা দিয়ে দিয়েন। কমিটির জন্য যে এক লাখ টাকা দিসিলাম, ৮০ হাজার আর ২০ হাজার-এই ট্যাকাডা আরকি! এহন আমি থাকবো না, আর কী হরমু কন। জবাবে রমিজ উদ্দিন লন্ডনি বলেন, আপনে অপেক্ষা করেন, কমিটি হইলে কমিটিতে নাম থাকবে তো। এমন তো না যে, না করছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন রমিজ উদ্দিন লন্ডনি।
চিকিৎসা সামগ্রীর সংকট সমাধান এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনকারীরা জানান, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবং সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।এছাড়া, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজ
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির হ্যান্ডবলে মালদ্বীপ হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।মঙ্গলবার
নোয়াখালীর সুবর্ণচরে ফসলি জমি থেকে মো: সাহেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড, মোটরসাইকেল ও সেচপাম্প চুরি, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক সময়ে একাধিক অপরাধের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশি টহল জোরদার ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে জীবননগর শহরের কাছে বিডিআর ক্যাম্প এলাকায় ছুরিকাঘাত করে মুদি ব্যবসায়ী আবদুল জব্বারের কাছ থেকে ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাওনা টাকা আদায় করে ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরদিন রাত ৯টার দিকে খয়েরহুদা-কাশিপুর সড়কে জহুরুল ইসলামের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এ দিকে গত ১৫ অক্টোবর নিখোঁজ হওয়া ভ্যানচালক চাঁদ আলীর লাশ ১৯ অক্টোবর উদ্ধার করে পুলিশ। তার ভ্যানটি এখনো উদ্ধার হয়নি। ভ্যান ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে পুলিশের তদন্তের অগ্রগতি জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ভুক্তভোগী নিজ উদ্যোগে যশোর থেকে তার মোটরসাইকেল উদ্ধার করেছেন। এ ছাড়া বিভিন্ন মাঠ থেকে প্রায়ই বৈদ্যুতিক সেচপাম্প চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। জীবননগর বাজারের ওষুধ ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান বলেন, চুরি-ছিনতাইয়ের ভয়ে অনেক ব্যবসায়ী এখন দলবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরছেন। এতে স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী হওয়ায় জীবননগরে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের। তাদের অভিযোগ- পুলিশ ও বিজিবির অভিযানে মাদককারবারি ও সেবনকারীদের কেউ কেউ আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারো একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। মাদক কারবারের সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাত পর্যন্ত পুলিশি টহল বাড়ানো, সন্দেহজনক কর্মকাণ্ডে নজরদারি এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো পুলিশের নজরে রয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আগের যেকোনো সময়ের থেকে পুলিশি টহল জোরদারসহ অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
আফগানিস্তানকে হারালেই কি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে বাংলাদেশ? উত্তর- না। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে টাইগাররা। এখন আফগানিস্তানের বিপক্ষে হারলেই বিদায়, আর জিতলেও তাকিয়ে থাকতে হবে রান রেটের কঠিন সমীকরণের দিকে। সবমিলিয়ে মরুঝড়ের সামনে কঠিন পরীক্ষায় বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে পাঁচটায় গুরুত্বপূর্ণ এই লড়াইয় মাঠে নামবে তাওহীদ হৃদয়ের দল। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব পড়েছে তাওহীদ হৃদয়ের কাঁধে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং-বোলিং- দুই বিভাগেই হতাশ করেছে বাংলাদেশ। সেই হারের পর দলের রান রেট দাঁড়িয়েছে মাইনাস ১.৯৮০। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। প্রথমে ব্যাটিং
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে আবুল বাশার (৪৫) নামে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে হত্যা করা হয়েছে।
এশিয়ান প্যারা গেমসের মতো আসরে টিকে থাকতে পারলেন না বাংলাদেশের দুই স্প্রিন্টার। পুরুষদের টি ৪৭ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টের হিটে দাঁড়ান পারভেজ মিয়া। প্রথমবার স্টার্টিং পয়েন্টে দৌড় শুরুর আগ মুহূর্তে উপুড় হতে না পারায় হলুদ কার্ড দেখান বিচারক। পরে যখন স্টার্টআপ বেজে ওঠে, হলুদ কার্ড দেখে মন ভেঙে পড়ায় অন্যদের সঙ্গে দৌড় শুরু করতে এক সেকেন্ড দেরি করে ফেলেন পারভেজ। আর এতেই তার কপালে জুটেছে ছয়জনের মধ্যে পঞ্চমস্থান। অন্যদিকে দৌড়’ই দিতেই পারেননি ইমতিয়াজ। দুই দুইবার ফলস স্টার্টের কারণে লালকার্ড দেখে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। শিষ্যদের নিয়ে দলের কোচ আল আমিন বলেন, ‘ওরা অনেক চেষ্টা করেছে। কিন্তু বড় আসরে এসে কিছুটা হলেও ভড়কে গেছে। পারভেজ দৌড়াতে পারলেও ইমতিয়াজ কাত হয়ে পড়ে যাচ্ছিল একদিকে। এটাই কাল হয়ে দাঁড়িয়েছ
ঘরের মাঠে সাফল্য মিললেও বিদেশে ধারাবাহিকতার অভাব ঘোচাতে ব্যাটারদের মানসিকতা ও পরিকল্পনা বদলানোর তাগিদ দিয়েছেন তানজিদ হাসান তামিম। স্কিল বা দক্ষতার চেয়ে মানসিকভাবে মানিয়ে নেয়াকে মূল চ্যালেঞ্জ মনে করছেন বাঁহাতি এই ওপেনার।গতকাল আফগানিস্তান ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিদ বলেন, ‘স্কিলের সমস্যা থাকলে আমরা ঘরের মাঠেও ভুগতাম। ঘরের মাঠে যেভাবে খেলি, একই মানসিকতা নিয়ে দেশের বাইরেও যদি খেলতে পারি, একই রকম প্রস্তুতি নিয়ে দল হিসেবে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে।’ ওয়ানডে ক্রিকেটে বড় স্কোর গড়ার বা তাড়া করার চাপ সামলাতে ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন এই তরুণ ওপেনার। তিনি বলেন, ‘আমরা যদি ৩০০-৩৫০ চিন্তা না করে ছোট ছোট লক্ষ্য ধরে খেলি, তাহলে আমার মনে হয় কাজটা সহজ হবে
বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে বিসিবি’র মেডিকেল বিভাগ। নিতম্বের জোড়ায় অস্বস্তির কারণে আবুধাবিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। চোটের পর তাকে স্ক্যান করানো হলে উইকেটকিপার-ব্যাটারের গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পেশিতে সামান্য সমস্যা আছে। কয়েকদিনের পর্যবেক্ষণের পর চোটের প্রকৃত অবস্থা বোঝা যাবে। ক্রিকেটবিষয়ক ওয়েবমাইট ক্রিকবাজকে বিসিবি’র মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। বিসিবি’র ওই চিকিৎসকের আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেআসন্ন টেস্ট সিরিজে পাওয়া যাবে লিটনকে। তবে এ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত সোমবার বিসিবি’র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। তখন তার হালকা ফিজি
ভবন নির্মাণের ক্ষেত্রে প্লট মালিক বা আবেদনকারী, স্থপতি ও প্রকৌশলীর যৌথ স্বাক্ষরযুক্ত অঙ্গীকারনামা জমা ও অঙ্গীকারনামা পরিপালনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
Discussion
Please Sign In to join the discussion.